✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৪. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob124.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১২৫. মৃত-সৎকার পদ্ধতি 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob125.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*মৃত-সৎকার পদ্ধতি*
************************
*🍀অতএব শরণাতীত প্রাচীন কাল হতে যে,শবের দাহ প্রথা,ভূগর্ভে সমাজ দেওয়ার প্রথা ও সেই মাটিতে বসিয়ে সমাজ প্রথা যুগপৎ প্রবর্তিত আছে,তা অবশ্যই স্বীকার্য্য (মেনে নিতে হবে)।এই মন্ত্রটিতেও এ বিষয়ের স্পষ্ট পরিচয় পাওয়া যায়।যথা=*
*"যে অগ্নিদগ্ধা যে অনগ্নিদগ্ধা মধ্যে দিবঃ স্বধয়া মাদরতে।*
*তেভিঃ স্বরাল সুনীতি মেতাং যথাবশং তন্বং কল্পয়স্ব।।"*
*(ঋগ্বেদ, ১০ম, ১৫| 1১৪ ঋক্)*
*🔥হে স্বপ্রকাশ অগ্নি!যে সকল পিতৃলোক অগ্নি দ্বারা দগ্ধ হয়েছেন, কিম্বা যাঁরা অগ্নি দ্বারা দগ্ধ হন নাই, যাঁরা স্বর্গমধ্যে স্বধার(দেবতাদের উদ্দেশ্যে হোমের)দ্রব্য প্রাপ্ত হয়ে আমোদ করে থাকেন।তাঁদের সঙ্গে একত্র হয়ে তুমি আমাদের এই সজীব দেহকে তোমার ও তাঁদের অভিলাষ পূর্ণ করতে প্রবৃত্ত কর।*
*"যে অগ্নিদগ্ধাঃ যে অনগ্নিদগ্ধাঃ" এই ঋক্ দ্বারা প্রমাণিত হল যে, উভয় প্রকার প্রথাই তখন প্রচলিত ছিল। কিন্তু "অনগ্নিদগ্ধাঃ" কথায় ভূগর্ভে সমাজ দেওয়া ছাড়া নিক্ষেপ প্রথাও সূচিত হতে পারে।মাটি খনন করে সেই গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়ারও প্রথা ছিল, এইরকম অনুমান অমূলক নহে। অথর্ববেদে তিন প্রকার শব-সৎকার প্রথা স্পষ্টভাবে উল্লিখিত হয়েছে।অথর্ববেদের আহ্বান মন্ত্রে দেখতে পাওয়া যায় =*
*"যে নিখাতা যে পরিষা যে দগ্ধা যে চোদ্ধিতা।*
*সর্বাস্তাং নগ্ন আবহ পিতৃন্ হবিষে অতবে।।"১৮|২|৩৪*
*🔥হে অগ্নি!যাঁরা ভূমিতে প্রোথিত হয়েছেন,যাঁদেরকে নিক্ষেপ করা হয়েছে,যাঁদেরকে দগ্ধ করা হয়েছে, সেই সকল পিতৃগণকে তুমি ভোজনার্থ আনয়ন কর।*
*🌷বিভিন্ন বর্ণের জন্য ঐরকম বিভিন্ন প্রথা বিহিত হতে পারে না। কারণ,বৈদিক কালে জাতিভেদ বা বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল না। সুতরাং তিনটির প্রথার মধ্যে কোনটিই দূষনীয় বা ঘৃণিত হতে পারে না।এই তিনটি প্রথাই যখন শ্রুতিমূলক, তখন এই তিনটি প্রথাই নিত্য।অতএব বৈষ্ণবের সমাধি বা সমাজ পদ্ধতি যে বিশুদ্ধ বৈদিক প্রথা,সেই বিষয়ে কোন বিন্দুমাত্রও সন্দেহ রইল না।*
*🍀এ জায়গায় আর একটি বিষয়ের কথা যে,কোন কোন জায়গায় বৈষ্ণবগণ আসন্নমৃত্যু আতুরের দ্বারা লবণ সংযুক্ত দান করিয়ে থাকেন এবং মৃতদেহ সমাহিত করবার কালেও লবণ দান করে থাকেন ; এইরকম ব্যবস্থাপনা দেখে অজ্ঞ ব্যক্তিমাত্রেই মনে করেন, শব শীঘ্র গলিত ও জীর্ণ হবার উদ্দেশ্যেই এইরকম লবণ প্রদান করা হয়ে থাকে।বস্তুতঃ তা নয়। এটি শাস্ত্রসম্মত বিশুদ্ধ আচার। "গরুড় পুরাণ, উত্তর খন্ডে লিখিত আছে=*
*"পিতৃণাঞ্চ প্রিয়ং ভব্যং তস্মাৎ স্বর্গপ্রদং ভবেৎ।*
*বিষ্ণুদেহসমুদ্ভূতো যতোহয়ং লবণো রসঃ।।*
*বিশেষাল্লবণং দানং তেন সংসন্তি যোগিনঃ।*
*ব্রাহ্মণক্ষত্রিয়বিশাং স্ত্রীণাং শূদ্রজনস্য চ।।*
*আতুরাণাং যদা প্রাণাঃ প্রয়ান্তি বসুধাতলে।*
*লবণন্তু তদা দেয়ং দ্বারস্যোদ্ঘাটনং দিবঃ।।"*
*🌻অর্থ্যাৎ লবণ পিতৃদেবগণেরও প্রিয়,অতএব তা সর্বকামপ্রদ হয়।এটি বিষ্ণুদেহোৎপন্ন, সুতরাং সর্বরসোত্তম। অতএব গুণবাহুল্য বশতঃ লবণযুক্ত দানই যোগীগণ প্রশংসা করে থাকেন।ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য,শূদ্র ও স্ত্রী যখন এদের প্রাণ পৃথিবীতলে নীয়মান(যাকে নিয়ে যাওয়া) হয়, তখন লবণদান কর্তব্য।তাতে স্বর্গের দ্বার উদ্ঘাটিত(খুলে বা অনাবৃত)হয়। অতএব বৈষ্ণবগণ মৃতদেহ সমাহিত কালে বিষ্ণদেহোৎপন্ন লবণ কেন যে দান করে থাকেন, তা বোধ হয়,আর কাউকেও বুঝাতে হবে না।এটি নিশ্চয় জানা উচিত,বৈষ্ণবের আচার ব্যবহারের মধ্যে কোনটিই কপোল-কল্পিত বা অশাস্ত্রীয় নহে। সুতরাং না জেনে শুনে বৈষ্ণবের কোন আচার ব্যবহারের প্রতি কটাক্ষ করে সহসা মন্তব্য প্রকাশ করা, ঘোর অপরাধের বিষয় নয় কি?*
*🙏যা সমস্ত লেখা হ'ল সবই গ্রন্থকারের লেখা।*
*🌻গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস, বৈষ্ণব বিবৃতি গ্রন্থ হতে "লবণ দান"।*
🙌🙌🙌🙌🙌🙌
🔜 ক্রমাগত 👉 ১২৬. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob126.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
