শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৩৯. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob139.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩৯. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob139.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                       🙏 👇 পূর্ব লীলা 👇🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩৮. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob138.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৯)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
            *বৈষ্ণব বংশ তালিকা*
          ~~~~~~~~~~~~~~~
*🙏শ্রীযুক্ত সচ্চিদানন্দ দেব অধিকারী, গ্রাম=কুমরুল, জেলা =হুগলী।*
*🌷এই বংশের মূল পুরুষ উত্তর-পশ্চিম প্রদেশীয় আচারী সম্প্রদায়ী জনৈক অতি বৃদ্ধ সাধু।তাঁর এক পুত্র শিষ‍্যরূপে সঙ্গে ছিলেন।তিনি তীর্থ ভ্রমণ উপলক্ষ্যে এই গ্রামে এসে উপস্থিত হন এবং অতি অল্প দিনের মধ্যেই এখানে দেহ রক্ষা করেন।ইনি সাধারণের কাছে "বুড়ো ঠাকুর" নামে পরিচিত এবং অদ‍্যাবধি দেবতার মতো পূজিত হয়ে আসছেন।ইঁনার পুত্র কুমরুল গ্রামবাসী জনৈক গৌড়াদ‍্য গৃহী বৈষ্ণবের কন‍্যা বিয়ে করে এই গ্রামেই বসবাস করেন।পূর্বোক্ত সচ্চিদানন্দ বাবু, "বুড়ো ঠাকুর " হতে অধস্তন এয়োদশ পুরুষ।*
*🙏শ্রীযুক্ত মধুসূদন অধিকারী তত্ত্ববাচস্পতি।(গ্রন্থকার, গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস) গ্রাম=পশ্চিমপাড়া, থানা=আরামবাগ,জেলা=হুগলী।*
*🙌(শ্রীরাখালানন্দ ঠাকুরের শ্রীপাট)*
*🌻এই অধম গ্রন্থাকার উক্ত গ্রামে শ্রীমদ্ রাখালানন্দ ঠাকুর নামক সিদ্ধ পুরুষের বংশে জন্মগ্রহণ করেন।আঙ্গিরস-গোত্রীয় শ্রীরাঘব দুবে (দ্বিবেদী)নামক পশ্চিম-উত্তর দেশবাসী জনৈক শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব সপরিবারে নীলাচলে যাবার পথে শ্রীপাট গোপীবল্লভপুরে শ্রীরসিকানন্দ প্রভুর অসামান্য ভক্তি-প্রতিভার পরিচয় পেয়ে তাঁর কৃপাসঙ্গ করেন। ঠাকুর রাঘবাচার্য‍্য, শ্রী-সম্প্রদায়ের মূলশাখা আচারী সম্প্রদায়ভুক্ত ছিলেন বলে সাধারণতঃ তিনি "রাঘবাচারিয়া" বা দুবে ঠাকুর নামেই অভিহিত ছিলেন।আচার্য‍্য হতেই আচারী উপাধির সৃষ্টি। ঠাকুর রাঘবাচার্য‍্য শ্রীরসিকানন্দ প্রভুর কৃপা লাভ করে তাঁর শ্রীচরণে আত্ম-বিক্রয় করেন।অতঃপর তাঁর আর নীলাচল গমন করা হল না। শ্রীগুরু কৃপাবলে ঐখানেই তাঁর যে অভিলাষ পূর্ণ হওয়ায় চরিতার্থতা লাভ করেন। "রসিক মঙ্গল" গ্রন্থে উল্লিখিত হয়েছে =*
*"রসিকের শিষ‍্য দুবে,দ্বিজ ভাগ‍্যবান।*
*রসিকেন্দ্রচন্দ্র বিনা না জানয়ে আন।।"*
                      *(পঃবিঃ ১৪ লহরী)*
*🍀ঠাকুর রাঘবাচার্য‍্য অতঃপর শ্রীগুরুদত্ত "শ্রীরাখালানন্দ ঠাকুর" নাম প্রাপ্ত হয়ে কিছুকাল শ্রীপাট গোপীবল্লভপুরে সপরিবারে বসবাস করেন।তাঁর পরিজনের মধ্যে একটি শিশু পুত্র ও পত্নী। শ্রীগুরুদেবের আদেশে এবং নিজের ইচ্ছাক্রমে ঠাকুর শ্রীমহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপে বাস করবার মনস্থ করে শুভ যাত্রা করেন।চন্দ্রকোণাগ্রামে আচারী সম্প্রদায়ের যে মঠ আছে, সেখানে ঠাকুরের পরিচিত জনৈক আচারী সাধু অবস্থান করতেন-- ঠাকুর তাঁর সঙ্গ পেয়ে পরমানন্দে কিছুদিন তাঁর আশ্রমে বাস করেন।প্রায়ই তত্ত্ব-সিদ্ধান্ত নিয়ে ঠাকুরের সঙ্গে সাধুর বাদ-বিতর্ক হত।এজন‍্য ঠাকুর আর সেখানে অবস্থান না করে পুনরায় শ্রীধামের দিকে শুভযাত্রা করেন।ঘটনাচক্রে তিনি উপরোক্ত আলাটি পশ্চিমপাড়া গ্রামে এসে পত্নীর অসুস্থতা নিবন্ধন (হেতু) উক্ত গ্রামবাসী পরমভক্ত মথুর মিদ্দা নামক এক বর্ধিষ্ণু মাহিষ‍্য গৃহস্থের বাড়ীতে আশ্রয় গ্রহণ করেন।এইখানেই তাঁর পত্নী-বিয়োগ ঘটিলে, অনতিদূরবর্তী গোবর্ধন চক নামক পল্লীতে কৃষ্ণদাস মোহন্ত নামক এক বৈষ্ণবের আশ্রয়ে শিশুটিকে রেখে "কানানদীর" তীরবর্তী পশ্চিমপাড়া ও চক গোবর্ধন গ্রামের মিলন জায়গায় একটি কুটির বেঁধে ঠাকুর রাখালানন্দ শেষ জীবন ভজন-সাধনে অতিবাহিত করেন।তাঁর এই আশ্রমটি বিবিধ তরুলতা সমাকীর্ণ ঋষি-আশ্রমের মত ছিল, তথাপি অদ‍্যাবধি সেটি "বৈষ্ণব গোঁসাইর বাগান" নামে প্রসিদ্ধ। এই শ্রীরাখালানন্দ ঠাকুরের পাটে প্রতি পৌষসংক্রান্তিতে মহাসমারোহে তাঁর তিরোভাব মহোৎসব হয়ে থাকে।শ্রীশ‍্যামানন্দ প্রভুর অপ্রকটের পর শ্রীরসিকানন্দ প্রভুর সঙ্গে ঠাকুরের মিলন সংঘটিত হয়েছিল।শ্রীঠাকুর রাখালানন্দ গুরুদেবের প্রচুর কৃপাশক্তি লাভ করেছিলেন। এই সিদ্ধ পুরুষের অলৌকিক প্রভাবের অনেক জনশ্রুতি আছে।স্নান করতে গিয়ে ঠাকুরের জপ-আহ্নিকে অনেক সময় ব‍্যয়িত হত,সে সময়ে স্নানের ঘাটে স্ত্রীলোকেরা স্নান করতে না পারায় বড় বিরক্ত হত। ঠাকুর তা বুঝতে পেরে শ্রীপাটের কিছু দূরে খোন্তা (মাটি খননের ক্ষুদ্র যন্ত্র বিশেষ) দিয়ে তিন দিনের মধ্যে একটি নাতিক্ষুদ্র পুষ্করিণী খনন করেন।এক শাক্ত ব্রাহ্মণ দুষ্ট-বুদ্ধি প্রযুক্ত ঠাকুরকে সেবার জন্য ছাগলের মাংস দিয়েছিল, কিন্তু ঠাকুরের অমানুষী ভক্তি সিদ্ধিতে তা চাঁপাফুলে পরিণত হয়েছিল। তিনি কদমগাছে আম ফলিয়েছিলেন।আজ পর্যন্ত কোন বৃক্ষ ফলবান হতে দেরী হলে লোকে ঠাকুরের সমাধির কাছে মানত করে থাকে।মানত অনুসারে ফলও ফলে।প্রবাদ আছে ঠাকুর নিজের সমাধির জন্য নিজেই গর্ত খনন করে ছিলেন।যথাকালে তাঁকে সমাহিত করা হয়েছে  ; কিন্তু সমাধির তিনদিন পরে তাঁর সঙ্গে দূর দেশের কোন পরিচিত লোকের সঙ্গে দেখা হয়েছে, ঠাকুর তাদেরকে বলেছিলেন,আমি শ্রীবৃন্দাবনে যাচ্ছি।তাঁরা দেশে এসে জানলেন,তিনি তিনদিন পূর্বে দেহ রক্ষা করেছেন।অথচ সমাধি স্থানের কোন ব‍্যত‍্যয় ঘটে নাই। শ্রীঠাকুর প্রতিদিন যে "শ্রীশ্রীধরশিলা" অর্চনা করতেন,তদীয় বংশধরগণ তা অদ‍্যাপি পূজা করে আসছেন।১৬৪০--৪৫ খৃঃঅব্দে শ্রীঠাকুর রাখালানন্দ শ্রীরসিকানন্দ দেবের কৃপালাভ করেন।পূর্বোক্ত কৃষ্ণদাস মহান্তের একটি কন‍্যা ছিল।যথাকালে ঠাকুরের পুত্র শ্রীরাধামোহন দেবের সঙ্গে তাঁর বিয়ে হয়।উক্ত কৃষ্ণদাসের সঠিক পরিচয় পাওয়া যায় নাই। শুনা যায়,সোঙালুক গ্রামে শ্রীঅভিরামগোপালের যে শাখা-গোস্বামী বংশ আছে,কৃষ্ণদাস সেই বংশের সঙ্গে সম্পর্ক ছিলেন।এইজন‍্য এক সময়ে উক্ত গোস্বামী বংশের এক ব‍্যক্তি পূর্বোক্ত বৈষ্ণব গোঁসাইর বাগানের অংশ দখল করবার চেষ্টা করেছিলেন।উক্ত বৈষ্ণববাগান মায় পুষ্করিণী বাগাৎ ইত‍্যাদিতে আট বিঘা ছিল।বড়ই দুঃখের বিষয়  সম্প্রতি জমিদার মহাশয়গণ সমাধি স্থানের কিছু অংশ বাদে সমস্ত জমি বাগানাদি বাজেয়াপ্ত করে নিয়ে ঠাকুরের বংশধরগণকে বঞ্চিত করেছেন। শ্রীঠাকুরের বংশ তালিকা।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪০. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob140.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৩৮. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob138.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩৭. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob137.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩৮. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob138.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *বৈষ্ণব বংশ তালিকা*
            °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏শ্রীযুক্ত প‍্যারীমোহন দাস,B.A,BL*  *রামমোহন=ত্রিপুরা*।
*🍀ইঁনার বংশের বীজপুরুষ আত্মারাম দাস শৈব-সাধু ছিলেন।পরে ব্রহ্মবৈষ্ণব সম্প্রদায়ে প্রবেশ করে বৈষ্ণবকন‍্যা বিয়ে করে গৃহস্থ হন এবং শ্রীশ্রীরাধামাধব জীউর সেবা প্রকাশ করেন।যথা প্রথম আত্মারাম, দ্বিতীয় বৃন্দাবন,তৃতীয় গৌরাঙ্গদাস,(১২৬ বৎসর জীবিত ছিলেন )চার রূপরাম, পাঁচ ধর্মনারায়ণ, ষষ্ঠ প‍্যারীমোহন।*
*🙏শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত অধিকারী। সূত্রাগড়---শান্তিপুর---নদীয়া।*
*🌹শান্ডিল‍্য-গোত্রীয় কমলাকর গঙ্গোপাধ‍্যায় সস্ত্রীক বৈষ্ণব-ধর্মাশ্রয় করে বৈষ্ণবের গৃহেই পুত্র কন‍্যার বিয়ের আদান প্রদান করেন।এজন‍্য তিনি রাঢ়ীয় কুলীন ব্রাহ্মণ-সমাজের সংশ্রব(সম্বন্ধ বা সম্পর্ক)হতে বঞ্চিত হন।তদবধি পুরুষানুক্রমে বৈদিক বৈষ্ণবের সঙ্গেই আদান প্রদান হচ্ছে।লক্ষ্মীবাবুর মাতামহ বংশও ঁভজহরি গোস্বামীর বংশ।ইঁনারা শ্রীনিত‍্যানন্দ বংশীয় শাখা,আদিবাস যশোহর গোপাল নগর। বতর্মান রাণাঘাট।ভজহরি গোস্বামী শ্রীভাগবতে বিশেষ পান্ডিত‍্য লাভ করে ঁপ্রসন্ন কুমার ঠাকুরের নিকট "ভাগবতভূষণ" উপাধি লাভ করেন। লক্ষ্মীবাবুর বংশতালিকা।*
*💧শান্ডিল‍্য গোত্রীয়, কমলাকর গঙ্গোপাধ‍্যায়,তাঁর পুত্র অদ্বৈত চন্দ্র অধিকারী,অদ্বৈত পুত্র কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র পুত্র স্বরূপদাস, স্বরূপ পুত্র গদাধর, গদাধর পুত্র লক্ষ্মীকান্ত।*
*🙏শ্রীযুক্ত রাধাকান্ত গোস্বামী। শ্রীপাট রাউতথানা,খানাকুল, হুগলী।*
*🍀ইঁনাদের বীজপুরুষ রামস্বরূপ তেওয়ারী, শ্রী-সম্প্রদায়ী আচারী বৈষ্ণব ছিলেন।ইনি প্রথমে সস্ত্রীক চন্দ্রকোণায় এসে বসবাস করেন।পরে শ্রীমন্নিত‍্যানন্দ প্রভু যখন খানাকুল কৃষ্ণনগরে শ্রীমদ্ অভিরাম গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, সেইসময়ে রামস্বরূপ শ্রীমন্নিত‍্যানন্দের কৃপা লাভ করেন এবং উদয়পুর গ্রামে বসবাস করেন।বাড়ীতে প্রথম থেকেই শ্রীশালগ্রামশিলা সেবা প্রকাশ আছেন।ইঁনাদের বহুতর কায়স্থ,মাহিষ‍্য,তিলি,তন্তুবায় প্রভৃতি শিষ্য আছেন।রাধাকান্ত গোস্বামী উক্ত রামস্বরূপ হতে দশম পুরুষ। প্রথম রামস্বরূপ, দ্বিতীয় গতিকৃষ্ণ, তৃতীয় গদাধর, চতুর্থ শ‍্যামচাঁদ, পঞ্চম শ্রীধর, ষষ্ঠ পাঁচকড়ি, সপ্তম যাদব, অষ্টম অধর,নবম গোষ্ঠবিহারী দশম রাধাকান্ত।*
*🙏শ্রীযুক্ত ভুবনমোহন অধিকারী। সাং--বিরহী,রাণাঘাট,নদীয়া।*
*🌹ইঁনাদের আদি নিবাস চাঁদুর গ্রামে।অতুল বাবুর পিতা আলাটি গ্রামে নিজ মাতুলালয়ে এসে বসবাস করেন।ইঁনারা ভরদ্বাজ-গোত্রীয় মধ্বাচারী বৈষ্ণব।শ্রীমদ্ অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য শাখা।খৃষ্টীয় ১৫শ শতাব্দের প্রারম্ভে "কানু গোঁসাই" নামে এক সিদ্ধ পুরুষই এই বংশের বীজ বা পূর্ব পুরুষ।এই ঠাকুর "কানু গোঁসাই" বাঙ্গালী কি পশ্চিমদেশবাসী ছিলেন তা জানতে পারা যায়নি।*
*🙏শ্রীযুক্ত উপেন্দ্র নাথ অধিকারী।সাং=ডিহিবাতপুর,হুগলী।*
*🍀বহু পুরাতন বৈষ্ণব বংশ।মূলে রামাৎ-সম্প্রদায়ী জাত-বৈষ্ণব।এক্ষণে গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।ইঁনারা দক্ষিণ-পশ্চিমদেশ হতে এসে এখানে বসবাস করেন।তদবধি ইঁনারা দশ থাকে বারো পুরুষ এখানে বসবাস করছেন।*
*🙏ভরদ্বাজ গোত্রীয়, শ্রীযুক্ত ভোলানাথ মোহন্ত। গ্রাম=রসুলপুর, জেলা=হুগলী।ইঁনারা মূলে নাগা-সম্প্রদায়ী বৈষ্ণব।ইঁনারা রামাৎ গৃহস্থের ভান করলেও শ্রীরাধাকৃষ্ণের উপাসক ; এটি শ্রীমন্ মাধবেন্দ্রপুরীর ভক্তি-ধর্ম প্রচারের পূর্ণ নিদর্শন।বাড়ীতে "শ্রীরাধামদনমোহন" বিগ্রহের সেবা প্রকাশ আছেন।নবাব আলিবর্দী খাঁর রাজত্বের কিছু আগে এই রসুলপুর গ্রামে (পূর্বে এই গ্রামের নাম গোবিন্দপুর ছিল )এক ব্রাহ্মণ রাজা রাজত্ব করতেন,এই রাজ-সংসারে কর্মোপলক্ষ‍্যে উনার পূর্বপুরুষেরা পশ্চিমদেশ হতে এসে এখানে বসবাস করেন।"বড়পীর সাহেব" নামক এক মুসলমান ফকিরের অত‍্যাচারে রাজবংশ ধ্বংস হলে গোবিন্দপুর নামের পরিবর্তে রসুলপুর হয়।রসুলপুর গ্রামে ইঁনারা অনুমান ১৬থেকে১৮ পুরুষ বাস করছেন।*
*🙏শ্রীমান্ যুগল কিশোর অধিকারী, সাং=ডিহিভুরসুট,জেলা=হুগলী।*
*🍀ইঁনার বংশের আদি পুরুষ শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব ছিলেন।যাযাবর অর্থ‍্যাৎ ভ্রমণকারীর বেশে এসে সপরিজন এই গ্রামে বসবাস করেন।১২|১৩ পুরুষ এইখানে বসবাস করছেন।এক্ষণে ইঁনারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ী।*
*🙏শ্রীযুক্ত গোপাল চন্দ্র মোহন্ত, সাং=নিমডাঙ্গী,আরামবাগ,হুগলী।*
*🌹পশ্চিমোত্তর প্রদেশ হতে খৃঃ১৭শ শতাব্দের শেষভাগে জটাধারী মোহন্ত নামক এক রামাৎ সাধু স-পরিবারে দেশ ভ্রমণ করতে করতে নিমডাঙ্গী গ্রামে এসে বসবাস করেন।তিনি এই জায়গায় এক পাঠ স্থাপন করে শ্রীশ্রীসীতারাম, শ্রীহনুমানজী,শ্রীরাধাকৃষ্ণ ও শ্রীশ্রীধরশিলার সেবা প্রকাশ করেন।মোহন্ত ঠাকুরের দুইজন অতি নিকট আত্মীয়া (দুই ভাগ্নী)সঙ্গে ছিলেন।একজনের নাম শ্রীমতী খুলী,কনিষ্ঠার নাম শ্রীমতী সোনা।এই সোনার একটি বালিকা কন‍্যাও সঙ্গে  ছিল।মোহন্ত ঠাকুরের কৃষ্ণমোহন তেওয়ারী নামে একটি বালক শিষ‍্য ছিলেন,বার্ধক‍্যবশতঃ মোহান্ত ঠাকুর তাঁর হাতেই শ্রীবিগ্রহ সেবাভার সমর্পিত করেন।জটাধারী সাধুর ঐকান্তিক ভক্তি-নিষ্ঠার কারণ লোকে তাঁকে মোহান্তজী বলে ডাকতেন।মোহান্তের অপ্রকটের পরে তাঁর দুই ভাগ্নী, মোহান্ত স্বরূপে শ্রীবিগ্রহ সেবার তত্ত্বাবধান (দেখাশুনা)করতেন।এমন কি তাঁরা নিজেও শ্রীধর শিলাদি অর্চনা করতেন।পরে শ্রীমতী সোনার কন‍্যার সঙ্গে পূজারী কৃষ্ণমোহন তেওয়ারীর বিয়ে হয়।অনন্তর কৃষ্ণমোহনের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে কৃষ্ণমোহনের মৃত‍্যু হয়।উক্ত সোনাদেবী এই শিশুকে লালন পালন করেন।শিশুর নাম মঙ্গল মোহান্ত।ইনি বালিদেওয়ানগঞ্জে এক গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণবের বাড়ীতে বিয়ে করেন।বংশধারা যথা=*
*🍀জটাধারী মোহান্তর দুই ভাগ্নী, খুলী ও সোনা।সোনা থেকে কৃষ্ণমোহন তেওয়ারী (জামাতা),কৃষ্ণমোহনের পুত্র মঙ্গল, মঙ্গলের পুত্র কমল,কমলের পুত্র মুকুন্দ, মুকুন্দের দুই পুত্র,গোপাল ও দুদীরাম।গোপালের তিন পুত্র,ফণীন্দ্র, সনাতন ও বঙ্কু।দুদীরামের দুই পুত্র,কালসোনা ও যুগলকৃষ্ণ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩৯. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob139.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


১৩৭. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob137.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩৬. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob136.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩৭. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob137.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *বৈষ্ণব বংশ তালিকা*
            ************************
*🌹শ্রীযুক্ত রাখাল চন্দ্র ঠাকুর, সাং=গজা, থানা=উলুবেড়িয়া হাওড়া।*
*🌺অতি প্রাচীন বৈষ্ণব বংশ।খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর মধ‍্যভাগে মধ্বাচার্য‍্য সম্প্রদায়ী "শ্রীসুন্দরানন্দ ঠাকুর " নামক এক অল্প বয়স্ক সাধু এই জায়গায় এসে বসবাস করেন।তিনি শ্রীবালগোপালের উপাসক ছিলেন।অদ‍্যাপি এই শ্রীবালগোপালই ইঁনাদের কুলদেবতা।সাধু বহু লোকের অনুরোধে "রামভজদাস" নামক এক রামাৎ বৈষ্ণবের কন‍্যাকে বিয়ে করে সংসারী হন।সুন্দরানন্দনের অধস্তন ছয় পুরুষের পর সাত পুরুপ "রূপচরণ ঠাকুর" সিদ্ধিলাভ করে সাধারণের কাছে বিশেষ সমাদৃত হন।তারপরে অষ্টম পুরুষ সীতানাথ, নবম পুরুষ জগন্নাথ,দশম পুরুষ মদনদাস, একাদশ পুরুষ রামচরণ।*
*🙏দ্বাদষ পুরুষ রাইচরণ, দুটি পুত্র ১৩ পুরূষ ক্ষেত্রমোহন, ও মুকুন্দ। মুকুন্দের পুত্র হরিপ্রসন্ন। ক্ষেত্রমোহনের পুত্র ১৪ পুরুষ রাখাল, রাখালের পুত্র ১৫পুরুষ রামপ্রসাদ।*
*🙏শ্রীযুক্ত ধূর্জটিচরণ অধিকারী, গ্রাম=শঙ্করপুর, বর্ধমান। হাঃ সাং কদমতলা হাওড়া।*
*🍀খৃঃ ১৬শ শতাব্দীর প্রারম্ভে শঙ্করপুরে "রামশরণ মিশ্র" নামক পশ্চিম দেশীয় এক শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব কোন ধনীর গৃহে চাকরী বৃত্তি অবলম্বন করে সস্ত্রীক বাস করেন। তিনি একমাত্র পুত্র শিউ প্রসাদকে রেখে পরলোকগমন করলে শিবপ্রসাদ অনন‍্যোপায় হয়ে এক ব্রহ্ম সম্প্রদায়ী বৈষ্ণবের কন‍্যাকে বিয়ে করেন।ধূর্জটিবাবু এই শিবপ্রসাদের অধস্তন নবম পুরুষ।যথা= এক,রামপ্রসাদ,দুই,হরিহর,তিন,মুকুন্দ, চার,বলাই, পাঁচ,কানাই, ছয়,তোতারাম, সাত,জয়কৃষ্ণ, আট, ভোলানাথ কবিরাজ (ইনি শ্রীরামপুরে শশুরালয়ে এসে বসবাস করতে লাগলেন।* *নবম, ধূর্জটিচরণ।*
*🙏শ্রীযুক্ত মুরারিমোহন দেবগোস্বামী। সাং=মহাম্মদপুর, ভগবানপুর, জেলা= মেদিনীপুর।*
*🍀অতি প্রাচীন বৈষ্ণব বংশ।ইঁনাদের বীজপুরুষ বা পূর্বপুরুষ দাক্ষিণাত‍্য প্রদেশীয় মধ্বাচার্য‍্য সম্প্রদায়ী বৈষ্ণব মহাত্ম‍া।ইঁনার পরবর্তী ৮পুরুষের বিশেষ পরিচয় পাওয়া যায় না।শ্রীকৃষ্ণপ্রসাদদেব গোস্বামী হতেই বংশধারা বিবৃত হয়েছে।কালিমোহনপুর গোবিন্দজীউর ঠাকুর বাড়ীই উক্ত মুরারিমোহনের শশুর বাড়ী। মাতুলালয়=ভগবানপুর, শ্রীশ্রীহরিঠাকুরের পাট ও পিসাবাড়ী, শ্রীপাট মোহাড়, শ্রীশ্রীমদনমোহন জীউ ঠাকুর বাড়ী। বংশধারা=*
*১|--ব্রহ্মসম্প্রদায়ী বৈষ্ণব।*
*৯| শ্রীকৃষ্ণপ্রসাদ, তাঁর দুইটি পুত্র, আনন্দ ও বেচারাম।আনন্দর পুত্র লোকনাথ।বেচারামের পুত্র হৃদয়ানন্দ, হৃদয়ানন্দের পুত্র বৃন্দাবন,কানাই,বলরাম ও ভীম। বৃন্দাবনের দুই পুত্র, রাধাচরণ ও কার্তিক।রাধাচরণের পুত্র ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহনের পুত্র পাঁচটি যথা=মুরারি,অধর,শৈল,গিরিশ ও গোঁসাই। মুরারি পুত্র মন্মথ।শৈল পুত্র পূর্ণচন্দ্র। কার্তিকের পুত্র তিনটি, যথা=শিবু,দীনবন্ধু ও সীতারাম। শিবুর তিন পুত্র পুত্র,মধু,বনমালী ও দামোদর।বনমালী পুত্র রামেশ্বর।মধু পুত্র তিনটি জ‍্যোতি,দেবেন্দ্র ও সুরেন। ঐদিকে সীতারাম পুত্র দুইটি,রাখাল ও বঙ্কিম।*
*🙏শ্রীযুক্ত নীলমণি দেবগোস্বামী,* *শ্রীযুক্ত তারিণী চরণ দেবগোস্বামী। শ্রীপাট=কিশোরপুর,জেলা= মেদিনীপুর।*
*🍀দ্বিজ কালিন্দী ঠাকুরই এই বংশের বীজ বা পূর্ব পুরুষ।ইনি শ্রীমৎ রসিকানন্দ দেবের শিষ্য। যথা "রসিক মঙ্গলে" পাওয়া যায় =*
*"রসিকের শিষ্য কালিন্দী দ্বিজবর*।
*রসিকের চরণ যাঁহার নিজঘর।।"*
*🌹১৬৪০--৪৫ খৃঃঅব্দের মধ্যে কালিন্দী ঠাকুর শ্রীমদ্ রসিকের শ্রীচরণে আত্মবিক্রয় করেন।ইনি পরম সিদ্ধ পুরুষ ছিলেন।ইঁনার শিষ‍্যশাখা বহু বিস্তৃত।হুগলী,হাওড়া,ও মেদিনীপুর জেলায় ইঁনার বসু বংশধর বিদ‍্যমান আছে।ইঁনার অলৌকিক ঘটনার কথা লিখতে গেলে একটি বিশাল গ্রন্থ হয়ে যাবে।ইনি শ্রীপাট কিশোরপুরে শ্রীশ্রীরাধাবল্লভ ও শ্রীশ্রীশ‍্যামসুন্দর বিগ্রহের সেবা প্রকাশ করেন।উক্ত শ্রীনীলমণি ও শ্রীতারিণীচরণ দেব শ্রীমৎ কালিন্দী ঠাকুরের অধস্তন দ্বাদশ পুরুষ।দশম, প্রেমচাঁদ, একাদশ,দীনবন্ধু দ্বাদশ, নীলমণি।*
*🙏শ্রীযুক্ত হরনারায়ণ দাস অধিকারী।সাং=ছোট উদয়পুর, কাঁথি মহকুমা, মেদিনীপুর।*
*🌷ইঁনারা ব্রহ্মসম্প্রদায়ী বৈষ্ণব।বহু পুরাতন বংশ,কায়স্থ,মাহিষ‍্য প্রভৃতি জাতি ইঁনাদের শিষ্য।বীজপুরুষ রঘুনাথ দাস, রামাৎ-সম্প্রদায়ী বৈষ্ণব ছিলেন।ইঁনার বংশধর পরে শ্রীবংশীবদনানন্দের শাখার অন্তর্ভুক্ত হন।উক্ত হরনারায়ণ বাবু রঘুনাথ হতে অধস্তন দশম পুরুষ।*
*🙏শ্রীযুক্ত নীলকন্ঠ মোহান্ত। সাং=হারদী,চুয়াডাঙ্গা, নদীয়া।*
*🍀অযোধ‍্যা প্রদেশ হতে "সাধু জঙ্গলানন্দ" প্রথমে নবদ্বীপে আগমন করেন।ইনি নিমাৎ-সম্প্রদায়ী বৈষ্ণব ছিলেন।পরে হরদা গ্রামে জনৈক ব্রহ্ম সম্প্রদায়ী বৈষ্ণবের কন‍্যাকে বিয়ে করে সংসারী হন।নীলকন্ঠ বাবুর পিতার নাম অটলবিহারী মোহান্ত। ইঁনাদের গৃহে শ্রীশ্রীরাধাবল্লভ জীউর সেবা প্রকাশ আছে। কর্মকার,মাহিষ‍্য,সুবর্ণবণিক,সাহা,যোগী জাতীয় বহু শিষ্য আছেন।সাধুজঙ্গলানন্দ হতে নীলকন্ঠ অধস্তন অষ্টম পুরুষ।*
           🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩৮. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob138.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




১৩৬. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob136.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩৫. লছমীনারায়ণ বংশ তালিকা 🏵️ নিমাৎ সম্প্রদায় 🏵️ হুগলী জেলার ইতিহাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob135.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩৬. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob136.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *বৈষ্ণব বংশ তালিকা*
            ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏শ্রীযুক্ত জ্ঞানদা প্রসাদ দাস*
        *সাং---কুমরুল, হুগলী।*
*🍀বহু প্রাচীন বৈষ্ণব বংশ।ইঁনারা মূলে রামাৎ-সম্প্রদায়ী বৈষ্ণব ছিলেন। পরে গৌড়ীয় বৈষ্ণবগণের সঙ্গে আদান-প্রদানে গৌড়ীয় বৈষ্ণব-সমাজ ভুক্ত হন। ভক্তি-রাজ‍্যে শ্রীশ‍্যামানন্দ সম্প্রদায়ের প্রবল প্রভাব দর্শনে উঁনার পূর্বপুরুষ শ্রীজগদানন্দ ঠাকুর জনৈক শ্রীশ‍্যামানন্দ-শিষ‍্যানুশিষ‍্য বৈষ্ণব সাধুর নিকট দীক্ষা গ্রহণ করেছিলেন। উক্ত জগদানন্দ ঠাকুর হতে বংশ-তালিকা।*
*🍀শ্রীজগদানন্দ ঠাকুরের পুত্র বা শিষ‍্য প্রেমানন্দ, প্রেমানন্দর পুত্র বা শিষ‍্য নিত‍্যানন্দ, নিত‍্যানন্দের পুত্র বা শিষ‍্য স্বরূপদাস, স্বরূপদাসের দুইটি পুত্র, মধুসূদন ও মাধব, মধুসূদনের পুত্র হৃদয় ও নীলকন্ঠ, হৃদয়ের পুত্র-কন‍্যা-- কৃষ্ণ,অন্নদা ও বিপিন।নীলকন্ঠের বংশধারায় কিছু পাওয়া যায় না। মাধবের পুত্র মাখন ও জ্ঞানদা,মাখনের পুত্র গোপাল। এই পর্য‍্যন্ত পাওয়া গেছে।*
*🙏শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ অধিকারী*
     *সাং--শিয়ালী, জেলা বর্ধমান।*
*🍀১৬২৭ খ্রীঃঅব্দে তারকেশ্বরের নিকটবর্তী রামনগরে রাজা বিষ্ণুদাসের রাজত্ব করেন।ইনি শ্রী-সম্প্রদায়ী পরম বৈষ্ণব ছিলেন, সর্বদা শ্রীশালগ্রামশিলা গলায় বেঁধে রাখতেন।তিনি তীর্থযাত্রা উপলক্ষ্যে মথুরাগ্রামে গমন করলে "গোপীলাল মিশ্র" নামক এক অসহায় মাথুর ব্রাহ্মণ বালক তাঁর আশ্রিত হয়ে রামনগরে আগমন করেন।বৈষ্ণব রাজার সঙ্গ-গুণে গোপীলালের হৃদয়ে বৈষ্ণবত্ব পরিস্ফুট(উজ্জ্বলরূপে প্রকাশ) হয়ে উঠে।রাজার দেহত‍্যাগের পর গোপীলাল নিরাশ্রয় হয়ে পড়লেন।বঙ্গীয় ব্রাহ্মণ সমাজে কৌলিন‍্যের কঠিন বশত গোপীলালের প্রবেশ দুর্ঘট (দুঃখে জর্জরিত) হয়ে উঠিল।তখন পদব্রজে দেশে প্রত‍্যাগমনও দুঃসাধ‍্য(ভীষণ কষ্টকর)। সুতরাং বাধ‍্য হয়ে বৈষ্ণবতার প্রবল আকর্ষণে তিনি জেলা হুগলী, ধনেখালি থানার অধীন দেবীপুর গ্রামে ব্রহ্ম-সম্প্রদায়ী বৈষ্ণব গদাধর মহান্তের কন‍্যাকে বিয়ে করে সেখানে অবস্থিতি করেন।এই গোপীলাল মিশ্র ঠাকুর হতে উক্ত বিজয়কৃষ্ণ অধিকারী অধস্তন (নিম্নস্থিত) দ্বাদশ পুরুষ।বিজয়কৃষ্ণ অধিকারীর পিতা অক্ষয় চন্দ্রের শশুরের বর্ধমানের রাজ-প্রদত্ত ভূ-সম্পত্তি পেয়ে উক্ত শিয়ালী গ্রামে শশুরালয়ে বাস করেন।*
         *বংশতালিকা*
*🌷বার্হস্পত‍্য গোত্রীয়, গোপীলাল মিশ্র ঠাকুর,তাঁর পুত্র কেশবলাল, কেশবলালের দুই পুত্র, যথা=জনার্দন ও জগন্নাথ।ইঁনার বংশধর গঙ্গারামপুরে বাস করছেন। জনার্দনের পুত্র ঘনশ‍্যাম, ঘনশ‍্যামের পুত্র বৃন্দাবন, বৃন্দাবনের দুই পুত্র, নারায়ণ ও রাধাবল্লভ।রাধাবল্লভের পুত্র রামকৃষ্ণ,রামকৃষ্ণের পুত্র বৈষ্ণবদাস।বৈষ্ণবদাসের দুই পুত্র,খেলারাম ও পরমানন্দ (পেলারাম)।খেলারামের পুত্র নিধিরাম, নিধিরামের পুত্র ছয়টি।যদুনাথ,চিন্তামণি,রাসবিহারী,সীতারাম, অদ্বৈত,পূর্ণ ও উদয়। চিন্তামণির পাঁচপুত্র, যথা=দীননাথ,হরিদাস,অধর, অক্ষয় ও নিবারণ। অধরের একটি পুত্র গোবর্ধন।অক্ষয়ের দুটি পুত্র বিজয় ও ধনকৃষ্ণ। বিজয়ের পুত্র অনঙ্গমোহন।* *এই পর্যন্ত পাওয়া গেছে।*
*🙏শ্রীযুক্ত নন্দলাল অধিকারী, কীর্তন বিশারদ। সাং=শ‍্যামপুর, থানা= আরামবাগ, জেলা=হুগলী।*
*🍀ভরদ্বাজ গোত্রীয় শ্রী-সম্প্রদায়ী সিদ্ধ রসিক দাসের অধস্তন অষ্টম পুরুষ।(১)রসিকদাস,(২)রসময়, (৩) নরহরি,(৪)রাজকৃষ্ণ,(৫)বড় কৃষ্ণদাস, (৬)প্রেমদাস, (৭)নীলমণি ও(৮) নন্দলাল।*
*🌺এই পর্য‍্যন্ত পাওয়া গেছে।*
*🙏শ্রীযুক্ত কুঞ্জবিহারী অধিকারী, শ্রীমান্ সাধন চন্দ্র ও সত‍্যচরণ অধিকারী। সাং=সিংটি-জঙ্গলপাড়া, থানা=উলুবেড়িয়া, হাওড়া।*
*🌷নবাব আলিবর্দি খাঁর রাজত্বকালে ১৭৩৫---৪০ খৃঃঅব্দে বর্গীদের (মারাঠা সৈন‍্যগণের) অত‍্যাচারে বাংলার বহু জন ধনে ও প্রাণে বিনষ্ট হয়েছিল।এই সময়ে দোগাছিয়ার রাজার বাড়ীও বর্গীদের কর্তৃক লুন্ঠিত ও বিধ্বস্ত হয়েছিল।(রাজার রাজপ্রাসাদও লুঠ করে ভেঙ্গেচুরে চরম অত‍্যাচার করেছিল ঐ মারাঠা সৈন‍্যগণ। অদ‍্যাপি রাজবাড়ীর গড় ও ধ্বংসাবশেষ বিদ‍্যমান আছে।এই রাজার প্রতিষ্ঠিত শ্রীশ্রীরাধামদনমোহন বিগ্রহ, শ্রীদামোদরশিলা, শ্রীশ‍্যামসুন্দর, শ্রীগিরিধারী, শ্রীবৃন্দাবনচন্দ্র জীউ প্রভৃতি দেব-সেবার ভার উত্তর-পশ্চিম প্রদেশীয় এক বৈষ্ণব ব্রাহ্মণের উপর সমর্পিত ছিল।নাম "চতুর্ভুজ ঠাকুর" সম্ভবতঃ মৈথিলি ব্রাহ্মণ হবেন।তাঁর একটি কন‍্যা ছিলেন।শান্ডিল‍্যগোত্র বন্দ‍্য-বংশীয় সুরেশ্বর শর্মার সঙ্গে চতুর্ভুজের কন‍্যার বিয়ে হয়।চতুর্ভুজ জামাতাকে বৈষ্ণবধর্মে দীক্ষিত করেন।কাজেই সুরেশ্বর কুলীন ব্রাহ্মণ সমাজ হতে পৃথক হয়ে অবস্থিতি (বসবাস) করেন।চতুর্ভুজের লোকান্তরের (মৃত‍্যুর পর) পর সুরেশ্বর উক্ত পূজারীর পদে অভিষিক্ত হন। সুরেশ্বরের পুত্র গৌরমোহনের অল্প বয়সেই পিতৃ বিয়োগ হয়।এই সময়েই বর্গীর অত‍্যাচারে রাজবাড়ী ধ্বংস হওয়ায় গৌরমোহন শ্রীবিগ্রহাদি নিয়ে সিংটি-জঙ্গলপাড়া গ্রামে এসে বসবাস করেন।তিনি রাঢ়ীয় ব্রাহ্মণ-সমাজে আর প্রবেশ করতে অভিলাষী না হয়ে বালিদাওয়ানগঞ্জ গ্রামে গৌড়াদ‍্য বৈদিক-বৈষ্ণব বংশীয় লক্ষ্মীকান্ত ব্রজবাসীর কন‍্যাকে বিয়ে করেন।গৌরমোহনের বংশলতা,যথা=*
*🙏চতুর্ভুজ ঠাকুর, জামাতা সুরেশ্বর, শান্ডিল‍্য গোত্র।সুরেশ্বরের পুত্র গৌরমোহন, গৌরমোহনের দুই পুত্র, গোপীলাল ও গোবর্ধন।গোপীলালের দুই পুত্র,পীতাম্বর ও স্বরূপদাস।পীতাম্বরের তিন পুত্র,যদুনাথ,মুকুন্দ ও  শশীভূষণ।স্বরূপদাসের পুত্র হরিদাস, হরিদাসের পুত্র মতিলাল।যদুনাথের পুত্র সাধন, মুকুন্দের পুত্র কুঞ্জবিহারী, শশীভূষণের পুত্র, সত‍্য ও মন্মথ।*
*🍀আজ এই পর্য‍্যন্ত থাক, আগামী পর্বে বৈষ্ণব বংশ তালিকা দিব।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩৭. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob137.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



১৩৫. লছমীনারায়ণ বংশ তালিকা 🏵️ নিমাৎ সম্প্রদায় 🏵️ হুগলী জেলার ইতিহাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob135.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩৪. বৈষ্ণব----কুলঞ্জী 🏵️ নাগা বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob134.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩৫. লছমীনারায়ণ বংশ তালিকা 🏵️ নিমাৎ সম্প্রদায় 🏵️ হুগলী জেলার ইতিহাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob135.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*******************************
*☘আবার বঙ্গদেশে পৃথক কোন নিমাৎ সম্প্রদায়ও নাই।নিমাতের সংখ্যা দাক্ষণাত‍্যে দেখা যাঁরা বঙ্গদেশে এসে বাস করেছিলেন,তাঁরা আচারে ব‍্যবহারে এক্ষণে গৌড়ীয় বৈষ্ণবেরই অন্তর্ভুক্ত। অতএব আলোচ‍্য গৌড়াদ‍্য-বৈষ্ণব সমাজ এইরকম বিভিন্ন শ্রেণীতে বা থাকে বিভক্ত হয়ে পড়বার কারণ অনুসন্ধান করলে আমরা দেখতে পাই, স্বদেশ, স্বজাতিবর্গকে পরিত‍্যাগ করে ভিন্ন দেশে বাস,কৌলিক মত ও ধর্ম পরিত‍্যাগ করে ভিন্নমত গ্রহণ ও ভিন্ন গুরুর শিষ‍্যত্ব স্বীকার ও বৈবাহিক আদান-প্রদানই এইরকম পৃথক শ্রেণী হবার কারণ। বাংলার অধিকাংশ গৃহী বৈষ্ণব যে এইরকম ভিন্ন ভিন্ন সময়ে এসে বাস করেছিলেন, এবং তাঁদের অনেকেই দ্বিজাতিবর্ণ, তার দৃষ্টান্ত স্বরূপ কতিপয় দিগ্ দর্শন করা যাচ্ছে। খোঁজ করলে বাংলার প্রত‍্যেক জেলায় এইরকম শত সহস্র গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণবের পরিচয় সংগৃহীত হতে পারে।মেদিনীপুর জেলায় এই সব বৈষ্ণবের সংখ‍্যা বেশী বলে মহাত্মা (Risley) রিজলি সাহেবও অন‍্যান‍্য উপশ্রেণীর বৈষ্ণব হতে এই শ্রেণীর বৈষ্ণবদের পার্থক্য সূচিত করে লিখতে বাধ‍্য হয়েছেন--" In the District of Midnapore, the Organization of the Baishtam Caste seems to differ in some points from that described above. Two endogamous classes are very recognized (1) Jati-baishnab consisting of those whose conversion to Baishnavism dates back beyond living memory and (2) Ordinari Baishnabs called also "Bhekdhari" who are supposed to have adopted Vaishnavism at a resent date."*
*☘অতএব আশা করি,এইরকম সিদ্ধবংশীয় প্রসিদ্ধ শ্রীপাটের প্রাচীন সদাচারী গৃহস্থ বৈষ্ণব মাত্রেই স্ব স্ব বংশের বিবরণ লিখে পাঠিয়ে গ্রন্থকারকে উৎসাহিত করবেন।সে সব বিবরণ পরবর্তীকালে সংস্করণে গ্রন্থ মধ্যে সন্নিবেশিত করা হবে। অথবা গ্রন্থের পরিশিষ্ট আকারেও মুদ্রিত হতে পারবে।গ্রন্থের কলেবর বৃদ্ধি ভয়ে সংক্ষেপে কয়েকটি বৈষ্ণব পরিচয় প্রদত্ত হচ্ছে।*
*🙏শ্রীযুক্ত গোষ্ঠ বিহারী অধিকারী। সাং-- ভীমপুর, তারকেশ্বর, হুগলী।*
*🌺খৃষ্টীয় ১৬৩৬ (কেউ কেউ সন ১০৪১ সাল বলেন) রাজা বিষ্ণুদাস রামনগরে রাজত্ব করেন।ক্রফোর্ড সাহেব হুগলী জেলার ইতিহাসে লিখেছেন, খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দের প্রথমার্ধে অযোধ‍্যা প্রদেশে কালিঙ্গড় নামক জায়গায় বিষ্ণুদাস নামে এক বিষ্ণুভক্ত ক্ষত্রিয় রাজা বাস করতেন। তিনি অযোধ‍্যার নবাবের অত‍্যাচারে প্রপীড়িত হয়ে জেলা হুগলী হরিপালের নিকটবর্তী রামনগর গ্রামে এসে বাস করেন।তাঁর সঙ্গে তদনুগত তদ্দেশবাসী বহু ব্রাহ্মণ,ক্ষত্রিয় ও বৈশ‍্য এসেছিলেন। ইঁনারা দুই ভাই।কনিষ্ঠ ভারামল্ল, জ‍্যেষ্ঠ বিষ্ণুদাস। রাজা বিষ্ণুদাস শ্রীশালগ্রাম গলায় বেঁধে নবাবের কাছে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পাঁচশ বিঘা জমি জায়গীর প্রাপ্ত হন। কিন্তু বিষয় সম্পত্তির ভার ভাই ভারামল্লের হাতেই ন‍্যস্ত(সমর্পিত)থাকে,রাজা বিষ্ণুদাস সর্বদা শ্রীভগবানের নাম চর্চায় নিমগ্ন থাকতেন।লছমীনারায়ণ নামে উক্ত বিষ্ণুদাসের একজন গুরুভাই ছিলেন।তাঁরা রুদ্রসম্প্রদায়ী ত্রিকুটাচার্য‍্য স্বামীর নিকট মন্ত্র গ্রহণ করেন। উক্ত লছমীনারায়ণ সিদ্ধ বৈষ্ণব ছিলেন, তিনি খড়ম পায়ে দিয়ে প্রবল দামোদর নদ পার হয়েছিলেন বলে প্রসিদ্ধি আছে। লছমীনারায়ণ ভরদ্বাজ গোত্রীয় সরোরিয়া ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন।লছমীনারায়ণের পুত্র রঘুনাথ ধনেখালি থানার অধীন আলা গ্রামে বাস করেন।পরে ঐ জায়গায় কয়েক পুরুষ গত হলে রাইচরণ প্রভৃতি সপ্তভাই ম‍্যালেরিয়ায় ধ্বংস প্রাপ্ত হলে রাইচরণের পুত্র মাধব তদানীন্তন তারকেশ্বরের মোহন্ত রঘুনাথ গিরির অনুগ্রহে তারকেশ্বরের নিকটবর্তী ভীমপুর গ্রামে বাস করেন এবং শ্রীশ্রীতারকনাথদেবের নাটমন্দিরে কীর্তন গানে নিয়োজিত হন।পরে শ্রীযুক্ত সতীশচন্দ্র গিরির আমলে নানা বিশৃঙ্খলা বশতঃ উক্ত কাজ ত‍্যাগ করতে বাধ‍্য হন। বংশ তালিকা।*
*ভরদ্বাজ গোত্রীয় লছমীনারায়ণ।*
                  *লছমীনারায়ণ*
                             |
          ---------------------------------
    *রঘুনাথ*                    *জগন্নাথ*
          |
          ------*রামেশ্বর**ইঁহাদের শাখা*
          |          *এখন জেলা হুগলী*
                    *পাড়াম্ব গ্রামে বাস*
                           *করছেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩৬. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob136.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds