✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৪. বৈষ্ণব----কুলঞ্জী 🏵️ নাগা বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob134.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১৩৫. লছমীনারায়ণ বংশ তালিকা 🏵️ নিমাৎ সম্প্রদায় 🏵️ হুগলী জেলার ইতিহাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob135.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*******************************
*☘আবার বঙ্গদেশে পৃথক কোন নিমাৎ সম্প্রদায়ও নাই।নিমাতের সংখ্যা দাক্ষণাত্যে দেখা যাঁরা বঙ্গদেশে এসে বাস করেছিলেন,তাঁরা আচারে ব্যবহারে এক্ষণে গৌড়ীয় বৈষ্ণবেরই অন্তর্ভুক্ত। অতএব আলোচ্য গৌড়াদ্য-বৈষ্ণব সমাজ এইরকম বিভিন্ন শ্রেণীতে বা থাকে বিভক্ত হয়ে পড়বার কারণ অনুসন্ধান করলে আমরা দেখতে পাই, স্বদেশ, স্বজাতিবর্গকে পরিত্যাগ করে ভিন্ন দেশে বাস,কৌলিক মত ও ধর্ম পরিত্যাগ করে ভিন্নমত গ্রহণ ও ভিন্ন গুরুর শিষ্যত্ব স্বীকার ও বৈবাহিক আদান-প্রদানই এইরকম পৃথক শ্রেণী হবার কারণ। বাংলার অধিকাংশ গৃহী বৈষ্ণব যে এইরকম ভিন্ন ভিন্ন সময়ে এসে বাস করেছিলেন, এবং তাঁদের অনেকেই দ্বিজাতিবর্ণ, তার দৃষ্টান্ত স্বরূপ কতিপয় দিগ্ দর্শন করা যাচ্ছে। খোঁজ করলে বাংলার প্রত্যেক জেলায় এইরকম শত সহস্র গৌড়াদ্য বৈদিক বৈষ্ণবের পরিচয় সংগৃহীত হতে পারে।মেদিনীপুর জেলায় এই সব বৈষ্ণবের সংখ্যা বেশী বলে মহাত্মা (Risley) রিজলি সাহেবও অন্যান্য উপশ্রেণীর বৈষ্ণব হতে এই শ্রেণীর বৈষ্ণবদের পার্থক্য সূচিত করে লিখতে বাধ্য হয়েছেন--" In the District of Midnapore, the Organization of the Baishtam Caste seems to differ in some points from that described above. Two endogamous classes are very recognized (1) Jati-baishnab consisting of those whose conversion to Baishnavism dates back beyond living memory and (2) Ordinari Baishnabs called also "Bhekdhari" who are supposed to have adopted Vaishnavism at a resent date."*
*☘অতএব আশা করি,এইরকম সিদ্ধবংশীয় প্রসিদ্ধ শ্রীপাটের প্রাচীন সদাচারী গৃহস্থ বৈষ্ণব মাত্রেই স্ব স্ব বংশের বিবরণ লিখে পাঠিয়ে গ্রন্থকারকে উৎসাহিত করবেন।সে সব বিবরণ পরবর্তীকালে সংস্করণে গ্রন্থ মধ্যে সন্নিবেশিত করা হবে। অথবা গ্রন্থের পরিশিষ্ট আকারেও মুদ্রিত হতে পারবে।গ্রন্থের কলেবর বৃদ্ধি ভয়ে সংক্ষেপে কয়েকটি বৈষ্ণব পরিচয় প্রদত্ত হচ্ছে।*
*🙏শ্রীযুক্ত গোষ্ঠ বিহারী অধিকারী। সাং-- ভীমপুর, তারকেশ্বর, হুগলী।*
*🌺খৃষ্টীয় ১৬৩৬ (কেউ কেউ সন ১০৪১ সাল বলেন) রাজা বিষ্ণুদাস রামনগরে রাজত্ব করেন।ক্রফোর্ড সাহেব হুগলী জেলার ইতিহাসে লিখেছেন, খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দের প্রথমার্ধে অযোধ্যা প্রদেশে কালিঙ্গড় নামক জায়গায় বিষ্ণুদাস নামে এক বিষ্ণুভক্ত ক্ষত্রিয় রাজা বাস করতেন। তিনি অযোধ্যার নবাবের অত্যাচারে প্রপীড়িত হয়ে জেলা হুগলী হরিপালের নিকটবর্তী রামনগর গ্রামে এসে বাস করেন।তাঁর সঙ্গে তদনুগত তদ্দেশবাসী বহু ব্রাহ্মণ,ক্ষত্রিয় ও বৈশ্য এসেছিলেন। ইঁনারা দুই ভাই।কনিষ্ঠ ভারামল্ল, জ্যেষ্ঠ বিষ্ণুদাস। রাজা বিষ্ণুদাস শ্রীশালগ্রাম গলায় বেঁধে নবাবের কাছে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পাঁচশ বিঘা জমি জায়গীর প্রাপ্ত হন। কিন্তু বিষয় সম্পত্তির ভার ভাই ভারামল্লের হাতেই ন্যস্ত(সমর্পিত)থাকে,রাজা বিষ্ণুদাস সর্বদা শ্রীভগবানের নাম চর্চায় নিমগ্ন থাকতেন।লছমীনারায়ণ নামে উক্ত বিষ্ণুদাসের একজন গুরুভাই ছিলেন।তাঁরা রুদ্রসম্প্রদায়ী ত্রিকুটাচার্য্য স্বামীর নিকট মন্ত্র গ্রহণ করেন। উক্ত লছমীনারায়ণ সিদ্ধ বৈষ্ণব ছিলেন, তিনি খড়ম পায়ে দিয়ে প্রবল দামোদর নদ পার হয়েছিলেন বলে প্রসিদ্ধি আছে। লছমীনারায়ণ ভরদ্বাজ গোত্রীয় সরোরিয়া ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন।লছমীনারায়ণের পুত্র রঘুনাথ ধনেখালি থানার অধীন আলা গ্রামে বাস করেন।পরে ঐ জায়গায় কয়েক পুরুষ গত হলে রাইচরণ প্রভৃতি সপ্তভাই ম্যালেরিয়ায় ধ্বংস প্রাপ্ত হলে রাইচরণের পুত্র মাধব তদানীন্তন তারকেশ্বরের মোহন্ত রঘুনাথ গিরির অনুগ্রহে তারকেশ্বরের নিকটবর্তী ভীমপুর গ্রামে বাস করেন এবং শ্রীশ্রীতারকনাথদেবের নাটমন্দিরে কীর্তন গানে নিয়োজিত হন।পরে শ্রীযুক্ত সতীশচন্দ্র গিরির আমলে নানা বিশৃঙ্খলা বশতঃ উক্ত কাজ ত্যাগ করতে বাধ্য হন। বংশ তালিকা।*
*ভরদ্বাজ গোত্রীয় লছমীনারায়ণ।*
*লছমীনারায়ণ*
|
---------------------------------
*রঘুনাথ* *জগন্নাথ*
|
------*রামেশ্বর**ইঁহাদের শাখা*
| *এখন জেলা হুগলী*
*পাড়াম্ব গ্রামে বাস*
*করছেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৬. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob136.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
