শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৪৪. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob144.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob144.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                       🙏 👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৪)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
          *উপসম্প্রদায় বৈষ্ণব*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌲স্পষ্টদায়ক সম্প্রদায়।সৈদাবাদের কৃষ্ণচন্দ্র চক্রবর্তীর শিষ‍্য রূপরাম কবিরাজ এই সম্প্রদায়ের প্রবর্তক। এরা রাধাকৃষ্ণের উপাসক হলেও এদের মধ্যে অন‍্যান‍্য উপসম্প্রদায়ের মতো নৈতিক অবনতি দেখা যায় না।এরা স্ত্রীলোকের দ্বারা রন্ধন করা অন্নাদি গ্রহণ করে না।এরা আচন্ডাল সকলকেই মন্ত্রদীক্ষা দেন,বটে, কিন্তু সকলকে ভেক দেন না।এদের হাতের ছোঁয়া জল ব্রাহ্মণেও ব‍্যবহার করতে পারেন।এরা নীচ অন্ত‍্যজ ও পতিতার ভিক্ষা বা দান গ্রহণ করেন না,আমীষ ভক্ষণ করে না।ভেকধারী বৈরাগী বৈষ্ণবদের অন্নাহার এদের আচার বিরুদ্ধ। এঁরা এক কন্ঠী মালা ও নাসাগ্রে ক্ষুদ্র তিলক ধারণ করেন এবং বাহু,বক্ষঃ ও স্কন্ধে "হরেকৃষ্ণ"  ইত‍্যাদি নামের ছাপ অঙ্কন করেন, স্ত্রীলোকেরা মস্তক মুন্ডন করে শিখা মাত্র ধারণ করেন। এঁরা মৃতদেহ উপবিষ্ট-অবস্থায় নামাবলী-বস্ত্র-মন্ডিত করে সমাহিত করেন এবং মৃতের জপমালা ও দন্ড করঙ্গাও পাশে স্থাপন করেন।সমাধির উপর আখড়া ঘর বা মন্দির নির্মিত হয়ে থাকে।*
*🌲কবীন্দ্র-পরিবার। বিষ্ণুদাস কবীন্দ্র এই সম্প্রদায় প্রবর্তক। এঁকে কেহ কেহ ৬৪ মহন্তের একতম বলে থাকেন। বিষ্ণুদাস অত‍্যন্ত দীনভক্ত ছিলেন,শ্রীমহাপ্রভুর ভুক্তাবশেষ প্রসাদে তাঁর ঐকান্তিক নিষ্ঠা ছিল।একদা গুরুদেব পাত্রে ভুক্তাবশেষ কিছুই রাখলেন না, বিষ্ণুদাস অনন‍্যোপায় হয়ে অবশেষে শ্রীচৈতন‍্যের নিষ্ঠাবনের(একাগ্রতার) সঙ্গে প্রসাদান্ন-কণা দেখতে পেয়ে নিষ্ঠাকরে তাইই গলাধঃকরণ করলেন।অথচ তা যে রক্ত-রঞ্জিত ছিল, এ কথা কাউকেও জানালেন না। কিন্তু তাঁর এক প্রতিদ্বন্দ্বী শিষ‍্য এই ব‍্যাপার দেখে বিষ্ণুদাসকে অপদস্থ করবার জন্য শ্রীচৈতন‍্যদেবের কাছে এক প্রশ্ন উত্থাপন করলেন, "কোন শিষ্য নিজ গুরুর রক্তপান করলে তাকে কি করা কর্তব‍্য? শ্রীচৈতন‍্যদেব বললেন= তাকে সম্প্রদায় হতে বাহির করে দেওয়া কর্তব‍্য।এইরকমে কবীন্দ্র মূল-সম্প্রদায় হতে বিতাড়িত হলে আর তাকে গ্রহণ করা হয়নি। অবশেষে বিষ্ণুদাস স্বীয় (নিজ) নামে স্বতন্ত্র সম্প্রদায় প্রবর্তিত করেন। কবীন্দ্র সম্প্রদায়ীরা সাধারণ বৈষ্ণবের  মত আচার-পরায়ণ।মহান্তের পদ কেউ বংশানুক্রমে প্রাপ্ত হন না, শিষ‍্যদের কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। এই সম্প্রদায়ে উদাসী বা বৈরাগী নাই।সকলেই গৃহস্থ।শ্রোত্রীয় ব্রাহ্মণ হতে সকল জাতিইএই সম্প্রদায়ে প্রবেশ করে থাকে।*
*🌲বাউল সম্প্রদায়।এটি বৌদ্ধ-তান্ত্রিক সম্প্রদায়েরই রূপান্তর বলে বোধ হয়।বাউল,উদাসীন শ্রেণীভুক্ত ; এদের মধ্যে গৃহস্থ নাই। এরা মূল বা প্রধান বৈষ্ণব সম্প্রদায় হতে পৃথকীভূত।প্রধানতঃ নীচ জাতীয় লোকই এই সম্প্রদায়ের দলপুষ্টি করে এবং তাঁরা নিজেদেরকে নিত‍্য,চৈতন‍্য, হরিদাস, বাউল ইত‍্যাদি নামে অভিহিত করেন।বাতুল শব্দের অপভ্রংশই বাউল।এই জন্য এই সম্প্রদায়ী কেউ কেউ নিজেকে "ক্ষ‍্যাপা"বলেও পরিচয় প্রদান করেন। এদের মধ্যে আনুষ্ঠানিক ও সামাজিক বিষয় নিয়ে পরস্পর কিঞ্চিৎ মতভেদ দেখা যায়।এঁরা গোস্বামীগণের দোহাই দেন বটে, কিন্তু গোস্বামী শাস্ত্রের মত মতো চলেন না।এঁরা মদ মাংস খান না কিন্তু মাছ খাওয়া ধর্মবিরুদ্ধ না। এঁরা গাঁজা ও তামাকের অত‍্যন্ত প্রিয়। এঁরা দাড়ী গোঁপ কামান না  এবং মাথার চুল বড় করে রাখেন।এঁদের কোন কোন আখড়ায় নাড়ুগোপাল, কোন আখড়ায় ধর্ম-প্রবর্তকের খড়ম পূজিত হয়ে থাকেন।বাউল সম্প্রদায় সর্বাংশে ব‍্যভিচার প্রসূত ; এজন‍্য সম্ভ্রান্ত হিন্দুদের চোখে অত‍্যন্ত ঘৃণিত ও হেয়। এই সম্প্রদায়ের সাধন-পদ্ধতি অতীব গুহ‍্য, সেটি গ্রন্থে প্রকাশ করা যায় না।তারা বলে "যা আছে ব্রহ্মান্ডে তা আছে দেহ ভান্ডে", এই মতই এদের  "দেহতত্ত্ব"।আর এক একটি প্রকৃতি বা স্ত্রীলোক নিয়ে ইন্দ্রিয় পরিচালন করাই সাধন।শোণিত,শুক্র,মল,মূত্র পরিত‍্যাগ না করে গ্রহণের নামই "চারিচন্দ্র-ভেদ"।এদের ধর্মসঙ্গীত এই প্রকৃতি-সাধন ও দেহতত্ত্ব নিয়ে সাঙ্কেতিক বাক‍্যে গীত হয়।সহজে অর্থ বোধ করা যায় না।এঁরা পদ্মবীজ রুদ্রাক্ষ স্ফটিকের মালা ধারণ করেন। ভিক্ষাই এঁদের প্রধান উপজীবিকা। আলখেল্লা,ঝুলি,লাঠি ও কীস্তি এঁদের বেশভূষা।শ্রীমন্মহাপ্রভুর ধর্মমতের বিরুদ্ধ ও ভ্রান্তিমূলক যে এই ধর্মমত তা বলাই বাহুল‍্য। 🌳নেড়ানেড়ী সম্প্রদায় বাউল সম্প্রদায়েরই অনুরূপ।এদের আলখাল্লার নাম "চিন্তাকস্তা" এটি প্রকৃতি-সাধন সংক্রান্ত অপবিত্র গুহ‍্যপদার্থে রঞ্জিত।বাহ‍্যিক আচারও শাস্ত্রবিরুদ্ধ ও লৌকিক আচার বিরুদ্ধ।*
*🌲দরবেশ বা সাঁই সম্প্রদায়।১৮৫০ খৃঃঅব্দে ঢাকার উদয় চাঁদ কর্মকার কর্তৃক দরবেশ-সম্প্রদায় প্রথম প্রবর্তিত হয়।শ্রীপাদ সনাতন গৌড়ের বাদশাহের দরবার ত‍্যাগ করে ফকির বেশে পলায়ন করেছিলেন।সেই দৃষ্টান্তেই এই সম্প্রদায় প্রবর্তিত হয়।প্রকৃতি-সহযোগে ইন্দ্রিয়ভোগই এদের সাধন।এরা বিগ্রহ-সেবা করেন না, গায়ে আলখাল্লা ও ডোর-কৌপীন ব‍্যবহার করেন।এদের আচরণ বাউল ও ন‍্যাড়াদেরই অনুরূপ দরবেশীরা "দীনদরদী" নাম উচ্চারণ করেন। বজ্রফল স্ফটিক ও প্রবালের মালা ধারণ করে। ঐ মালার নাম তসবী।এদের মধ্যে জাতিভেদ নাই।মুসলমানদের সঙ্গে সঙ্গ করেন। এঁরা বলেন=*
*"কেয়া হিন্দু কেয়া মুসলমান।*
*মিল জুলকে কর সাঁইজীকা কাম।।"*
*🌹সাঁই সম্প্রদায়ীরা সুরাপান ও মাংসাদিও গ্রহণ করেন।এঁদের ধর্ম হিন্দু মুসলমান ধর্ম মিশ্রিত।এঁরা "মুরসীদ সত‍্য" এই নাম জপ করেন।গলায় জৈতুন কাঠের মালা ও বামহাতে তাঁবা ও লোহার বালা ধারণ করেন।কেউ প্রকৃতি রাখেন, কেউ রাখেন না।এঁদের সঙ্গে  বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের কোন সম্বন্ধই নাই।অথচ এদেরকে বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে।*
           🔥🔥🔥🔥🔥🔥🔥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ অন‍্যান‍্য প্রদেশের বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob145.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                       🙏 👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪২. বান্তাশী কি বৈষ্ণব ❓ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob142.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৩)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
         *🌳উপসম্প্রদায়ী বৈষ্ণব🌳*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌲এই সব উপসম্প্রদায়ী বৈষ্ণব, বিশুদ্ধ বৈদিক-বৈষ্ণব-ধর্মাবলম্বী নন। এঁদের অধিকাংশই স্বকপোল-কল্পিত (নিজ মনগড়া ও কল্পিত) মত অনুসরণ করে থাকেন।এঁদের ধর্মমত বা ধর্মপথ শ্রীমন্মহাপ্রভুর অনুমোদিত বা প্রবর্তিত নয়।তন্ত্র ও বৈষ্ণব ধর্মের মিশ্রণে এক একটি অভিনব আকারে রূপান্তরিত।*
*🍁উদাসীন বৈষ্ণব= এঁরা জাতি-বৈষ্ণব বা গৃহী বৈষ্ণব হতে আলাদা। অথচ গোস্বামীদের শাসনাধীন।আত্মীয়-বান্ধবহীন,বিধবা, নিষ্কর্মা ও বয়স্কা গণিকাগণই এই শ্রেণীর বৈষ্ণবদের দল পুষ্টি করে। ভিক্ষাই এদের প্রধান উপজীবিকা। এদের আখড়া আছে। ভিন্ন ভিন্ন গ্রামে ঘুরে বেড়ায়।এই বৈষ্ণববৈষ্ণবীগণ একত্র ভাই-বোনের মতো বাস করে।একত্র গাঁজা খায়।এদের সন্তানাদি দেখা যায় না।প্রাচীন গৌড় নগরের মধ্যে "রূপ-সায়র" নামক বৃহৎ জলাশয়ের তীরে প্রতি বৎসরই জুন মাসে "রাসমেলা বা প্রেমতলা" নামে এই বৈষ্ণব-বৈষ্ণবীদের একটি বড় মেলা হয় হ বৈষ্ণবীরা ঘোমটায় মুখ ঢেকে বসে।কোন বৈরাগীর বৈষ্ণবী প্রয়োজন হলে ফৌজদারের (মেলার যিনি প্রধান)কাছে যথারীতি ১।০ আনা জমা দিয়ে বৈষ্ণবী পছন্দ করে।অপছন্দ হলে পুনরায় ১।০ আনা জমা দিয়ে দ্বিতীয়বার পছন্দ করে।একবার পছন্দ করে গ্রহণ করলে কোন বৈরাগী, সেই বৈষ্ণবীকে এক বৎসরের মধ্যে অর্থ‍্যাৎ মেলার আগে ত‍্যাগ করতে পারবে না,এটাই এই সমাজের নিয়ম।*
*🌲বায়াঁ কৌপীন=এই সম্প্রদায়িরা কটিদেশের (কোমরের) বামদিকে কৌপীনের গ্রন্থিবন্ধন করে।একদা গুরু,এক শিষ‍্যের বেশাশয়কালে ভুল বশতঃ কৌপীনের গ্রন্থি দক্ষিণ (ডান) কোমরে না বেঁধে বামদিকে বেঁধে দেন। পরে সেই ভুল সংশোধন করতে গেলে, শিষ‍্য বলিল, "শ্রীকৃষ্ণ স্বয়ং যখন পূর্ব হতেই এইরকম ভ্রান্তি-বিধান করেছেন,তখন এর আর সংশোধনের প্রয়োজন নাই। এইরকমে এই শিষ‍্য হতেই বায়াঁ কৌপীন সম্প্রদায় প্রবর্তিত হয়। এরা শ্রীরাধাকৃষ্ণের উপাসক।এরা মাছ,মাংস ভক্ষণ কি মদ‍্যপান করে না। মাত্র সচরিত্রা স্ত্রীলোকই এঁদের সম্প্রদায়ে প্রবেশ করতে পারে।*
*🌲কিশোরী-ভজনিয়া বা সহজিয়া।* *এই সম্প্রদায়ের মত বড়ই নিগূঢ়।এদের মতে শ্রীকৃষ্ণ জগৎপতি, জীবমাত্রেই তাঁর শক্তি শ্রীরাধিকা।যিনি গুরু তিনি কৃষ্ণ, শিষ‍্যগণ রাধিকাস্বরূপ।স্বকীয় ও পরকীয় ভেদে প্রাকৃত নায়ক-নায়িকার সম্ভোগরূপ রসাশ্রয়ই এদের সাধন।এরা রাধাকৃষ্ণের অনুরূপ রাসলীলা করে থাকে। হায়! প্রকৃত সদ্ গুরুর পদাশ্রয়ে অপ্রাকৃত শ্রীরাধাকৃষ্ণতত্ত্ব না জানবার ফলেই বৈষ্ণব নামের কলঙ্ক স্বরূপ এই উপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে।এরা ভজন-সাধনের ভাণে ইন্দ্রিয়বৃত্তির চরিতার্থতা করেই নিজেকে সিদ্ধ মহাত্মা মনে করে।বাহ‍্যিক তিলক,মালা ধারণ ও ভিক্ষাও করে। ফলে মনে হয়,এটি "রাধাবল্লভী" সম্প্রদায়েরই একটি শাখা-বিশেষ কিম্বা স্পষ্টদায়ক সম্প্রদায়ের একটি রূপান্তর শাখা।এদের মধ্যে উদাসীন দেখা যায় না।গুরু "প্রধান" নামে অভিহিত।এই প্রধানই সম্প্রদায়ের সর্ব বিষয়ের পরিচালক।বহু নীচ জাতীয় স্ত্রী-পুরুষ এবং বহু কামুক ব‍্যক্তি এই সম্প্রদায়-ভুক্ত।এদের সম্প্রদায়ে জাতিভেদ নাই,ব্রাহ্মণ চন্ডাল সমান।এরা "হংস" মন্ত্রে দীক্ষিত হয়। শিষ‍্যকে উলঙ্গ স্ত্রীলোকের কাছে স্বীয় কামেন্দ্রিয় সংযমের অগ্নি-পরীক্ষা দিতে হয়। বোম্বাইয়ের মহারাজার রাসমন্ডলীতে এদের একটি প্রধান উৎসব হয়।মৎস‍্যান্ন-ভোজনই এই উৎসবের অঙ্গ।তবে মদ‍্য,মাংস ব‍্যবহার নিষিদ্ধ।ভোজনান্তে রাধা-লীলাবিষয়ক সঙ্গীত হয়।এই সময়েই গুরু শিষ‍্যের মধ্যে দশা প্রাপ্তি ঘটে।তারপর প্রধান বা গুরু একটি সুন্দরী শিষ‍্যাকে রাধিকা স্বরূপে মনোনীত করেন।অনন্তর অন‍্যান‍্য শিষ‍্য শিষ‍্যা সকল পুষ্প চন্দনে সেই গুরু-শিষ‍্যা যুগলকে বিভূষিত করে এবং তাদের উভয়কে রাধাকৃষ্ণ জ্ঞানে ভক্তি করে।এইসব ভ্রষ্টাচারীর দলই বিশুদ্ধ বৈষ্ণব সমাজের আবর্জনা স্বরূপ।*
*🌲জগৎমোহনী সম্প্রদায়। প্রায় দুইশ বৎসর পূর্বে শ্রীহট্ট জেলার মাছুলিয়া গ্রামের জগন্মোমন গোঁসাই নামক এক রামাৎ বৈষ্ণবই এই সম্প্রদায় প্রবর্তিত করেন।জগন্মোহনের শিষ্য গোবিন্দ, গোবিন্দের শিষ্য শান্ত, শান্তের শিষ্য রামকৃষ্ণ গোঁসাই হতেই এই সম্প্রদায় বর্ধিত হয় বা বাড়তে থাকে,এরা স্ত্রী-সঙ্গী  করেন না।এরা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন,এদের মতে গুরুই সে পূর্ণব্রহ্ম।গৃহী ও উদাসীন ভেদে দুই শ্রেণীর সাধক আছে।বাহ‍্যিক আচার-ব‍্যবহারের দিকে এদের ততটা লক্ষ্য নাই।অন্তরে অন্তরে গুরুভক্তি ও ব্রহ্ম নাম গ্রহণ করেন।এই সম্প্রদায়ের কোন বিশেষ ধর্মগ্রন্থ নাই। সঙ্গীত ও গুরু পরম্পরা উপদেশই প্রধান অবলম্বন। আসন্নমৃত‍্যু ব‍্যক্তিকে তার প্রাণ প্রয়াণের পূর্বে সমাধি গর্তের মধ্যে নিয়ে আনা হয়,সেই অবস্থায় সেখানে তার মৃত‍্যু পরম সৌভাগ্যের বিষয়, ইহাই এই সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob144.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪২. বান্তাশী কি বৈষ্ণব ❓ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob142.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৪১. সংযোগী বা বান্তাশী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob141.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৪২. বান্তাশী কি বৈষ্ণব ❓ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob142.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৪২)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
          *বান্তাশী কি বৈষ্ণব?*
         *********************
*🔥অতএব হরিভক্তগণের কোনরকমে ভ্রংশ(চ‍্যুতি বা নাশ)ঘটলেও যখন পাতিত‍্য (অধঃপতনের)দোষ হয় না, তখন তাদেরকে কখনও "বান্তাশী" বলা যেতে পারে না। ভগবদ্ভক্তি-বিমুখ আশ্রমাচার-পরিভ্রষ্ট ব‍্যক্তিই বান্তাশী, কোন মতেই বৈষ্ণব নন। বিশেষ করে বৈষ্ণবধর্ম বা ভক্তিধর্ম বেদ-প্রতিপাদিত মুখ‍্য ধর্ম।বর্ণাশ্রমধর্ম গৌণধর্ম।মুখ‍্যধর্ম আশ্রয় করলে গৌণধর্মের অপেক্ষা থাকে না। পদ্মপুরাণে লিখিত আছে=*
*"যে চাত্র কথিতা ধর্মা বর্ণাশ্রম-নিবন্ধনাঃ।*
*হরিভক্তি-কলাংশাংশ-সমানা ন হি দ্বিজাঃ।।"*
*🍀হে দ্বিজগণ! বর্ণাশ্রম-বিহিত যে সব ধর্মের বিষয় এখানে কথিত হল,সেই সব ধর্ম হরিভক্তির কলাংশের একাংশেরও সমান নয়*।
*🌹অতএব "স বৈ পুংসাং পরোধর্মো যতো ভক্তিরধোক্ষজে" শ্রীহরিভক্তিই পরোধর্ম বা মুখ‍্যধর্ম।বর্ণাশ্রমাদি ধর্ম স্বর্গাদি ফলদায়ক, সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণভক্তি প্রদানে অসমর্থ।সুতরাং=*
*"ধর্মঃ স্বনুষ্ঠিতঃ পুংসাং বিষ্ককসেন কথাসু যঃ।*
*নোৎপাদয়েদ্ যদি রতিং শ্রম এব হি কেবলং।।"*
                  *(শ্রীভাগবত=১|৯|৮)*
*🌻ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয়ের বর্ণাশ্রম বিহিত ধর্ম সুন্দরভাবে অনুষ্ঠিত হলেও যদি তারদ্বারা হরি-কথায় রতি না জন্মে তবে তদ্বিষয়ক শ্রম পন্ডশ্রম মাত্র।*
*🌺অতএব শুদ্ধভক্তিনিষ্ঠ বৈষ্ণবকে কখনোই বান্তাশী বলা যেতে পারে না।বৈষ্ণব শাস্ত্রের কোথাও বৈষ্ণবের উদ্দেশ্যে এই কথা দেখা যায় না।প্রধানতঃ পারদারিক পতিত-বৈষ্ণব বা প্রাকৃত "সহজিয়াদেরকে" লক্ষ্য করেই "সংযোগী বা বান্তাশী" কথা প্রযুক্ত হয়েছে।কিন্তু সংযোগী যে যোগী বা যুগী জাতির একটি সম্প্রদায় বিশেষ,তা আগেই বলা হয়েছে।নতুবা শুদ্ধভক্তিনিষ্ঠ সদাচারী গৃহস্থ বৈষ্ণবদের সম্বন্ধে ঐ অপূর্ব উদ্ভট শব্দ প্রয়োগ সম্পূর্ণ অশাস্ত্রীয় ও অযৌক্তিক।বৈষ্ণব স্বীয় পরিজন সকলকে বৈষ্ণব ভাবান্বিত করে প্রাচীন আর্য‍্য ঋষিদের পবিত্র আশ্রমের অনুরূপ একটি পারমার্থিক সংসার পত্তন করেন।এই জন‍্য মুনি ঋষিদেরও স্ত্রী পুত্র কন‍্যা ছিলেন।এই ভাবে সেই সিদ্ধ বীর্য‍্যোৎপন্ন বৈষ্ণব বংশধরগণই হিন্দু সমাজে গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব জাতি নামে অভিহিত।জাতি বৈষ্ণব,নাগা বৈষ্ণব মন্ডলধারী (ইঁনারা প্রথমে কয়েকটি গ্রামের বৈষ্ণবকে মন্ডলী বা সমাজবদ্ধ করে একটি "থাকের" (এক জায়গায় করে) সৃষ্টি করেন।আট-সমাজী (প্রথমে আটটি সমাজ নিয়ে এদের বৈবাহিক আদান-প্রদান আরম্ভ হয় ) প্রভৃতি কয়টি বিশিষ্ট-থাকের বৈষ্ণবগণও এক্ষণে এই গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণব শ্রেণীর অন্তর্নিবিষ্ট। নতুবা বাউল দরবেশ সাঁই কর্তাভজা অভ‍্যাগত এইসব ভিক্ষুক শ্রেণীর বৈষ্ণব, এবং যাঁরা বৈষ্ণববেশে বড়লোকের বাড়ী খানসামার কাজ করেন,যাঁরা আসন্ন মৃত‍্যু বা মৃত ব‍্যক্তিকে ভেক দিয়ে শ্মশান-বন্ধুর কাজ করেন (ডোম বৈরাগী), যাঁরা কুলটার আশ্বাসে, সমাজের তাড়নে,ঋণের দায়ে,পেটের দায়ে,ভেক নিয়ে (পবিত্র বিষ্ণু-সন্ন‍্যাসের বেশকে কলঙ্কিত করে) ভন্ড বৈষ্ণবের বেশে ধর্মের ভানে অধর্ম সঞ্চয় করে নিজে নরকে ও অপর দশজন সরল বিশ্বাসী ভাল লোককে নরকের দ্বারে পাঠাচ্ছে।* *এই সব গৌণ-শ্রেণীর বৈষ্ণবগণও জাতি-পরিচয়ে "বৈষ্ণব" বলে অভিহিত হলেও কিন্তু এক জাতি নয়। যেমন রাঢ়ীয়,বারেন্দ্র,কুলীন,শ্রোত্রীয়, মাহিষ‍্য-ব্রাহ্মণ,গোপ-ব্রাহ্মণ, শুঁড়ীর-ব্রাহ্মণ, ঝল্লমল্লজাতির-ব্রাহ্মণ, মুচির-ব্রাহ্মণ, গ্রহাচার্য‍্য,ভাট,অগ্রদানী ব্রাহ্মণ সকলে একই "ব্রাহ্মণ" নামে পরিচিত হলেও প্রত‍্যেকেই ভিন্ন ভিন্ন জাতি এবং সমাজ ও থাকেও বিভিন্ন, সেরকম উল্লিখিত ভিন্ন ভিন্ন গৌণ-বৈষ্ণব সম্প্রদায়গুলিও "বৈষ্ণব" নামে পরিচিত হলেও তাঁদেরকে ভিন্ন জাতি বুঝতে হবে। সুতরাং সামাজিক হিসাবে সদাচারী গৌড়াদ‍্য-বৈদিক বৈষ্ণবগণের তুল‍্য সকলের সমান মর্য‍্যাদা হতে পারে না। শ্রীচৈতন‍্যদেব নীচকে উদ্ধার করতে বলেছিলেন, নীচ-সঙ্গ করতে বলেননি। সুতরাং নীচ-কর্মী ও নীচ-সঙ্গীর সঙ্গ হতে স্বতন্ত্রতা রক্ষাই তাঁর অভিমত।এইজন‍্যই সদাচারী গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণবজাতি, প্রাগুপ্ত(পূর্বে)গৌণ-বৈষ্ণব-সম্প্রদায়ের সংস্রব(সম্পর্ক) হতে স্বীয়(নিজ) স্বতন্ত্র(স্ব মানে আপন, তন্ত্র মানে ইচ্ছা) রক্ষণে চিরকালই যত্নশীল ছিলেন।এটিই শাস্ত্র ও সভ‍্যজন-অনুমোদিত চিরন্তন রীতি। (এক কথায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস।)(🌹ফলে শুদ্ধ বৈষ্ণব-সমাজ যতই শিক্ষার বিস্তার হবে,যতই ভক্তির মহিমা প্রসারিত হবে,ততই জাতীয় সঙ্কীর্ণতা ঘুচে গিয়ে নানা সদ্গুণ-মন্ডিত তেজঃপুঞ্জ বৈষ্ণবমূর্তি সকল মেঘোন্মুত্ত(সাধারণতঃ মেঘ চার শ্রেণীতে বিভক্ত হয়,আবর্ত (নির্জল) দ্রোণ (শস‍্যাদি প্রপূরক)পুষ্কর (দুষ্কর জল) সংবর্ত (প্রলয়কালীন বহদক মেঘ)🌹 উন্মুত্ত হয়ে সূর্য‍্যের মতো জগৎকে আলোকিত করে তুলবে এবং আসমুদ্র হিমাচল এই ভারতভূমিকে এক মহাবৈষ্ণব-জাতি সংঘটিত (একত্রিত করে)সত‍্যযুগ আনয়ন করবে।*
*🌻আরেকটু শুদ্ধ আলোচনা করি।🌻*
*🍀বৈষ্ণবজাতিকে যাঁরা "বোষ্টম" এই অপশব্দ,এই অর্থহীন ব‍্যাকরণ অসিদ্ধ শব্দ, এই বৈষ্ণব শব্দের বিকৃত শব্দ-প্রয়োগে যে একান্ত অযৌক্তিক ও শাস্ত্রবিগর্হিত(গর্হিত=নিন্দিত) তা বলাই বাহুল‍্য।এই বিকৃত-শব্দ-প্রয়োগে পবিত্র-বৈষ্ণব জাতির উপর যেন একটা বিজাতীয় ঘৃণা-দ্বেষের ভাব পরিস্ফুট হয়ে উঠেছে। সবসময় মনে রাখতে হবে, বৈষ্ণবের জাতিত্ব নিত‍্যসিদ্ধ ও শাস্ত্র-শুদ্ধ।বৈষ্ণব-শাসিত সম্প্রদায়ভুক্ত গৃহী বৈষ্ণব একবর্ণ, ব্রাহ্মণ-শাসিত সম্প্রদায়ভুক্ত গৃহী বৈষ্ণব চতুর্বর্ণ। চতুর্বর্ণ ভিন্ন পঞ্চম বর্ণ নাই,এই ভ্রম-অপনোদনের (ভুল খন্ডনের) জন্য ব্রহ্মবৈবর্তপুরাণের ব্রহ্মখন্ডের দশম অধ‍্যায় হতে শ্লোকটি উদ্ধৃত হল=*
*"ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ‍্য-শূদ্রা শ্চত্বারো জাতয়ঃ।*
*স্বতন্ত্রা জাতিরেকা চ বিশ্বেষু বৈষ্ণবাভিধা।।"*
*💧কোথায়?শাস্ত্রে "বৈষ্ণব জাতি" স্থলে "বোষ্টম জাতি" লিখিত হয়নি ত? সুতরাং বৈষ্ণবজাতি সম্বন্ধে বিশেষ তত্ত্ব না জেনেই যে ঐরকম অযথা মন্তব‍্য প্রকাশ করা হয়েছে, তা এতে স্পষ্ট প্রতীয়মান (জ্ঞেয় বা বোধগম্য )হয়।* *জানা যায় বোষ্টম জাতি কিছু বৈষ্ণব-সম্প্রদায় বিভক্ত ; সুতরাং এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর বৈবাহিক আদান-প্রদান নিষিদ্ধ। কিন্তু যদি এক সম্প্রদায়ের লোক অন‍্য সম্প্রদায়ের স্ত্রীলোককে বিয়ে করতে ইচ্ছা করে, তাহলে স্ব-সম্প্রদায়-বিহিত সামান্য অনুষ্ঠানের দ্বারা সেই স্ত্রীলোকটিকে সংস্কার করে নিলেই চলে এবং এতেই তাদের সমাজের প্রতিবন্ধক বিদূরিত হয়।*
*🙏এই সমস্ত বৈষ্ণবতত্ত্ব গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূধন অধিকারী তত্ত্ববাচস্পতি মহোদয় প্রকাশ করেছেন। উনার লিখিত গ্রন্থ হতেই লিপিবদ্ধ করা হচ্ছে।🙏*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



adds