✧═══════════•❁❀❁•═══════════✧
৮৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda83.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮২. পঞ্চ-সাধনাঙ্গের কথন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda82.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৩)🙏শ্রীরায় রামানন্দ🙏*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
***************************
*🙏শুকদেব নিম্নলিখিত পদ্যে তাঁর প্রার্থনা জ্ঞাপন করেন ঃ----*
*"স্মং ব্রূহি মাধব জগন্নিগড়োপমেরা,*
*মায়াখিলস্য ন বিলঙ্ঘত্যয়া ত্বদীয়া।*
*বয়াতি মাং ন যদি গর্ভমিমং বিহায়,*
*তদ্ যানি সংপ্রতি মুহুঃ প্রতিভস্তমত্র।।"*
*🙏অর্থ্যাৎ হে মাধব! তোমার জগন্মায়া অখিল জগতের শৃঙ্খল স্বরূপ।এই শিকল হতে বিমুক্ত হওয়া জগতের লোকের পক্ষে দুঃসাধ্য। আমি গর্ভ হতে বেড়িয়ে আসিলেই তোমার মায়ায় আমাকে বেঁধে ফেলবে। তুমি যদি বল যে তোমার মায়া আমাকে বাঁধবে না এবং তুমি যদি এ বিষয়ে প্রতিভূ (জামীন বা জমানত)হও,তাহলে আমি এই মুহূর্তে গর্ভ ত্যাগ করে তোমার আদেশে বাইরে আসতে পারি।*
*🌹শ্রীভগবান্ তাঁর একান্ত ভক্তের এই প্রার্থনায় মুহূর্তের জন্য বিশ্বমায়াকে রুদ্ধ করেছিলেন।শ্রীভগবান্ ভক্তবাঞ্জা কল্পতরু, যে ভক্তিতে স্বয়ং ভগবান বশীভূত হন, সেই ভক্তির অসাধ্য কি?*
*☘আগেই বলা হয়েছে,বৈরাগ্যকে সাধন অঙ্গ বলা যায়।অপর পক্ষে বৈরাগ্য দ্বারা চিত্ত কঠোর হয়,এইরকম সাধন হেয় (তুচ্ছ)বলেই অনাদৃত(অনাদর)। কিন্তু এতে যেন কেউ এমন না মনে করেন যে বৈষ্ণবের জন্য বিষয়ভোগই বিহিত হয়েছে।বৈষ্ণবের পক্ষে বিষয়-ভোগে রত থাকা একান্ত বিরুদ্ধ।যাঁর চিত্ত বিষয়ে আসক্ত, তিনি ভগবৎ বিমুখ এতে বিন্দুমাত্র সন্দেহ নাই।*
*"বিষয়াবিষ্টচিত্তস্য কৃষ্ণাবেশঃ সুদূরতঃ।*
*বারুণীদিগগতং বস্তু ব্রজেন্নৈন্দ্রীং কিমাপ্নুয়াৎ।।*
*🌷অর্থ্যাৎ যারা বিষয় ভোগে চিত্ত ডুবে আছে তারা শ্রীকৃষ্ণের আবেশ (ভাবাবেগ) অসম্ভব।যে জিনিস পশ্চিম দিকে আছে পূর্বদিকে খুঁজলে তা পাওয়া যায় কি?ধ্যান ভিন্ন আবেশ হয় না,বিষয়ের ধ্যানে বিষয়ের আবেশ হয়, কৃষ্ণাবেশ হয় না। কিন্তু যাঁরা বিষয়-সম্ভোগের মধ্যে বাস করেও বিষয়-সম্ভোগে নির্লিপ্ত (বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখেন না)যাঁদের চিত্ত ভগবচ্চিন্তা নিয়ত,অর্থ্যাৎ সবসময়ই ভগবানের কথা চিন্তা করেন, তাঁদের পক্ষে বিষয়-সম্পত্তিও অবিষয়।কেননা,তাঁরা বিষয়ে থেকেও বিষয়ের ধ্যান করেন না।কিন্তু শ্রীকৃষ্ণ-ভজন যাঁদের একবার রুচি জন্মেছে, তাঁদের কি আর বিষয়ে রুচি থাকতে পারে? পূজ্যপাদ শ্রীরূপ গোস্বামী লিখেছেন=*
*"রুচিমুদ্বহতস্তত্র জনস্য ভজনে হরেঃ।*
*বিষয়েষু গরিষ্ঠোহপি রাগঃ প্রায়ো বিলীয়তে।।"*
*🌻অর্থ্যাৎ শ্রীকৃষ্ণ-ভজনে যাঁর রুচি জন্মেছে, বিষয়ে তাঁর গরিষ্ঠ রাগ থাকলেও ভজন-প্রভাবে সেটি দূরীভূত হয়ে যায়। সুতরাং স্বভাবতই বৈরাগ্যের উদয় হয়। শ্রীমদ্ভাগবত বলেন ঃ-----*
*"বাসুদেবে ভগবতি ভক্তিযোগঃ প্রযোজিতঃ।*
*জনয়ত্যাশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদহৈতুকম্।।"*
*🌹শ্রীমন্মহাপ্রভু শ্রীমদ্ রঘুনাথ দাস গোস্বামী মহোদয়কে লক্ষ্য করে এ বিষয়ে প্রথম যে উপদেশ প্রদান করেন, তা আমাদের স্মরণ রাখা কর্তব্য। সে উপদেশ এই যে=*
*"না কর মর্কট বৈরাগ্য লোক দেখাইয়া।*
*যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হৈয়া।।*
*অন্তরেতে নিষ্ঠা কর,বাহ্যে লোকাচার।*
*অচিরাতে কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার।।"*
*☘এই উপদেশের সার গ্রহণ করেই যেন শ্রীপাদ শ্রীরূপ গোস্বামী লিখেছেন=*
*"অনাসক্তস্য বিষয়ান্ যথার্হমুপযুঞ্জতঃ।*
*নির্বন্ধঃ কৃষ্ণসম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে।।"*
*অর্থ্যাৎ অনাসক্ত হয়ে যাঁরা বিহিত (বিধিমতো বা শাস্ত্রসম্মত) বিষয় ভোগকরেন,তাদৃশ (সেইরকম) ব্যক্তিদের শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় আগ্রহই যুক্তবৈরাগ্য নামে কথিত বা অভিহিত।*
*🌳আর একরকম বৈরাগ্য আছে, তা ফল্গু বৈরাগ্য (গয়ার অন্তসলিলা নদীকে ফল্গু বলা হয়, ভিতরে সামান্য কিছু আছে কিন্তু বাইরে কিছুই নাই) নামে অভিহিত। শ্রীকৃষ্ণের প্রসাদ, প্রসাদী মালা,চরণামৃত প্রভৃতিও কোন কোন মুমুক্ষু (মোক্ষকামী বা মোক্ষলাভে ইচ্ছুক )ব্যক্তি প্রাকৃত পদার্থ মনে করে পরিত্যাগ করেন ; এটিই ফল্গু বৈরাগ্য।এই ফল্গু বৈরাগ্য দুই প্রকার=এক প্রকার বৈরাগ্য, ভগবৎ প্রসাদাদির প্রার্থনা না করা।আর এক প্রকার, প্রাপ্ত প্রসাদাদির উপেক্ষা করা।এটি সেবা অপরাধের মধ্যে গণ্য। ভগবানের সেবায় যাঁদের চিত্ত উন্মুখ(ব্যাকুল বা উৎসুক)হয়, তাঁদের হৃদয়ে বম নিয়ম(গালবাদ্যের আওয়াজের মতো) প্রভৃতি স্বতঃই (নিজে থেকেই) উপস্থিত হয়ে থাকে। শ্রীপাদ ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে লিখেছেন=*
*"কৃষ্ণোন্মুখং স্বয়ং যান্তি যমঃ শৌচাদয়স্তথা।*
*ইত্যেষাঞ্চ ন যুক্তা স্যাদ্ ভক্ত্যাঙ্গান্তরপাতিতা।।"*
*🌲অর্থ্যাৎ শ্রীকৃষ্ণভজনাধীন ব্যক্তিগণের যম(সংযম) নিয়মাদি স্বয়ং প্রবর্তিত হয়,তারজন্য তাঁদেরকে স্বতন্ত্র সাধনা করতে হয় না। এই জন্য এই সব ভক্তির অঙ্গ বলে পরিকীর্তিত নয়।যাঁরা হরিসেবাভিকামী,অন্তঃশুদ্ধি, বহিঃশুদ্ধি,তপস্যাশক্তি প্রভৃতি তাঁদের অনিমন্ত্রিত সহচর। ভক্তির কোন এক মুখ্যাঙ্গই অনুষ্ঠিত হোক,অথবা অনেক অঙ্গই অনুষ্ঠিত হোক, নিষ্ঠার সঙ্গে আচরণ করতে পারলেই সেটি সিদ্ধি প্রদান করে, যথা ঃ--*
*"সা ভক্তিরেকমুখ্যাঙ্গাশ্রিতানেকাঙ্গিকাথবা।*
*স্ববাসনানুসারেণ নিষ্ঠাতঃ সিদ্ধিকৃদভবেৎ।।*
*🍁অর্থ্যাৎ,*
*"এক অঙ্গ সাধে কিম্বা সাধে বহু অঙ্গ।*
*নিষ্ঠা হৈলে বহে সদা প্রেমের তরঙ্গ।।"*
*আজ এখানেই থাক*
🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮৪. ভক্তিতত্ত্ব কথন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda84.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
