✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori14.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori13.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীপাদ কবিরাজ গোস্বামী বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য্য।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*"চৈতন্য লীলামৃতপুর,কৃষ্ণলীলা সুকর্পূর,*
*••••••••সুদৃঢ় বিশ্বাস।"*
*🍀অর্থ্যাৎ এই প্রেমফলের একমাত্র অধিকারী হচ্ছেন প্রকৃত ভক্ত এবং তাঁরাই তা সবসময় ভক্ষণ করছেন।অতঃপর কবিরাজ মহাশয় বলছেন যে কোন ক্ষীরজাত খাদ্য কর্পূরের সুবাসের সংমিশ্রণে যেরকম অতীব আস্বাদ্য বস্তুতে পরিণত হয়, সেইরকম কৃষ্ণলীলার রস-মাধুর্য্যের সঙ্গে যদি কোন ভক্ত চৈতন্যলীলারূপ কর্পূর সংমিশ্রণ করতে পারেন তাহলে উভয়ের এই সংযোজনের ফলে ভক্তের কাছে তা পরম আস্বাদ্য বস্তুতে পরিণত হয় এবং তা যেন সোনায় সোহাগা হয়।এইরকম ভজনের পরিচয় পাওয়া যায় সব গোস্বামীগণের চরিত সুধায়, তাঁরা কলিযুগে জন্মগ্রহণ করলেও স্মরণ মননের মাধ্যমে উভয় লীলারসই উপভোগ করে গিয়েছেন।অর্থ্যাৎ যিনি সেইরকম উচ্চ মার্গের সাধক তিনি ছাড়া এই দুইলীলার মাধুর্য্য উপভোগ করতে পারেন না।অর্থ্যাৎ গুরু কৃপা এবং মহৎ কৃপায় যাঁরা তাঁদের মনকে ভক্তিপথের সেই অপ্রাকৃত আনন্দলোকে নিমজ্জিত রাখতে পারবেন তাঁরাই এর প্রকৃত অধিকারী।*
*💧প্রকৃত ভক্তের তখন আর দেহের ক্ষুধা থাকে না কারণ তখন তিনি ভজনানন্দে বিভোর এবং তাঁর আত্মা তখন নামরূপ আহার প্রাপ্ত হয়ে সদা প্রসন্ন ভাব।তাঁরা স্বপ্নেও তখন সেই লীলামৃতপানে ভুল করেন না, সদা সর্বদা শয়নে স্বপনে জাগরণে এই লীলা উপভোগ করেন।এই লীলার এমনই মাহাত্ম্য যে বেশী পান করবার প্রয়োজন নাই,বিন্দুমাত্র গ্রহণ করলেই সারা দেহ মনে পুলক সঞ্চার হবে।ভক্তিপথের যতকিছু শুভ লক্ষণ তা তাঁর সর্ব দেহে প্রতিভাত(উজ্জ্বলরূপে প্রকাশিত) হবে।আর যে সব হতভাগ্য জীব কর্মবশে এ জগতের সন্ধানে বিমুখ তারা হাজার চর্ব্য চোষ্য লেহ্য পেয় ভোজন করলেও চির দুর্বল কারণ তাতে তার আত্মার কোন পুষ্টি সাধিত হয় না। অর্থ্যাৎ এই বল বলতে মাংসপেশীর জোর নয়,এই বল বা শক্তি হচ্ছে আধ্যাত্মিক শক্তি যার একমাত্র অধিকারী হচ্ছেন প্রকৃত ভক্ত, তিনি এই লীলামৃতের কণিকামাত্র গ্রহণ করলেই কৃষ্ণপ্রেমের মাদকতায় উৎফুল্ল হয়ে যান এবং এক অপ্রাকৃত আনন্দে তাঁর দেহ-মন বিলীন হয়ে যায়। তখন তাঁরা এই প্রেম ভক্তির মাদকতায় হেসে কেঁদে পাগলের মতো আচরণ করেন।এ আনন্দ যে কি আনন্দ,এই কর্পূর মিশ্রিত অমৃতের যে কি আস্বাদ তা একমাত্র ভাগ্যবান ভক্ত ছাড়া কেউ অনুধাবন করতে পারবেন না।একেই বলে ভজনে উল্লাস।এই প্রসঙ্গে কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন যে=*
*🍀কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব।*
*🍀যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব।।*
*🍀কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়।*
*🍀ভাগ্যে এই প্রেমা তোমার হইল উদয়।।*
*🍀প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ।*
*🍀কৃষ্ণের চরণ প্রান্তে উপজয়ে লোভ।।*
*🍀প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়।*
*🍀উন্মত্ত হইয়া নাচে ইতি উথি ধায়।।*
*🍀স্বেদ কম্প পুলক অশ্রু গদগদ বৈবর্ণ্য।*
*🍀উন্মাদ বিষাদ ধৈর্য্য গর্ব হর্ষ দৈন্য।।*
*🍀এই ভাবে প্রেমা ভক্তগণেরে নাচায়।*
*🍀কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়।।*
*🌹সেই হেতু উপদেশচ্ছলে কবিরাজ মহাশয় বলেছেন যে হে মনুষ্যকুল!হে মানব সমাজ! তোমরা আমার কথায় বিশ্বাস করো, বিশ্বাস শুধু নামে মাত্র নয় সুদৃঢ় বিশ্বাস করে নিজ মনরূপ বিহঙ্গকে এই সুরে গান গাওয়াও, হৃদয়বীণাকে এই সুরে ঝঙ্কৃত করে তোলো, দেখতে পাবে যে জীবন কত মধুময় ; জীবন কত আনন্দময় এবং জীবন কত মহীয়ান হয়ে উঠবে। কারণ বৃহতের সঙ্গে,মহতের সঙ্গে যখন তোমার জীবাত্মার সংযোগ স্থাপিত হবে তখন তোমার চিন্তাধারা,ভাবধারা আদর্শ সবই ভগবদ্ মুখী হয়ে পড়বে।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*না পড়ো কুতর্ক গর্তে,অমেধ্য কর্কশাবর্তে,*
*যাতে পড়িলে হয় সর্বনাশ।*
☆ ☆ ☆ ☆ ☆
*কৃষ্ণলীলামৃতন্বিত, শ্রীচৈতন্য চরিতামৃত,*
*কহে কিছু দাস কৃষ্ণদাস।।*
*🌻পরিশেষে কবিরাজ মহাশয় অতীব দৈন্যে বিনয় সহকারে মহাপ্রভু নিত্যানন্দপ্রভু ষড়্ গোস্বামীগণ ইত্যাদি সকলকে বন্দনা করে দীনতার সুরে ভক্তি যাচনা করছেন এবং উপদেশচ্ছলে কৃষ্ণ বৈমুখী জীবগণকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা এই ভক্তি সুধা পান করো। মধুপানে উন্মত্ত ভ্রমরের মতো চিত্ত প্রসাদ লাভ করো কারণ এই পথ ছাড়া জীবের আর কোন গতি নাই।চরম বিশ্বাস,দীনতা এবং দন্তে তৃণ ধারণ করে আত্মত্যাগের মাধ্যমে নিজেকে এই পথের পথিক করে নাও, তাহলে গুরুকৃপা অযাচিত ভাবে তোমাদের উপর বর্ষিত হবে এবং ভক্তি জগতের যে দ্বার বা দরজা এতদিন তোমাদের কাছে বন্ধ ছিল তা উন্মুত্ত হয়ে যাবে। করুণার বাতাস এবং কৃপার বাতাসে তোমাদের দেহ মন প্রাণ পরিপ্লুত হয়ে যাবে কারণ "দেবাদিদেব নারায়ণে ভক্তি,বিষ্ণুভক্তি এবং কৃষ্ণভক্তি ছাড়া জীবের আর কোন গতি নাই।"*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা-মাহাত্ম্য ও মাধুরী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori15.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
