✧═══════════•❁❀❁•═══════════✧
৮৫. রাগানুগা ভক্তির কথন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda85.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮৪. ভক্তিতত্ত্ব কথন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda84.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৫)🙏শ্রীরামানন্দ রায়🙏*
*রাগানুগা ভক্তির কথন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀এই রাগাত্মিকা ভক্তির অনুগামিনী ভক্তিই রাগানুগা নামে অভিহিত।এর লক্ষণ যথা, ভক্তিরাগামৃতসিন্ধুতে ঃ-----*
*"ইষ্টে স্বারসিকী রাগঃ পরমাবিষ্টতা ভবেৎ।*
*তন্ময়ী যা ভবেদ্ ভক্তিঃ সাত্র রাগাত্মিকোদিতা।।"*
*🌺অর্থ্যাৎ অভিলষিত (অভিলাষ) বিষয়ের সংসর্গলাভের জন্য যে স্বাভাবিক সাতিশয় ইচ্ছাময় প্রেম, তারই নাম রাগ।পূজ্যপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় লিখেছেন=*
*🍁যেমন বিষয়ীর বিষয় সঙ্গলাভ বাসনার জন্য প্রাকৃতিক ইচ্ছা অত্যন্ত হয়ে যে প্রেম,তাইই রাগ নামে অভিহিত।যেমন অতি সুন্দর জিনিস দেখার জন্য চোখের প্রাকৃতিক ইচ্ছা শক্তি আছে।কাননে গোলাপ ফুলটি ফুটে আছে, তা দেখবার জন্য চোখকে কেহ আমন্ত্রণ বা অনুরোধ করে না,অথচ চোখ নিজ স্বভাবেই সেটি দেখবার জন্য আকৃষ্ট হয়।এইরকমে ভক্তের চিত্তও ভগবানের অভিমুখে স্থভাবতঃ আকৃষ্ট হয়ে থাকে।এইরকম প্রাকৃতিক সঙ্গ অতি ইচ্ছার নামই রাগ।বিষয়ীর যেমন বিষয়ের প্রতি চরম আকর্ষণ তাহাও বিষয়ের প্রতি রাগ বা ভালবাসা, ভক্তের ভগবানের প্রতি চরম ভক্তির যে লালসা তাহাও ভগবানের প্রতি রাগ বলা হয়।বিশেষণ ভেদে এই রাগ বহু প্রকার।প্রিয়ভাবে,আত্মভাবে,সুতভাবে, সখারভাবে,গুরুরভাবে,সুহৃদেরভাবে, দেবভাবে ও ইষ্টভাবে ইত্যাদি নানান ভাবে এই রাগ প্রকটিত হয়ে থাকে।যেমন শ্রীকৃষ্ণের প্রেয়সীগণ প্রিয়ভাবে, শ্রীসনকাদি শান্তরসের ভক্তগণ আত্মা বা পরব্রহ্মরূপে শ্রীব্রজেশ্বরাদি পুত্রভাবে শ্রীদামাদি সখ্যভাবে,শ্রীপ্রদ্যুম্নাদি গুরুভাবে ভগবানের সঙ্গে প্রেমসম্বন্ধে সম্বন্ধ। তিনি কার ও ভাই,কারও মামা, কারও বৈবাহিক এইরকম তিনি একাই ব্রজবাসীজনের বহু সম্পর্কে সম্বন্ধ।তাঁর সেবকগণ তাঁকে ইষ্টদেব মনে করে তাঁর সঙ্গে প্রেমবিশেষে আবদ্ধ। ব্রজবাসীদের ভগবানের সংসর্গলাভের(সঙ্গলাভের) অত্যন্ত যে পরম প্রেম তাইই রাগ। ভগবান যখন রুদ্রদেবের ছলনার জন্য মোহিনীবেশ ধারণ করলেন,সেই রূপ দেখে রুদ্রের হৃদয় চঞ্চল হয়ে উঠিল। মোহিনীর সঙ্গলাভের জন্য রুদ্র ব্যাকুল হলেন। মোহিনীর জন্য রুদ্রের এই যে ব্যাকুলতাময় আকর্ষণ, এই আকর্ষণ রাগ নামে অভিহিত হতে পারে না।এই ভাবকে রূপজ মোহ বলা যেতে পারে। শ্রীকৃষ্ণের মায়ায় মোহিত হয়েই রুদ্রদেবের ঐরকম ভাব উপস্থিত হয়েছিল।সেটি শ্রীভগবন্মায়ারই ছলনা মাত্র। ফলে অভিলষিত বিষয়ে স্বাভাবিকী পরমাবিষ্টতাই রাগ।এই রাগময়ী ভক্তির নামই রাগাত্মিকাভক্তি।ব্রজবাসীগণের নিজ নিজ অভিমান অনুসারে কেউ তাঁকে সখা,কেউ তাঁকে কান্ত, কেউ তাঁকে পতি ইত্যাদি ভেবে নানান সম্পর্কসূত্রে তাঁরপ্রেমে আবদ্ধ।এই রাগযুক্ত শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন সখ্য দাস্য আত্মনিবেদন প্রভৃতি ভক্তি ব্রজবাসীজনে পরিস্ফুটরূপে (স্পষ্টভাবে)বিরাজমান হয়ে থাকে।এই ভক্তিকেই রাগাত্মিকা ভক্তি বলা যায়। কিন্তু এই যে ভক্তির কথা বলা হচ্ছে,এটি রাগলক্ষণা ভক্তি, গঙ্গার ঢেউয়ের মত প্রকাশলীলা।এটি সাধ্যভক্তি, সাধন ভক্তি নয়। সুতরাং বুঝতে হবে যে,রাগাত্মিকাভক্তি সাধ্যভক্তি, সেটি সাধনভক্তির প্রকরণভুক্ত(গ্রন্থাদির অধ্যায় বা শাস্ত্রের অংশ) নয়।এই সাধ্যভক্তির অনুগামিনী উচ্চতরা ভক্তিবিশেষের নামই "রাগানুগাভক্তি"।এই ভক্তি ব্রজবাসীজনের ভক্তির অনুকরণ বা অনুসরণ মাত্র। ব্রজবাসীজন যে ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কবিশেষে আবদ্ধ এবং স্বাভাবিক বা প্রকৃতিক ভাবে তাতে যেরকম পরম আবিষ্ট, সেই ভাববিশেষে যখন কোন সাধকের অকৃত্রিম(বিশুদ্ধ) রুচি হয়, এবং সেই ভাবে যখন তাঁর যে ভক্তিবৃত্তি প্রবর্তিত (উৎসাহ বা প্রেরণা) হয়, তাকেই রাগানুগাভক্তি বলে।ব্রজবাসীজনের চিত্ত রাগময়। কিন্তু সাধক ভক্তগণের সে সৌভাগ্য কোথায়?ব্রজবাসীগণজনের রাগে যদি কোন সাধকের বিশুদ্ধ রুচি উপজাত বা জন্ম হয়,তাতেই তাঁর পরম সৌভাগ্যের কারণ হয়ে উঠে।ব্রজবাসীজনের রাগে যাঁর রুচি উপজাত হয়,তাঁদের তাদৃশ (সেরকম) রাগাত্মিকা ভক্তির পরাপাটি সমূহে তাঁর মন স্বভাবতঃই(নিজে থেকেই) আকৃষ্ট হয়ে থাকে।তিনি তখন শাস্ত্রের বিধিনিষেধের অপেক্ষা না রেখে নিজের থেকেই নিজের রুচির প্রবতানায় সেইরকম রাগাত্মিকাভক্তির আনুসরণ করেন।যে ভক্তির রাগই আত্মা,তা রাগাত্মিকা। আর সেই রাগে রুচিদ্বারা যে ভক্তির প্রবৃত্তি(রত) হয়,তাইই রাগানুগা। অর্থ্যাৎ রাগাত্মিকা ভক্তির প্রতি প্রগাঢ় রুচিবশতঃ যে ভক্তি উহার অনুগমন করে,তাইই রাগানুগা ভক্তি।*
*🙌জয় নিতাই গৌর হরিবল🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
