শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৯. নবদ্বীপে প্রেমভক্তির উদয় 🥀 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu19.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. নবদ্বীপে প্রেমভক্তির উদয় 🥀 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu19.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
        এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html                  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🔔🔔🔔👇👇👇পূর্ব লীলা 👇👇👇🔔🔔🔔🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. গয়া বিজয় ও দীক্ষা গ্রহণ🔔 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu18.html
   ✧═══════════•❁❀❁•═══════════✧
 *(১৯)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🙏নবদ্বীপে প্রেমভক্তির উদয়🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""'""""""""""
*গয়ায়া ইত‍্যেবং স্বগৃহম গমদ্ভূরিকরুণঃ,*
*প্রভুঃ পৌষস‍্যান্তে সকল তনুভৃত্তা পশনঃ।*
*অত মাঘস‍্যাদৌ নিরবাধ নৈজৈঃ কীর্তন রসৈঃ,*
*প্রকাশং চাবেশং ভুবি বিকিরতি স্মানুদিবসম্।।*
                       *(কবিকর্ণপুর=৪|৭৬)*
*🌻সকল জীবের তাপ উপশমকারী দয়ালপ্রভু গৌরসুন্দর পৌশ মাসের শেষে গয়া হতে গৃহে আগমন করলেন।মাঘ মাসের প্রথম দিন হতে নিজ কীর্তনরস দ্বারা প্রকাশ ও আবেশ দিন দিন পৃথিবীতে বিকিরণ করতে লাগলেন।*
*🌻গয়াধাম হতে ফিরলেন।আর সেই নবদ্বীপের অধ‍্যাপক নিমাই পন্ডিত নাই।নাই আর সেই বিদ‍্যাদৃপ্ত তর্ক-কুশল নিমাই।আছেন কৃষ্ণপ্রেমে গদগদ,কৃষ্ণবিরহে উন্মাদ এক হরিভক্ত শিরোমণি।আর বিদ‍্যা চর্চা নাই,শাস্ত্রপাঠও নাই।আছে কেবল রোদন আর অশ্রুবর্ষণ।*
*🌻অদ্বৈতাচার্য‍্য,শ্রীবাসপন্ডিত ইঁনারা সকলেই পূর্ব হতেই বৈষ্ণবমার্গের শ্রেষ্ঠ সাধক, বলিবার অপেক্ষা রাখে না। গৌরহরির অপূর্ব মহিমা দর্শনে ইঁনারা বিস্ময়ান্বিত ও অমৃত সাগরে নিমজ্জিত হলেন।গোরাচাঁদের "হা কৃষ্ণ" বলে বুক ফাটাআর্তনাদ শুনে সকলে অনুভব করলেন সুদুর্লভ কৃষ্ণপ্রেম মূর্ত হয়ে ধরায় নেমে এসেছেন।*
*🌻পন্ডিত শ্রীবাসের শ্রীঅঙ্গনে আনন্দের হাট বসিল।নানা অলৌকিক ঘটনা ঘটতে লাগল।নিমাই যে সাধারণ মানুষ নন ইহা সকলে হৃদয়ঙ্গম করলেন।মধুময় হরিনাম, খোল-করতালে নর্তন কীর্তন অবিশ্রাম চলতে লাগল। কখন গোরাচাঁদ ভক্তগণকে উপদেশ দেন কৃষ্ণভজনের। কখন কোথা যাব, কোথা গেলে কৃষ্ণ পাব বলে আর্তস্বরে ক্রন্দন করেন।কখনও নাচেন,সোনার দন্ডের মত হাত দুইটি উর্ধে তুলে।আবার কখনও বা ধূলায় গড়াগড়ি যান,অশ্রুধারে ভাসেন আর সকলকে ভাসান।এই স্বর্গীয় দৃশ্যের প্রত‍্যক্ষদ্রষ্টা মুরারি গুপ্ত,বাসুদেব ঘোষ প্রাণস্পর্শী ভাষায় বর্ণনা করে রেখেছেন।তাঁদের পদাঙ্ক অনুসরণে কবি কর্ণপুর লিখেছেন শ্রীকৃষ্ণচৈতন‍্য চরিতামৃত মহাকাব‍্যে*
*ইতি ক্ষণোৎক্ষিপ্ত সমস্ত চেষ্টিতঃ প্রতিক্ষণঃ সায়তি নির্ভরং মুহুঃ।*
*পদে পদে রোদিতি রোমহর্ষণে বিমুক্তকন্ঠং করুণাপয়োনিধিঃ।।*
                                 *(৪|৭৭)*
*🌻করুণার মহাসমুদ্র গৌরসুন্দর আনন্দ আস্বাদনে সমস্ত চেষ্টা আক্ষিপ্ত।প্রতিক্ষণে রোমাঞ্চের সঙ্গে মুক্তকন্ঠে গান করেন।আর প্রতিপদে বারংবার উচ্চরোদন করতে লাগলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
             *জয় নিতাই*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২০. ভক্তগোষ্ঠি 🚩 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu20.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

১৮. গয়া বিজয় ও দীক্ষা গ্রহণ🔔 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu18.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. গয়া বিজয় ও দীক্ষা গ্রহণ🔔 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
        এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html                  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🔔🔔🔔👇👇👇পূর্ব লীলা 👇👇👇🔔🔔🔔🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu17.html
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🌹গয়া বিজয় ও দীক্ষা গ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*নিমাইচাঁদের অন্তরে ইচ্ছে জাগল গয়া যাবেন পিতৃকার্য‍্য করতে।সঙ্গে চলিলেন মেসো চন্দ্রশেখর আচার্য‍্য ও কিছু ছাত্রগণ।নিমাইপন্ডিত তখন সতেরো বছর বয়স।সেইসময়ে যান বাহন ছিল না,পদব্রজেই যেতে হত, এক্ষেত্রে তাই-ই হল।চলিলেন পদপদব্রজে গয়াধামে।সেখানে আছেন গয়াসুরের শিরে শ্রীবিষ্ণু পাদপদ্ম।তা দর্শন-স্পর্শন মাত্র গৌরসুন্দরের প্রেমানন্দের উদয় হল।পদ্মনয়নে অশ্রুধারা ঝরতে লাগল।অষ্ট সাত্ত্বিকের বেশ কয়েকটি ভাব দেখা দিল,লোমহর্ষন,কম্পন, অঙ্গের বিবর্ণতা দেখা দিল।এই হতেই প্রেমভক্তি প্রকাশের আরম্ভ হ'ল।*
*🍀সর্বজগতের ভাগ‍্যে প্রভু গৌরচন্দ্র।*
*🍀প্রেমভক্তি-প্রকাশের করিলা আরম্ভ।।*
*দৈবযোগে ঈশ্বর ইচ্ছায় মাধবেন্দন পুরী গোঁসাঞির প্রিয় শিষ‍্য ঈশ্বরপুরী সেখানে উপস্থিত ছিলেন।শ্রীগৌরহরি ঈশ্বরপুরীকে দন্ডবৎ প্রণাম করলেন।ঈশ্বরপুরীও তাঁকে প্রেমালিঙ্গন দিলেন।দুইজনের দুইনয়নের জলে দুইজনের দেহ ভিজে গেল।মহাপ্রভু(ঈশ্বরপুরী) বললেন,তোমার শ্রীচরণ দর্শনে আমার গয়া যাত্রা সফল হল। গৌরসুন্দর বললেন=গোসাঞি!তুমি আমায় সংসার সমুদ্র থেকে উদ্ধার কর।এই দেহ আমি তোমায় সমর্পণ করিলাম।তুমি আমায় অমৃতরস পান করাও।*
*"তব পদাম্বুজযুস্মমিদং প্রভো বহুল ভাগ‍্যভরেণ বিলোকিতম্।*
*বদ যথা হরিভক্তি গুণাদ্ভবেৎ প্রভবতো ভবতোয়ধিশোচনম্ "।।*
                     *(কবিকর্ণপুর=৪|৫৮)*
*🌻যে প্রকার হরিভক্তির গুণপ্রভাবে ভব-সমুদ্র পার হতে পারি আমাকে সেইমত উপদেশ দান করুন।অতঃপর গৌরহরি ঈশ্বরপুরীর কাছে মন্ত্রদীক্ষা চাইলেন।পুরী গোসাঞি তাঁকে দশাক্ষর মন্ত্র প্রদান করলেন।তখন গোসাঞিকে প্রদক্ষিণ করে গৌরহরি বললেন=*
*"এই দেহ আমি দিলাম তোমারে।*
*হেন শুভদৃষ্টি তুমি করহ আমারে*।
*যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে"।।*
*🌻একদিন মহাপ্রভু নিভৃতে বসে ইষ্টমন্ত্র ধ‍্যান করতে করতে আকুলভাবে ক্রন্দন করতে করতে কহিলেন=*
*আর্তনাদ করি প্রভু ডাকে উচ্চৈস্বরে।*
*কোথা গেলা বাপ কৃষ্ণ ছাড়িয়া আমারে।।*
*🌻যে মহাপ্রভু ছিলেন পরম গম্ভীর, আজ তিনি কৃষ্ণপ্রেমে অস্থির।কাউকেও কিছু না বলে গৌরহরি প্রেমের আবেশে রাত্রিশেষে মথুরা অভিমুখে চলিলেন।তখন হঠাৎ দৈববাণী শুনলেন এখন মথুরা যেও না, নবদ্বীপ যাও।*
*এখনে মথুরা না যাইবা দ্বিজমণি।*
*যাইবার কাল আছে,যাইবা তখনে।*
*নবদ্বীপে নিজ-গৃহে চলহ এখনে*।।
*🌻আকাশবাণী শুনে গৌরহরি ফিরলেন নবদ্বীপে।চন্দ্রশেখর ও শিষ‍্যবর্গর সঙ্গে নবদ্বীপে প্রত‍্যাবর্তন করলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
            🙏জয় নিতাই🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. নবদ্বীপে প্রেমভক্তির উদয় 🥀 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu19.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৭. বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu17.html


   ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
        এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html                  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🔔🔔🔔👇👇👇পূর্ব লীলা 👇👇👇🔔🔔🔔🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu16.html 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৭)"১" সংক্ষিপ্ত কথন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌺শ্রীবিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌺*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻লক্ষ্মীপ্রিয়া স্বামী বিরহে প্রাণ ত‍্যাগ করেছেন।নিমাইচাঁদ গৃহে ফিরে দেখেন শচীমায়ের বধূশোকে বেদনাহতা।নিজের বেদনা অন্তরে চেপে মহাপ্রভু জননীকে প্রবোধ দিলেন।"মা,দুঃখ করিও না।ভবিতব‍্য কেউ খন্ডাতে পারে না।এই বিশ্ব সংসার ঈশ্বরের অধীন।তিনি ছাড়া সংযোগ-বিয়োগের কর্তা আর কেউ নেই। তোমার পুত্রবধূ যে কে,কেন আসিল,কেন চলে গেল-- সব আমি জানি।তুমি তার জন্য আর শোক করিও না,বলতে বলতে মায়ের অশ্রুধারা নিজেই মুছিয়ে দিলেন।*
*🌻পুত্রবধূ ছাড়া শচীদেবীর বুকখানা খাঁ-খাঁ করে। এত পরিপাটি করে কে নিমায়ের সেবা করবে? আর কে এই সংসারকে উজ্জ্বল করে রাখবে? আবার মায়ের অন্তরে অন‍্য ভয়ও আছে।নিমাই পাছে বিশ্বরূপের পথ ধরে। সুতরাং আবার নিমাইয়ের বিয়ে দেওয়া একান্ত কর্তব‍্য।*
*🌺নিমাই পন্ডিত আবার বিদ‍্যারসে ডুবে গেছেন।ছাত্রগণকে উষাকালেই পড়ানো আরম্ভ করেন।দুইপ্রহর বেলা পর্যন্ত চলে।তারপর গঙ্গাস্নান করে,পূজাদি সেরে, বিকাল হতে অর্ধরাত্র পর্যন্ত শাস্ত্র চর্চা করেন।নিমাইপন্ডিত এমন ভাবে ছাত্রদের পড়ান,একটি বছর পাঠ নিলে ছাত্রগণ পরম পন্ডিত হয়ে যান।*
*🌳শচীমা সর্বদা ভাবেন,আমার নিমাইয়ের যোগ‍্য পাত্রী কোথায় মিলবে। নবদ্বীপে বিখ‍্যাত রাজপন্ডিত আছেন সনাতন মিশ্র।পরম ভাগ‍্যবন্ত, পরম উদার বিষ্ণুভক্ত।মহা সদ্বংশজাত।সর্বদা পরের উপকার করাই তাঁর ব্রত।তাঁর একটি সুচরিতা কন‍্যা আছে।কন‍্যার নাম বিষ্ণুপ্রিয়া। ঐ কন‍্যা প্রত‍্যেকদিন দুই বা তিনবার গঙ্গাস্নান করে।প্রতিদিন শচীদেবীর সঙ্গে পথে দেখা হয়।অতি নম্রতার সঙ্গে সে শচীমাকে প্রণাম করে।শচীমাও সানন্দে আশীর্বাদ করেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
                *বানান ভুল মার্জনীয়*
*🌻(১৭)"২" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*আইও করেন মহাপ্রীতে আশীর্বাদ।*
*যোগ‍্য-পতি কৃষ্ণ তোমার করুন প্রসাদ।।*
*🌻আজ মাতার পুনঃপুনঃ মনে হতে লাগল তার(বিষ্ণুপ্রিয়ার) কথা। ভাবলেন ঐ কন‍্যারত্ন আমার গৃহে বধূ হয়ে আসিলে আনন্দের সীমা থাকবে না।নিমাইয়ের যোগ‍্য পাত্রী সেই বটে।*
*গঙ্গাজলে আই মনে করেন কামনা।*
*ঐ কন‍্যা আমার পুত্রের হউক ঘটনা।।*
*🌻শচীদেবী কাশীনাথ পন্ডিতকে ডেকে ঘটকালিতে নিযুক্ত করলেন।কাশীনাথ অল্প সময় মধ্যেই কাজ সম্পূর্ণ করলেন।রাজপন্ডিত সনাতন মিশ্রের বাড়ীতে আনন্দোৎসব আরম্ভ হয়ে গেল।বললেন বিয়ের লগ্ন স্থির করে দিন।গণক বললেন,শোন মিশ্র একটি ঘটনা বলি।আমি তোমার বাড়ী আসার পথে নিমাইপন্ডিতের সঙ্গে দেখা হল।আমি তাকে বললাম,কাল তোমার বিয়ের শুভ অধিবাস।আমার কথা শুনে সে উত্তর করল=*
*"কহ কোথা কার বিভা,কে বা কন‍্যা বর"।*
*🌻এইকথা শুনে মনে হল,এই বিয়েতে তার মত নাই। সনাতন মিশ্র ও তাঁর পত্নী দুঃখের সাগরে ডুবলেন, এতদূর হয়ে এখন এই বিয়ে না হলে কি যে দুঃখ,তা বর্ণনীয় নহে।এই অবস্থা নিমাইচাঁদ জানতে পারলেন, শেষে একজন ব্রাহ্মণ পাঠিয়ে দিলেন।ব্রাহ্মণ এসে সবাইকে বললেন, ও কথা নিমাই পন্ডিতের কৌতুক মাত্র।তখন গণক শুভফল শুভলগ্ন স্থির করলেন।*
*🌻বুদ্ধিমন্ত খাঁ নবদ্বীপের শ্রেষ্ঠ ধনী। তিনি বললেন,এই বিয়ের সকল ভার তাঁর উপর।বামনিয়া বিয়া হবে না, রাজকুমারের মত বিয়ে হবে। সত‍্য সত‍্যই তাইই হল। বিয়েতে এত জৌলুস হল যে কেউ কোনদিন এমন কল্পনাও করতে পারে নাই।*
*🌻শচীমায়ের গৃহেও অধিবাসে আনন্দই আনন্দ হল।অপরাহ্নে সকলে মিলে গৌরসুন্দরের বেশ রচনা করলেন।শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন।ললাটে চন্দন দিলেন অর্ধচন্দ্রাকৃতি,তার মধ্যে উজ্জ্বল তিলক।মস্তকে অতীব সুন্দর মুকুট।সুগন্ধি ফুলের মালা।নয়নে কাজল।কর্ণমূলে সুবর্ণকুন্ডল।বাহুমূলে নবরত্নহার।বিশ্ববিনোদন সাজে নিমাইচাঁদ সাজলেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
           *বানান ভুল মার্জনীয়*
*🌻(১৭)"৩" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻প্রহর খানেক বেলা থাকতেই শোভাযাত্রা বাহির হল।প্রহর খানেক সারা নবদ্বীপ বেড়ালেন।গোধূলি বেলায় সনাতন মিশ্রের গৃহে আসিলেন।অগণিত শিষ‍্য-ভক্ত সহ মহাপ্রভু।রাজপন্ডিত জামাতা বরণ করলেন।পাদ‍্য,অর্ঘ‍্য,আচমন,বস্ত্র, অলঙ্কার দ্বারা যথোচিত বরণ করলেন।তারপর রাজপন্ডিত কন‍্যা দান করতে বসিলেন।সর্বাগ্রে মুখ-চন্দ্রিকা।আত্মীয়-স্বজন আসনে উপবিষ্টা বিষ্ণুপ্রিয়াকে আনলেন।সাতবার প্রদক্ষিণ করালেন গৌরসুন্দরকে।বাদ‍্য বাজতে লাগল। চতুর্দিকে নর-নারীর জয়ধ্বনি উঠিল।*
*প্রভু প্রদক্ষিণ করি,সাতবার চৌদিকে ফিরি,*
      *করজোড়ে করে নমস্কার।*
*অন্তঃ পট ঘুচাইল,চারিচক্ষে দেখা হৈল,*
      *দোঁহে করে কুসুম বিহরি।।*
*🌻মহাবাদ‍্য-জয়ধ্বনির মধ্যে মুখচন্দ্রিকা হল।বিষ্ণুপ্রীতি কামনা করে সনাতন মিশ্র মহাপ্রভুর শ্রীপদে কন‍্যা সমর্পণ করলেন।*
*সনাতন দ্বিজবরে,কন‍্যা সম্ম্রদান করে,*
        *পদাম্বূজে কৈল সমর্পণে।*
*🌻তৎপর বেদাচার,লোকাচার,স্ত্রী-আচার সকল কর্ম যথাযথ হল।সর্বশেষ হোম কর্ম।তাহাও হয়ে গেল।ভোজনাদি সমাপনান্তে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়া বাসর ঘরে গমন করলেন।*
*🌻বাসরঘরে যাবার কালে বিষ্ণুপ্রিয়ার বামচরণের অঙ্গুলিতে আঘাত লাগে।অল্প রক্তপাত হয়।এইজন‍্য দেবী অত‍্যন্ত কাতরা হয়েছেন দেখিয়া প্রেমময় প্রভু গৌরহরি নিজ পদাঙ্গুলি দ্বারা ক্ষতস্থান টিপে ধরেন।এতে দেবীর সমস্ত দুঃখ তখনই দূরীভূত হল। কিন্তু বিয়ের রাত্রে ঐরকম দুর্ঘটনা সংঘটিত হওয়ায় বিষ্ণুপ্রিয়া মনঃকষ্টে স্পন্দনহীন হয়ে পড়েন।শ্রীগৌরসুন্দর তখন প্রাণ প্রিয়তমাকে অভয় দান করে,আনন্দসাগরে ভাসাতে ভাসাতে বাসরঘরে নিয়ে যান।এই বিয়েতে সনাতন মিশ্র গোষ্ঠীর যে আনন্দ হল তা অতুলনীয়,তবে তুলনা যদি দিতেই হয় =*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
             *বানান ভুল মার্জনীয়*

*🌻(১৭)"৪" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*তবে তুনলা যদি দিতেই হয় =*
*লগ্নজিত,জনক,ভীষ্মক,জাম্বুবন্ত।*
*পূর্ব তানা যে হেন হইলা ভাগ‍্যবন্ত*।।
*সেই ভাগ‍্য এবে গোষ্ঠীসহ সনাতন*।
*পাইলেন পূর্ব বিষ্ণুসেবার কারণ।।*
*🌻পরদিন অপরাহ্নে গৌর-বিষ্ণুপ্রিয়া যুগল দোলায় চড়ে গৃহে ফিরলেন।দোলার শোভার বর্ণনা দিয়াছেন কবিকর্ণপুর=*
*সন্তপ্তচামীকর গৌর দেহো দোলামূপেতঃ শরদভ্রশুভ্রাং।*
*দুগ্ধাম্বূরাশেরুপরি প্ররূঢ়ং শৃঙ্গং সুমেরোঃ স জিগায় সদ‍্যঃ।।*
                          *(৩|১৪০ কবিকর্ণপুর)*
*🌻শ্রীগৌরাঙ্গ সুন্দরের আশ্চর্য‍্য কথা আর কি বলব।তাঁর শ্রীদেহ,দাহোক্তীর্ণ সুবর্ণ অপেক্ষাও গৌর বর্ণ।তিনি শরৎকালীন মেঘতুল‍্য শুভ্র দোলায় আরোহণ করে যেন দুধের সাগরের উপরের সুমেরুর শৃঙ্গকে জয় করেছেন।*
*🌻পথে পথে নবদ্বীপের হাজার হাজার নরনারী গৌর-বিষ্ণুপ্রিয়া যুগল দর্শনে আনন্দে অধীর হয়ে পরস্পর বলাবলি করতে লাগলেন=*
*কেহো বোলে,এই হেন বলি হর-গৌরী।*
*কেহো বোলে,এই দুই কামদেব-রতি।*
*কেহো বোলে ইন্দ্র-শচী-লয়মোর মতি।।*
*কেহো বোরে,হেন বুঝি রামচন্দ্র-সীতা।*
*এইমত বোলে সর্ব সুকৃতি-বনিতা*।।
*🌻এই নদীয়া যুগল আজও অগণিত ভক্ত-সাধকের নিত‍্য ধ‍্যানের সম্পদ।রূপ শোভা দেখে পথিমধ‍্যে সুকৃতি বনিতারা যে সকল মন্তব‍্য করেছেন তারা কেহই দুজনের সম্বন্ধের গভীর তলদেশে প্রবেশ করেছেন এমন মনে হয় না।পাখির যেমন দুটি ডানা,ভালবাসার তদ্রূপ দুইটি অবলম্বন,সম্ভোগ আর বিপ্রলম্ভ।মিলন আর বিরহ।যেখানে বিরহ নেই,সেখানে মিলনানন্দের মাধুর্য‍্যও নাই। হর-গৌরী,রতি-কাম,কমলা-শ্রীহরি কারও বিরহ রসের আস্বাদন নাই। সুতরাং মিলনের বিশেষ মাধুর্য‍্য নাই।রাম-সীতার বিরহ আছে,তা স্বাভাবিক নয়।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
             *বানান ভুল মার্জনীয়*

*🌻(১৭)"৫" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একটি দুর্ঘটনা=রাবণ কর্তৃক চুরির ফলে সীতার বিরহ কয়েকমাস। প্রজারঞ্জনের জন্য,বনে দেওয়াও এক দুর্ঘটনা।তার মধ্যেও বিরহের বেদনা তত দেখা যায় না।বিরহের আস্বাদনের তীব্রতা শ্রীরাধাকৃষ্ণেই পর্যাপ্ত,এই জন‍্য তাঁদের মিলনও রসপুষ্ট। সুতরাং গৌর-বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শ্রীরাধাকৃষ্ণই তুলনীয়।তাঁদের তুলনা দেওয়া হয় নাই।শ্রীরাধাকৃষ্ণ ও শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া ব্রজের ও নদীয়ার এই দুই যুগলে আপাতদৃষ্টিতে পার্থক‍্য এই,ব্রজের নায়িকি পরকীয়া, নদীয়ার নায়িকা স্বকীয়া।পরকীয়ার উজ্জ্বলতার হেতু দুর্লভতা।এই দুর্লভতা রাধাকৃষ্ণে সর্বদাই আছে। সীতা রামাদি কোন স্বকীয়াতে নাই।কিন্তু কয়েক বৎসর পর বিষ্ণুপ্রিয়া ও গৌরাঙ্গে যে দুর্লভতা সৃষ্টি হয়েছিল, তা ব্রজমাধুরী অপেক্ষাও গভীর ও নিবিড়।শ্রীরাধা জানতেন প্রাণনাথের চন্দ্রবদন দর্শন পাবেনই,কারণ তিনি বাক‍্য দিয়াছেন আসবেন।কুরুক্ষত্রেও দর্শনাদি হয়েছে।আর প্রিয়াজী জানেন, জীবনে আর কোনও দিন প্রাণনাথের বদন দর্শন পাবেন না।শ্রীরাধা জানতেন,মথুরায়,দ্বারকায় যেখানেই থাকুন রাজৈশ্বর্য‍্য সুখেই আছেন।শ্রীপ্রিয়াজী জানতেন,নীলাচলের পথে,দক্ষিণদেশের পথে,বৃন্দাবনের পথে নিঃসম্বল পথকষ্টে চলছেন।যখন নীলাচলে তখনও কলার শুকনো পাতায় শয়ন করেন,শত চেষ্টা করেও জগদানন্দ একটুও তেল মাখাতে বা তুলার শয‍্যায় শোয়াতে পারেননি।প্রিয়তম এত কঠোরতায় থাকেন এই ভাবনা বিরহ দুঃখকে তীব্রতর করে।বিরহের দিনগুলি প্রিয়াজী যে ভাবে কাটাতেন তা বিশ্বজগতে অতুলনীয়। সন্ন‍্যাসী হবেন জেনেও কেন প্রিয়াজীকে গ্রহণ করলেন, এ প্রশ্নের উত্তর ইহাই মনে হয়,বিশ্বজগৎকে একটি হরি বিরহের সর্বোজ্জ্বল বিগ্রহ দর্শন করাবেন।🌹পরমানন্দে শচীমা বধূকেগৃহে এনে হর্ষসমুদ্রে নিমজ্জিত হলেন।*
*জয়ধ্বনিময় হৈল সকল-ভুবন।*
*কি আনন্দ হৈল সে অকথ‍্য কথন।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
           *বানান ভুল মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. গয়া বিজয় ও দীক্ষা গ্রহণ🔔 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬. লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu16.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. পূর্ব-বঙ্গ বিজয় 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu15.html  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৬)সংক্ষিপ্ত কথন🌻*
====================
*🌼লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻মহাপ্রভু শ্রীগৌরসুন্দর বঙ্গদেশে (অধুনা বাংলাদেশ )গমন করলে,প্রিয়তমা লক্ষ্মদেবী মহাপ্রভুর বিরহে অতীব কাতরা হলেন।সর্বদা যত্নসহকারে শচীমায়ের সেবা করতে থাকেন, কিন্তু নিজে কিছুতেই আহার গ্রহণ করেন না "মহাপ্রভু গিয়াছেন নাহিক ভোজন"।একাকিনী শয‍্যায় বসে সারারাত্রি গৌর বিরহে কেবল ক্রন্দন করতে থাকেন।"একেশ্বর সারারাত্রি করেন ক্রন্দন"।স্বামীর বিরহ সহ‍্য করতে না পেরে তাঁর(মহাপ্রভু) নিকটে যাবার ইচ্ছা করলেন।একদিন চলেও গেলেন।কিভাবে গেলেন শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের ভাষায়=*
*নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে*।
*চলিলেন প্রভুপাশে অতি অলক্ষিতে।।*
*🌻লোচনদাসের ভাষায়, "বিরহ হৈল মূর্তি সর্পের আকার"।বিরহ সর্পের দংশনে লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব হ'ল।*
*প্রভু পাদপদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয়।*
*ধ‍্যানে গঙ্গাতীরে দেবী করিলা বিজয়।।*
*🌻এইসব কথা থেকেই বুঝা যায় লক্ষ্মীদেবীর তিরোভাব,প্রপঞ্চের জীব আমাদের মত নহে।একটি কোন বিশেষ রহস‍্য এর মধ্যে লুকায়িত আছে।মহাপ্রভু স্বয়ং মাকে প্রবোধ দিয়া বলেছেন=*
*স্বামীর আগেতে গঙ্গা পার যে সুকৃতি।*
*তার বড় আর কেবা আছে ভাগ‍্যবতী।।*
*🌻আমাদের মনে হয়,বৈকুন্ঠেশ্বরী লক্ষ্মীদেবী ব্রজেন্দ্রনন্দনকে পতিরূপে পাবার জন্য বিল্ববনে কঠোর তপস‍্যা করেছিলেন।*
*"যদ্বাঞ্জয়া শ্রীর্ললিতাসরেৎ তপঃ"।*
*🌻দ্বাপরের সেই বাঞ্জা আজ পূর্ণ হ'ল কিছুদিন অভিন্ন ব্রজেন্দনন্দন শ্রীশচীনন্দনকে প্রাণবল্লভরূপে লাভ করে।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
           *বানান ভুল মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য‍্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori14.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য‍্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori14.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
         এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য‍্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori13.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীপাদ কবিরাজ গোস্বামী বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য‍্য।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*"চৈতন‍্য লীলামৃতপুর,কৃষ্ণলীলা সুকর্পূর,*
   *••••••••সুদৃঢ় বিশ্বাস।"*
*🍀অর্থ‍্যাৎ এই প্রেমফলের একমাত্র অধিকারী হচ্ছেন প্রকৃত ভক্ত এবং তাঁরাই তা সবসময় ভক্ষণ করছেন।অতঃপর কবিরাজ মহাশয় বলছেন যে কোন ক্ষীরজাত খাদ‍্য কর্পূরের সুবাসের সংমিশ্রণে যেরকম অতীব আস্বাদ‍্য বস্তুতে পরিণত হয়, সেইরকম কৃষ্ণলীলার রস-মাধুর্য‍্যের সঙ্গে যদি কোন ভক্ত চৈতন‍্যলীলারূপ কর্পূর সংমিশ্রণ করতে পারেন তাহলে উভয়ের এই সংযোজনের ফলে ভক্তের কাছে তা পরম আস্বাদ‍্য বস্তুতে পরিণত হয় এবং তা যেন সোনায় সোহাগা হয়।এইরকম ভজনের পরিচয় পাওয়া যায় সব গোস্বামীগণের চরিত সুধায়, তাঁরা কলিযুগে জন্মগ্রহণ করলেও স্মরণ মননের মাধ‍্যমে উভয় লীলারসই উপভোগ করে গিয়েছেন।অর্থ‍্যাৎ যিনি সেইরকম উচ্চ মার্গের সাধক তিনি ছাড়া এই দুইলীলার মাধুর্য‍্য উপভোগ করতে পারেন না।অর্থ‍্যাৎ গুরু কৃপা এবং মহৎ কৃপায় যাঁরা তাঁদের মনকে ভক্তিপথের সেই অপ্রাকৃত আনন্দলোকে নিমজ্জিত রাখতে পারবেন তাঁরাই এর প্রকৃত অধিকারী।*
*💧প্রকৃত ভক্তের তখন আর দেহের ক্ষুধা থাকে না কারণ তখন তিনি ভজনানন্দে বিভোর এবং তাঁর আত্মা তখন নামরূপ আহার প্রাপ্ত হয়ে সদা প্রসন্ন ভাব।তাঁরা স্বপ্নেও তখন সেই লীলামৃতপানে ভুল করেন না, সদা সর্বদা শয়নে স্বপনে জাগরণে এই লীলা উপভোগ করেন।এই লীলার এমনই মাহাত্ম্য যে বেশী পান করবার প্রয়োজন নাই,বিন্দুমাত্র গ্রহণ করলেই সারা দেহ মনে পুলক সঞ্চার হবে।ভক্তিপথের যতকিছু শুভ লক্ষণ তা তাঁর সর্ব দেহে প্রতিভাত(উজ্জ্বলরূপে প্রকাশিত) হবে।আর যে সব হতভাগ‍্য জীব কর্মবশে এ জগতের সন্ধানে বিমুখ তারা হাজার চর্ব‍্য চোষ‍্য লেহ‍্য পেয় ভোজন করলেও চির দুর্বল কারণ তাতে তার আত্মার কোন পুষ্টি সাধিত হয় না। অর্থ‍্যাৎ এই বল বলতে মাংসপেশীর জোর নয়,এই বল বা শক্তি হচ্ছে আধ‍্যাত্মিক শক্তি যার একমাত্র অধিকারী হচ্ছেন প্রকৃত ভক্ত, তিনি এই লীলামৃতের কণিকামাত্র গ্রহণ করলেই কৃষ্ণপ্রেমের মাদকতায় উৎফুল্ল হয়ে যান এবং এক অপ্রাকৃত আনন্দে তাঁর দেহ-মন বিলীন হয়ে যায়। তখন তাঁরা এই প্রেম ভক্তির মাদকতায় হেসে কেঁদে পাগলের মতো আচরণ করেন।এ আনন্দ যে কি আনন্দ,এই কর্পূর মিশ্রিত অমৃতের যে কি আস্বাদ তা একমাত্র ভাগ‍্যবান ভক্ত ছাড়া কেউ অনুধাবন করতে পারবেন না।একেই বলে ভজনে উল্লাস।এই প্রসঙ্গে কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন যে=*
*🍀কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব।*
*🍀যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব।।*
*🍀কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়।*
*🍀ভাগ‍্যে এই প্রেমা তোমার হইল উদয়।।*
*🍀প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ।*
*🍀কৃষ্ণের চরণ প্রান্তে উপজয়ে লোভ।।*
*🍀প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়।*
*🍀উন্মত্ত হইয়া নাচে ইতি উথি ধায়।।*
*🍀স্বেদ কম্প পুলক অশ্রু গদগদ বৈবর্ণ‍্য।*
*🍀উন্মাদ বিষাদ ধৈর্য‍্য গর্ব হর্ষ দৈন‍্য।।*
*🍀এই ভাবে প্রেমা ভক্তগণেরে নাচায়।*
*🍀কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়।।*
*🌹সেই হেতু উপদেশচ্ছলে কবিরাজ  মহাশয় বলেছেন যে হে মনুষ‍্যকুল!হে মানব সমাজ! তোমরা আমার কথায় বিশ্বাস করো, বিশ্বাস শুধু নামে মাত্র নয় সুদৃঢ় বিশ্বাস করে নিজ মনরূপ বিহঙ্গকে এই সুরে গান গাওয়াও, হৃদয়বীণাকে এই সুরে ঝঙ্কৃত করে তোলো, দেখতে পাবে যে জীবন কত মধুময় ; জীবন কত আনন্দময় এবং জীবন কত মহীয়ান হয়ে উঠবে। কারণ বৃহতের সঙ্গে,মহতের সঙ্গে যখন তোমার জীবাত্মার সংযোগ স্থাপিত হবে তখন তোমার চিন্তাধারা,ভাবধারা আদর্শ সবই ভগবদ্ মুখী হয়ে পড়বে।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*না পড়ো কুতর্ক গর্ত‍ে,অমেধ‍্য কর্কশাবর্তে,*
    *যাতে পড়িলে হয় সর্বনাশ।*
☆          ☆           ☆          ☆           ☆
*কৃষ্ণলীলামৃতন্বিত, শ্রীচৈতন‍্য চরিতামৃত,*
     *কহে কিছু দাস কৃষ্ণদাস।।*
*🌻পরিশেষে কবিরাজ মহাশয় অতীব দৈন‍্যে বিনয় সহকারে মহাপ্রভু নিত‍্যানন্দপ্রভু ষড়্ গোস্বামীগণ ইত‍্যাদি সকলকে বন্দনা করে দীনতার সুরে ভক্তি যাচনা করছেন এবং উপদেশচ্ছলে কৃষ্ণ বৈমুখী জীবগণকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা এই ভক্তি সুধা পান করো। মধুপানে উন্মত্ত ভ্রমরের মতো চিত্ত প্রসাদ লাভ করো কারণ এই পথ ছাড়া জীবের আর কোন গতি নাই।চরম বিশ্বাস,দীনতা এবং দন্তে তৃণ ধারণ করে আত্মত‍্যাগের মাধ‍্যমে নিজেকে এই পথের পথিক করে নাও, তাহলে গুরুকৃপা অযাচিত ভাবে তোমাদের উপর বর্ষিত হবে এবং ভক্তি জগতের যে দ্বার বা দরজা এতদিন তোমাদের কাছে বন্ধ ছিল তা উন্মুত্ত হয়ে  যাবে। করুণার বাতাস এবং কৃপার বাতাসে তোমাদের দেহ মন প্রাণ পরিপ্লুত হয়ে যাবে  কারণ "দেবাদিদেব নারায়ণে ভক্তি,বিষ্ণুভক্তি এবং কৃষ্ণভক্তি ছাড়া জীবের আর কোন গতি নাই।"*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা-মাহাত্ম‍্য ও মাধুরী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori15.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds