শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৭. বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu17.html


   ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
        এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html                  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🔔🔔🔔👇👇👇পূর্ব লীলা 👇👇👇🔔🔔🔔🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. লক্ষ্মীপ্রিয়ার তিরোভাব 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu16.html 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১৭)"১" সংক্ষিপ্ত কথন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌺শ্রীবিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌺*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻লক্ষ্মীপ্রিয়া স্বামী বিরহে প্রাণ ত‍্যাগ করেছেন।নিমাইচাঁদ গৃহে ফিরে দেখেন শচীমায়ের বধূশোকে বেদনাহতা।নিজের বেদনা অন্তরে চেপে মহাপ্রভু জননীকে প্রবোধ দিলেন।"মা,দুঃখ করিও না।ভবিতব‍্য কেউ খন্ডাতে পারে না।এই বিশ্ব সংসার ঈশ্বরের অধীন।তিনি ছাড়া সংযোগ-বিয়োগের কর্তা আর কেউ নেই। তোমার পুত্রবধূ যে কে,কেন আসিল,কেন চলে গেল-- সব আমি জানি।তুমি তার জন্য আর শোক করিও না,বলতে বলতে মায়ের অশ্রুধারা নিজেই মুছিয়ে দিলেন।*
*🌻পুত্রবধূ ছাড়া শচীদেবীর বুকখানা খাঁ-খাঁ করে। এত পরিপাটি করে কে নিমায়ের সেবা করবে? আর কে এই সংসারকে উজ্জ্বল করে রাখবে? আবার মায়ের অন্তরে অন‍্য ভয়ও আছে।নিমাই পাছে বিশ্বরূপের পথ ধরে। সুতরাং আবার নিমাইয়ের বিয়ে দেওয়া একান্ত কর্তব‍্য।*
*🌺নিমাই পন্ডিত আবার বিদ‍্যারসে ডুবে গেছেন।ছাত্রগণকে উষাকালেই পড়ানো আরম্ভ করেন।দুইপ্রহর বেলা পর্যন্ত চলে।তারপর গঙ্গাস্নান করে,পূজাদি সেরে, বিকাল হতে অর্ধরাত্র পর্যন্ত শাস্ত্র চর্চা করেন।নিমাইপন্ডিত এমন ভাবে ছাত্রদের পড়ান,একটি বছর পাঠ নিলে ছাত্রগণ পরম পন্ডিত হয়ে যান।*
*🌳শচীমা সর্বদা ভাবেন,আমার নিমাইয়ের যোগ‍্য পাত্রী কোথায় মিলবে। নবদ্বীপে বিখ‍্যাত রাজপন্ডিত আছেন সনাতন মিশ্র।পরম ভাগ‍্যবন্ত, পরম উদার বিষ্ণুভক্ত।মহা সদ্বংশজাত।সর্বদা পরের উপকার করাই তাঁর ব্রত।তাঁর একটি সুচরিতা কন‍্যা আছে।কন‍্যার নাম বিষ্ণুপ্রিয়া। ঐ কন‍্যা প্রত‍্যেকদিন দুই বা তিনবার গঙ্গাস্নান করে।প্রতিদিন শচীদেবীর সঙ্গে পথে দেখা হয়।অতি নম্রতার সঙ্গে সে শচীমাকে প্রণাম করে।শচীমাও সানন্দে আশীর্বাদ করেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
                *বানান ভুল মার্জনীয়*
*🌻(১৭)"২" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*আইও করেন মহাপ্রীতে আশীর্বাদ।*
*যোগ‍্য-পতি কৃষ্ণ তোমার করুন প্রসাদ।।*
*🌻আজ মাতার পুনঃপুনঃ মনে হতে লাগল তার(বিষ্ণুপ্রিয়ার) কথা। ভাবলেন ঐ কন‍্যারত্ন আমার গৃহে বধূ হয়ে আসিলে আনন্দের সীমা থাকবে না।নিমাইয়ের যোগ‍্য পাত্রী সেই বটে।*
*গঙ্গাজলে আই মনে করেন কামনা।*
*ঐ কন‍্যা আমার পুত্রের হউক ঘটনা।।*
*🌻শচীদেবী কাশীনাথ পন্ডিতকে ডেকে ঘটকালিতে নিযুক্ত করলেন।কাশীনাথ অল্প সময় মধ্যেই কাজ সম্পূর্ণ করলেন।রাজপন্ডিত সনাতন মিশ্রের বাড়ীতে আনন্দোৎসব আরম্ভ হয়ে গেল।বললেন বিয়ের লগ্ন স্থির করে দিন।গণক বললেন,শোন মিশ্র একটি ঘটনা বলি।আমি তোমার বাড়ী আসার পথে নিমাইপন্ডিতের সঙ্গে দেখা হল।আমি তাকে বললাম,কাল তোমার বিয়ের শুভ অধিবাস।আমার কথা শুনে সে উত্তর করল=*
*"কহ কোথা কার বিভা,কে বা কন‍্যা বর"।*
*🌻এইকথা শুনে মনে হল,এই বিয়েতে তার মত নাই। সনাতন মিশ্র ও তাঁর পত্নী দুঃখের সাগরে ডুবলেন, এতদূর হয়ে এখন এই বিয়ে না হলে কি যে দুঃখ,তা বর্ণনীয় নহে।এই অবস্থা নিমাইচাঁদ জানতে পারলেন, শেষে একজন ব্রাহ্মণ পাঠিয়ে দিলেন।ব্রাহ্মণ এসে সবাইকে বললেন, ও কথা নিমাই পন্ডিতের কৌতুক মাত্র।তখন গণক শুভফল শুভলগ্ন স্থির করলেন।*
*🌻বুদ্ধিমন্ত খাঁ নবদ্বীপের শ্রেষ্ঠ ধনী। তিনি বললেন,এই বিয়ের সকল ভার তাঁর উপর।বামনিয়া বিয়া হবে না, রাজকুমারের মত বিয়ে হবে। সত‍্য সত‍্যই তাইই হল। বিয়েতে এত জৌলুস হল যে কেউ কোনদিন এমন কল্পনাও করতে পারে নাই।*
*🌻শচীমায়ের গৃহেও অধিবাসে আনন্দই আনন্দ হল।অপরাহ্নে সকলে মিলে গৌরসুন্দরের বেশ রচনা করলেন।শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন।ললাটে চন্দন দিলেন অর্ধচন্দ্রাকৃতি,তার মধ্যে উজ্জ্বল তিলক।মস্তকে অতীব সুন্দর মুকুট।সুগন্ধি ফুলের মালা।নয়নে কাজল।কর্ণমূলে সুবর্ণকুন্ডল।বাহুমূলে নবরত্নহার।বিশ্ববিনোদন সাজে নিমাইচাঁদ সাজলেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
           *বানান ভুল মার্জনীয়*
*🌻(১৭)"৩" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻প্রহর খানেক বেলা থাকতেই শোভাযাত্রা বাহির হল।প্রহর খানেক সারা নবদ্বীপ বেড়ালেন।গোধূলি বেলায় সনাতন মিশ্রের গৃহে আসিলেন।অগণিত শিষ‍্য-ভক্ত সহ মহাপ্রভু।রাজপন্ডিত জামাতা বরণ করলেন।পাদ‍্য,অর্ঘ‍্য,আচমন,বস্ত্র, অলঙ্কার দ্বারা যথোচিত বরণ করলেন।তারপর রাজপন্ডিত কন‍্যা দান করতে বসিলেন।সর্বাগ্রে মুখ-চন্দ্রিকা।আত্মীয়-স্বজন আসনে উপবিষ্টা বিষ্ণুপ্রিয়াকে আনলেন।সাতবার প্রদক্ষিণ করালেন গৌরসুন্দরকে।বাদ‍্য বাজতে লাগল। চতুর্দিকে নর-নারীর জয়ধ্বনি উঠিল।*
*প্রভু প্রদক্ষিণ করি,সাতবার চৌদিকে ফিরি,*
      *করজোড়ে করে নমস্কার।*
*অন্তঃ পট ঘুচাইল,চারিচক্ষে দেখা হৈল,*
      *দোঁহে করে কুসুম বিহরি।।*
*🌻মহাবাদ‍্য-জয়ধ্বনির মধ্যে মুখচন্দ্রিকা হল।বিষ্ণুপ্রীতি কামনা করে সনাতন মিশ্র মহাপ্রভুর শ্রীপদে কন‍্যা সমর্পণ করলেন।*
*সনাতন দ্বিজবরে,কন‍্যা সম্ম্রদান করে,*
        *পদাম্বূজে কৈল সমর্পণে।*
*🌻তৎপর বেদাচার,লোকাচার,স্ত্রী-আচার সকল কর্ম যথাযথ হল।সর্বশেষ হোম কর্ম।তাহাও হয়ে গেল।ভোজনাদি সমাপনান্তে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়া বাসর ঘরে গমন করলেন।*
*🌻বাসরঘরে যাবার কালে বিষ্ণুপ্রিয়ার বামচরণের অঙ্গুলিতে আঘাত লাগে।অল্প রক্তপাত হয়।এইজন‍্য দেবী অত‍্যন্ত কাতরা হয়েছেন দেখিয়া প্রেমময় প্রভু গৌরহরি নিজ পদাঙ্গুলি দ্বারা ক্ষতস্থান টিপে ধরেন।এতে দেবীর সমস্ত দুঃখ তখনই দূরীভূত হল। কিন্তু বিয়ের রাত্রে ঐরকম দুর্ঘটনা সংঘটিত হওয়ায় বিষ্ণুপ্রিয়া মনঃকষ্টে স্পন্দনহীন হয়ে পড়েন।শ্রীগৌরসুন্দর তখন প্রাণ প্রিয়তমাকে অভয় দান করে,আনন্দসাগরে ভাসাতে ভাসাতে বাসরঘরে নিয়ে যান।এই বিয়েতে সনাতন মিশ্র গোষ্ঠীর যে আনন্দ হল তা অতুলনীয়,তবে তুলনা যদি দিতেই হয় =*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
             *বানান ভুল মার্জনীয়*

*🌻(১৭)"৪" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*তবে তুনলা যদি দিতেই হয় =*
*লগ্নজিত,জনক,ভীষ্মক,জাম্বুবন্ত।*
*পূর্ব তানা যে হেন হইলা ভাগ‍্যবন্ত*।।
*সেই ভাগ‍্য এবে গোষ্ঠীসহ সনাতন*।
*পাইলেন পূর্ব বিষ্ণুসেবার কারণ।।*
*🌻পরদিন অপরাহ্নে গৌর-বিষ্ণুপ্রিয়া যুগল দোলায় চড়ে গৃহে ফিরলেন।দোলার শোভার বর্ণনা দিয়াছেন কবিকর্ণপুর=*
*সন্তপ্তচামীকর গৌর দেহো দোলামূপেতঃ শরদভ্রশুভ্রাং।*
*দুগ্ধাম্বূরাশেরুপরি প্ররূঢ়ং শৃঙ্গং সুমেরোঃ স জিগায় সদ‍্যঃ।।*
                          *(৩|১৪০ কবিকর্ণপুর)*
*🌻শ্রীগৌরাঙ্গ সুন্দরের আশ্চর্য‍্য কথা আর কি বলব।তাঁর শ্রীদেহ,দাহোক্তীর্ণ সুবর্ণ অপেক্ষাও গৌর বর্ণ।তিনি শরৎকালীন মেঘতুল‍্য শুভ্র দোলায় আরোহণ করে যেন দুধের সাগরের উপরের সুমেরুর শৃঙ্গকে জয় করেছেন।*
*🌻পথে পথে নবদ্বীপের হাজার হাজার নরনারী গৌর-বিষ্ণুপ্রিয়া যুগল দর্শনে আনন্দে অধীর হয়ে পরস্পর বলাবলি করতে লাগলেন=*
*কেহো বোলে,এই হেন বলি হর-গৌরী।*
*কেহো বোলে,এই দুই কামদেব-রতি।*
*কেহো বোলে ইন্দ্র-শচী-লয়মোর মতি।।*
*কেহো বোরে,হেন বুঝি রামচন্দ্র-সীতা।*
*এইমত বোলে সর্ব সুকৃতি-বনিতা*।।
*🌻এই নদীয়া যুগল আজও অগণিত ভক্ত-সাধকের নিত‍্য ধ‍্যানের সম্পদ।রূপ শোভা দেখে পথিমধ‍্যে সুকৃতি বনিতারা যে সকল মন্তব‍্য করেছেন তারা কেহই দুজনের সম্বন্ধের গভীর তলদেশে প্রবেশ করেছেন এমন মনে হয় না।পাখির যেমন দুটি ডানা,ভালবাসার তদ্রূপ দুইটি অবলম্বন,সম্ভোগ আর বিপ্রলম্ভ।মিলন আর বিরহ।যেখানে বিরহ নেই,সেখানে মিলনানন্দের মাধুর্য‍্যও নাই। হর-গৌরী,রতি-কাম,কমলা-শ্রীহরি কারও বিরহ রসের আস্বাদন নাই। সুতরাং মিলনের বিশেষ মাধুর্য‍্য নাই।রাম-সীতার বিরহ আছে,তা স্বাভাবিক নয়।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
             *বানান ভুল মার্জনীয়*

*🌻(১৭)"৫" সংক্ষিপ্ত কথন🌻*
*🌹বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একটি দুর্ঘটনা=রাবণ কর্তৃক চুরির ফলে সীতার বিরহ কয়েকমাস। প্রজারঞ্জনের জন্য,বনে দেওয়াও এক দুর্ঘটনা।তার মধ্যেও বিরহের বেদনা তত দেখা যায় না।বিরহের আস্বাদনের তীব্রতা শ্রীরাধাকৃষ্ণেই পর্যাপ্ত,এই জন‍্য তাঁদের মিলনও রসপুষ্ট। সুতরাং গৌর-বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শ্রীরাধাকৃষ্ণই তুলনীয়।তাঁদের তুলনা দেওয়া হয় নাই।শ্রীরাধাকৃষ্ণ ও শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া ব্রজের ও নদীয়ার এই দুই যুগলে আপাতদৃষ্টিতে পার্থক‍্য এই,ব্রজের নায়িকি পরকীয়া, নদীয়ার নায়িকা স্বকীয়া।পরকীয়ার উজ্জ্বলতার হেতু দুর্লভতা।এই দুর্লভতা রাধাকৃষ্ণে সর্বদাই আছে। সীতা রামাদি কোন স্বকীয়াতে নাই।কিন্তু কয়েক বৎসর পর বিষ্ণুপ্রিয়া ও গৌরাঙ্গে যে দুর্লভতা সৃষ্টি হয়েছিল, তা ব্রজমাধুরী অপেক্ষাও গভীর ও নিবিড়।শ্রীরাধা জানতেন প্রাণনাথের চন্দ্রবদন দর্শন পাবেনই,কারণ তিনি বাক‍্য দিয়াছেন আসবেন।কুরুক্ষত্রেও দর্শনাদি হয়েছে।আর প্রিয়াজী জানেন, জীবনে আর কোনও দিন প্রাণনাথের বদন দর্শন পাবেন না।শ্রীরাধা জানতেন,মথুরায়,দ্বারকায় যেখানেই থাকুন রাজৈশ্বর্য‍্য সুখেই আছেন।শ্রীপ্রিয়াজী জানতেন,নীলাচলের পথে,দক্ষিণদেশের পথে,বৃন্দাবনের পথে নিঃসম্বল পথকষ্টে চলছেন।যখন নীলাচলে তখনও কলার শুকনো পাতায় শয়ন করেন,শত চেষ্টা করেও জগদানন্দ একটুও তেল মাখাতে বা তুলার শয‍্যায় শোয়াতে পারেননি।প্রিয়তম এত কঠোরতায় থাকেন এই ভাবনা বিরহ দুঃখকে তীব্রতর করে।বিরহের দিনগুলি প্রিয়াজী যে ভাবে কাটাতেন তা বিশ্বজগতে অতুলনীয়। সন্ন‍্যাসী হবেন জেনেও কেন প্রিয়াজীকে গ্রহণ করলেন, এ প্রশ্নের উত্তর ইহাই মনে হয়,বিশ্বজগৎকে একটি হরি বিরহের সর্বোজ্জ্বল বিগ্রহ দর্শন করাবেন।🌹পরমানন্দে শচীমা বধূকেগৃহে এনে হর্ষসমুদ্রে নিমজ্জিত হলেন।*
*জয়ধ্বনিময় হৈল সকল-ভুবন।*
*কি আনন্দ হৈল সে অকথ‍্য কথন।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
           *বানান ভুল মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. গয়া বিজয় ও দীক্ষা গ্রহণ🔔 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds