✧═══════════•❁❀❁•═══════════✧
৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷আমাদের এই বতর্মান যথাবস্থিত দেহই সাধক দেহ, আর "অন্তশ্চিন্তিতঅভীষ্টতৎসেবোপযোগি" দেহই সিদ্ধদেহ।এটিই শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয়ের অভিপ্রেত(চাওয়া)।সিদ্ধদেহের ব্যাখ্যা সম্বন্ধে আরও কিঞ্চিৎ পরিস্ফুট(স্পষ্টভাবে প্রকাশিত) করা যাচ্ছে।রসময় রসিকশেখরের সাক্ষাৎ সেবা এই গুণময় জড়ীয় দেহ দ্বারা হয় না।ব্রজরসের রসময় দেহ ছাড়া ব্রজনাথের কাছাকাছি হওয়া যায় না। সাধকদেহও গুণময়।অভীষ্ট সখীর অনুগা মূর্তি ধ্যানগম্যা।ধ্যানদ্বারা নিজকে তদ্রূপ ভেবে অভীষ্ট সখীর অনুগা(অনুসরণকারিনী) হয়ে কুঞ্জসেবার অধিকার লাভ করতে হয়।শ্রীঠাকুর নরোত্তম এর যে প্রণালী লিখেছেন তা এই=*
*"সখীনাং সঙ্গিনীরূপামাত্মানাং বাসনাময়ীং।*
*আজ্ঞাসেবাপরাং তত্তৎরূপালঙ্কারভূষিতাম্।।"*
*🍁নিজকে ললিতা ও শ্রীরূপমঞ্জরী প্রভৃতি কোন সখীর সঙ্গিনীর মতোধ্যান করতে হবে।সেই অভীষ্ট বা আকাঙ্ক্ষা সখীর আজ্ঞাপরা (আদেশমত) হতে হবে।অর্থ্যাৎ তাঁর আজ্ঞা অনুসারে শ্রীশ্রীরাধামাধবের সেবা করতে হবে।সখীর অনুগা এই বাসনাময়ী মূর্তিকে শ্রীকৃষ্ণের মনোহররূপে তত্তৎরূপ অলঙ্কার দ্বারা বিভূষিত করতে হবে বা সাজাতে হবে। সনৎকুমার তন্ত্রও বলেন=*
*"আত্মানাং চিন্তয়েত্তত্র তাসাং মধ্যে মনোরমাং।*
*রূপযৌবনসম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম্।।"*
*🌻এখানে মনে রাখা কর্তব্য যে, আচার্য্যগণ এবং মহাজনগণও ধ্যানমূর্তির কথায় উপদেশ করেছেন। আমাদের এই যথাবস্থিত দেহকে সখীর অনুগা ভাবে সাজাতে হবে,এটি যেন কেউ মনে না করেন।এই গুণময় জড়ীয়দেহ রসরাজের সেবাকুঞ্জে প্রবেশ লাভ করতে অসমর্থ। আমার এই রক্তমাংসের দেহ দেখলে রক্তমাংসের কথায় মনে পড়বে।এত নিচে থেকে কুঞ্জসেবার অধিকার লাভ ঘটে না।আনন্দ-চিন্ময়-রস-ভাবিতা সখীগণের সহচরী হতে হলে সাধকগণকেও তদনুরূপ ধ্যানমূর্তি পরিগ্রহ করতে হবে। আমাদের এই সাধকদেহের কথা ভুলতে হবে এই বাহ্যজগৎ,এই বাহ্যদেহ প্রভৃতির সঙ্গে সর্বসংস্রব নিরাকৃত করে সাধককে আনন্দ-চিন্ময়-রস-প্রতিভাবিতা শ্রীমূর্তি পরিগ্রহ(স্বীকার) করার জন্য সাধনা করতে হবে।যে জায়গায় যেতে হবে,নিজে সে জায়গার অনুরূপ না হলে সে স্থলে প্রবেশ অধিকার পাওয়া অসম্ভব। এই জন্য রামরায়ের উপদেশ এই যে=*
*"ব্রজলোকের কোন ভাব লৈয়া যেই ভজে।*
*ভাবযোগ্য দেহ পাঞা কৃষ্ণ পায় ব্রজে।।*
*তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ*।
*রাগমার্গে ভজি পাইল ব্রজেন্দ্রনন্দন।।*
*অতএব গোপীভাব করি অঙ্গীকার।*
*রাত্রিদিনে চিন্তে রাধাকৃষ্ণের বিহার।।*
*সিদ্ধদেহ চিন্তি করে তাহার সেবন*।
*সখীভাবে পায় রাধাকৃষ্ণের চরণ*।।
*গোপী অনুমতি বিনা ঐশ্বর্য্য জ্ঞানে।*
*ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে।।*
*তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন।*
*তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন।।"*
*🙏ঠাকুর নরোত্তম প্রেমভক্তি চন্দ্রিকায় এই তত্ত্ব স্পষ্টভিবে প্রকাশিত করে বুঝিয়েছেন। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহোদয় রাগবতর্ম চন্দ্রিকা প্রভৃতিতে এই তত্ত্ব বিশদভাবে প্রকটিত করেছেন।ব্রজরসের মধুর সাধনাই অকৈতব কৃষ্ণপ্রেম পাওয়ার একমাত্র সাধন। শ্রীমন্মহাপ্রভু বৈষ্ণবসমাজে এই মধুর ভজন প্রকটিত করেন।শ্রীপাদ রামানুজ প্রভৃতি বৈষ্ণবগণ বৈষ্ণব দর্শনের উৎকর্ষ সাধন করেছেন, তারজন্য সমগ্র বৈষ্ণবসমাজ তাঁদের কাছে ঋণী। কিন্তু শ্রীবৃন্দাবনের অকৈতব প্রেমতত্ত্ব পরম দয়াল শ্রীশ্রীমহাপ্রভুর দ্বারাই প্রচারিত হয়।শ্রীরামানুজ সম্প্রদায়ের ভজননিষ্ঠ অতি সুন্দর। তাঁদের ভক্তিনিষ্ঠাও যথেষ্ট। কিন্তু শ্রীশ্রীরাধাকৃষ্ণের নিগূঢ় ভজন, ব্রজের নিগূঢ় রস তাঁদের সাধনার অবিদিত (অজানা)।তাঁরা শ্রীশ্রীলক্ষ্মীনারায়ণের উপাসক।এই উপাসনা ঐশ্বর্য্যময়ী।ঐশ্বর্য্যময়ী সেবায় শ্রীসম্প্রদায়ের ভজন আদর্শ। কিন্তু এই ভজনা ভজনের চরম আদর্শ নয়।কেননা এই ঐশ্বর্য্যময়ী-ভজনায় ব্রজের মধুর রস অধিগম্য (জ্ঞানলাভের যোগ্য)হয় না।রসিকশেখর শ্রীকৃষ্ণের মধুময় রসরাজ্যে প্রবেশ ছাড়া সাধকের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয় না। এই জন্য স্বয়ং লক্ষ্মীও ব্রজরস লাভের জন্য ব্যাকুলা।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৯০. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda90.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
