শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৫৮. বংশীবদন ও শ্রীমতী, কাঞ্চনার নীলাচলে গমন 👣 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya158.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৮)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*🍀বংশীবদন ও শ্রীমতী, কাঞ্চনার নীলাচলে গমন🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*প্রসাদ মাগিলা বংশী জাহ্নবীর ঠাঁই।*
*বিষ্ণুপ্রিয়া-দাস ভাবি না দিলা গোসাঞি।।*
                       *(বংশী শিক্ষা গ্রন্থ )*
*শ্রীগৌরহরিকে বিদায় দিয়ে শচীমায়ের দুঃখ ও শোক দ্বিগুণ বেড়ে গেল। তিনি তাঁর হারাধন হাতে পেয়ে পুনরায় হারালেন।এ দুঃখ তাঁর বড়ই দুঃসহ হয়ে উঠিল।আত্মীয়-স্বজনে এবার শচী দেবীর জীবনের আশা ত‍্যাগ করলেন।শচীমাকে আর প্রবোধ দিবার উপায় নাই। দিনরাত্রি কেঁদে কেঁদে বৃদ্ধার নয়নদুটি অন্ধ হবার উপক্রম হয়েছে।দুঃখে ও শোকে শচীমায়ের ভগ্ন-শরীর আরও ভেঙ্গে যাচ্ছে।একরকম খাওয়া ত‍্যাগ করেছেন বললেই চলে। তিনি উত্থানশক্তিরহিতা হয়ে গৃহের ভিতরে শয‍্যায় শয়ন করে থাকেন।অতি কষ্টে এক একবার কোনরকমে বাহিরের দুয়ারে এসে বসেন।যার সঙ্গেই দেখা হয়, তিনি যশোদার ভাবে নিমাই-চাঁদের সম্বন্ধে দুই একটি কথা বলেন।বেশী কথা বলার আর শক্তিও নাই।উচ্চৈঃস্বরে রোদন করবার ক্ষমতা নাই।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শাশুড়ির অবস্থা দেখে শঙ্কিতা হলেন। তিনি সর্বান্তঃকরণে অত‍্যন্ত যত্নের সঙ্গে বৃদ্ধা শাশুড়ির সেবা করছেন।পাছে তিনি মনে কষ্ট পান এই জন্য শ্রীমতী মনের ব‍্যথা মনে চেপে রেখে এখন আর কাঁদেন না।মহাপ্রভুর পুরাতন ভৃত‍্য ঈশান তাঁর তো বয়েস হয়েছে তবুও তিনি শ্রীমতী ও শচীমার বিশেষভাবে সেবা করে আসছেন।তার উপর মহাপ্রভুর বিরহ বাণে তাঁর হৃদয় জর্জরিত, শোকে শরীর ভেঙ্গে গেছে বললেই চলে।ঈশান বৃদ্ধ হয়েছেন, যেভাবে দেবীদ্বয়ের পূর্ণভাবে তত্ত্বাবধান ও সেবাকার্য‍্য করা উচিত তা পরিপূর্ণ ভাবে পেরে উঠছেন না। যতটুকু দেহে সম্ভব হচ্ছে তিনি করে যাচ্ছেন। ঈশানের মত মহাভাগ‍্যবান কে আছে গো?*
*🍀সেবিলেন সর্বকাল আইরে ঈশান।*
*🍀চতুর্দশ লোক মধ্যে মহাভাগ‍্যবান।।*
*🍀শচী দেবী ঈশানে যতেক স্নেহ কৈল।*
*🍀কহিতে কি জান তাহা সাক্ষাতে দেখিল।।*
                 *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻এই সময়ে মহাপ্রভুর আর একটি অতি প্রিয়ভক্ত ঈশানের সঙ্গে দেবীদ্বয়ের সেবাকার্য‍্যে যোগ দিলেন।এই মহাভাগ‍্যবান মহাপুরুষ হলেন নাম শ্রীবংশীবদন।ইনি মহাপ্রভুর আদেশে তাঁর জননী ও ঘরণীর সেবা ও পরিচর্য‍্যার ভার নিতে এসেছেন। ঈশানের সঙ্গে সর্বপ্রথম বংশীবদনের পরিচয় হল।মহাপ্রভুর আদেশ কথা সব শুনলেন তাঁর মুখ হতে।শচীমা ও শ্রীমতীর সেবাকার্য‍্যে ঈশানের একচেটিয়া ছিল।এক্ষণে তার অংশ দিতে হবে।বোধহয় এতে ঈশান সুখী নহেন।কি করবেন মহাপ্রভুর আদেশ শিরোধার্য‍্য।বংশীবদনকে ঈশান বললেন=*
*🍀মহাপ্রভু এই আজ্ঞা করিলা আমায়।*
*🍀সেবিতে মাতায় আর শ্রীবিষ্ণুপ্রিয়ায়।।*
                  *(বংশী শিক্ষা গ্রন্থ )*
*🍁ঈশান বললেন মহাপ্রভুর আদেশ সর্বথা পালনীয়।*
*🍀আজ্ঞা বলবান এই বেদের বিধান।*
*🌻ঈশান বংশীবদনকে সঙ্গে নিয়ে গৃহের ভিতরে গেলেন।শচীমা ও শ্রীমতীর নিকট সকল কথা নিবেদন করে তাঁর পরিচয় দিলেন এবং মহাপ্রভুর আদেশ জ্ঞাপন করলেন।শচীমা শয‍্যায় শয়ন করেছিলেন।নিমাইয়ের নিকট হতে লোক এসেছে শুনে তিনি অতি কষ্টে উঠে বসলেন এবং বংশীবদনকে দেখে তাঁর হাত দুইখানি ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন=*
*🍀তবে শ্রীবংশীর কর ধরি কন আই।*
*🍀তোরে কি বলিয়া গেছে আমার নিমাই।।*
                           *(বংশী শিক্ষা )*
*🌻আই মানে এখানে শচীমাকে বলা হয়েছে।বংশীবদন শচীমাতার চরণ বন্দনা করে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর সকল সংবাদ দিলেন।নানারকম প্রবোধ বাক‍্যে শচীমাকে সান্ত্বনা করলেন,শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে বংশীবদন দূর হতে গললগ্নীকৃতবাসে কোটি কোটি প্রণিপাত করলেন।ঈশান ও বংশীবদন উভয়ে মিলে এক্ষণে শচীমা ও শ্রীমতীর সেবাকার্য‍্যে নিয়োজিত হলেন।*
*🍀প্রভু আজ্ঞা অনুসারে ঈশান বদন।*
*🍀করিতে লাগিলা উভয়ের সুসেবন।।(ঐ)*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫৭. শচীদ্বার হতে মহাপ্রভুর বিদায় 👣 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya157.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৭)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*শচীদ্বার হতে মহাপ্রভুর বিদায়*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻দীন গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী রচিত একটি পদ আস্বাদন করুন।*
=========================
*দুয়ারের পাশে,     মলিন বদনে।*
*আর কারে দেখি,বিষাদিত মনে।।*
*দাঁড়ায়ে নীরবে, কি দেখিছে সতি*
*অনিমিষ আঁখি, দৃষ্টি কার প্রতি।।*
*কি ভাবিছ মনে, সদা বিষাদিনী।*
*নয়নের নীরে , তিতিছে মেদিনী।।*
*যাই যাই করে,  না পারে চলিতে।*
*বলি বলি করে,না পারে বলিতে।।*
*কি কথা কহিবে, মরমের ব‍্যথা।*
*সরমে জড়িত,   অবলা অনাথা।।*
*লক্ষ লোক ঘেরি, প্রাণনাথে তাঁর।*
*নিজ জন সব,    দাঁড়ায়ে দুয়ার।।*
*কেমনে যাইবে,লোকে কি কহিবে*
*নিরজনে তাই, মনে মনে ভাবে।।*
*ভাঙ্গিয়া লাজের, কঠিন বন্ধন।*
*ছুটিলা রমণী,   নাথের সদন।।*
*পড়িলা চরণে,  গলায় বসন।*
*বাহ‍্য-জ্ঞান-হীন, আবৃত বদন।।*
*চমকি গৌরাঙ্গ, চকিতে চাহিলা।*
*কে তুমি বলিয়া, দুই পা হটিলা।।*
*নীরব ক্রন্দন ,    অবলা নারীর।*
*শুনিয়া সকলে,   অবশ শরীর।।*
*কেহ না কহিলা, একটিও কথা।*
*রমণী তখন ,   প্রকাশিলা ব‍্যথা।।*
*বলে বিষ্ণুপ্রিয়া ,আমি তব দাসী।*
*তোমার বিরহ,আঁখি নীরে ভাসি।।*
*জগৎ তারিলে, বাকি হতভাগী।*
*উপায় কি হবে,বল ওহে যোগী।।*
*নীরব জগত ,   নীরব আকাশ।*
*স্তব্ধ  জীবগণ,নাহি বহে শ্বাস।।*
*ধীরে ধীরে তবে,কহিলেন যতি।*
*থাকে যেন তব,কৃষ্ণ রতি মতি।।*
*কহে বিষ্ণুপ্রিয়া,কৃষ্ণ নাহি জানি।*
*তোমা ছাড়া কৃষ্ণ,আমি নাহি চিনি।।*
*তুমি মোর গতি,তোমা বিনে আর।*
*ত্রিজগতে প্রভু,  কে আছে আমার।।*
*শুনি প্রভু কহে, সম্বোধি সতিরে।*
*আমি যে সন্ন‍্যাসী,কি দিব তোমারে।।*
*কাষ্ঠ-পাদুকা,      দিনু উপহার।*
*চির-শান্তি ইথে, হইবে তোমার।।*
*হৃদয় নাথের,    পদরজ মাথা।*
*বক্ষে ধরি সতি, চরণ পাদুকা।।*
*করিয়া চুম্বন, ধরিলা মস্তকে।*
*হরি হরি ধ্বনি,উঠিলা চৌদিকে।।*
*জয় জয় রবে, নদীয়া কাঁপিল।*
*গৌরাঙ্গ মহিমা, ভুবন ভরিল।।*
*নদীয়া নগরে , এল হারা-ধন।*
*গায় হরিদাস, পুনর্মিলন।।*
*লিখিতে লিখিতে,প্রাণ উঠে কেঁদে*
*যা কিছু  কহিনু, চরণ-প্রসাদে।।*
*🌻জননী ও জন্মভূমির উদ্দেশ্যে শেষ প্রণাম করে, অলক্ষিতভাবে প্রাণ প্রীয়তমা বিষ্ণুপ্রিয়ার প্রতি শেষ কটাক্ষপাত করে,ভক্তগণের কাছে শেষ বিদায় নিয়ে নবদ্বীপচন্দ্র পুনরায় নবদ্বীপ ছেড়ে চললেন।যাবার সময় জননীকে মহাপ্রভু বারম্বার বললেন,*
*🍀মায়ে নমস্করি প্রভু বোলে বারম্বার।*
*🍀না ছাড়িহ কৃষ্ণ না ভজিহ এ সংসার।চৈঃমঃ।।*
*🌻শচীমা পথপাশে বসে সবকিছুই দেখলেন।পুত্রের সঙ্গে আর কথা বলবার অবসর পেলেন না।তবুও একটি কথা না বলে তিনি থাকতে পারলেন না।তিনি বললেন "বাপ নিমাই!তুই আমাকে শীকৃষ্ণভজন করতে উপদেশ দিচ্ছিস সত‍্য, কিন্তু হাতে মালা নিয়ে কৃষ্ণনাম করতে বসলেই আগে যে বাপ্!তোর নাম মুখে এসে পড়ে।তোর নামে যে মধু কৃষ্ণনামে যে সে মধু পাই না! মহাপ্রভু আর কোন কথা না বলে জননীকে প্রদক্ষিণ করে যাবার উদ‍্যোগ করছেন দেখে শচীমা করুণস্বরে কেঁদে বললেন,বাপ নিমাই! কথাটির উত্তর দিয়ে যাও।মহাপ্রভু তখনও সেই কথা বললেন।*
*🍀যে ভজিবে কৃষ্ণ তার কোলে আছি আমি।*
*😭নবদ্বপচন্দ্র নবদ্বীপ আঁধার করে চললেন।এই নবদ্বীপের শেষ দিন।এই গৌরহরির শেষ বিদায়।নবদ্বীপচন্দ্র নবদ্বীপ অন্ধকার করে শেষ অস্তমিত হলেন।নবদ্বীপ গগনে দিবাভাগে মহাঅমাবস‍্যা নিশির উদয় হল।একাদশী তিথিতে অমাবস‍্যা লাগিল। অসম্ভব সম্ভব হল।আর নবদ্বীপ আকাশে শ্রীগৌরাঙ্গসুন্দর উদয় হবেন না বলেই বুঝি এইরকম হল।সকল ভক্তগণ প্রভুর সঙ্গে সঙ্গে চললেন। শচীমাও যেতে উদ‍্যত হলেন, কিন্তু মালিনী প্রভৃতি প্রতিবেশিনীগণ হাত ধরে নিষেধ করলেন।শচীমা ও শ্রীমতী গৃহদ্বারে বসে যতক্ষণ মহাপ্রভুকে দেখতে পাওয়া গেল ততক্ষণ অনিমিষ নয়নে দেখতে লাগলেন।যখন মহাপ্রভুর সেই দীঘল অঙ্গখানি তাঁদের দৃষ্টির বাহির হল, তখন উভয়ে হাহাকার করে উচ্চৈঃস্বরে রোদন করতে করতে আঙ্গিনায় এসে আছাড়ে পড়লেন।*
*🍀শচীর কান্দনা দেখি পৃথিবী বিদরে।চৈঃমঃ*
*🌻অসংখ‍্য লোক মহাপ্রভুর সঙ্গে চলেছে।*
*🍀চলিলা ঠাকুর পাছে ধায় ভক্তসব।*
*🌼সকলেরই নয়নে অবিরল জলধারা,বদনে ঘোর বিষাদ ছায়া,হৃদয়ে দারুণ দুঃখ। শান্তিনগর পর্যন্ত সকলেই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চললেন।অনেকে মহাপ্রভুর সঙ্গে একেবারে নীলাচল পর্যন্ত চললেন।শচীমা ও শ্রীমতীর কাছে শ্রীবাস প্রভৃতি কয়েকজন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত দাঁড়িয়ে ক্রন্দন করছেন।দামোদর পন্ডিতও আছেন।ইঁহারা মহাপ্রভুর সঙ্গে যাননি।শচীমা ও শ্রীমতীর তত্ত্বাবধান করছেন।পুরাতন ভৃত‍্য ঈশান শচীমা ও বিষ্ণুপ্রিয়ার এক পাশে বসে অধোবদনে কাঁদছেন।অনেকক্ষণের পর সকলে মিলে ধরাধরি করে কান্নারত শচীমা ও শ্রীমতীকে গৃহে তুললেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী প্রভুদত্ত কাষ্ঠ-পাদুকা দুইখানি বক্ষে ধারণ করে কাঁদতে কাঁদতে ঘরে গেলেন এবং বক্ষ হতে তা আর নামালেন না।মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা তিনি নিত‍্য পূজা করতে লাগলেন।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫৬. শচী গৃহদ্বারে মহাপ্রভু 👣 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya156.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
(১৫৬)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*👣শচী গৃহদ্বারে মহাপ্রভু👣*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*😭শ্রীমতীবিষ্ণুপ্রিয়ার মর্মভেদী বিলাপ-ধ্বনি শুনে ভক্তগণের মধ্যে ঘোর ক্রন্দনের রোল উঠিল।সকলের মুখে হাহাকার,সকলের নয়নে বারিধারা।শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব কিন্তু গম্ভীর, নয়নে বিন্দুমাত্রও জল নেই।দৃষ্টি পূর্ণ-দৃঢ়তা ব‍্যঞ্জক।মুখমন্ডল প্রশান্ত।দীঘল অঙ্গ স্থির।বদনচন্দ্র খানি একটু বিনত।শ্রীমতীকে লক্ষ্য করে বললেন ঃ--*
*তোর নাম বিষ্ণুপ্রিয়া,সার্থক করিহ ইহা,*
      *মিছা শোক না করিহ চিতে।*
*এ তোরে কহিনু কথা,দূর কর আন চিন্তা,*
       *মন দেহ কৃষ্ণের চরিতে।।*
                      *(শ্রীচৈঃ মঃ)*
*🙏শ্রীমতী করজোড়ে ধীরে ধীরে বললেন ঃ-- আমি শ্রীকৃষ্ণকে দেখি নাই। তোমাকে দেখেছি।শ্রীকৃষ্ণকে ধ‍্যান করতে বসিলে তোমাকে দেখতে পাই।তুমিই আমার শ্রীকৃষ্ণ।হে মহাপ্রভু! আমাকে ছলনা করে পায়ে ঠেলিও না।*
*অবলা আমি,চক্রী তুমি,চরণে নমি, ঠেলনা পায়।*
*(নাহি)জ্ঞান-গরিষ্ঠ,না বুঝি কৃষ্ণ,তোমা ভিন্ন,না দেখি তাঁর।।*
*তুমি ভব-ধব,আমি দাসী তব,এই জানি শুধু,জীবন ধ'রে।*
*করিয়ে করুণা,চরণে ঠেলনা,কি হবে ধর্ম,অবলা মেরে।।*
   *(গ্রন্থকার শ্রী হরিদাস গোস্বামী)* 
*🌻শ্রীগৌরহরি স্থির হয়ে শ্রীমতীর কাতর-কন্ঠ-বিনিঃসৃত বিলাপ-ধ্বনি শুনলেন।কোন উত্তর দিলেন না।বোধ হল একবার যেন তাঁর নয়নদ্বয়,ধূলায় লুন্ঠিতা, অবগুন্ঠিতা, চরণে নিপতিতা, বিষাদময়ী সুবর্ণ-প্রতিমাখানির উপর পতিত হল।তখনই আবার নিমেষের মধ্যে নয়ন ফিরিয়ে নিলেন।সেই সকরুণ দৃষ্টি হয়ত কারও নয়নগোচর হল না।মহাপ্রভু নয়ন ফিরিয়ে সর্বজন সমক্ষে অতি সুস্পষ্ট সুমধুর-স্বরে বিষ্ণুপ্রিয়াক লক্ষ্য করে কহিলেন "সাধ্বী!তুমি মানবী নহ,তুমি দেবী। আমি পথের ভিখারী সন্ন‍্যাসী। করঙ্গ কৌপীন আমার সম্ভল।তোমাকে দেবার মত আমার কিছুই নেই।তুমি আমার চরণ ভিখারী, 👣তাই তোমাকে আমার চরণের কাষ্ঠ-পাদুকা দিলাম।👣আমার প্রতি তোমার অচলা-ভক্তির নিদর্শন-স্বরূপ এই কাষ্ট্র-পাদুকা দ্বারা তুমি আমার অদর্শন জনিত দুঃখ দূর করিও।*
*☆মৎপাদুকে গৃহীত্বাথ গৃহিণি যাহি তে গৃহং।*
*☆স্বর্ণাত্মিকে ইমে পূজ‍্যে সদা শুদ্ধে শুচিস্মিতে।।*
              *(শ্রীচৈতন‍্য-তত্ত্ব-দীপিকা)*
*👣শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রভু-দত্ত কাষ্ঠ-পাদুকাদ্বয় অতি আদরের সহিত পরম ভক্তিভরে প্রথমে মস্তকে ধারণ করলেন।মস্তক হতে নামিয়ে নিজ বক্ষে ধারণ করলেন।অবশেষে শত শত চুম্বন দান করে কৃত-কৃতার্থ হলেন।প্রাণবল্লভের পদরজ-স্পর্শে শ্রীমতীর সর্ব অঙ্গ পুলকে ভরে উঠিল, নয়নের প্রেমাশ্রুতে বক্ষ ভেসে গেল।লক্ষ লক্ষ নরনারী এই অপূর্ব দৃশ্য দেখে "হরিধ্বনি" করতে লাগলেন।জয়ধ্বনিতে নদীয়া নগরী যেন প্রকম্পিত হল।সে অপূর্ব দৃশ্য যাঁরা দর্শন করলেন,তাঁদের মত ভাগ‍্যবান জগতে আর কি আছে?শেষদিন পর্যন্ত তাঁরা এ দৃশ্য কখনও ভুলতে পারবেন না।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার শেষ বিদায়, নবদ্বীপে শেষদিনে ভক্তগণের সহিত পুনর্মিলন,মহাপ্রভুর এই জন্মভূমি ও জননী দর্শন,তাঁর সন্ন‍্যাস জীবনের প্রধান ঘটনা।এই ঘটনাটি উপলক্ষ‍্য করে দীন গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী একটি পদ রচনা করেছিলেন,তা এ স্থলে উদ্ধৃত হল।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১. দীক্ষা মন্ত্র ক্রম 🙏 শ্রীধ্যানচন্দ্র পদ্ধতি হইতে উদ্ধৃত 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/diksha.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১. দীক্ষা মন্ত্র ক্রম 🙏 শ্রীধ্যানচন্দ্র পদ্ধতি হইতে উদ্ধৃত 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/diksha.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 👇🏠Home Page🏠👇 ꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*   
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীগুরুমন্ত্র যথা — “শ্রীং গুং ভগবদ্ গুরবে স্বাহা (নমঃ)।”
শ্রীগুরুগায়ত্রী যথা পাদ্মে —“শ্রীগুরুদেবায় বিদ্মহে গৌরপ্রিয়ায় ধীমহি তন্নো গুরুঃ প্রচোদয়াৎ”।।


শ্রীমন্মহাপ্রভু-মন্ত্র যথা—“ ক্লীং গৌরায় স্বাহা (নমঃ)”।
গৌরাঙ্গ গায়ত্রী— "ক্লীং গৌরাঙ্গায় বিদ্মহে বিশ্বম্ভরায় ধীমহি তন্নো গৌরঃ প্রচোদয়াৎ"।।


শ্রীনিত্যানন্দ প্রভোর্মন্ত্রো যথা— “ক্লীং জাহ্নবাবল্লভায় স্বাহা(নমঃ)”।
নিত্যানন্দ-গায়ত্রী— “ক্লীং নিত্যানন্দায় বিদ্মহে অবধূতায় ধীমহি তন্নো রামঃ প্রচোদয়াৎ”।।


শ্রীঅদ্বৈত প্রভোর্মন্ত্রো যথা— "ক্লীং অদ্বৈতায় স্বাহা(নমঃ)”।
অদ্বৈত-গায়ত্ৰী— "ক্লীং অদ্বৈতায় বিদ্মহে মহাবিষ্ণবে ধীমহি তন্নোহদ্বৈত প্রচোদয়াৎ"।।


শ্রীগদাধর পণ্ডিতস্য মন্ত্রো যথা— “শ্রীং গদাধরায় স্বাহা(নমঃ)”।
গদাধর গায়ত্রী— "শ্রীং গদাধরায় বিদ্মহে রাধারূপায় ধীমহি তন্নো গদাধর প্রচোদয়াৎ"।।


শ্রীবাস-পণ্ডিতস্য মন্ত্রো যথা— "শ্রীং শ্রীবাসায় স্বাহা(নমঃ)”।
শ্রীবাস-গায়ত্ৰী— "শ্রীং শ্রীবাসায় বিদ্মহে নারদরূপায় ধীমহি তন্নোঃ শ্রীবাস প্রচোদয়াৎ"।।


শ্রীকৃষ্ণের অষ্টাদশাক্ষর মন্ত্র— "ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা(নমঃ)।"
শ্রীকৃষ্ণ-গায়ত্ৰী— "ক্লীং কামদেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমহি তন্নোহনঙ্গ প্রচোদয়াৎ"।।


শ্রীরাধা-মন্ত্র — “শ্রীং রাং রাধিকায়ৈ স্বাহা(নমঃ)।”
শ্রীরাধা-গায়ত্রী--- "শ্রীং রাধিকায়ৈ বিদ্মহে প্রেমরুপায় ধীমহি তন্নোরাধা প্রচোদয়াৎ"।

 🙏🙏🙏 শ্রীধ্যানচন্দ্র পদ্ধতি হইতে উদ্ধৃত 🙏🙏🙏
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর একান্ত অনুচর শ্রীপাদ গোপালগুরু গোস্বামীর প্রধান শিষ্য শ্রীপাদ ধ্যানচন্দ্র গোস্বামী কর্ত্তৃক সংকলিত।

একমাএ শ্রীগুরুদেবের আশ্রয় গ্রহণ করলেই এই মন্ত্র-ক্রম প্রাপ্তি লাভ হয়, শ্রীগুরুদেবের আশ্রয় বিহীন এই দীক্ষা মন্ত্র জপের অধিকার লাভ হয়না, অবশ্যই তা গৌড়ীয় বৈষ্ণব শাখায়।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ২. দীক্ষা মন্ত্র ক্রম 🙏 শ্রীধ্যানচন্দ্র পদ্ধতি হইতে উদ্ধৃত 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/diksha2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




২৫. তৈর্থিক ব্রাহ্মণ ঠাকুর সত‍্যভানু উপাধ‍্যায় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori25.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
*তৈর্থিক ব্রাহ্মণ ঠাকুর সত‍্যভানু উপাধ‍্যায়।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*💧একবার এক তৈর্থিক ব্রাহ্মণ নানা তীর্থ পর্য‍্যটন করে নবদ্বীপে শ্রীপাদ জগন্নাথ মিশ্রের গৃহে আতির্থ‍্য গ্রহণ করেন।পরম ভাগবদ্ এই বিপ্রের কন্ঠে শালগ্রামশিলা, বদনে সবসময় হরিনাম।কৃষ্ণ প্রেমে সর্বাঙ্গ টলমল এবং ভাবাবেশে বিভোর।এইরকম একজন মহাভক্তকে নিজের ঘরে পেয়ে জগন্নাথ মিশ্র মহাশয় নিজেকে অতীব ভাগ‍্যবান মনে করলেন এবং যথাযোগ্য সম্মান সহকারে অতিথিকে মর্য‍্যাদা দান করলেন।*
*🌷অতঃপর তিনি এই তৈর্থিক ব্রাহ্মণকে তাঁর প্রয়োজনীয় যে সব বস্তু লাগবে সব ব‍্যবস্থা করে দিলেন।এই ব্রাহ্মণ স্বপাকে প্রস্তুত ছাড়া অন্ন গ্রহণ করেন না।যখনই প্রসাদ রন্ধনের পর দেবতাকে নিবেদন করতে বসেন তখনই বালক নিমাই অলক্ষ‍্যে এসে সেই নিবেদিত অন্ন ভোজন করে যেতেন।এইভাবে পর পর তিনবার যখন নিবেদিত অন্ন নিমাই উচ্ছিষ্ট করে দিলেন তখন তিনি এই শিশুর প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে পারলেন এবং নিমাইচাঁদের ইঙ্গিতে তিনি গুপ্তভাবে আজীবন নবদ্বীপধামে বাস করেছিলেন।*
*🍀তাঁর আদি নিবাস ছিল শ্রীহট্টে।তিনি বালগোপালের উপাসক ছিলেন।তিনি তৈর্থিক ব্রাহ্মণ হলেও গার্হস্থ‍্য ধর্মের মাধ‍্যমে সাধনভজন করতেন।তাঁর তিন পুত্র=বলরাম,জনার্দন ও মুরারী।প্রসিদ্ধ পদকর্তা বলরাম দাসঠাকুর তাঁর জ‍্যেষ্ঠ পুত্র।এই লীলা কাহিনীটি যখন সংঘটিত হয় তখন নিমাইচাঁদের বয়স মাত্র তিন বৎসর।অর্থ‍্যাৎ প্রকৃতই বালগোপাল।সেইজন‍্য পরমভক্ত বালগোপাল উপাসক শ্রীসত‍্যভানু উপাধ‍্যায় সাক্ষাৎ বালগোপালের দর্শন পেয়েছিলেন।এই প্রসঙ্গটি প্রত‍্যেক গৌরভক্তের কাছে সুবিদিত কিন্তু অনেকেই হয়তো এই ভাগ‍্যবান মহাপুরুষের নাম জানেন না সেজন‍্য এই ক্ষুদ্র উপাখ‍্যানের মাধ‍্যমে ঠাকুর সত‍্যভানু উপাধ‍্যায়ের মহিমা কীর্তিত হল।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻ভক্তিজগতের লেখক সম্বন্ধে মহাপ্রভুর সিদ্ধান্ত।*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🍀অপর একটি শ্লোক হচ্ছে মহাপ্রভুর উক্তি যা চৈতন‍্যচরিতামৃতে পাওয়া যায়।চৈতন‍্য মহাপ্রভুর দীক্ষার পূর্বে তাঁর ইষ্টদেব শ্রীপাদ ঈশ্বরপুরী একবার নবদ্বীপে এসেছিলেন।তখন সারা নবদ্বীপে তিনি নিমাইপন্ডিত নামে খ‍্যাত এবং একজন বিশিষ্ট শাস্ত্রজ্ঞ পন্ডিত হিসাবে তাঁকে সকলেই সমীহ করতেন।শ্রীপাদ ঈশ্বরপুরী নিজে একখানি গ্রন্থ রচনা করেছিলেন এবং সেই শ্রীগ্রন্থের নাম "শ্রীকৃষ্ণচরিত"। শ্রীপাদ ঈশ্বরপুরী একদা নিমাইপন্ডিতকে সেই গ্রন্থখানি দর্শন করিয়ে বলেন যে তাঁর নিজের শাস্ত্রজ্জান সীমিত, সেইজন‍্য তিনি সেই গ্রন্থখানি নিমাইপন্ডিতের হাতে দিয়ে বলেছিলেন যে গ্রন্থখানির মধ্যে ভুলভ্রান্তি যা আছে তা সংশোধন করে দেন।এই প্রসঙ্গে মহাপ্রভু যা বলেছিলেন তা আপনারা চৈতন‍্যচরিতামৃতের ভাষায় শ্রবণ করুন।*
*প্রভু বলে ভক্ত বাক‍্য কৃষ্ণের বর্ণন*।
*ইহাতে যে দোষ দেখে সেই পাপীজন।।*
*ভক্তের কবিত্ব যেতে মতে কেনে হয়।*
*সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়।।*
*মূর্খ বলে বিষ্ণায় বিষ্ণবে বলে ধীর।*
*দুই বাক‍্য পরিগ্রহ করে কৃষ্ণবীর।।*
*ইহাতে যে দোষ দেখে তাহার সে দোষ।*
*ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ।।*
*অতএব তোমার যে প্রেমের বর্ণন।*
*ইহাতে দূষিবেক কোন সাহসীক জন।।*
*🙏গৌরাঙ্গ মহাপ্রভু এই লীলারঙ্গটি প্রকাশ করে নদীয়াবাসী প্রাচীন বৈষ্ণবগণকে এই কথায় বুঝিয়ে দিলেন যে প্রকৃত শুদ্ধ সাধকভক্ত প্রণীত ভগবদ্ লীলা কথাপূর্ণ ভক্তি গ্রন্থাবলী শুনে কেউ যেন কোন সমালোচনা না করেন কারণ ইহা ভক্তের আস্বাদনের বস্তু।সাধকের আত্মশোধনের উপকরণ এবং ভক্তি জগতের গৌরবের সামগ্রী।*
*☘এর পর ব‍্যাখ‍্যা হচ্ছে যে হাজার হাজার গ্রন্থ প্রণেতার মধ্যে কয়জনের ভগবদ্ প্রসঙ্গ নিয়ে গ্রন্থ রচনা করবার বাসনা জাগে ইহা খুবই সীমিত।সেইজন‍্য তাঁরা তাঁদের মনের ভাবকে যে ভাবেই রূপদান করেন না কেন ভগবান তাতেই তুষ্টই হন।কারণ ভক্তিগ্রন্থ সমূহ লেখক তাঁর মনের ভাব অনুযায়ী রচনা করেন এবং পাঠকগণ যেন তা দোষ দৃষ্টিতে না দেখেন।*
🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵
*এই নন্দের নন্দন,সামান‍্য মানব নন,*
    *অদ্ভুত তাহার কার্য‍্য হয় দরশন।*
*মাত্র সপ্তম বৎসরে,অবহেলে করে ধরে,*
   *বিশাল পর্বত সেই গিরি গোবর্ধন।।*
*আশ্চর্য‍্য এ শিশু ছেলে,পান করিবার ছলে,*
 *করে তীব্র আকর্ষণ পূতনার স্তন।*
*বিষমাখা রহে স্তন,তবু না হয় মরণ,*
  *কৌশলে সে রাক্ষসীরে করিল নিধন।।*
*এই শিশু অবহেলে,ছোট দুটি পায়ে ঠেলে,*
   *ভাঙ্গিল শকট যবে ছিল তিন মাস।*
*দৈত‍্য যবে বধিবারে,শূন‍্যে তুলি লয় তারে,*
   *তবে তার কন্ঠ রোধে বদ্ধ করে শ্বাস।।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৪. শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori24.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀শ্রীপাদ রূপগোস্বামী বিরচিত একটি সংস্কৃত শ্লোক যা পাঠ করে স্বয়ং মহাপ্রভু পুরীধামে সর্বসমক্ষে শ্রীরূপের অকুন্ঠ প্রশংসা করেছিলেন।*
*"তুন্ডে তান্ডবিনী রতিং বিতনতু তুন্ডাবলী লব্ধয়ে,*
*কর্ণক্রোড় কোড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ‍্য স্পৃহাং।*
*চেতঃ প্রাঙ্গণসঙ্গিনী বিজয়তে ষর্বেন্দ্রিয়ানাং কৃতিং,*
*ন জানে জনিতু কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।।"*
*🌹এই শ্লোকটির মাধ‍্যমে শ্রীপাদ রূপগোস্বামী কৃষ্ণনামের মাহাত্ম্য এবং গুণকীর্তন করেছেন।এর ব‍্যাখ‍্যা বুঝতে গেলে প্রথমে শেষ পঙতি হতে আরম্ভ করতে হবে।*
*(৪)"ন জানে জনিতু কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী"= অর্থ‍্যাৎ শ্রীরূপ গোস্বামী বলছেন যে তিনি নিজেও পর্য‍্যন্ত জানেন না যে "কৃষ্ণ" এই কথাটি কি মাধুর্য‍্যমন্ডিত, এবং এতে কি অমৃত মাখানো আছে।সেজন‍্য তিনি ক্রম হিসাবে বলছেন যে ঃ--*
*(১)"তুন্ডে তান্ডবিনী রতিং বিতনতু তুন্ডাবলী লব্ধয়ে"।(তুন্ড অর্থে জিহ্বা) (তুন্ডাবলী অর্থে জিহ্বাসকল) (তান্ডবিনী অর্থে নর্তন বা নাচা) অর্থ‍্যাৎ তাঁর জিহ্বাদ্বারা তিনি যখন "কৃষ্ণ" এই কথাটি উচ্চারণ করেন তখন তাঁর মনে খেদ হয় ভগবান কেন তাঁকে অসংখ্য জিহ্বা দিলেন না কারণ একটি জিহ্বার দ্বারা কৃষ্ণ ভজন করে রূপ গোস্বামীর মনের ক্ষুধা যেন মিটছে না,সেজন‍্য তিনি অসংখ্য জিহ্বার বাসনা জানাচ্ছেন।একেই বলে ভজনে উল্লাস।ভক্ত যখন নাম-আনন্দে বিভোর হয়ে যান তখন তাঁর দেহবোধ আর থাকে না এবং ভগবান তখন ভক্তের যোগক্ষেম(যোগ=অলব্ধ ফুল ফলাদি সাধন,ক্ষেম=লব্ধ শরীরাদি রক্ষা)লব্ধ=পাওয়া, বহন করে থাকেন।*
*(২)"কর্ণক্রোড় কোড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ‍্য স্পৃহাং=সেইরকম আবার জিহ্বা দ্বারা উচ্চারিত এই "কৃষ্ণ" কথাটি যখন তাঁর কর্ণকুহরে বা কানের ভেতরে প্রবেশ করে তখন তাঁর মনে এই অনুশোচনা হয় যে ভগবান কেন কৃপা করে তাঁকে অর্বুদ সংখ‍্যক কান দিলেন না।কারণ তাঁর দেহ মন্দিরে অসংখ্য কান থাকলে "কৃষ্ণ" এই শব্দটি আরও বহু কর্ণদ্বার দিয়ে তাঁর হৃদয়ে প্রবেশ করতে পারত, দুটি কান দিয়ে মনের পিপাসা মিটছে না এবং তাতে রূপ গোস্বামীর মনের ক্ষুধা মিটত।*
*(৩)"চেতঃ প্রাঙ্গণসঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং=সর্বশেষে শ্রীরূপ গোস্বামী বলেছেন যে কৃষ্ণ এই কথাটি যখন প্রকৃত ভক্তের হৃদয় মন বা চিত্তগুহার মধ্যে প্রবেশ করে তখন সেই ভক্ত যেন কৃষ্ণপ্রেমে একেবারে পাগল হয়ে যান এবং তখন তিনি কৃষ্ণ-প্রেমরস-সিন্ধুতে ভাসতে থাকেন এবং এর ফলে সমস্ত ইন্দ্রিয়সকল তাদের প্রভাব বিস্তারে অক্ষম হয়।সেইজন‍্য স্বয়ং শ্রীরূপ গোস্বামী বলেছেন যে তিনি নিজে পর্যন্ত বুঝতে পারছেন না যে "কৃষ্ণ" এই কথাটির মধ্যে কি মাধুর্য‍্য নিহিত আছেন।*
*🍁গ্রন্থে আছে যে শ্রীপাদ রূপ গোস্বামী কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে ভাবাবেগে কৃষ্ণনামের এই মহিমা সমন্বিত শ্লোকটি রচনা করে পুরীধামে কোন এক গুপ্তস্থানে রেখেছিলেন কিন্তু মহাপ্রভু তা পেয়ে সর্বসমক্ষে পাঠ করেন এবং সকলের সামনে শ্রীরূপের ভজনের সমধিক প্রশংসা করেন। রূপ গোস্বামী অধোবদনে বসে তা সব শুনছিলেন।এটিই ছিল মহাপ্রভুর ভক্তবৎসলতার পরিচয়।ভক্তের মহিমা তিনি সোচ্চারে সকলকে বলে সুখ পেতেন। শ্রীমদ্ যদুনন্দন দাস এই সংস্কৃত শ্লোকটির একটি সুন্দর পদ‍্য অনুবাদ করেছেন ঃ--*
*মুখে লইতে কৃষ্ণনাম,নাচে তুন্ড অবিরাম,*
       *আরতি বাড়য়ে অতিশয়।*
*নাম সুমাধুরী পাইয়া,ধরিবারে নারে হিয়া,*
      *অনেক তুন্ডের বাঞ্জা হয়।।*
     *কি কহিব নামের মাধুরী।*
*কেমন অমিয়া দিয়া,কে জানে গড়িল গো,*
      *কৃষ্ণ এই দুই আখর ধরি।।*
*আপন মাধুরী গুণে,আনন্দ বাড়ায় কানে,*
     *তাতে কানে অঙ্কুর জনমে।*
*বাঞ্জা হয় লক্ষ কান,যবে হয় তার নাম,*
      *মাধুরী করিতে আস্বাদনে।।*
*কৃষ্ণ দু আখর দেখি,জুড়ায় তাপিত আঁখি,*
      *অঙ্গ দেখিবারে আঁখি চায়।*
*যদি হয় কোটি আঁখি,তবে কৃষ্ণরূপ দেখি,*
      *নাম তার তনু ভিন্ন নয়।।*
*চিত্তে কৃষ্ণনাম যবে,প্রবশ করয়ে তবে,*
      *বিস্তারিত হইতে হয় সাধ।*
*সকল ইন্দ্রিয়গণ,  করে অতি আহ্লাদন,*
     *নামে করে প্রেম উন্মাদ।।*
*যে কানে পরশে নাম,সে তেজয়ে আন কাম,*
      *সমভাব করয়ে উদয়।*
*সকল মাধুর্য‍্য স্থান,সব রস কৃষ্ণনাম,*
      *এ যদুনন্দন দাস কয়।।*
*🍀শ্রীরূপের প্রশস্তি করে এই প্রসঙ্গে কবিরাজ গোস্বামী বলেছেন=*
*"সবে বলে নাম মহিমা শুনিয়াছি অপার।*
*এমন মাধুর্য‍্য কেহ বর্ণে নাহি আর।।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*কর দুষ্টের দমন,আর শিষ্টের পালন,*
  *কতরূপে কতবার তব আগমন।*
*নরসিংহ রূপে হরি,দৈত‍্য প্রাণ নিলে হরি,*
   *বলিরে ছলিতে তুমি হইলে বামন।।*
*কৃষ্ণরূপে এইবার,হও তুমি অবতার,*
    *কত মত লীলা তব বিশ্বের মাঝার।*
*তুমি নন্দের নন্দন,যশোদার প্রাণধন,*
    *ভক্ত হৃদে অনুক্ষণ বাস যে তোমার।।*
*তবে দেব জনার্দন,সর্বজনে ডাকি কন,*
     *ভীত আর নাহি হও ব্রজবাসীগণ।*
*পর্বত গহ্বর হ'তে,আসি সবে বাহিরেতে,*
  *পুত্র কন‍্যা সহ কর সগৃহে গমন।।*
🌹🌹🌹🌹🌹🌹🌻🌹🌹🌹🌹🌹🌹
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. তৈর্থিক ব্রাহ্মণ ঠাকুর সত‍্যভানু উপাধ‍্যায় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori25.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori22.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
*মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা।*
*অমানিনা মানদেয়ং কীর্তনীয়ঃ সদাহরিঃ।।*
*🌷অর্থ‍্যাৎ প্রকৃত বৈষ্ণব কি তা ঐ শ্লোকের মাধ‍্যমে বর্ণিত হয়েছে।প্রকৃত বৈষ্ণব সদাসর্বদা নিজেকে নীচ বলে ভাবেন।তিনি অন‍্যের মধ্যে কোন দোষ দেখতে পান না,যা দোষ আমার মধ্যে দেখি।এই নীচ কিরকম না দূর্বাঘাসের  মতো নীচ যার উপর দিয়ে সকলেই মাড়িয়ে যাচ্ছেন,তার গায়ে কত ব‍্যথা লাগছে তথাপি নীরব।এই ঘাসের বৃদ্ধিও এমন যে কখনও উচ্চতা প্রাপ্ত হয় না।সদাসর্বদা নীচভাবে বিদ‍্যমান থাকে সকলের সব অভিযোগ নীরবে সহ‍্য করে যাচ্ছে। সেইরকম প্রকৃত বৈষ্ণবতাকে বৃক্ষের সঙ্গেও তুলনা করা হয়েছে,যথা বৃক্ষ পথিককে ছায়া দান করলেও--,মানুষ সেই বৃক্ষের অঙ্গচ্ছেদন করে ডালপালা কেটে নেয়,ফলফুল ছিড়ে নেয় এবং এতে বৃক্ষের শত ব‍্যথা লাগলেও বৃক্ষ নীরবে সব সহ‍্য করে যাচ্ছে।আবার মানুষ এই বৃক্ষের ডালপালা বা কাঠ জ্বালানী হিসাবে ব‍্যবহার করে,করাত দিয়ে কেটে আসবাবপত্র বানায় এবং এতে শত ব‍্যথা লাগলেও বৃক্ষ নীরবে জীবসেবা করে যাচ্ছে এবং এইজন‍্য মহাপ্রভু বলেছেন যে প্রকৃত বৈষ্ণবকে বৃক্ষের ন‍্যায় সহনশীলও হতে হবে।*
*🍁অতঃপর প্রকৃত বৈষ্ণব সকলকে সম্মান প্রদর্শন করতে হবে।উচ্চ নীচ ভেদাভেদ জ্ঞান করা চলবে না।সর্বজীবে কৃষ্ণদর্শন করতে হবে এবং এইজন‍্য বলা হয়েছে।*
*"ব্রাহ্মণ আচন্ডাল কুক্কুরান্ত করি।*
*দন্ডবৎ করিবেক বহু মান‍্য করি।।*
*সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি।। ইত‍্যাদি।।*
*🍀সর্বশেষে প্রকৃত বৈষ্ণবকে সদাসর্বদা শ্রীহরির নাম কীর্তন করতে হবে।যাকে বলা যায় "সদা কৃষ্ণ স্ফুরে"।এই দুইটি সংস্কৃত এবং বাংলা শ্লোকের একটি অতি সুন্দর বাংলা পয়ার আছে আস্বাদন করুন।*
*"উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম।*
*দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষসম।।*
*বৃক্ষ যেন কাটিলেই কিছু না বোলয়।*
*শুকাইয়া মৈলে কারে পানি না মাগয়।।*
*যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন।*
*ধর্ম বৃষ্টি সহে,আনের করয়ে পোষণ।।*
*উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান।*
*জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান।।*
*এইমত হইয়া যেই কৃষ্ণনাম লয়।*
*শ্রীকৃষ্ণ চরণে তাঁর প্রেম উপজয়*।।
*কহিতে কহিতে প্রভুর দৈন‍্য বাড়িল।*
*শ্রদ্ধা ভক্তি কৃষ্ণ ঠাঁঞি মাগিতে লাগিল।।*
*🌺অর্থ‍্যাৎ এইসব গোপ‍্যকথা গম্ভীরা মন্দিরে অবস্থানকালে শ্রীকৃষ্ণ বিরহে ব‍্যাকুল হবে মহাপ্রভু রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻মহাপ্রভু কর্তৃক রেমুণায় জগদগুরু মাধবেন্দ্রপুরী প্রসঙ্গ।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*"অয়ি দীনদয়াদ্রনাথ,হে মথুরানাথ কদা অবলোক‍্যসে।*
*হৃদয়ং তদলোক কাতরং,দয়িত ভ্রাম‍্যতি কিং করোম‍্যহম্।।"*
*🌺এর অর্থ হচ্ছে যে,হে দীনদয়াল!হে আমার প্রাণেশ্বর মথুরানাথ,কবে তুমি আমায় কৃপা করে দর্শন দান করবে?তারপরে বলছেন যে তুমি আমার দয়িত অর্থ‍্যাৎ প্রাণাপেক্ষা প্রিয়,তোমার অদর্শনে আমার হৃদয় অতীব কাতর হয়েছে এবং আমি যেন উদভ্রান্তের মতো হয়ে গিয়েছি।অতএব তুমি কেপা কলো বোলে,যে হে মথুরানাথ!আমি এখন কি করব?*
*🌹এই শ্লোকটি হচ্ছে জগদগুরু মাধবেন্দ্রপুরীর সারাটি জীবনের প্রার্থনা এবং মহাপ্রভু যখন সন্ন‍্যাস গ্রহণের পর পুরীধামে যাত্রার পথে রেমুণায় একরাত্রি বাস করেছিলেন।তখন তিনি তাঁর পরম গুরুদেবের কৃষ্ণভক্তি প্রসঙ্গে এই কথা গুলি সকলের নিকট ব‍্যক্ত করেন যার সর্বোত্তম প্রকাশ কৃষ্ণদাস কবিরাজের ভাষায় পয়ার ছন্দে আপনারা আস্বাদন করুন।*
*"এত কহি কহে প্রভু তাঁর কৃত শ্লোক।*
*যেই শ্লোকচন্দ্রে জগৎ করেছে আলোক।।*
*ঘষিত ঘষিতে যৈছে মলয়জ সার*।
*গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার।।*
*রত্নগণ মধ্যে যৈছে হয়  কৌস্তুভমণি।*
*রসবাক‍্য মধ্যে তৈছে এই শ্লোক গণি।।*
*এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরাণী।*
*তাঁর কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্রাণী।।*
*কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন।*
*ইহা আস্বাদিতে অধিকারী নহে চৌঠজন।।*
*শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে।*
*সিদ্ধি প্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে।।*
*এই শ্লোক পড়িতে প্রভু মূর্ছিত হইলা।*
*প্রেমেতে বিবশ হইয়া ভূমিতে পড়িলা।।*
*🍀অর্থ‍্যাৎ মহাপ্রভু তাঁর পরম গুরুদেবের কৃষ্ণভক্তি প্রসঙ্গ বর্ণনা করতে করতে বাহ‍্যজ্জানশূন‍্য হয়ে পড়লেন, এবং কবিরাজ গোস্বামী যে কি সুললিত ছন্দে এটি বর্ণনা করেছেন তা বর্ণনাতীত।ভক্তি জগতের এটি এক অমূল‍্য সম্পদ।জীবনে তিন তিনবার কৃষ্ণদর্শন পেয়েও কি আক্ষেপ, কি অদর্শন জ্বালা, যা ভাবলেও অবাক লাগে।কৃষ্ণভক্ত জীবের জীবনের এটিই হচ্ছে চরম দুর্দশা যা গোপীদের কৃষ্ণ বিরহের মধ্যেও প্রতিভাত হয়েছে।সর্বশেষ মহাপ্রয়াণ কালে শ্রীপাদ পুরী গোস্বামী সজ্ঞানে এই শ্লোকটি জপ করতে করতে প্রেমাশ্রুনীরে ভাসতে থাকেন এবং ভক্তগণ ভূবনমঙ্গল হরিনাম সংকীর্তন করতে থাকেন এবং ধীরে ধীরে তাঁর জীবনদীপ নির্বাপিত হয়। তাঁর সমাধিক্ষেত্র অদ‍্যাপি পূণ‍্যভূমি রেমুণায় বিদ‍্যমান।যে কথা স্বয়ং মহাপ্রভু নিজমুখে বলেছিলেন যে=*
*"শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে।*
*সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে।।"*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds