শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৬৩. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya163.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৬৩)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*👣শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা👣*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻ঈশানের মুখে বালক শ্রীনিবাসের সমস্তকথা শুনে দয়াময়ী শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া মাতার কোমল প্রাণে দয়ার উদ্রেক হল। তিনি তৎক্ষণাৎ ঈশানকে আজ্ঞা দিলেন সেই ব্রাহ্মণ বালকটিকে ভোজনোপযোগী তন্ডুলাদি দিয়ে এসো।ঈশান একজনের যতটুকু প্রয়োজন তন্ডুল সিদ্ধ অর্থ‍্যাৎ অন্ন-ব‍্যঞ্জন নিয়ে গিয়ে শ্রীনিবাসের হাতে দিলেন।ঈশ্বরী মাতা বুঝতে পারলেন,এই বালকটি সামান্য বালক নহে।তিনি শ্রীনিবাসকে পরীক্ষা করে দেখবেন মনস্থ করে দশজন বৈষ্ণবকে শ্রীনিবাসের কাছে সেই দিন অতিথিরূপে পাঠালেন এবং ঈশানকে আজ্ঞা দিলেন ব্রাহ্মণ বালক কিরকম ভাবে অতিথি-সৎকার করে তার সমস্ত সমাচার আনবে এবং আমাকে বলবে।*
*🍀তন্ডুল দিয়া ঈশ্বরীর আনন্দ হৃদয়।*
*🍀প্রেমরূপে জন্ম বুঝি বালকের হয়।।*
*🍀তন্ডুল লইয়া বিপ্র রান্ধিল যখন।*
*🍀সেইকালে পাঠাইলা বৈরাগী দশজন।।*
*🍀অন্ন প্রস্তুত কালে বৈরাগী আকার।*
*🍀ভক্ষণের কালে যাই হৈলা সাক্ষাৎকার।।*
*🍀বৈষ্ণব দেখিয়া বড় আনন্দ হইল।*
*🍀পাইয়া সবারে বহু সম্মান করিল।।*
*🍀তাঁরা কহে আমরা বড় আছয়ে দুঃখিত।*
*🍀অন্ন দেহ মহাশয় তবে পাই প্রীত।।*
*🍀বড় দয়া করি আসি দিলা দরশন।*
*🍀প্রসাদ প্রস্তুত আসি করহ ভক্ষণ।।*
*🍀অল্প অন্ন রন্ধন কৈলা আমরা অনেক।*
*🍀না হইবে ক্ষুধা-তৃপ্তি দেখি পরতেক।।*
*🍀ক্ষুধা তৃপ্তি হবে আছে প্রসাদ লক্ষণ।*
*🍀মন্ডলী বন্ধনে বসিলা বৈষ্ণব দশজন।।*
*🍀এই মত সবারে করেন পরিবেশন।*
*🍀পাত্রে পাত্রে দেন অতি আনন্দিত মন।।*
*🍀অর্ধসের তন্ডুলের অন্ন প্রসাদ করিয়া।*
*🍀এগার বৈষ্ণবে পাইলেন আনন্দিত হৈয়া।।*
                              *(প্রেম বিলাস)*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ঈশানের নিকট সব সমাচার পেয়ে ব্রাহ্মণ* *বালকটিকে দেখবার জন্য ব‍্যাকুল হলেন।বালকটি এক্ষণে গঙ্গাতীরে বাস করছেন,কি করে ঈশ্বরী তাকে দেখবেন? কৃপাময়ীর* *কৃপা অপার। এমন কৃপা কখন কারও অদৃষ্টে ঘটে না।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী রাত্রিকালে*
*দাসী সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে সাক্ষাৎ প্রেমময়-মূর্তি সুন্দর ব্রাহ্মণ* *বালকটিকে দেখে মনে বড় আনন্দ পেলেন।এত দুঃখের মধ্যেও দেবীর মনে একবিন্দু সুখ হল।*
*🍀সে বার্তা ঈশ্বরী শুনি ঈশানের দ্বারে।*
*🍀প্রেমরূপে জন্ম হৈলা বুঝিলা অন্তরে।।*
*🍀এমন বালক গুণ শুনিতে বড় সুখ।*
*🍀অবশ‍্য দেখিব আমি বালকের মুখ।।*
*🍀নিশাভাগে গঙ্গাস্নানে দাসী সঙ্গে করি।*
*🍀দেখিলেন বালক অতি প্রেমের মাধুরী।।*
*🍀স্নান করি নিশা থাকতে গেলা অন্তঃপুরে।*
*🍀বালক দেখিয়া হৈল আনন্দ অন্তরে।।প্রেঃবিঃ।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬২. শ্রীনিবাসের প্রতি বিষ্ণুপ্রিয়ার কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya162.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৬২)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*👌শ্রীনিবাসের প্রতি বিষ্ণুপ্রিয়ার কৃপা।*
 °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*এত কহি বস্ত্রে বেষ্টিত চরণ-অঙ্গুলি।*
*শ্রীনিবাসে ডাকি চরণ দিলা মাথে তুলি।।*
                             *(প্রেম বিলাস)*
*🌻মহাপ্রভুর অপ্রকটের কিছুদিন পরে শ্রীনিবাস ঠাকুর নীলাচল হতে এই নিদারুণ সংবাদ পেয়ে শোকে ও দুঃখে উন্মত্ত প্রায় হয়ে নবদ্বীপে আসিলেন।শ্রীনিবাসঠাকুর, পন্ডিত গোস্বামী গদাধরের নিকট নীলাচলে শ্রীমদ্ভাগবত পাঠ করতে গিয়েছিলেন। যখন তিনি গৌড়ে ফিরে আসেন,পন্ডিত গোস্বামী গদাধর তাঁর দ্বারা দাস গদাধরকে একটি কথা বলে পাঠিয়েছিলেন।শ্রীনিবাস মহাপ্রভুর অপ্রকট সংবাদে শোকে ও দুঃখে অধীর হয়ে নবদ্বীপে এসে উপস্থিত হন। পন্ডিত গোস্বামীর কথাটি তিনি একেবারে ভুলে যান।দাস গদাধর ইহা কোন ভাবে জানতে পারেন, এবং এই অপরাধে শ্রীনিবাসকে বর্জন করেন।শ্রীনিবাস তখন তরুণবয়স্ক যুবক।বয়স উনিশ বা কুড়ি বৎসর মাত্র।পরম সুন্দর আকৃতি।গৌরপ্রেমে তাঁর সুবলিত সর্বাঙ্গসুন্দর তনুখানি যেন ডগমগ।গাত্রবর্ণ কাঁচা সোনার মত। এমন সর্বাঙ্গসুন্দর ব্রাহ্মণ বালক হয়ত কেউ কখন দেখে নাই। এইজন‍্যই ভক্তবৃন্দ শ্রীনিবাসকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর ও প্রকাশমূর্তি আখ‍্যা দিয়েছিলেন।*
*নিত‍্যানন্দ ছিলা যেই,নরোত্তম হৈলা সেই,*
     *শ্রীচৈতন‍্য হৈলা শ্রীনিবাস।।ঐ*
*😭একে তো মহাপ্রভুর অপ্রকট-সংবাদে তরুণ-যুবক শ্রীনিবাস মৃতপ্রায় হয়েছেন, তার উপর শ্রীগৌরাঙ্গের সর্বশ্রেষ্ঠ ভক্ত দাস গদাধর কর্তৃক এইরকম ভাবে বর্জিত হয়ে তিনি প্রাণত‍্যাগ করবেন বলে মনে মনে সঙ্কল্প করলেন। তিনি অন্ন-জল ত‍্যাগ করে মহাপ্রভুর গৃহদ্বারে অর্থ‍্যাৎ মহাপ্রভুর বাড়ীর দরজার সামনে পড়ে রইলেন।*
*🍀প্রভাতে ল্রীখন্ড ছাড়ি আইলা নবদ্বীপে।*
*🍀বৈরাগ‍্য করি রহিলা প্রভুর বাড়ীর সমীপে।।*
*🍀পন্ডিত গোসাঞি বলি কান্দে উচ্চৈঃস্বরে।*
*🍀দুই চারি দিবসে অন্ন না দিল উদরে।।ঐ।।*
*😭অষ্টাহকাল শ্রীনিবাস এই রকমভাবে নবদ্বীপে মহাপ্রভুর বাড়ীর দরজার সামনে পড়ে রইলেন।বংশীবদনের সঙ্গে গঙ্গাঘাটে তাঁর প্রথম সাক্ষাৎ হয়।বংশীবদনের সঙ্গে পরিচয় হলে শ্রীনিবাস তাঁর দুঃখের কথা তাঁকে সমস্ত বললেন।এই সময়ে মহাপ্রভুর পুরাতন ভৃত‍্য বৃদ্ধ ঈশান সেখানে এসে উপস্থিত হলেন।ঈশান তরুণযুবক শ্রীনিবাসকে দেখেই চমকে উঠলেন এবং মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলে চিনতে পারলেন, এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট এই বালকের পরিচয় দেবার জন্য উৎসুক হলেন।*
*🍀বুঝিল চৈতন‍্য-শক্তি বালকের হয়।*
*🍀ঈশ্বরী নিকটে মোর কহিতে উচিৎ হয়।।*
*🍀ফিরিয়া আইলা ঘরে ঈশ্বরী নিকটে।*
*🍀এক অপূর্ব বালক দেখিল গঙ্গাঘাটে।।*
*🍀গদাধর পন্ডিত নামে সদাই রোদন।*
*🍀দ্বিতীয় নাহিক সঙ্গ সজল নয়ন।।*
*🍀তাহারে দেখিতে দয়া হইল আমার।*
*🍀অন্ন বিনা অতি ক্ষীণ শরীর তাহার।।*
*🍀আজ্ঞা হয় কিছু অন্ন দিই তারে আমি।*
*🍀পশ্চাতে আনিয়া তারে দয়া কর তুমি।।*
*🍀দেহ যাই তন্ডুলে তারে যে উচিত হয়।*
*🍀চৈতন‍্য অপ্রকটে বিরক্ত মনের সংশয়।।ঐ।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬১. শচীমা ও মহাপ্রভুর অপ্রকট কথন 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya161.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৬১)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭শচীমা ও মহাপ্রভুর অপ্রকট কথন😭*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌼শচীমায়ের বিরহে ও শোকে মহাদুঃখিনী বিষ্ণুপ্রিয়া অত‍্যন্ত কাতরা হয়েছেন। শাশুড়ী বতর্মান থাকতে তিনি ঘরের বধূই ছিলেন। গৃহলক্ষ্মীর মতো গৃহ আলোকিত করে থাকতেন।শাশুড়ীর মনে দুঃখ হবে বলে শ্রীমতী অনিচ্ছাসত্ত্বেও বসন ভূষণ সবই পরতেন।শচীমা বধূকে সর্বদা সাজিয়ে রাখতে ভালবাসতেন।শ্রীমতীর মলিন চন্দ্রবদনখানি দেখে শচীমায়ের পুত্র-মুখ-অদর্শনজনিত বিষম দুঃখের কিছুটা হলেও লাঘব হত।এক্ষণে শাশুড়ির অবর্তমানে দেবী বিষ্ণুপ্রিয়া বসন-ভূষণ প্রভৃতি একেবারেই পরিত‍্যাগ করলেন।কঠোর নিয়মে ব্রহ্মচর্য‍্যব্রত গ্রহণ করে শ্রীগৌরাঙ্গ-ভজন করতে লাগলেন।*
*🌻এইভাবে কিছুকাল শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী একাকিনী সখিগণ পরিবৃতা হয়ে প্রাণ-বল্লভ-দত্ত কাষ্ঠ পাদুকার যথারীতি পূজো ও সেবা করে জীবন সার্থক করলেন।ভক্তগণ শ্রীগৌরপ্রিয়ার কঠিন ভজনের কথা শুনে ব‍্যথিত হৃদয়ে হাহাকার করতে লাগলেন।তবে কি আমরা শ্রীগৌরপ্রিয়াকেও হারাতে বসেছি! এই সংবাদ নীলাচলে শ্রীগৌরাঙ্গের কর্ণে দেবীর কঠোর ভজনের কথা পৌঁছল।দামোদর পন্ডিত নদীয়ার সকল সমাচার মহাপ্রভুকে দিতেন।এই সংবাদটিও তিনি দিয়েছেন।মহাপ্রভু শুনলেন,তাঁর প্রাণপ্রিয়া বিষ্ণুপ্রিয়া সন্ন‍্যাসিনী সেজেছেন।মনে দারুণ ব‍্যথা পেলেন। নিদারুণ মনঃকষ্টে মহাপ্রভু নীলাচলে বসে এই সময় কঠোরতম শ্রীকৃষ্ণ-ভজন আরম্ভ করলেন।মহাপ্রভু মনে মনে ভাবলেন, এতদিনে তাঁর নদীয়া লীলা সাঙ্গ হল।এত আদরের প্রেমময়ী প্রাণপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে সন্ন‍্যাসিনী সাজালেন।তাঁর নরলীলা পূর্ণ হল। স্বয়ং সন্ন‍্যাসী সেজে মনের সাধ মেটেনি।কলিজীবের কলুষিত মন দ্রব হতে যা বাকী ছিল তা প্রিয়ার দ্বারা হবে।রাজা-রাণীকে ভিখারাণী বেশে দেখলে,জগন্মাতাকে দুঃখিনীর সাজে দেখলে,কলির জীব হরিনাম নিবে।তাহলেই তাঁর কার্য‍্য শেষ হবে। শ্রীগৌরাঙ্গ এইরকম ভেবে মনে মনে স্থির করলেন, এক্ষণে স্ব-ধামে গমন করাই শ্রেয়ঃ।*
*😭মহাপ্রভুর অপ্রকট কাহিনী গৌর-ভক্তবৃন্দের অবিদিত নাই।প্রিয়ার দুঃখেই মহাপ্রভু আমার এত শীঘ্রই অপ্রকট হলেন।কলি-হত-জীবের মঙ্গলের জন্য তাঁর সন্ন‍্যাস-গ্রহণ, জীবশিক্ষার জন‍্যই তাঁর দীন-হীন-বেশে এই কঠোর সাধনা।লোকশিক্ষার জন‍্যই তাঁর ভক্তবেশ।ভক্তবেশী মহাপ্রভু আমার সর্বচিত্ত আকর্ষক ছিলেন।তাঁর সাধ্বী ঘরণী লোকশিক্ষার জন্য প্রাণবল্লভের পথানুসরণ করলেন দেখে পতিতপাবন দয়াল মহাপ্রভু আমার নিশ্চিন্ত হয়ে অপ্রকট হলেন।শ্রীগৌরাঙ্গলীলা এতদিনে পূর্ণ হল।*
*😭মহাপ্রভুর অপ্রকট সংবাদ দাবানলের মত চারিদিকে ব‍্যাপ্ত হয়ে পড়ল।সকলেই এই হৃদয়বিদারক নিদারুণ সংবাদে জীবন্মৃত হলেন।কেউ কেউ মহাপ্রভুর শোকে প্রাণপাত করতেও কুন্ঠিত হলেন না।ইঁহাদের মধ্যে একজন স্বরূপ গোস্বামী।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও এই সংবাদ পেলেন।এ সংবাদ শ্রীমতীকে কে দিল জানা গেল না।তিনি যিনিই হন না কেন,তাঁর হৃদয় নাই।এ বিষম সংবাদ শুনে বিষ্ণুপ্রিয়ার অবস্থা যে কি হল তা আর লিখতে চাই না। বংশী শিক্ষা গ্রন্থে দেখতে পাই।*
*🍀বিষ্ণুপ্রিয়া আর বংশী গৌরাঙ্গ বিহনে।*
*🍀উন্মত্তের ন‍্যায় কান্দে সদা সর্বক্ষণে।।*
*🍀দুই জনে অন্ন-পান করিয়া বর্জন।*
*🍀হা নাথ গৌরাঙ্গ বলি ডাকে সর্বক্ষণ।।*
*😭শুনতে পাই,এই বংশীবদন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর মন্ত্রশিষ‍্য ছিলেন।শচীমাতার আদেশে শ্রীমতী এই ভাগ‍্যবান মহাপুরুষকে মন্ত্রশিষ‍্য করেছিলেন।*
*🌼মহাপ্রভুর অপ্রকট সংবাদে তাঁর অনুগত ভক্তবৃন্দ কেঁদে আকুল হলেন।কেঁদে কেঁদে অনেকের নয়ন অন্ধ হল।*
*🍀শ্রীগৌরাঙ্গ বিরহে যত ভক্তের মন্ডলী।*
*🍀কান্দিতে লাগিলা হঞা আকুলি বিকুলি।।*
                           *(বংশী শিক্ষা )*
*🌻সোনার নদীয়া হাহাকারে পূর্ণ হল।শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী মহাযোগিনী সেজে রুদ্ধদ্বার গৃহে (ঘরের দরজা বন্ধ করে)কঠোর ভজন করতে লাগলেন।কলির জীবের মঙ্গল কামনায় দেবী বিষ্ণুপ্রিয়া জীবন উৎসর্গ করলেন।এই জন‍্যই কলির জীবকে ভাগ‍্যবান করে। শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগল হয়ে কলিহত জীবের মঙ্গলের জন্য সবসময় কেঁদে গিয়েছেন।ত্রিভুবনের ঈশ্বর শ্রীগৌরাঙ্গ, এবং কৈবল‍্যদায়িনী তাঁর হ্লাদিনী-শক্তি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী,কলিহত জীবের সর্বাবস্থায় পরম আরাধ‍্য বস্তু,সাধনের ধন। শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার কৃপা ভিন্ন কলির জীবের আর গতি নাই।তাই মহাজনগণ বলেছেন=*
*এগোও হে এগোও হে আমার বৈষ্ণব গোসাঞি।*
*কলিযুগে তরাইতে আর কেহ নাই*।
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬০. শচীমা ও মহাপ্রভুর অপ্রকট কথন 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya160.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৬০)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭শচীমা ও মহাপ্রভুর অপ্রকট কথন😭*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*গৌরাঙ্গ বিচ্ছেদে বিষ্ণুপ্রিয়া কাতরা অতি।*
*দ্বিগুণ হইল শোক হইলা বিস্মৃতি*।।
                            *(প্রেম বিলাস)*
*🌻বৃদ্ধা শচী মায়ের অতি জীর্ণ ও ক্ষীণ শরীর শ্রীনিমাইচাঁদের বিরহে দিন দিন ক্ষয় প্রাপ্ত হতে লাগিল।শ্রীনিমাইচাঁদের মুখখানি দিনরাত্রি তিনি ধ‍্যান করতেন।বৃদ্ধার জপ,তপ সকলি পুত্রের সেই সুন্দর চাঁদমুখ খানি।রাত্রে নিদ্রিত অবস্থায় সেই চাঁদবদন খানি স্বপ্নে দেখে কেঁদে উঠিলেন।*
*🍀নিরন্তর দিবানিশি আন নাহি জানি।*
*🍀স্বপনেহ দেখোঁ তোর চাঁদ মুখ খানি।।চৈঃমঃ।।*
*🌼শ্রীমতীবিষ্ণুপ্রিয়া দেবী সর্ব কর্ম পরিত‍্যাগ করে শাশুড়ির সেবাকার্য‍্যে নিযুক্ত আছেন।ভক্তগণ সর্বদা সমাচার নিচ্ছেন।ঈশান ও বংশীবদন প্রাণপণে শচীমাতার সেবা করছেন।সকলে দেখলেন শচীমাতার আর জীবনের আশা নেই।নবদ্বীপ শুদ্ধ লোক মহাপ্রভুর গৃহদ্বারে একত্রিত হলেন।দলে দলে নরনারীগণ মহাপ্রভুর বাড়ীতে এলেন।চতুর্দিকে হরিসংকীর্তন উচ্চ-রোল উঠিল।মহাপ্রভুর ভক্তবৃন্দ দল বেঁধে মহা সংকীর্তন-যজ্ঞে শ্রীমন্ গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করলেন।হরিনাম সংকীর্তনের তরঙ্গে নদীয়া ডুবু ডুবু হল। "জয় শচীমাতার জয়" "জয় শ্রীগৌরাঙ্গের জয়" ধ্বনিতে নদীয়া কম্পিত হল।মহাপ্রভুর জননীকে দিব‍্য-যানে ফুল-সজ্জায় সজ্জিত করে ভক্তবৃন্দ শ্রীধাম পরিক্রমা করে পতিত-পাবনী সুরধূনীর তীরে নিয়ে গেলেন।বিরহিনী বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বস্ত্রাবৃত দোলায় আরোহণ করে শাশুড়ির সঙ্গে গঙ্গাতীরে গেলেন। সঙ্গে কাঞ্চনা আছেন। গঙ্গাতীরে গিয়ে শচীমাতা পুত্রবধূকে কাছে ডাকলেন। কানে কানে কি বললেন, তা কেউ শুনতে পেলেন না।বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রায় শেষ বিদায় নিলেন।শ্রীমতীর নীরব রোদনে উপস্থিত ভক্তবৃন্দের হৃদয় মথিত হল।শ্রীনিমাই চাঁদের নাম করতে করতে শচীমা সজ্ঞানে নশ্বরদেহ ত‍্যাগ করে নিত‍্যধামে গমন করলেন।ভক্তবৃন্দ উচ্চৈঃস্বরে কান্দিতে কান্দিতে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। সংকীর্তন-যজ্ঞেশ্বর শ্রীগৌরাঙ্গ অলক্ষ‍্যে এসে রসরাজ-মূর্তিতে জননীকে শেষদর্শন দিয়ে গেলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রাণবল্লভের রসরাজমূর্তি দেখে গঙ্গাতীরেই মূর্ছিত হয়ে পড়লেন।কাঞ্চনা শ্রীমতীকে কোলে করে গৃহে আনিলেন।শচীমায়ের শোকে ভক্তগণ বিহ্বল হয়ে কাঁদতে কাঁদতে গঙ্গাতীর হতে গৃহে ফিরলেন।আঁধার নদীয়া পুনরায় গভীর আঁধারে পূর্ণ হল। শ্রীমতী এক্ষণে একেবারেই একাকিনী হলেন।তাঁর প্রাণবল্লভের গৃহ শূন‍্য হল। শ্রীগৌরাঙ্গ বিহনে নদীয়ার লোক শচীমায়ের মুখ দেখে এতদিন গৌর বিরহ দুঃখ সহ‍্য করেছিলেন,এক্ষণে সেই মা বিহনে সেই দুঃখ দ্বিগুণ জ্বলে উঠিল।বিষ্ণুপ্রিয়ার যেন দুঃখ ততোধিক হল।শচীমায়ের বিরহে ও শোকে বিষ্ণুপ্রিয়া অত‍্যন্ত কাতরা হয়েছেন।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫৯. বংশীবদন ও শ্রীমতী, কাঞ্চনার নীলাচলে গমন 👣 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya159.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৯)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*বংশীবদন ও শ্রীমতী, কাঞ্চনার নীলাচলে গমন।*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻মহাপ্রভুর অতি অন্তরঙ্গ ভক্ত শ্রীবংশীবদনের সংক্ষেপে কয়েকটি কথা বলি।ইনি পরম কুলীন ব্রাহ্মণ সন্তান।পিতার নাম ছকড়ি চট্টরাজ।আদি নিবাস নবদ্বীপের নিকট পাটুলী গ্রাম।শ্রীমন্মহাপ্রভুর আদেশে ইনি শ্রীধাম নবদ্বীপেএসে মহাপ্রভুর গৃহের নিকটে বাস করেন।এই মহাপুরুষ বিল্বগ্রামে শ্রীশ্রীগৌরাঙ্গ মূর্তি এবং দেবীর আদেশে শ্রীধাম নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর দারুমূর্তি প্রতিষ্ঠা, দেবমূর্তির নিত‍্য পূজা ও ষেবার ব‍্যবস্থা করেন।*
*🍀ঈশান ও বংশীবদন উভয়েই মহাপ্রভুর গৃহে থেকে শচীমা ও শ্রীমতীর রক্ষণাবেক্ষণ ও সেবা-পরিচর্য‍্যা করতে লাগলেন। কাঞ্চনা এক তিলার্ধের জন্যও শ্রীমতীর সঙ্গ ছাড়া হতেন না।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশে শচীমায়ের অনুমতি নিয়ে কাঞ্চনা একবার নীলাচলে মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন।প্রতি বৎসরই নবদ্বীপ হতে অনেক নরনারী মহাপ্রভুকে দর্শন করতে যেতেন।সেই সঙ্গে কাঞ্চনাও গিয়েছিলেন,দামোদর পন্ডিত সঙ্গে ছিলেন।সখীর প্রতি শ্রীমতীর আদেশ ছিল, তিনি তাঁর প্রাণবল্লভের সঙ্গে অন্তত একবার সাক্ষাৎ করে আসবেন। আবার শুধু সাক্ষাৎ করলে হবে না,শ্রীমতীর পক্ষ হতে মহাপ্রভুকে দুই একটি দুঃখের কথা বলে আসতে হবে। বিষ্ণুপ্রিয়ার এই আদেশটি বড় কঠিন।কারণ সকলেই জানেন মহাপ্রভু স্ত্রীলোকের মুখদর্শন করেন না,তাঁর কাছে স্ত্রীলোক যাবার আদেশ নেই।তবে মহাপ্রভুর মাসী,চন্দ্রশেখর আচার্য‍্যরত্নের পত্নী এবং শ্রীবাস পন্ডিতের স্ত্রী,মালিনীদেবী প্রভৃতি আরও কয়েকজন বর্ষীয়সী স্ত্রীলোকের মহাপ্রভুর নিকটে যেতে নিষেধ ছিল না।এঁদের সঙ্গে কাঞ্চনাও গিয়েছিলেন।দামোদর পন্ডিত কাঞ্চনার নীলাচল গমন-বৃত্তান্ত জানতেন।শ্রীগৌহরির সঙ্গে তাঁর প্রিয়াজীর প্রিয়-সখি কাঞ্চনার কোন কথা হয়েছিল কি না,তা অন্তর্য‍্যামী গৌরহরিই জানেন।🍀গোলোকগত মহাত্মা শ্রীশিশির কুকার ঘোষের গৌর-গতপ্রাণা পরমা-বৈষ্ণবী কনিষ্ঠা ভগ্নীর রচিত একটি পদে সখি কাঞ্চনার প্রতি শ্রীমতীর এই আদেশ বাণীটি অতি সুন্দর ও সুললিত ভাষায় বর্ণিত হয়েছে।সেই পদটি কৃপাময় পাঠক-পাঠিকাগণের জন্য এস্থলে উদ্ধৃত হল।*
     *শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার উক্তি*
*সখি! দিন গণি গণি,দিন ফুরাইল,*
         *আর কত কাল জীব।*
*থাকিতে জীবন, শ্রীগৌরাঙ্গ ধন,*
        *আর কি দেখতে পাব।।*
*পথ চাহি চাহি, আঁখি আঁধা হ'ল,*
        *জীয়ন্তে হইনু মরা।*
*শোন মোর বাণী, পরাণ সজনি!,*
        *নীলাচলে যাও ত্বরা।।*
*করিয়ে যতন , ধরিয়ে চরণ,*
       *কহিও সজনি! তাঁরে।*
*তোমার লাগিয়া, মরে বিষ্ণুপ্রিয়া,*
       *চল ত্বরা নদেপুরে।।*
*🙏মহাপ্রভুর প্রতি কাঞ্চনার উক্তি*
*করুণা করিয়া, এই অবতারে,*
          *তারিলে জগতবাসী।*
*তব চরণামৃতে, কেবল বঞ্চিতা,*
         *একা বিষ্ণুপ্রিয়াদাসী।।*
*🍀এইকথা শুনে মহাপ্রভু কি করলেন*
*কাঞ্চনার বাণী , শুনি গুণমণি,*
          *ছল ছল আঁখে চায়।*
*করুণা-নিধির, করুণা বাড়িল,*
         *ত্বরা নদেপুরে ধায়।।*
*ত‍্যজিলা কৌপীন,ত‍্যজি ছেঁড়া কাঁথা,*
        *ত‍্যজিল কাঙাল বেশ।*
*নব নটবর , গৌরাঙ্গ সুন্দর,*
         *আইল আপন দেশ।।*
*আবার নদের , ফুটিল কুসুম,*
         *ভ্রমর ধরিল তান।*
*আবার ভকত , আনন্দে মাতিল,*
         *কোকিল ধরিল গান।।*
*আবার ন'দেয় , বহুদিন পরে,*
        *উদিল ন'দের চাঁদ।*
*আঁধার নদীয়া , হলো আলোময়,*
        *পূরিল বলাইর সাধ।।*
*🌻অধম গ্রন্থকার-রচিত এই সম্বন্ধের একটি সখি-সম্বাদের পদও এখানে সন্নিবেশিত হল। শ্রীগৌরাঙ্গ-লীলা-রস-লোলুপ কৃপাময় রসজ্ঞ পাঠক পাঠিকাবৃন্দ ইহা আস্বাদন করুন।*
         *🙏কাঞ্চনার উক্তি🙏*
*কতই সাধিনু, কতই কাঁদিনু,*
         *গোরার চরণ ধরে।*
*একবার এসে, নদীয়া নগরে,*
       *দেখা দিয়ে যাও তারে।।*
*নাম না লইনু, পাছে নাহি শুনে,*
        *কথাগুলি অবলার।*
*ঠারে ঠোরে তারে,কত না বলিনু,*
        *নদীয়ার সমাচার।।*
*সকলি শুনিল, পুছিল কত না,*
         *ছাড়া শুধু এক ধনি।*
*মুখের ভাবেতে , বুঝিলাম তাঁরে,*
        *চতুরের শিরোমণি।।*
*নির্জনে পাইয়া,ভয়ে ভয়ে আমি,*
         *বিরলে পুছিনু তারে।*
*নারীর চাতুরী , খেলিনু তখন,*
          *সখীর প্রবোধ তারে।।*
*পুছিলাম আমি , ওহে উদাসীন্,*
         *বিষ্ণুভক্ত বড় তুমি।*
*বাঞ্জা বড় মোর, বিষ্ণুনাম-সুধা,*
         *তবমুখে শুনি আমি।।*
*নদীয়ার আছে , অভাগিনী এক,*
         *নাম তার বিষ্ণুপ্রিয়া।*
*সখী তার আমি, পাঠিয়েছে মোরে,*
        *মাথার দিব‍্য দিয়া।।*
*শুনিতে নামের , আখর চারিটি,*
       *তোমার বদন-চন্দ্রে।*
*বল দেখি যতি! সেই সে নামটি,*
       *ললিত মধুর ছন্দে।।*
*আর কিছু নাই, বলিতে আমার,*
       *নাম কর একবার।*
*পুরাও বাসনা, ওহে ন‍্যাসীবর,*
           *মন-সাধ অবলার।।*
☆ ☆ ☆
*চমকি উঠিল, সখীর নামেতে,*
          *বিনত হইল আঁখি।*
*আর না চাহিল, কথা না কহিল,*
          *মরমে হইল দুখী।।*
*(আমি)চলে আইনু, সেখান হইতে,*
        *কিছু নাহি বলিলাম।*
*সখীর নামের, মোহিনী শকতি,*
       *ভাল করি বুঝিলাম।।*
*হরিদাস ভণে , নদীয়া নাগরী,*
       *সখীরে যাইয়া কহ।*
*গৌর-হৃদয়ে , সে রূপের খনি,*
           *জাগিতেছে অহরহ।।*
*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫৮. বংশীবদন ও শ্রীমতী, কাঞ্চনার নীলাচলে গমন 👣 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya158.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৮)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*🍀বংশীবদন ও শ্রীমতী, কাঞ্চনার নীলাচলে গমন🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*প্রসাদ মাগিলা বংশী জাহ্নবীর ঠাঁই।*
*বিষ্ণুপ্রিয়া-দাস ভাবি না দিলা গোসাঞি।।*
                       *(বংশী শিক্ষা গ্রন্থ )*
*শ্রীগৌরহরিকে বিদায় দিয়ে শচীমায়ের দুঃখ ও শোক দ্বিগুণ বেড়ে গেল। তিনি তাঁর হারাধন হাতে পেয়ে পুনরায় হারালেন।এ দুঃখ তাঁর বড়ই দুঃসহ হয়ে উঠিল।আত্মীয়-স্বজনে এবার শচী দেবীর জীবনের আশা ত‍্যাগ করলেন।শচীমাকে আর প্রবোধ দিবার উপায় নাই। দিনরাত্রি কেঁদে কেঁদে বৃদ্ধার নয়নদুটি অন্ধ হবার উপক্রম হয়েছে।দুঃখে ও শোকে শচীমায়ের ভগ্ন-শরীর আরও ভেঙ্গে যাচ্ছে।একরকম খাওয়া ত‍্যাগ করেছেন বললেই চলে। তিনি উত্থানশক্তিরহিতা হয়ে গৃহের ভিতরে শয‍্যায় শয়ন করে থাকেন।অতি কষ্টে এক একবার কোনরকমে বাহিরের দুয়ারে এসে বসেন।যার সঙ্গেই দেখা হয়, তিনি যশোদার ভাবে নিমাই-চাঁদের সম্বন্ধে দুই একটি কথা বলেন।বেশী কথা বলার আর শক্তিও নাই।উচ্চৈঃস্বরে রোদন করবার ক্ষমতা নাই।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শাশুড়ির অবস্থা দেখে শঙ্কিতা হলেন। তিনি সর্বান্তঃকরণে অত‍্যন্ত যত্নের সঙ্গে বৃদ্ধা শাশুড়ির সেবা করছেন।পাছে তিনি মনে কষ্ট পান এই জন্য শ্রীমতী মনের ব‍্যথা মনে চেপে রেখে এখন আর কাঁদেন না।মহাপ্রভুর পুরাতন ভৃত‍্য ঈশান তাঁর তো বয়েস হয়েছে তবুও তিনি শ্রীমতী ও শচীমার বিশেষভাবে সেবা করে আসছেন।তার উপর মহাপ্রভুর বিরহ বাণে তাঁর হৃদয় জর্জরিত, শোকে শরীর ভেঙ্গে গেছে বললেই চলে।ঈশান বৃদ্ধ হয়েছেন, যেভাবে দেবীদ্বয়ের পূর্ণভাবে তত্ত্বাবধান ও সেবাকার্য‍্য করা উচিত তা পরিপূর্ণ ভাবে পেরে উঠছেন না। যতটুকু দেহে সম্ভব হচ্ছে তিনি করে যাচ্ছেন। ঈশানের মত মহাভাগ‍্যবান কে আছে গো?*
*🍀সেবিলেন সর্বকাল আইরে ঈশান।*
*🍀চতুর্দশ লোক মধ্যে মহাভাগ‍্যবান।।*
*🍀শচী দেবী ঈশানে যতেক স্নেহ কৈল।*
*🍀কহিতে কি জান তাহা সাক্ষাতে দেখিল।।*
                 *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻এই সময়ে মহাপ্রভুর আর একটি অতি প্রিয়ভক্ত ঈশানের সঙ্গে দেবীদ্বয়ের সেবাকার্য‍্যে যোগ দিলেন।এই মহাভাগ‍্যবান মহাপুরুষ হলেন নাম শ্রীবংশীবদন।ইনি মহাপ্রভুর আদেশে তাঁর জননী ও ঘরণীর সেবা ও পরিচর্য‍্যার ভার নিতে এসেছেন। ঈশানের সঙ্গে সর্বপ্রথম বংশীবদনের পরিচয় হল।মহাপ্রভুর আদেশ কথা সব শুনলেন তাঁর মুখ হতে।শচীমা ও শ্রীমতীর সেবাকার্য‍্যে ঈশানের একচেটিয়া ছিল।এক্ষণে তার অংশ দিতে হবে।বোধহয় এতে ঈশান সুখী নহেন।কি করবেন মহাপ্রভুর আদেশ শিরোধার্য‍্য।বংশীবদনকে ঈশান বললেন=*
*🍀মহাপ্রভু এই আজ্ঞা করিলা আমায়।*
*🍀সেবিতে মাতায় আর শ্রীবিষ্ণুপ্রিয়ায়।।*
                  *(বংশী শিক্ষা গ্রন্থ )*
*🍁ঈশান বললেন মহাপ্রভুর আদেশ সর্বথা পালনীয়।*
*🍀আজ্ঞা বলবান এই বেদের বিধান।*
*🌻ঈশান বংশীবদনকে সঙ্গে নিয়ে গৃহের ভিতরে গেলেন।শচীমা ও শ্রীমতীর নিকট সকল কথা নিবেদন করে তাঁর পরিচয় দিলেন এবং মহাপ্রভুর আদেশ জ্ঞাপন করলেন।শচীমা শয‍্যায় শয়ন করেছিলেন।নিমাইয়ের নিকট হতে লোক এসেছে শুনে তিনি অতি কষ্টে উঠে বসলেন এবং বংশীবদনকে দেখে তাঁর হাত দুইখানি ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন=*
*🍀তবে শ্রীবংশীর কর ধরি কন আই।*
*🍀তোরে কি বলিয়া গেছে আমার নিমাই।।*
                           *(বংশী শিক্ষা )*
*🌻আই মানে এখানে শচীমাকে বলা হয়েছে।বংশীবদন শচীমাতার চরণ বন্দনা করে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর সকল সংবাদ দিলেন।নানারকম প্রবোধ বাক‍্যে শচীমাকে সান্ত্বনা করলেন,শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে বংশীবদন দূর হতে গললগ্নীকৃতবাসে কোটি কোটি প্রণিপাত করলেন।ঈশান ও বংশীবদন উভয়ে মিলে এক্ষণে শচীমা ও শ্রীমতীর সেবাকার্য‍্যে নিয়োজিত হলেন।*
*🍀প্রভু আজ্ঞা অনুসারে ঈশান বদন।*
*🍀করিতে লাগিলা উভয়ের সুসেবন।।(ঐ)*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫৭. শচীদ্বার হতে মহাপ্রভুর বিদায় 👣 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya157.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৭)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*শচীদ্বার হতে মহাপ্রভুর বিদায়*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻দীন গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী রচিত একটি পদ আস্বাদন করুন।*
=========================
*দুয়ারের পাশে,     মলিন বদনে।*
*আর কারে দেখি,বিষাদিত মনে।।*
*দাঁড়ায়ে নীরবে, কি দেখিছে সতি*
*অনিমিষ আঁখি, দৃষ্টি কার প্রতি।।*
*কি ভাবিছ মনে, সদা বিষাদিনী।*
*নয়নের নীরে , তিতিছে মেদিনী।।*
*যাই যাই করে,  না পারে চলিতে।*
*বলি বলি করে,না পারে বলিতে।।*
*কি কথা কহিবে, মরমের ব‍্যথা।*
*সরমে জড়িত,   অবলা অনাথা।।*
*লক্ষ লোক ঘেরি, প্রাণনাথে তাঁর।*
*নিজ জন সব,    দাঁড়ায়ে দুয়ার।।*
*কেমনে যাইবে,লোকে কি কহিবে*
*নিরজনে তাই, মনে মনে ভাবে।।*
*ভাঙ্গিয়া লাজের, কঠিন বন্ধন।*
*ছুটিলা রমণী,   নাথের সদন।।*
*পড়িলা চরণে,  গলায় বসন।*
*বাহ‍্য-জ্ঞান-হীন, আবৃত বদন।।*
*চমকি গৌরাঙ্গ, চকিতে চাহিলা।*
*কে তুমি বলিয়া, দুই পা হটিলা।।*
*নীরব ক্রন্দন ,    অবলা নারীর।*
*শুনিয়া সকলে,   অবশ শরীর।।*
*কেহ না কহিলা, একটিও কথা।*
*রমণী তখন ,   প্রকাশিলা ব‍্যথা।।*
*বলে বিষ্ণুপ্রিয়া ,আমি তব দাসী।*
*তোমার বিরহ,আঁখি নীরে ভাসি।।*
*জগৎ তারিলে, বাকি হতভাগী।*
*উপায় কি হবে,বল ওহে যোগী।।*
*নীরব জগত ,   নীরব আকাশ।*
*স্তব্ধ  জীবগণ,নাহি বহে শ্বাস।।*
*ধীরে ধীরে তবে,কহিলেন যতি।*
*থাকে যেন তব,কৃষ্ণ রতি মতি।।*
*কহে বিষ্ণুপ্রিয়া,কৃষ্ণ নাহি জানি।*
*তোমা ছাড়া কৃষ্ণ,আমি নাহি চিনি।।*
*তুমি মোর গতি,তোমা বিনে আর।*
*ত্রিজগতে প্রভু,  কে আছে আমার।।*
*শুনি প্রভু কহে, সম্বোধি সতিরে।*
*আমি যে সন্ন‍্যাসী,কি দিব তোমারে।।*
*কাষ্ঠ-পাদুকা,      দিনু উপহার।*
*চির-শান্তি ইথে, হইবে তোমার।।*
*হৃদয় নাথের,    পদরজ মাথা।*
*বক্ষে ধরি সতি, চরণ পাদুকা।।*
*করিয়া চুম্বন, ধরিলা মস্তকে।*
*হরি হরি ধ্বনি,উঠিলা চৌদিকে।।*
*জয় জয় রবে, নদীয়া কাঁপিল।*
*গৌরাঙ্গ মহিমা, ভুবন ভরিল।।*
*নদীয়া নগরে , এল হারা-ধন।*
*গায় হরিদাস, পুনর্মিলন।।*
*লিখিতে লিখিতে,প্রাণ উঠে কেঁদে*
*যা কিছু  কহিনু, চরণ-প্রসাদে।।*
*🌻জননী ও জন্মভূমির উদ্দেশ্যে শেষ প্রণাম করে, অলক্ষিতভাবে প্রাণ প্রীয়তমা বিষ্ণুপ্রিয়ার প্রতি শেষ কটাক্ষপাত করে,ভক্তগণের কাছে শেষ বিদায় নিয়ে নবদ্বীপচন্দ্র পুনরায় নবদ্বীপ ছেড়ে চললেন।যাবার সময় জননীকে মহাপ্রভু বারম্বার বললেন,*
*🍀মায়ে নমস্করি প্রভু বোলে বারম্বার।*
*🍀না ছাড়িহ কৃষ্ণ না ভজিহ এ সংসার।চৈঃমঃ।।*
*🌻শচীমা পথপাশে বসে সবকিছুই দেখলেন।পুত্রের সঙ্গে আর কথা বলবার অবসর পেলেন না।তবুও একটি কথা না বলে তিনি থাকতে পারলেন না।তিনি বললেন "বাপ নিমাই!তুই আমাকে শীকৃষ্ণভজন করতে উপদেশ দিচ্ছিস সত‍্য, কিন্তু হাতে মালা নিয়ে কৃষ্ণনাম করতে বসলেই আগে যে বাপ্!তোর নাম মুখে এসে পড়ে।তোর নামে যে মধু কৃষ্ণনামে যে সে মধু পাই না! মহাপ্রভু আর কোন কথা না বলে জননীকে প্রদক্ষিণ করে যাবার উদ‍্যোগ করছেন দেখে শচীমা করুণস্বরে কেঁদে বললেন,বাপ নিমাই! কথাটির উত্তর দিয়ে যাও।মহাপ্রভু তখনও সেই কথা বললেন।*
*🍀যে ভজিবে কৃষ্ণ তার কোলে আছি আমি।*
*😭নবদ্বপচন্দ্র নবদ্বীপ আঁধার করে চললেন।এই নবদ্বীপের শেষ দিন।এই গৌরহরির শেষ বিদায়।নবদ্বীপচন্দ্র নবদ্বীপ অন্ধকার করে শেষ অস্তমিত হলেন।নবদ্বীপ গগনে দিবাভাগে মহাঅমাবস‍্যা নিশির উদয় হল।একাদশী তিথিতে অমাবস‍্যা লাগিল। অসম্ভব সম্ভব হল।আর নবদ্বীপ আকাশে শ্রীগৌরাঙ্গসুন্দর উদয় হবেন না বলেই বুঝি এইরকম হল।সকল ভক্তগণ প্রভুর সঙ্গে সঙ্গে চললেন। শচীমাও যেতে উদ‍্যত হলেন, কিন্তু মালিনী প্রভৃতি প্রতিবেশিনীগণ হাত ধরে নিষেধ করলেন।শচীমা ও শ্রীমতী গৃহদ্বারে বসে যতক্ষণ মহাপ্রভুকে দেখতে পাওয়া গেল ততক্ষণ অনিমিষ নয়নে দেখতে লাগলেন।যখন মহাপ্রভুর সেই দীঘল অঙ্গখানি তাঁদের দৃষ্টির বাহির হল, তখন উভয়ে হাহাকার করে উচ্চৈঃস্বরে রোদন করতে করতে আঙ্গিনায় এসে আছাড়ে পড়লেন।*
*🍀শচীর কান্দনা দেখি পৃথিবী বিদরে।চৈঃমঃ*
*🌻অসংখ‍্য লোক মহাপ্রভুর সঙ্গে চলেছে।*
*🍀চলিলা ঠাকুর পাছে ধায় ভক্তসব।*
*🌼সকলেরই নয়নে অবিরল জলধারা,বদনে ঘোর বিষাদ ছায়া,হৃদয়ে দারুণ দুঃখ। শান্তিনগর পর্যন্ত সকলেই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চললেন।অনেকে মহাপ্রভুর সঙ্গে একেবারে নীলাচল পর্যন্ত চললেন।শচীমা ও শ্রীমতীর কাছে শ্রীবাস প্রভৃতি কয়েকজন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত দাঁড়িয়ে ক্রন্দন করছেন।দামোদর পন্ডিতও আছেন।ইঁহারা মহাপ্রভুর সঙ্গে যাননি।শচীমা ও শ্রীমতীর তত্ত্বাবধান করছেন।পুরাতন ভৃত‍্য ঈশান শচীমা ও বিষ্ণুপ্রিয়ার এক পাশে বসে অধোবদনে কাঁদছেন।অনেকক্ষণের পর সকলে মিলে ধরাধরি করে কান্নারত শচীমা ও শ্রীমতীকে গৃহে তুললেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী প্রভুদত্ত কাষ্ঠ-পাদুকা দুইখানি বক্ষে ধারণ করে কাঁদতে কাঁদতে ঘরে গেলেন এবং বক্ষ হতে তা আর নামালেন না।মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা তিনি নিত‍্য পূজা করতে লাগলেন।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫৬. শচী গৃহদ্বারে মহাপ্রভু 👣 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya156.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
(১৫৬)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*👣শচী গৃহদ্বারে মহাপ্রভু👣*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*😭শ্রীমতীবিষ্ণুপ্রিয়ার মর্মভেদী বিলাপ-ধ্বনি শুনে ভক্তগণের মধ্যে ঘোর ক্রন্দনের রোল উঠিল।সকলের মুখে হাহাকার,সকলের নয়নে বারিধারা।শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব কিন্তু গম্ভীর, নয়নে বিন্দুমাত্রও জল নেই।দৃষ্টি পূর্ণ-দৃঢ়তা ব‍্যঞ্জক।মুখমন্ডল প্রশান্ত।দীঘল অঙ্গ স্থির।বদনচন্দ্র খানি একটু বিনত।শ্রীমতীকে লক্ষ্য করে বললেন ঃ--*
*তোর নাম বিষ্ণুপ্রিয়া,সার্থক করিহ ইহা,*
      *মিছা শোক না করিহ চিতে।*
*এ তোরে কহিনু কথা,দূর কর আন চিন্তা,*
       *মন দেহ কৃষ্ণের চরিতে।।*
                      *(শ্রীচৈঃ মঃ)*
*🙏শ্রীমতী করজোড়ে ধীরে ধীরে বললেন ঃ-- আমি শ্রীকৃষ্ণকে দেখি নাই। তোমাকে দেখেছি।শ্রীকৃষ্ণকে ধ‍্যান করতে বসিলে তোমাকে দেখতে পাই।তুমিই আমার শ্রীকৃষ্ণ।হে মহাপ্রভু! আমাকে ছলনা করে পায়ে ঠেলিও না।*
*অবলা আমি,চক্রী তুমি,চরণে নমি, ঠেলনা পায়।*
*(নাহি)জ্ঞান-গরিষ্ঠ,না বুঝি কৃষ্ণ,তোমা ভিন্ন,না দেখি তাঁর।।*
*তুমি ভব-ধব,আমি দাসী তব,এই জানি শুধু,জীবন ধ'রে।*
*করিয়ে করুণা,চরণে ঠেলনা,কি হবে ধর্ম,অবলা মেরে।।*
   *(গ্রন্থকার শ্রী হরিদাস গোস্বামী)* 
*🌻শ্রীগৌরহরি স্থির হয়ে শ্রীমতীর কাতর-কন্ঠ-বিনিঃসৃত বিলাপ-ধ্বনি শুনলেন।কোন উত্তর দিলেন না।বোধ হল একবার যেন তাঁর নয়নদ্বয়,ধূলায় লুন্ঠিতা, অবগুন্ঠিতা, চরণে নিপতিতা, বিষাদময়ী সুবর্ণ-প্রতিমাখানির উপর পতিত হল।তখনই আবার নিমেষের মধ্যে নয়ন ফিরিয়ে নিলেন।সেই সকরুণ দৃষ্টি হয়ত কারও নয়নগোচর হল না।মহাপ্রভু নয়ন ফিরিয়ে সর্বজন সমক্ষে অতি সুস্পষ্ট সুমধুর-স্বরে বিষ্ণুপ্রিয়াক লক্ষ্য করে কহিলেন "সাধ্বী!তুমি মানবী নহ,তুমি দেবী। আমি পথের ভিখারী সন্ন‍্যাসী। করঙ্গ কৌপীন আমার সম্ভল।তোমাকে দেবার মত আমার কিছুই নেই।তুমি আমার চরণ ভিখারী, 👣তাই তোমাকে আমার চরণের কাষ্ঠ-পাদুকা দিলাম।👣আমার প্রতি তোমার অচলা-ভক্তির নিদর্শন-স্বরূপ এই কাষ্ট্র-পাদুকা দ্বারা তুমি আমার অদর্শন জনিত দুঃখ দূর করিও।*
*☆মৎপাদুকে গৃহীত্বাথ গৃহিণি যাহি তে গৃহং।*
*☆স্বর্ণাত্মিকে ইমে পূজ‍্যে সদা শুদ্ধে শুচিস্মিতে।।*
              *(শ্রীচৈতন‍্য-তত্ত্ব-দীপিকা)*
*👣শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রভু-দত্ত কাষ্ঠ-পাদুকাদ্বয় অতি আদরের সহিত পরম ভক্তিভরে প্রথমে মস্তকে ধারণ করলেন।মস্তক হতে নামিয়ে নিজ বক্ষে ধারণ করলেন।অবশেষে শত শত চুম্বন দান করে কৃত-কৃতার্থ হলেন।প্রাণবল্লভের পদরজ-স্পর্শে শ্রীমতীর সর্ব অঙ্গ পুলকে ভরে উঠিল, নয়নের প্রেমাশ্রুতে বক্ষ ভেসে গেল।লক্ষ লক্ষ নরনারী এই অপূর্ব দৃশ্য দেখে "হরিধ্বনি" করতে লাগলেন।জয়ধ্বনিতে নদীয়া নগরী যেন প্রকম্পিত হল।সে অপূর্ব দৃশ্য যাঁরা দর্শন করলেন,তাঁদের মত ভাগ‍্যবান জগতে আর কি আছে?শেষদিন পর্যন্ত তাঁরা এ দৃশ্য কখনও ভুলতে পারবেন না।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার শেষ বিদায়, নবদ্বীপে শেষদিনে ভক্তগণের সহিত পুনর্মিলন,মহাপ্রভুর এই জন্মভূমি ও জননী দর্শন,তাঁর সন্ন‍্যাস জীবনের প্রধান ঘটনা।এই ঘটনাটি উপলক্ষ‍্য করে দীন গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী একটি পদ রচনা করেছিলেন,তা এ স্থলে উদ্ধৃত হল।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds