শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৭২. বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন-বৃত্তান্ত শ্রবণে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুঃখ, শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya172.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১৭২)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন-বৃত্তান্ত শ্রবণে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুঃখ,শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন।😭*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর এই অতি কঠোর ভজন-বৃত্তান্ত শুনে ঈশান নাগর মর্মান্তিক কষ্ট পেলেন ; তাঁর হৃদয়ে যেন এইসব কঠোর ভজনের কথাগুলিতে বজ্রসম আঘাত লাগল।তিনি কেঁদে আকুল হয়ে ভাবতে লাগলেন কি উপায়ে একটিবার মাত্র শ্রীঈশ্বরীর শ্রীচরণ-কমল দর্শন করে জীবন সার্থক করবেন এবং কৃত-কৃতার্থ হবেন।দয়াময়ী মায়ের কর্ণে ভক্তের কাতর ক্রন্দন প্রবেশ করল।তাঁর আদেশে গদাধর দাস,শ্রীরাম পন্ডিত, দামোদর পন্ডিত প্রভৃতি ভক্তগণের সঙ্গে শ্রীঈশ্বরীর অন্তঃপুরে যেতে অনুমতি পেলেন।*
*🍀বজ্রঘাত-সম বাক‍্য করিয়া শ্রবণ।*
*🍀ভাবিনু মাতারে কৈছে পাইমু দর্শন।।*
*🍀হেনকালে আইলা তথা দাস গদাধর।*
*🍀শ্রীরাম পন্ডিত আদি ভকত প্রবর।।*
*🍀প্রসাদ লইতে সভে দামোদর সনে।*
*🍀অন্তঃপুরে প্রবেশিলা সজল নয়নে।।*
*🍀তবে বিষ্ণুপ্রিয়া মাতার আজ্ঞা অনুসারে।*
*🍀মো অধমে লঞা পন্ডিত গেলা অন্তঃপুরে।।অঃপ্রঃ।।*
*🌻ঈশান নাগর সেখানে গিয়ে যা দেখলেন,তাতে তাঁর সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। তিনি দেখলেন,শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর সর্ব-অঙ্গ-মলিন,জীর্ণ বস্ত্রাচ্ছাদিত।বস্ত্রে ঢাকা বিষাদময়ী দেবী প্রতিমার কেবল শ্রীচরণ-কমলদ্বয় দেখা যাচ্ছে।ঈশান নাগরের কোটি জন্মের ভাগ‍্যফলে দেবীর শ্রীচরণ দর্শন লাভ হল। তিনি কৃত-কৃতার্থ হলেন।*
*🍀যাঞা দেখি কান্ডা পটে মায়ের অঙ্গ ঢাকা।*
*🍀কোটি ভাগ‍্যে শ্রীচরণ মাত্র পাইনু দেখা।।অঃপ্রঃ।।*
*🙏ঈশান নাগর মহাভাগ‍্যবান।শ্রীশ্রীগৌরাঙ্গ-বক্ষ-বিলাসিনী শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীচরণ দর্শন পেলেন এবং তাঁর প্রদত্ত মহাপ্রসাদ লাভে জীবন সার্থক করলেন।ঈশান নাগরের মনের বিষাদ ঘুচিল, তিনি কৃতার্থ হলেন।*
*🍀ভক্ত কৃপা বলে কিঞ্চিৎ পাইনু প্রসাদ।*
*🍀কৃতার্থ হইনু মনের ঘুচিল বিষাদ।।অঃপ্রঃ।।*
*🌻প্রেম বিলাস গ্রন্থে শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন বৃত্তান্ত এইরকম বর্ণিত আছে =*
*🍀ঈশ্বরীর নাম গ্রহণ শুন ভাই সব।*
*🍀যে কথা শ্রবণে লীলার হয় অনুভব।।*
*🍀নবীন মৃৎ-ভাজন আনে দুই পাশে ধরি।*
*🍀এক শূন‍্যপাত্র আর পাত্র তন্ডুল ভরি।।*
*🍀একবার জপে ষোল নাম বত্রিশ অক্ষর।*
*🍀এক তন্ডুল রাখেন পাত্রে আনন্দ অন্তর।।*
*🍀তৃতীয় প্রহর পর্য‍্যন্ত লয়েন হরিনাম।*
*🍀তাতে যে তন্ডুল হয় লৈয়া পাকে যান।।*
*🍀সেই সে তন্ডুল মাত্র রন্ধন করিয়া।*
*🍀ভক্ষণ করান প্রভুকে অশ্রুযুক্ত হৈয়া।।*
*🍀রাত্রি দিন হরিনাম প্রভুর সংখ্যা যত।*
*🍀সে চেষ্টা বুঝিতে নারি বুদ্ধি অতিহত।।*
*🍀প্রভুর প্রেয়সী যেঁহো তাঁহার কি কথা।*
*🍀দিবা নিশি হরিনাম লয়েন সর্বথা।।*
*🍀তাঁহার অসাধ‍্য কিবা নামে এত আর্তি।*
*🍀নাম লয়েন তাহে রোপণ করেন প্রভুর শক্তি।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৭১. শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন-বৃত্তান্ত শ্রবণে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুঃখ। শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya171.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৭১)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন-বৃত্তান্ত শ্রবণে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুঃখ।শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*যে কষ্ট সহেন মাতা কি কহিমু আর।*
*অলৌকিক শক্তি বিনা ঐছে শক্তি কার।।*
                    *(অদ্বৈত প্রকাশ)*
*🙏শ্রীশ্রীনিত‍্যানন্দ প্রভু স্বধামে গমন করেছেন।শ্রীঅদ্বৈতাচার্য‍্য তাঁর আনা ধন শ্রীগৌরাঙ্গ বিহনে জীবন্মৃত হয়ে শান্তিপুরে বাস করছেন।তিনি এক্ষণে অতি বৃদ্ধ হয়েছেন।তাঁর বাল‍্য সহচর,ঈশান নাগরকে একদিন ডেকে বললেন, ঈশান!একবার নবদ্বীপের সমাচার নিয়ে এসো।তখন শচীমা দেহত‍্যাগ করেছেন।বিষ্ণুপ্রিয়া মাতা কেমন আছেন, কি ভাবে জীবন অতিবাহিত করছেন,একবার তুমি তত্ত্ব নিয়ে এসো।*
*🍀একদিন মুঞি কীট প্রভু আজ্ঞা দ্বারে।*
*🍀নবদ্বীপের তত্ত্ব জানি আইনু শান্তিপুরে।।অঃপ্রঃ।।*
*🌻ঈশান নাগর অদ্বৈতাচার্য‍্যের আদেশে নবদ্বীপে এসে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কঠোর শ্রীগৌরাঙ্গ ভজন প্রথা স্বচক্ষে দেখে এসে অদ্বৈতাচার্য‍্যকে সবকথা বিস্তারিত বললেন।নবদ্বীপে গিয়ে দামোদর পন্ডিতের অনুগ্রহে ঈশান নাগর বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীচরণ দর্শন লাভে কৃত কৃতার্থ হয়েছিলেন।গদাধর দাস,শ্রীরাম পন্ডিত প্রভৃতি ভক্তগণ প্রসাদ নিতে দেবীর মন্দিরে নিত‍্য আসিতেন।ঈশান নাগর স্বপ্রণীত শ্রীশ্রীঅদ্বৈত-প্রকাশ গ্রন্থে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন সম্বন্ধে যা লিখেছেন, তা পাঠ করলে পাষন্ডেরও পাষাণ-হৃদয় বিগলিত হয়।যে সকল অতি গুহ‍্য-ভজন-কথা ঈশান নাগর দামোদর পন্ডিতের মুখে শুনেছিলেন, তিনি শান্তিপুর গিয়ে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের নিকটে সে সব কথা ব‍্যক্ত করেন।কৃপাময় ভক্তগণ, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজনের কথা শ্রবণ করে প্রাণভরে আস্বাদন করুন ও ক্রন্দন করুন।দেবীর দুঃখে দুই ফোঁটা নয়নজল পড়লে আপনাদের চিত্ত শুদ্ধি হবে,সর্বপাপ ধৌত হবে।শ্রীমতীর কঠোর ভজনের কথা ভক্তিপূর্বক শ্রবণ করুন।শ্রীঈশান নাগর বলছেন=*
*🍀বিষ্ণুপ্রিয়া মাতা শচীদেবীর অন্তর্ধ‍ানে।*
*🍀ভক্ত-দ্বারে দ্বাররুদ্ধ কৈলা স্বেচ্ছাক্রমে।।*
*🍀তাঁর আজ্ঞা বিনা তানে নিষেধ দর্শনে।*
*🍀অত‍্যন্ত কঠোর ব্রত করিলা ধারণে।।*
*🍀প্রত‍্যূষেতে স্নান করি কৃতাহ্নিক হঞা।*
*🍀হরিনাম করি কিছু তন্ডুল লইয়া।।*
*🍀নাম প্রতি এক তন্ডুল মৃৎ-পাত্রে রাখয়।*
*🍀হেন মতে তৃতীয় প্রহর নাম লয়।।*
*🍀জপান্তে সেই সংখ‍্যার তন্ডুল মাত্র লইয়া।*
*🍀যত্নে পাক করে মুখ বস্ত্রেতে বান্ধিয়া।।*
*🍀অলবণ অনুপকরণ অন্ন লইয়া।*
*🍀মহাপ্রভুর ভোগ লাগায় কাকুতি করিয়া।।*
*🍀বিবিধ বিলাপ করি দিয়া আচমনী।*
*🍀মুষ্টিক-প্রসাদ মাত্র ভুঞ্জেন আপনি।।*
*🍀অবশেষে প্রসাদান্ন বিলায় ভক্তেরে।*
*🍀ঐছন কঠোর ব্রত কে করিতে পারে।।অঃপ্রঃ।।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৭০. শ্রীধাম-নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তি-প্রতিষ্ঠা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya170.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
 *(১৭০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীধাম নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূতি প্রতিষ্ঠা।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🍀তবে দেবী শ্রীযাদব মিশ্রের নন্দনে।*
*🍀নিয়োজিত করিলেন প্রভুর সেবনে।।*
*🍀ভাগ‍্যবান্ যাদব নন্দন মহাশয়*
*🍀প্রভুর সেবার লাগি সকল ছাড়য়।।বঃশিঃ।।*
*🌻শ্রীবংশীবদন প্রতিদিন শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণে তুলসী ও গঙ্গাজল অর্পণ করেন, এবং শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করেন।*
*🍀প্রতিদিন পূজা কালে শ্রীবংশীবদন।*
*🍀প্রভুর চরণে করে তুলসী অর্পণ।।বঃশিঃ।।*
*🙏এইভাবে কিছুকাল শ্রীগৌরাঙ্গ ভজন করে নবদ্বীপধামে শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীচরণ-তলে নশ্বর দেহ ত‍্যাগ নিত‍্যধামে গমন করলেন।মহাপ্রভুর দারুমূর্তি প্রতিষ্ঠাতা গৌরভক্তপ্রবর শ্রীবংশীবদন ঠাকুরকে নবদ্বীপের সমস্ত লোক বিশেষ ভক্তি ও শ্রদ্ধা করতেন।সকলেই জানতেন বংশীবদন শ্রীগৌরাঙ্গের একান্ত অন্তরঙ্গ দাস।অন্তরঙ্গ দাস না হলে কি শ্রীঈশ্বরীর সেবাকার্য‍্যে নিযুক্ত হতে পারতেন? সকলেই তাঁর দেহত‍্যাগ সংবাদে মর্মাহত হলেন।শ্রীগৌরহরির অদর্শন জনিত শোক নবদ্বীপবাসীর মনে পুনরুদ্দীপিত হল।*
*🍀গৌরাঙ্গ-বিরহে যৈছে সন্তাপ সবার।*
*🍀বংশীর বিরহে তৈছে এই যে প্রকার।।বঃশিঃ।।*
*😭শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রিয় শিষ‍্যের দেহত‍্যাগ সংবাদে মনে দারুণ সন্তাপ পেলেন।তাঁর প্রিয়সখি কাঞ্চনা সদাসর্বদা বিষ্ণুপ্রিয়ার সেবা-শুশ্রূষা করেন।সঙ্গে দামোদর পন্ডিতও এখনও বর্তমান।অতি বৃদ্ধ হয়েছেন,তিনি দেবীর তত্ত্বাবধারণ সমভাবেই করে আসছেন।ঈশান ও বংশীবদন থাকতে তাঁর কোন চিন্তাই ছিল না।এক্ষণে বৃদ্ধ দামোদর পন্ডিতকে বিশেষ করে বিষ্ণুপ্রিয়া দেবীর দেখা শুনা করতে হয়।কারণ তিনি একাকিনী।সখি কাঞ্চনার সঙ্গেও শ্রীমতী মাঝে মধ্যে খুব সকালে গঙ্গাস্নান করে মহাপ্রভুর শ্রীমূর্তি দর্শন করেন।যখনই শ্রীমূর্তি দর্শন করেন বিষ্ণুপ্রিয়া কেঁদে আকুল হন।বেশীক্ষণ সেখানে থাকতে পারেন না। বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশে শ্রীবংশীবদন ঠাকুরের প্রতিষ্ঠিত মহাপ্রভুর শ্রীমূর্তি অদ‍্যাবধি শ্রীধাম নবদ্বীপে পরম ভক্তিভরে ও সমাদরে সমগ্র গৌড়ীয় বৈষ্ণবমন্ডলীর দ্বারা পূজিত হয়ে আসছেন।শ্রীবংশীবদন ঠাকুরের বংশাবলী শ্রীপাঠ বাঘনাপাড়ার শ্রীপাদ গোস্বামীগণের অচলা-গৌরভক্তি প্রভাবে কলি-হত জীবের মহোপকার সংসাধিত হচ্ছে।তাঁরা তাঁদের পিতৃপুরুষের গৌরব রক্ষা করে কলি ক্লিষ্ট জীব সকলকে অকাতরে প্রেমভক্তি দান করুন,তাঁদের শ্রীচরণে জীবাধম গ্রন্থকারের এই নিবেদন।শ্রীবংশীবদন ঠাকুরের বংশধরগণের এ শক্তি আছে,কলির জীব উদ্ধার কল্পে এই শক্তি নিয়োজিত করে ঠাকুর বংশীবদনের বংশের সম্মান রক্ষা করুন। ঠাকুর বংশীবদন!তুমি কৃপাময়। এ নরাধমের প্রতি একবার কৃপাদৃষ্টি করবে না কি? কৃপা করে কেশে ধরে সংসার নরক-কুন্ড হতে উত্তোলন কর।পূতিগন্ধময় নরক-কীটে দংশন করে পাপদেহ জর্জরিত করে তুলেছে।ঠাকুর! তোমার কৃপা না হলে শ্রীগৌরাঙ্গ সুন্দরের কৃপা লাভ খুবই কঠিন। তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত।কৃপা করে শ্রীগৌরপ্রেম ভিক্ষাদানে এ নরাধম সংসার-কীটকে কৃতার্থ কর।শ্রীগৌরাঙ্গ-দাস নামের প্রকৃর পরিচয় দাও।এই ভিক্ষা ছাড়া এ অধমের অন‍্য কোন প্রার্থনা নাই। ঠাকুর! তুমি শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর সাক্ষাৎ কৃপাপাত্র।তুমি ইচ্ছে করলে সব করতে পারো। তোমার কৃপা কটাক্ষে সর্বসিদ্ধি লাভ হতে পারে। কৃপা করে এ জীবাধমের শিরে শত সহস্রবার পদাঘাত করে কৃত-কৃতার্থ কর।এই কৃপা প্রদর্শন করলেই যথেষ্ট হবে।হে ঠাকুর!এতে যেন কৃপণতা করিও না।মস্তক পেতে বসে আছি🙏*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬৯. শ্রীধাম-নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তি-প্রতিষ্ঠা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya169.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৬৯)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*শ্রীধাম-নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তি-প্রতিষ্ঠা।*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻ভাস্কর তখন অগত‍্যা শ্রীগৌরাঙ্গ স্মরণ করে এই শুভকার্য‍্যে ব্রতী হল।এক পক্ষের মধ্যে শ্রীশ্রীমহাপ্রভুর দারুমূর্তি প্রস্তুত হয়ে আসিল।বংশীবদন মহাপ্রভুর শ্রীমূর্তি দর্শন করে আনন্দে বিহ্বল হলেন।তিনি শ্রীমূর্তির পদ্মাসনের নিম্নভাগে লৌহ অস্ত্র দ্বারা নিজ নাম খোদিত করলেন।শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তিকে ভাস্কর যখন বস্ত্রালঙ্কারে ও মাল‍্য চন্দনে ভূষিত করল, বংশীবদন ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী উভয়েই শ্রীমন্মহাপ্রভুর মূরতি দর্শন করে কেঁদে আকুল হলেন।শ্রীমন্মহাপ্রভুর অবিকল প্রতিকৃতি নয়নের সামনে দেখে শ্রীমতী ভাবলেন, এই তো প্রাণনাথের দর্শন পেলাম।এই ভেবে অঝোর-নয়নে প্রেমাশ্রু বিসর্জন করতে লাগলেন।*
*🍀তবে ত ভাস্কর করি প্রভুরে প্রণাম।*
*🍀নির্জনে বসিয়া করে শ্রীমূর্তি নির্মাণ।।*
*🍀এক পক্ষ মধ্যে মূর্তি নির্মাণ করিয়া।*
*🍀ঠাকুরে সংবাদ দিল ভাস্কর যাইয়া।।*
*🍀ঠাকুর আসিয়া শ্রীমূতির পদ্মাসনে।*
*🍀লৌহ অস্ত্রে নিজ নাম করিলা লিখনে।।*
*🍀তবে বস্ত্র-সেবা আদি সারিয়া ভাস্কর।*
*🍀প্রভুরে দেখায় ডাকি গৌরাঙ্গ-সুন্দর।।*
*🍀গৌরাঙ্গ দেখিয়া বংশী ভাবে মনে মনে।*
*🍀সেই ত পরাণনাথে পানু দরশনে।।*
*🍀তবে বিষ্ণুপ্রিয়া যাঞা গৌরাঙ্গ সুন্দরে।*
*🍀দরশন করি দেবী ভাবেন অন্তরে।।*
*🍀সেই ত পরাণনাথে দেখিতে পাইনু।*
*🍀যাঁর লাগি মনাগুনে দহিয়া মরিনু।।বঃশিঃ।।*
*🙏বংশীবদন তখন একটি শুভদিন স্থির করে ভক্তমন্ডলীর নিকট পত্রিকা পাঠালেন।নির্ধারিত দিনে সকল ভক্তগণ শ্রীধাম নবদ্বীপে এসে এই শুভকার্য‍্যে যোগদান করে কৃতার্থ হলেন।বংশীবদন এই শুভকার্য‍্য উপলক্ষ্যে একটি মহা-মহোৎসবের আয়োজন করলেন।ভারে ভারে খাদ‍্যদ্রব‍্যাদি কোথা হতে কে এনে দিল,তা কেউ বুঝতে পারলেন না। শ্রীশ্রীমহালক্ষ্মী-রূপা শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর কৃপায় বংশীবদনের ভান্ডার অক্ষয় হ'ল।দীন দুঃখীকে দান,বৈষ্ণব সেবন প্রভৃতি কার্য‍্য সুসম্পন্ন হয়ে গেল।শ্রীশ্রীঈশ্বরীর তত্ত্বাবধারণে এই মহাযজ্ঞ সুসম্পন্ন হ'ল।প্রচ্ছন্নভাবে (অলক্ষিতে)দেবগণ এসে অন্তরীক্ষ হতে শ্রীশ্রীগৌর-ভগবানকে দর্শন করে মহানন্দে নৃত্য করতে লাগলেন।স্বর্গীয় সৌরভে যজ্ঞ-স্থান পরিপূর্ণ হল।*
*🍀দিন স্থির করি তবে মূর্তি-প্রতিষ্ঠার।*
*🍀সর্ব ঠাঁই পত্র দিলা চট্টের কুমার।।*
*🍀নিরূপিত দিনে সবে কৈলা আগমন।*
*🍀শ্রীমূর্তি প্রতিষ্ঠা তবে করেন বদন।।*
*🍀মূর্তি প্রতিষ্ঠার কৈল আয়োজন যত।*
*🍀শ্রীঅনন্তদেব নারে বর্ণিবারে তত।।*
*🍀প্রচ্ছন্ন-ভাবেতে আসি যত দেবগণ।*
*🍀প্রতিষ্ঠার কালে গোরা করেন দর্শন।।*
*🍀প্রতিষ্ঠা করিয়া প্রভু শ্রীবংশীবদন।*
*🍀সকলে করান মহাপ্রসাদ ভোজন।।বঃশিঃ।।*
*🙏মহাপ্রভুর শ্রীমূর্তি প্রতিষ্ঠা-কার্য‍্য সমাপন হলে তাঁর নিত‍্যপূজা ও ভোগের জন্য শ্রীশ্রীঈশ্বরী তাঁর ভাই শ্রীপাদ যাদব মিশ্রের পুত্রকে নিয়োজিত করলেন।বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতা ও ভ্রাতৃষ্পুত্র শ্রীযাদবনন্দন মহাপ্রভুর সেবার ভার প্রাপ্ত হয়ে কৃতার্থ হলেন।সর্বকর্ম পরিত‍্যাগ করে তাঁরা পিতা-পুত্রে শ্রীশ্রীমহাপ্রভুর সেবাকার্য‍্যে মনোনিবেশ করলেন।অদ‍্যাবধি শ্রীপাদ যাদব মিশ্রের বংশাবলী শ্রীশ্রীমহাপ্রভুর দারুমূর্তির নিত‍্য পূজা করে আসছেন।শ্রীধাম নবদ্বীপের গোস্বামীগণ এই যাদব মিশ্রের বংশসম্ভূত।ইঁহারা শক্তিমন্ত্রে দীক্ষিত হলেও মহাপ্রভুর শ‍্যালক বংশ বলে বৈষ্ণবোচিত সকল কর্মই করে আসছেন।শ্রীমন্মহাপ্রভুর কৃপায় এখনও তাঁরা পরিপূর্ণ রয়েছেন।শ্রীগৌরাঙ্গসুন্দর তাঁর শ‍্যালকবংশের উপর বড়ই কৃপাবান।মহাপ্রভু তাঁর শ্বশুর শ্রীপাদ সনাতন মিশ্রের অনুরোধে তাঁর পুত্র যাদবের প্রতিপালনের ভার নিয়েছিলেন, অদ‍্যাবধি মহাপ্রভু সেই অনুরোধ রক্ষা করে আসছেন।মহাপ্রভুর শ‍্যালক বংশের শ্রীবৃদ্ধি লক্ষিত হয়।এ কার্য‍্যেও মহাপ্রভুর লীলার রহস‍্য অনুভূত হয়।মহাপ্রভু ঐশ্বর্য‍্য দানে শ‍্যালকবংশকে ভুলিয়ে রেখেছেন।*
🙌🙌🙌🙌জয় মহাপ্রভুর জয়🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬৮. শ্রীধাম-নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তি-প্রতিষ্ঠা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya168.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৮. শ্রীধাম-নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তি-প্রতিষ্ঠা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya168.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৭. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya167.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬৮)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*🙌শ্রীধাম-নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তি-প্রতিষ্ঠা🙌*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*আমার আদেশ এই করহ শ্রবণ।*
*যে নিম্ব-তলায় মাতা দিলা মোরে স্তন।।*
*সেই নিম্ব-বৃক্ষে মোর মূর্তি নির্মাইয়া।*
*সেবন করহ তাতে আনন্দিত হৈয়া।।*
*সেই দারু-মূর্তি মধ্যে মোর হবে স্থিতি।*
*এ লাগি সেবাতে তার পাইবে পীরিতি।।*
                        *(বংশী শিক্ষা গ্রন্থ)*
*🙏শ্রীগৌরাঙ্গের অপ্রকট সংবাদে ভক্তবৃন্দ শোকে আকুল হয়ে দিবানিশি কাঁদতে লাগলেন। নদীয়াবাসী শোকের সাগরে ভাসছে। বংশীবদনের দুঃখের সীমা নেই।ঈশান নিত‍্যধামে গমন করেছেন।তিনি ভাগ‍্যবান ছিলেন।বংশীবদন ঈশানের ভাগ‍্য স্মরণ করে নিজ মন্দ-ভাগ‍্যকে শতবার ধিক্কার দিচ্ছেন, আর নিশিদিন রোদন করছেন। কেঁদে কেঁদে তাঁর চক্ষু দুটি অন্ধ হবার উপক্রম হয়েছে।বংশীবদনের দুঃখে বিষ্ণুপ্রিয়া দেবীও কাতরা।তিনি গৃহের বাহির হন না।রুদ্ধ-দ্বার -গৃহে বসে কঠোর ভজনে দিন রাত্রি অতিবাহিত করছেন।বংশীবদন ঈশ্বরীর কঠোর ভজন-প্রথা দেখে মনে বড় কষ্ট পাচ্ছেন।কিন্তু সাহস করে কিছু বলতে পারছেন না।এইভাবে কিছুকাল কেটে গেল।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ও বংশীবদন উভয়েই একদিন রাত্রে স্বপ্ন দেখলেন,যেন শ্রীমন্মহাপ্রভু বলছেন, আমার জন্য তোমরা মিছে ক্রন্দন করিও না।আমার এই আদেশ শ্রবণ কর।যে নিম্ব-বৃক্ষতলে আমার জন্ম, আর নিম্ব-বৃক্ষ-মূলে বসে জননী আমাকে স্তনপান করাতেন,সেই নিম্ববৃক্ষ দ্বারা আমার দারুমূর্তি নির্মাণ করিয়ে এই নবদ্বীপ-ধামে প্রতিষ্ঠা কর,এবং তার সেবা কর।সেই দারুমূর্তির মধ্যে আমার স্থিতি হবে। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া অন্দর মহলে নিজ ঘরে শয়ন করেছিলেন।বংশীবদন বহির্বাটিতে নিদ্রিত ছিলেন।উভয়েই নিশি-শেষে একই সময়ে মহাপ্রভুর এই স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে দুই ঘরে দুই জন চিৎকার করে কেঁদে উঠলেন।*
*🍀প্রভুর একথা স্বপ্নে শ্রবণ করিয়া।*
*🍀দুই ঘরে দুই জন উঠেন কান্দিয়া।।বঃশিঃ।।*
*🌻উভয়ে উভয়ের স্বপ্ন-বৃত্তান্ত শ্রবণ করে বিস্মিত হলেন।মনে মনে মহাপ্রভুর আদেশ পালনে দৃঢ় সঙ্কল্প হয়ে বংশীবদন সেই দিনই কর্মকার ডেকে মহাপ্রভুর গৃহে থাকা পুরাতন নিমগাছটি কাটালেন।*
*🍀রজনী প্রভাত হইলে ডাকিয়া কামার।*
*🍀সেই নিম্ব-বৃক্ষ কাটে চট্টের কুমার।।ঐ।।*
*🌻অতঃপর একজন সুদক্ষ ভাস্করকে ডেকে শ্রীগৌরাঙ্গ সুন্দরের দারুমূর্তি নির্মাণ করতে আদেশ দিলেন।ভাস্কর এসে কেঁদে করযোড়ে বংশীবদনের কাছে নিবেদন করল,তার দ্বারা এই গুরুতর কাজ সুসম্পন্ন হবার আশা নাই।বংশীবদন তাকে আশ্বাস বাক‍্যে বললেন, মহাপ্রভু শক্তি দান করবেন।তুমি এই শুভ কাজে হস্তক্ষেপ কর।*
*🍀তবে ডাক দিয়া বংশী কহেন ভাস্করে।*
*🍀গৌরাঙ্গের মূর্তি এই কাষ্ঠে দাও ক'রে।।*
*🍀ভাস্কর কান্দিয়া কহে মোর শক্তি নাই।*
*🍀বংশী কন দিবে শক্তি ঠাকুর নিমাই।।বঃশিঃ।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧

 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬৭. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya167.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৭. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya167.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৬. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya166.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 *(১৬৭)👣ঈশ্বরী বিষ্ণুপ্রিয়া👣*
*👌শ্রীনিবাসকে কৃপা ঈশ্বরীর।*
========================
*🌺 দাস গদাধর শ্রীনিবাসকে এই কারণে বর্জন করলেন।এতে শ্রীনিবাসের অপরাধ বিশেষ কিছু নাই।পন্ডিত গোস্বামীর কথাটি দাস গদাধরকে জানাতে কিছু বিলম্ব হয়েছিল।ইতিমধ‍্যে তিনি পন্ডিত গোস্বামীর অপ্রকট সংবাদ পেয়েছেন।তাই তাঁর বিশেষ দুঃখ যে তিনি পূর্ব প্রতিজ্ঞা রক্ষা করতে পারলেন না।এই কারণে দাস গদাধর বালক শ্রীনিবাসের উপর ক্রোধ হল এবং তাঁকে বর্জন করলেন।ব্রাহ্মণ বালক বৈষ্ণফের কোপে পড়লেন।শত অপরাধীর ন‍্যায় নদীয়ার দ্বারে দ্বারে কেঁদে বেড়ালেন।কিছুতেই দাস গদাধরের ক্রোধের শান্তি হল না দেখে গঙ্গায় প্রাণ বিসর্জন করবেন বলে মনে মনে স্থির করলেন।*
*🍀অপরাধী দেহ রাখিবারে না যুয়ায়।*
*🍀আত্মঘাত মহাদোষ কি করি উপায়।।অঃবঃ।।*
*🌷এই মনে করে গঙ্গার ঘাটে নিশ্চেষ্টবৎ পড়ে রইলেন।অন্নজল ত‍্যাগ করে প্রাণপাত করবেন এই স্থির করলেন।ঈশানের মুখে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী এই কথাটিও শুনলেন। শুনে দাস গদাধরকে ডেকে পাঠালেন।শ্রীনিবাসকেও ডেকে পাঠালেন।ভক্তবৃন্দের সঙ্গে উভয়েই প্রসাদ-বন্টনের সময় মহাপ্রভুর আঙ্গিনায় দাঁড়ালেন।তখন দেবী দাস গদাধরকে বললেন=*
*🍀গদাধরে কহে একি অপূর্ব কাহিনী।*
*🍀ব্রাহ্মণ বালক প্রাণ ছাড়ে ইহা শুনি।।*
*🍀জানিয়া না কহে যদি অপরাধ ভাল।*
*🍀বিস্মৃতি হইল তাহে কি করু ছাওয়াল।।*
*🍀যদি বা আমারে চাহ মোর বোল ধর।*
*🍀সাক্ষাতে আনিয়া অপরাধ ক্ষমা কর।।*
*🍀আমার অগ্রেতে তুমি অপ্রকট হৈয়া।*
*🍀করহ প্রসাদ অপরাধ ঘুচাইয়া।।অঃবঃ।।*
*🌻দাস গদাধর বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশ শিরোধার্য‍্য করে বালক শ্রীনিবাসের সকল অপরাধ মার্জনা করলেন।মহাপ্রভুর আঙ্গিনায় দেবীর সম্মুখে শ্রীনিবাস ঠাকুরের অপরাধ ভঞ্জন হ'ল।ব্রাহ্মণ-কুমার শ্রীনিবাস দাস গদাধরের চরণ ধরে ধূলায় লুটিয়ে পড়লেন।দাস গদাধর শ্রীনিবাসকে হাত ধরে উঠিয়ে প্রেমালিঙ্গন দান করে প্রসন্ন করলেন।*
*🍀গদাই চরণ ধরি ঠাকুর পড়িলা*।
*🍀উঠাইয়া আলিঙ্গন প্রসাদ করিলা।।অঃবঃ।।*
*🌻শ্রীনিবাস ঈশ্বরীর কৃপায় দাস গদাধরের আলিঙ্গন প্রসাদ পেয়ে কৃতার্থ হলেন। তিনি উপস্থিত ভক্তগণের চরণ-ধূলি নিলেন।তার পর প্রসাদান্ন নিয়ে নিজ জায়গায় আসিলেন।এসে সকলকে বিতরণ করলেন।*
*🍀সর্ব পার্ষদের পায় দন্ডবৎ করি*।
*🍀উঠিয়া সভার লইল চরণের ধূলি।।*
*🍀তবে প্রসাদান্ন লইয়া আইলা সেখানে।*
*🍀এক এক করি বাঁটি দিলা সর্বজনে।।ঐ।।*
*🌻শ্রীনিবাসের অপরাধ-ভঞ্জন কাহিনী যিনি শ্রদ্ধার সহিত শ্রবণ ও পঠন করেন,তাঁর বৈষ্ণব-অপরাধ খন্ডন হয়।*
*🍀শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই জন।*
*🍀বৈষ্ণবাপরাধ তার হয় বিমোচন।।ঐ।।*
*🌺শ্রীনিবাস ঠাকুরের পরিচয় শুনুন। ইঁহার পিতার নাম শ্রীচৈতন‍্য দাস।ইনি রাঢ়ীয়শ্রেণীর কুলীন ব্রাহ্মণ সন্তান।নদীয়া জেলার অন্তর্গত উত্তর-চাকন্দী গ্রামে শ্রীনিবাস ঠাকুরের আবির্ভাব হয়।শ্রীচৈতন‍্য দাসের পূর্ব নাম গঙ্গাধর ভট্টাচার্য্য। শ্রীশ্রীগৌরাঙ্গসুন্দরের কৃপাপাত্র হলে বৈষ্ণব মতে ইঁহার নাম হয় শ্রীচৈতন‍্য দাস।শ্রীনিবাসের মাতার নাম লক্ষ্মীপ্রিয়া।শ্রীচৈতন‍্য দাস অপুত্রক ছিলেন।নীলাচলে মহাপ্রভুকে দর্শন করতে গিয়ে শ্রীশ্রীজগন্নাথদেবের কাছে একটি পুত্র কামনা করেন। শ্রীশ্রীমহাপ্রভুর কৃপায় এই পুত্ররত্নটি লাভ হয়।অতি শৈশবকালেই শ্রীনিবাসের পিতৃ বিয়োগ হয়।তাঁর মাতুলাশ্রয় কাটোয়ার কাছে যাজিগ্রামে কিছুদিন বাস করে সেখানে বিদ‍্যাশিক্ষা করেন।শৈশবকাল হতেই বালক শ্রীনিবাসের মনে তীব্র বৈরাগ‍্যের উদয় হয়। সংসারাশ্রমে থাকতে তাঁর এক দন্ডও মন লাগত না।মাতুলাশ্রয় ত‍্যাগ করে তিনি মহাপ্রভুর শ্রীচরণ দর্শন লালসায় নীলাচলে গমন করেন।নীলাচলে গিয়ে মহাপ্রভুর অপ্রকট সংবাদে জীবন্মৃত হয়ে পড়েছিলেন।পন্ডিত গোস্বামী গদাধরের সঙ্গে সাক্ষাৎ হল।পন্ডিত গোস্বামীর প্রতি মহাপ্রভুর আদেশ ছিল শ্রীনিবাস নীলাচলে আসিলে তাকে ভাগবতের শ্রীকৃষ্ণলীলা শুনাবেন।পন্ডিত গোস্বামী ভাগবত খানি নেত্রজলসিক্ত হয়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তিনি শ্রীনিবাসকে বললেন।*
*🍀শ্রীভাগবত পড়াইতে প্রভুর আজ্ঞা আছে।*
*🍀অশ্রুজলে অক্ষর সব লুপ্ত হইয়াছে।।*
*🍀আমার লিখন দিহ নরহরি হাতে।*
*🍀নবীন পুস্তক এক দেন তোমার সাথে।।*
*🍀তোমার নিমিত্ত প্রভুর আজ্ঞা বলবান।*
*🍀বিলম্ব না কর সব কর সমাধান।।*
*🍀রাধা-কৃষ্ণ-লীলাকালে শ্রীগুণমঞ্জরী।*
*🍀সেই সে গোপাল ভট্ট সমান মাধুরী।।*
*🍀শিষ‍্য হব প্রভু বড় সাধ আছে মনে।*
*🍀গুণমঞ্জরী নাম শুনি উল্লাস শ্রবণে।।*
*🍀মঞ্জরীকে প্রভুর আজ্ঞা হইয়াছে দেখি।*
*🍀নবদ্বীপে ঈশ্বরী জিউ স্থানে পাবে সাক্ষী।।*
*🍀গোপীনাথের অধর-শেষ করিয়া ভক্ষণ।*
*🍀আজি শুভদিন গৌড়ে করহ গমন।।প্রেঃবিঃ।।*
*🌻পন্ডিত গোস্বামীর অতি বৃদ্ধ হয়েছেন।পূর্ণ জরাগ্রস্ত। তাঁর তখন নিত‍্যধাম গমনের সময় এসেছে দেখে শ্রীনিবাস ভাবলেন, গৌড়দেশ হতে ফিরে এসে আর হয়ত ইঁহার দর্শনলাভের সম্ভাবনা নাই।কি করবেন,আজ্ঞা বলবান। তিনি গৌড়দেশে ফিরে এলেন।পথের মধ্যে পন্ডিত গোস্বামীর অপ্রকট সংবাদ পেয়ে হাহাকার করতে করতে দুঃসংবাদ নিয়ে নবদ্বীপে এসে পড়লেন।নবদ্বীপে এসে কিভাবে ঈশ্বরীর কৃপা লাভ করলেন তা পূর্বে বর্ণিত হয়েছে।*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৮. শ্রীধাম-নবদ্বীপে শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীমূর্তি-প্রতিষ্ঠা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya168.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬৬. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya166.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৬. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya166.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৫. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya165.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬৬)👣ঈশ্বরী বিষ্ণুপ্রিয়া👣*
*🍀শ্রীনিবাসকে কৃপা ঈশ্বরীর🍀*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻তিনি প্রেমানন্দ কাঁদতে কাঁদতে ঈশ্বরীর পদতলে লুটিয়ে পড়লেন।*
*🍀এত কহি বস্ত্রে বেষ্টিত চরণ-অঙ্গুলি।*
*🍀শ্রীনিবাসে ডাকি চরণ দিলা মাথে তুলি।।*
*🍀চরণ পরশে অতি প্রেমাবেশ হৈলা।*
*🍀লোটাঞা ধরণীতলে কান্দিতে লাগিলা।।ঐ।।*
*🌼ধন‍্য তুমি শ্রীনিবাস! তোমার তুল‍্য সৌভাগ্যশালী পুরুষ জগতে কেউ জন্মিয়েছে কিনা সন্দেহ।ঈশ্বরী আজ তোমাকে যে কৃপা দেখালেন,শিব-বিরিঞ্চি তা পাবার আশায় যুগযুগান্তর তপস‍্যা করছেন। অজ-ভব-বাঞ্জিত শ্রীশ্রীগৌরাঙ্গ-ঘরণীর পদরজ পেয়ে তুমি আজ ধন‍্য হলে,দেবতা অপেক্ষাও শ্রেষ্ঠ হলে! তুমি শ্রীগৌরহরির দ্বিতীয় কলেবর, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বরপুত্র।তাই তোমার এত সৌভাগ্য।তোমার কৃপাপ্রার্থী হয়ে তোমার চরণতলে পতিত হলাম।আচার্য‍্য ঠাকুর!দয়া নিধে!শ্রীগৌরাঙ্গের প্রকাশ মূর্তি! অধম বলে চরণে ঠেলিও না।শ্রীচরণের রেণু করে রাখিও।বৈষ্ণব গোসাঞি!এ অধমকে শ্রীচরণের ধূলি করে রাখতে কৃপণতা করিও না।জীবাধমের এই ভিক্ষাটি রাখবে কি? শ্রীচরণ-ধূলি দিয়ে শ্রীনিবাসকে কৃপা করে বিষ্ণুপ্রিয়া দেবী তাঁকে বললেন,*
*🍀শুন শুন ওহে বাপু তুমি ভাগ‍্যবান।*
*🍀তোমাতে চৈতন‍্য শক্তি ইথে নাহি আন।।*
*🍀তবে শান্তিপুর যাই খড়দহে যাবে।*
*🍀আচার্য‍্য গোসাঞি দেখি পরিচয় পাবে।।*
*🍀খড়দহ যাইয়া দেখিবে নিত‍্যানন্দ।*
*🍀তোমা পাইয়া জাহ্নবীর হইবে আনন্দ।।*
*🍀বিলম্ব না কর বড় যাও শীঘ্র করি।*
*🍀অনেক শুনিবে দেখিবে রূপের মাধুরী।।*
*🍀সর্বত্র মিলন করি যাও বৃন্দাবন।*
*🍀সর্ব সিদ্ধি হবে পথে করিবে স্মরণ।।ঐ।*
*🌻 পূর্বে বলা হয়েছে দাস গদাধর কর্তৃক শ্রীনিবাস বর্জিত হন।(প্রেম বিলাস গ্রন্থে একথা নাই)।এই কাহিনীটি শ্রীনিবাস ঠাকুরের শিষ্য মনোহর দাস রচিত অনুরাগবল্লী গ্রন্থে বিস্তারিত ভাবে বর্ণিত আছে।পন্ডিত গোসাঞি গদাধর শ্রীনিবাসের দ্বারা দাস গদাধরকে তরজা-প্রহেলী দ্বারা বলে পাঠিয়েছিলেন।*
*🍀মিতাকে কহিও মিতা যাবেন ও বাড়ী।*
*🌻শ্রীনিবাস ঠাকুরের দ্বারা এই সংবাদটি পাঠিয়েছিলেন।*
*🍀পন্ডিত গোসাঞি যেই সন্দেশ কহিল।*
*🍀দাস গদাধর প্রতি তাহা পাসরিল।।*
*🍀সর্বত্র ফিরিয়া নবদ্বীপ আগমন।*
*🍀দাস গদাধর হেরি হইলা স্মরণ।।অঃবঃ।।*
*🌺বালক শ্রীনিবাস কথাটি একেবারে বিস্মৃত হয়ে গিয়েছিলেন।দাস গদাধরকে দেখিবা মাত্র মনে হল।তাই তখন তাঁকে অতি সঙ্কুচিত হয়ে নিবেদন করলেন।এতে হিতে বিপরীত হল।দাস গদাধর শ্রীনিবাসের মুখে এই তরজা-প্রহেলী শুনেই রোদন করতে করতে ভূমিতে পড়ে গেলেন। নানাবিধ বিলাপ করে কাঁদতে কাঁদতে বাহ‍্যজ্ঞানহারা হয়ে জড়বৎ হয়ে রইলেন।কতক্ষণ পরে বাহ‍্যজ্ঞান হলে শ্রীনিবাসকে বললেন=*
*🍀বহুত বিলাপ করি রোদন করিলা।*
*🍀 কতক্ষণে বাহ‍্যদশা কহিতে লাগিলা।।*
*🍀আরে বিপ্র-বালক তোঁ করিলি অকার্য‍্য।*
*🍀 প্রভুর বিরহ আর এ কথা অসহ‍্য।।*.
*🍀পন্ডিত গোসাঞি অপ্রকট সমাচার।*
*🍀আসিয়াছে দিনা চারি কি করিব আর।।*
*🍀আগে যদি জানি তোঁ ধাই তো শীঘ্র তরে।*
*🍀শুনি তো কি মর্ম-কথা কহিতা আমারে।।*
*🍀তাহার আমার এই সু-সত‍্য বচন।*
*🍀শেষকালে অবশ‍্য পাঠাব বিবরণ।।*
*🍀যথা তথা থাক আমি হইবা বিদিত।*
*🍀কতদিন অপেক্ষা করিব সুনিশ্চিত।।*
*🍀সে কথা নহিলে মোর হৈল বড় দুঃখ।*
*🍀চলি যাহ পুন মোরে না দেখাইহ মুখ।।*
                     *(অনুরাগ বল্লী গ্রন্থ )*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৭. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya167.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬৫. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya165.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৫. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya165.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৪. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya164.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬৫)👣শ্রীশ্রীঈশ্বরী বিষ্ণুপ্রিয়া👣*
*👌শ্রীনিবাসকে কৃপা ঈশ্বরীর*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻ঈশ্বরী বিষ্ণুপ্রিয়া কিছুক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে বালক শ্রীনিবাসকে সস্নেহে কহিলেন "বাপু!প্রবীণ হলে তুমি বৃন্দাবনে যেও।এক্ষণে প্রসাদ পেয়ে চিত্তস্থির কর।*
*🍀চৈতন‍্যের শক্তি বিনা এমন দশা নহে।*
*🍀প্রবীণ হইলে যাবে এবে উপযুক্ত নহে।।*
*🍀এই আজ্ঞা পাইয়া সাবধানে হইলা বাহির।*
*🍀প্রসাদ ভক্ষণ কর চিত্ত হউক স্থির।।প্রেঃবিঃ।।*
*🌼ঈশান কাছে বসে শ্রীমতীর আদেশ ও শ্রীনিবাসের কাতরোক্তি নিবেদন সবই শুনলেন।শ্রীনিবাসের প্রতি বিষ্ণুপ্রিয়া দেবীর অপার কৃপা দেখে বিস্মিত হলেন।এইরকম কৃপা, বিষ্ণুপ্রিয়া দেবী ইতিপূর্বে কখন কারও প্রতি,প্রদর্শন করেন নাই।সকল ভক্তবৃন্দ শ্রীনিবাসকে ধন‍্য ধন‍্য করতে লাগলেন।বালক শ্রীনিবাস দেবীর আদেশ পেয়ে আঙ্গিনা হতে উঠে এসে গৃহদ্বারে বসে রইলেন।*
*🌺শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ঈশানের কাছে শ্রীনিবাসের সমাচার নিলেন।সে দিন আর দেবীর সঙ্গে সাক্ষাৎ হল না।শ্রীনিবাস মহাপ্রভুর গৃহদ্বারে বসে সমস্ত রাত্রি রোদন করে কাটালেন। হা গৌরাঙ্গ!হা পন্ডিত গোসাঞি! বলে কাঁদতে কাঁদতে দারুণ উৎকণ্ঠাতে নিশিযাপন করলেন।ঈশান এই সব কথা বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে নিবেদন করলেন।সব কথা শুনে শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর অধিকতর কৃপা ও করুণার উদ্রেক হল।কি করে বালক শ্রীনিবাসকে শান্ত করবেন,কিভাবে তার মন সুস্থির হবে,ঈশ্বরী সেদিন রাত্রিতে শয়ন করেও ভাবতে লাগলেন।শ্রীগৌরাঙ্গ স্মরণ করে এই সকল ভাবতে ভাবতে বিষ্ণুপ্রিয়ার তন্দ্রা এলো।তখন রাত্রি প্রায় তৃতীয় প্রহর,চতুর্দিক নিস্তব্ধ, জনপ্রাণীর সাড়া-শব্দ নেই।এই সময়ে শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী স্বপ্ন দেখলেন=*
*🍀রাত্রি শেষে সংকীর্তনে একত্রেদুই ভাই।*
*🍀নাচিতে নাচিতে কহে কোথা মোর আই।।*
*🍀তোমার বধূ মোর শ্রীনিবাসে বহির্দারে।*
*🍀রাখিয়া আনন্দে আছেন আপনার ঘরে।।*
*🍀আমার যতেক কার্য‍্য শ্রীনিবাস লৈয়া।*
*🍀অভিরাম স্থানে পাঠাও ঈশান সঙ্গে দিয়া।।ঐ।।*
*🌻এই পরম অদ্ভুত স্বপ্ন দেখে বিষ্ণুপ্রিয়ার নিদ্রাভঙ্গ হল।বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে শয‍্যা হতে উঠে দাসীগণের দ্বারা তৎক্ষণাৎ ঈশানকে ডেকে পাঠালেন।সেই সময় ঈশান নিদ্রিত ছিল।অনেক ডাকাডাকির পর তাঁর নিদ্রাভঙ্গ হল।তিনি করজোড়ে অপরাধীর মতো বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এসে দাঁড়ালেন।*
*🍀ঈশান ঈশান ব'লে ডাকে দাসীগণ।*
*🍀নিদ্রাগত অতি ঈশান নাহিক চেতন।।*
*🍀বহুক্ষণে ঈশানের চেতন হইল*
*🍀ভয়ে অতি আপনাকে অধন‍্য মানিল।।*
*🍀যোড়হস্তে ঈশ্বরীর নিকট আইলা।*
*🍀মোর কাছে শ্রীনিবাস আনি আজ্ঞা দিলা।।ঐ।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ঈশানকে আজ্ঞা দিলেন শ্রীনিবাসকে আঙ্গিনায় নিয়ে এসো।ঈশান তক্ষুনিই দেবীর আজ্ঞা প্রতিপালন করলেন।শ্রীনিবাস এসে পুনরায় মহাপ্রভুর আঙ্গিনায় ঈশ্বরীর সামনে দাঁড়িয়ে কোটি কোটি দন্ডবৎ প্রণাম নিবেদন করলেন।তখন ঈশ্বরী কিভাবে বালক শ্রীনিবাসকে কৃপা করলেন শুনুন।শ্রীনিবাসকে ঈশ্বরী কাছে ডাকলেন। ঈশ্বরীর শশিকলা-বিনিন্দিত চম্পকপুষ্প-সদৃশ শ্রীচরণ-অঙ্গুলি বস্ত্রাবৃত করে,শ্রীনিবাসের মস্তকে স্পর্শ করালেন।বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীপদরজস্পর্শে শ্রীনিবাসের প্রেমাবেশ হল। তিনি প্রেমানন্দে কাঁদতে কাঁদতে ঈশ্বরীর পদতলে লুটিয়ে পড়লেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬৬. শ্রীনিবাসের প্রতি ঈশ্বরীর কৃপা 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya166.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds