শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৭১. শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন-বৃত্তান্ত শ্রবণে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুঃখ। শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya171.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৭১)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন-বৃত্তান্ত শ্রবণে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুঃখ।শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*যে কষ্ট সহেন মাতা কি কহিমু আর।*
*অলৌকিক শক্তি বিনা ঐছে শক্তি কার।।*
                    *(অদ্বৈত প্রকাশ)*
*🙏শ্রীশ্রীনিত‍্যানন্দ প্রভু স্বধামে গমন করেছেন।শ্রীঅদ্বৈতাচার্য‍্য তাঁর আনা ধন শ্রীগৌরাঙ্গ বিহনে জীবন্মৃত হয়ে শান্তিপুরে বাস করছেন।তিনি এক্ষণে অতি বৃদ্ধ হয়েছেন।তাঁর বাল‍্য সহচর,ঈশান নাগরকে একদিন ডেকে বললেন, ঈশান!একবার নবদ্বীপের সমাচার নিয়ে এসো।তখন শচীমা দেহত‍্যাগ করেছেন।বিষ্ণুপ্রিয়া মাতা কেমন আছেন, কি ভাবে জীবন অতিবাহিত করছেন,একবার তুমি তত্ত্ব নিয়ে এসো।*
*🍀একদিন মুঞি কীট প্রভু আজ্ঞা দ্বারে।*
*🍀নবদ্বীপের তত্ত্ব জানি আইনু শান্তিপুরে।।অঃপ্রঃ।।*
*🌻ঈশান নাগর অদ্বৈতাচার্য‍্যের আদেশে নবদ্বীপে এসে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কঠোর শ্রীগৌরাঙ্গ ভজন প্রথা স্বচক্ষে দেখে এসে অদ্বৈতাচার্য‍্যকে সবকথা বিস্তারিত বললেন।নবদ্বীপে গিয়ে দামোদর পন্ডিতের অনুগ্রহে ঈশান নাগর বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীচরণ দর্শন লাভে কৃত কৃতার্থ হয়েছিলেন।গদাধর দাস,শ্রীরাম পন্ডিত প্রভৃতি ভক্তগণ প্রসাদ নিতে দেবীর মন্দিরে নিত‍্য আসিতেন।ঈশান নাগর স্বপ্রণীত শ্রীশ্রীঅদ্বৈত-প্রকাশ গ্রন্থে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন সম্বন্ধে যা লিখেছেন, তা পাঠ করলে পাষন্ডেরও পাষাণ-হৃদয় বিগলিত হয়।যে সকল অতি গুহ‍্য-ভজন-কথা ঈশান নাগর দামোদর পন্ডিতের মুখে শুনেছিলেন, তিনি শান্তিপুর গিয়ে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের নিকটে সে সব কথা ব‍্যক্ত করেন।কৃপাময় ভক্তগণ, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজনের কথা শ্রবণ করে প্রাণভরে আস্বাদন করুন ও ক্রন্দন করুন।দেবীর দুঃখে দুই ফোঁটা নয়নজল পড়লে আপনাদের চিত্ত শুদ্ধি হবে,সর্বপাপ ধৌত হবে।শ্রীমতীর কঠোর ভজনের কথা ভক্তিপূর্বক শ্রবণ করুন।শ্রীঈশান নাগর বলছেন=*
*🍀বিষ্ণুপ্রিয়া মাতা শচীদেবীর অন্তর্ধ‍ানে।*
*🍀ভক্ত-দ্বারে দ্বাররুদ্ধ কৈলা স্বেচ্ছাক্রমে।।*
*🍀তাঁর আজ্ঞা বিনা তানে নিষেধ দর্শনে।*
*🍀অত‍্যন্ত কঠোর ব্রত করিলা ধারণে।।*
*🍀প্রত‍্যূষেতে স্নান করি কৃতাহ্নিক হঞা।*
*🍀হরিনাম করি কিছু তন্ডুল লইয়া।।*
*🍀নাম প্রতি এক তন্ডুল মৃৎ-পাত্রে রাখয়।*
*🍀হেন মতে তৃতীয় প্রহর নাম লয়।।*
*🍀জপান্তে সেই সংখ‍্যার তন্ডুল মাত্র লইয়া।*
*🍀যত্নে পাক করে মুখ বস্ত্রেতে বান্ধিয়া।।*
*🍀অলবণ অনুপকরণ অন্ন লইয়া।*
*🍀মহাপ্রভুর ভোগ লাগায় কাকুতি করিয়া।।*
*🍀বিবিধ বিলাপ করি দিয়া আচমনী।*
*🍀মুষ্টিক-প্রসাদ মাত্র ভুঞ্জেন আপনি।।*
*🍀অবশেষে প্রসাদান্ন বিলায় ভক্তেরে।*
*🍀ঐছন কঠোর ব্রত কে করিতে পারে।।অঃপ্রঃ।।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds