✧═══════════•❁❀❁•═══════════✧
৩১. সার্বভৌমের আত্মসাৎ প্রসঙ্গ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori31.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩১)বৈষ্ণব জগতের মাধুকরী*
*সার্বভৌমের আত্মসাৎ প্রসঙ্গ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷ভাবলেও অবাক লাগে, একটি চব্বিশ বছরের বালক তাঁর পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ এক মহা পন্ডিতের হৃদয়ের উপর নিজ চরণ দুইখানি স্থাপন করলেন এবং বাসুদেব ভট্টাচার্য্য নিজেকে কৃতার্থ মনে করে দৃঢ়ভাবে মহাপ্রভুর রাতুল চরণ দুইখানি ধরে প্রেমানন্দে বিভোর হয়ে ব্যাকুলভাবে ক্রন্দন করতে লাগলেন এবং ভাবতে লাগলেন যে এতদিনে আমার চিতচোরাকে পেলাম,তখন তিনি ভাবাবেশে কিভাবে নিজের আত্মনিবেদন করলেন তা শ্রবণ করুন।*
*প্রভুরে!শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ।*
*মুঞি অধমের প্রতি প্রভু কর দৃষ্টিপাত।।*
*তোমারে যে মুঞি পাপী,শিখাইনু ধর্ম।*
*না জানিয়া তোমার অচিন্ত্য শুদ্ধ কর্ম।।*
*হেন কেবা আছে প্রভু, তোমার মায়ায়।*
*মহাযোগেশ্বরাদি মোহ নাহি পায়*।।
*সে তুমি আমারে মোহিত কোন্ শক্তি।*
*এবে দেহ তোমার চরণে প্রেমভক্তি।।*
*জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বপ্রাণ।*
*জয় জয় বেদ বিপ্র সাধু ধর্ম প্রাণ*।।
*জয় জয় বৈকুন্ঠাদি লোকের ঈশ্বর।*
*জয় জয় শুদ্ধ সত্বরূপ ন্যাসীবর।।*
*🌺গৌর ভগবান তখন সম্পূর্ণ ঐশ্বর্য্য ভাব। তিনি ভগবান ভাবে সার্বভৌমের বক্ষে পাদপদ্ম ধারণ করিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য্য তাঁর পিতার সমবয়স্ক,পরমপূজ্য,তথাপি তিনি তাঁর বক্ষে নিজ পাদপদ্ম ধারণ করে আছেন আর এই বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ তাঁর শ্রীচরণ ধরে আর্তিপূর্ণ ভাবে আত্মনিবেদন করেছেন।তিনি যেন সাক্ষাৎ নীলাচল চন্দ্রের সাক্ষাৎ দর্শন পেয়েছেন এবং তাঁর অভীষ্ট দেবের চরণ কমলে একের পর এক মনের সব কথায় নিবেদন করলেন। তখন তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে=*
*পতিত তারিতে সে তোমার অবতার।*
*মুঞি পতিতেরে প্রভু করহ উদ্ধার।।*
*বন্দী করিয়াছ মোরে অশেষ বন্ধনে।*
*বিদ্যা ধনে কুলে তোমা জানিব কেমনে।।*
*এবে এই কৃপা করো সর্বজীব নাথ।*
*অহর্নিশ চিত্ত যেন রহয়ে তোমাত*।।
*অচিন্ত্য অগম্য প্রভু তোমার বিহার।*
*তুমি না জানাইলে জানিতে শক্তি কার।।*
*আপনিই দারুব্রহ্ম রূপে নীলাচলে।*
*বসিয়া আছহ ভোজনের কুতূহলে।।*
*আপন প্রসাদ করো আপনে ভোজন।*
*আপনে আপনা দেখি করহ ক্রন্দন।।*
*আপনে আপনা দেখি হও মহামত্ত*।
*এতেক কে বুঝে প্রভু তোমার মহত্ত।।*
*আসলে যে আপনারে জান তুমি মাত্র।*
*আর জানে যে জন তোমার কৃপা পাত্র।।*
*মুঞি ছার তোমারে বা জানিমু কেমনে।*
*যাতে মোহ মানে অজ-ভব দেবগণে।।*
*🌹পতিতপাবন করুণাময় গৌরহরি তখন দেখলেন যে বিদ্যাগর্বী ভট্টাচার্যের অহংকার দূরীভূত হয়েছে। পান্ডিত্যের অভিমান চূর্ণবিচূর্ণ হয়েছে এবং তখন সার্বভৌম মহাপ্রভুর শ্রীচরণ ধারণ করে কাঁদতে কাঁদতে বলছেন "মুঞি পতিতেরে প্রভু করহ উদ্ধার"। দয়ার সাগর,চিরসুন্দর, জগৎসুন্দর মহাপ্রভুর মনে তখন কৃপার সঞ্চার হল এবং তিনি তাঁর ভক্তকে সান্ত্বনা দিবার জন্য কহিলেন=*
*শুন সার্বভৌম! তুমি আমার পার্ষদ।*
*এতেক দেখিলা তুমি এতেক সম্পদ।।*
*তোমার নিমিত্তে মোর হেথা আগমন।*
*অনেক করিয়াছ তুমি মোর আরাধন।।*
*ভক্তের মহিমা তুমি যতেক কহিলা*।
*ইহাতে আমারে বড় সন্তোষ করিলা।।*
*যতেক কহিলা তুমি সব সত্য কথা*।
*তোমার মুখেতে কেন আসিবে অন্যথা।।*
*শত শ্লোক করি তুমি যে কৈলে স্তবন।*
*যে জন করয়ে ইহা শ্রবণ পঠন।।*
*আমাতে তাহার ভক্তি হইবে নিশ্চয়।*
*সার্বভৌম শতক বলি লোকে যেন কয়।।*
*যে কিছু দেখিলে তুমি প্রকাশ আমার।*
*সঙ্গোপ করিবা,পাছে জানে কেহ আর।।*
*যতেক দিবস মুঞি থাকিব পৃথিবীতে।*
*তাবৎ নিষেধ কৈল কাহারে কহিতে।।*
*আমার দ্বিতীয় দেহ নিত্যানন্দচন্দ্র*।
*ভক্তি করি সেবিহ তাঁর পদ দ্ন্দ্ব।।*
*পরম নিগূঢ় তিঁহো কেহ নাহি জানে।*
*আমি যারে জানাই সেই যে জানে তানে।।*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*এত শুনি হরি তবে,ডাকি লয়ে গোপী সবে,*
*কহিলেন ইচ্ছা পূর্ণ করিব সবার।*
*দয়াময় বনমালী,গোপী সাথে করি কেলি,*
*পরিতৃপ্ত করিলেন ইচ্ছা যে যাহার।।*
*গোপী নারী যেথা যত,সংখ্যা তার ষোল শত,*
*প্রত্যেকে হেরিল সাথে আছে কৃষ্ণধন।*
*বাঞ্জাকল্পতরু যিনি,বহু দেহ লন তিনি,*
*গোপীদের মনোবাঞ্জা করিতে পূরণ।।*
*গোপীদের জনার্দন,দিয়া প্রেম আলিঙ্গন,*
*সবার বাসনা তবে করেন পূরণ*।
*একে একে গোপী আসে,মদন মোহন পাশে,*
*কহে তারা দাসী মোরা দাও গো চরণ।।*
👣👣👣👣👣👣🙌👣👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
