✧═══════════•❁❀❁•═══════════✧
৩৬. বিরহে ভাবোচ্ছাস 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu36.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৬)শ্রীগৌরাঙ্গমহাপ্রভু সংক্ষিপ্ত কথন*
*🍀🍀বিরহ ভাবোচ্ছাস🍀🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শিরীষ কুসুম যেন,কোমল চরণ তেন,*
*পরশিতে মনে লাগে ভয়।*
*ভূমেতে দাঁড়াও যবে,প্রাণ মোর লও তবে,*
*হেলিয়া পড়এ পাছে সর্বত্র।।*
*🌻এইকথা বলতে বলতে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী নিস্তব্ধ হয়ে গেলেন।নয়নের তপ্ত অশ্রু বক্ষে বেয়ে অঝোরে ঝরতে লাগল।মুখ বন্ধ করে বুকে হাত দিয়ে প্রভু গৌরহরি কেবল শুনলেন। পুত্র বৎসলা স্নেহের খনি শচীমাতা নিমাইচাঁদকে নিজে কোলে টেনে গদগদ কন্ঠে বললেন, বাপ নিমাই! বাপরে আমায় ছেড়ে যাসনে।এই পোড়া পরাণ বেঁচে আছে শুধু তোর মুখখানা দেখে।*
*না যাইও না যাইও বাপ!আমারে ছাড়িয়া।*
*পাপ জীউ আছে তোর শ্রীমুখ দেখিয়া।।*
*🌻তোর দাদা বিশ্বরূপ আমার বক্ষে শেল দিয়ে ছেড়ে চলে গেল।তোর পিতা অকালে আমাদের ছেড়ে চলে গেলেন, শোকসাগরে ভাসিয়ে।আমি এই সকল নিদারুণ দুঃখ ভুলে আছি শুধু তোর মুখখানির দিকে তাকিয়ে।তুই গেলে এই প্রাণ আর দেহে বইবে না।তোর পদ্মের মত চক্ষু দুটি,তোর চাঁদপানা বদনখানি,তোর মত্ত হাতির মত গমনভঙ্গী, তোর কান জুড়ান বচন, তোর ঘর আলো করা অঙ্গের বরণ, এসব না দেখে আমার প্রাণ পাখীএ দেহ খাঁচাটি ছেড়ে চলে যাবে।*
*অমিয়া বরিখে যেন সুন্দর বচন।*
*কেমনে বঞ্চিব না দেখি গজেন্দ্র গমন।।*
*🌼ঘরে পূর্ণিমার চাঁদের মত বধূমাতা।তার নয়নে অবিরল অশ্রুজল দেখে কেমনে দেহে প্রাণ রাখব।কোন ভাষা দিয়ে আমি তার সদাতপ্ত প্রাণে শান্তি দিব।তোর বিরহে লক্ষ্মীপ্রিয়া দেহত্যাগ করিল আমার সামনে।বিষ্ণুপ্রিয়াকে কোলে পেয়ে আমি তার দুঃখ ভুলেছি।এখন তোর বিরহে বধূ আমার অনাথিনী,ব্যর্থ জীবন নিয়ে সে কী করবে?কি বলে তাকে প্রবোধ দিব? নিমাই তুই আর কয়দিন থাক। তোর সম্মুখে আমরা দুইজনে প্রাণ বিসর্জন দেই। তারপর যেথা খুশী সেথা চলে যা কেউ ফাধা দেবে না।এইকথা বলতে বলতে শচীমা বিবর্ণ হয়ে গেলেন।দিনে দিনে দেহ অস্থিচর্মসার হয়ে গেল।শোকাকুলা জননী ও ঘরণী আহার নিদ্রা ত্যাগ করে কেবল গুমরে গুমরে কাঁদতে লাগলেন।পরে শচীমা আবার বললেন,নিমাই তুই না হয় জগতের লোককে ধর্মশিক্ষা দিতে এসেছিস, মাকে প্রাণে মেরে জগতকে কি ধর্মশিক্ষা শিখাবি?*
*তুমি ধর্মময় যদি জননী ছাড়িবা।*
*কেমতে জগতে তুমি ধর্ম বুঝাইবা।।*
*🌻শোন নিমাই আমার পরামর্শ।নবদ্দীপে থাক, তোর প্রাণের দোসর নিতাই আছে, তোর অভিন্ন প্রাণ গদাধর আছে।আর কতশত প্রাণের জন আছে।এদের নিয়ে গৃহে থেকে কীর্তনানন্দে ডুবে থাক। এই বলে মা নিমাইর গলা ধরে হা-হুতাশ করতে লাগলেন।মায়ের তপ্ত অশ্রুধারায় নিমাইয়ের সোনার দেহ ভিজে গেল।*
*🙌জয় শচীমা,মহাপ্রভু শ্রীমতীর জয়🙌*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
