✧═══════════•❁❀❁•═══════════✧
৩৩. মহাকীর্তন পথের নির্দেশ 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu33.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
(৩৩)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষিপ্ত কথন*
*মহাকীর্তন পথের নির্দেশ*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻মহাপ্রভু কাজীর আইন অমান্য করে যে বিরাট শোভাযাত্রা করে চাঁদ কাজীর বাড়ীতে গিয়েছিলেন ও যে পথ দিয়ে নিজগৃহে ফিরেছিলেন তার নিখুঁত বর্ণনা শ্রীচৈতন্য ভাগবতে তো আছেই,উদ্ধব দাস পদকর্তার একটি পদেও আছে।*
*🌻গৌরসুন্দর নিজের বাড়ীর গঙ্গার ঘাট হতে কীর্তন শোভাযাত্রা আরম্ভ করলেন, তারপর মাধাইর ঘাট,বারকোনা ঘাট,নগরিয়া ঘাট, এই চারঘাট অতিক্রম করে গঙ্গার নগর দিয়ে সিমুলিয়া পৌঁছিলেন।*
*গঙ্গাতীরে তীরে পথ আছে নদীয়ায়।*
*আগে সেই পথে নাচি যায় গৌররায়।।*
*আপনার ঘাটে বহু নৃত্য করি।*
*তবে মাধাইর ঘাট গেলা গৌরহরি।।*
*বারকোনা-- ঘাটে নগরিয়া-- ঘাটে গিয়া।*
*গঙ্গার নগর দিয়া গেলা সিমুলিয়া।।*
*(শ্রীচৈতন্য ভাঃ মধ্যখন্ড ২৩শ অঃ)*
*নবদ্বীপের শেষ প্রান্তের নগর সিমুলিয়া।মহাপ্রভু সেখানে গিয়ে কাজীর বাড়ীর পথ ধরলেন।*
*নদীয়ায় একান্ত নগর সিমুলিয়া।*
*নাচিতে নাচিতে প্রভু উত্তরিলা গিয়া।।*
•••••• •••••• ••••••
*কাজীর বাড়ীর পথ ধরিলা ঠাকুর*।
*বাদ্য কোলাহল কাজী শুনয়ে প্রচুর।।ঐ*
*🌹কাজীর বাড়ী গিয়ে তার সঙ্গে কথোপকথন করে তাকে ভক্তিধনে ধনী করিয়ে মহাপ্রভু নিজ গৃহ অভিমুখে ফিরলেন,গঙ্গার তীর পথ না ধরে নগরের পথ ধর ফিরলেন।কোন কোন পাড়া অতিক্রম করলেন তারও বর্ণনা আছে।*
*🌻প্রথমে শঙ্খবণিক নগরে প্রবেশ করলেন।তারপর আসিলেন তন্তুবায়ের নগরে।এই দুই পল্লী ঘুরে মহাপ্রভু আসিলেন খোলাবেচা শ্রীধরের বাড়ী।সেখানে লৌহপাত্রে জল পান করে,গাদিগাছা পারডাঙ্গা দিয়ে,নিজ গৃহে ফিরলেন। এই যাতায়াতের পথের বর্ণনা উদ্ধব দাস পদকর্তা মধুর ভাষায় পরপর দিকনির্ণয় করে লিখেছেন।শ্রীচৈতন্য ভাগবতে শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনা ও উদ্ধব দাসের বণানা মিলে যায়।*
*যে দিনেতে গৌরহরি,কাজীরে দলন করি,*
*নবদ্বীপ করিলা ভ্রমণ।*
*চারিঘাট উত্তরিয়া,গঙ্গানগর গ্রাম দিয়া,*
*পরে জলাশয় সুশোভন।।*
*জলাশয় ঐশান্যেতে,চাঁদ কাজী করে স্থিতে,*
*সিমুলিয়া নামে সেই স্থান।*
*কাজীরে দলন করি,ভক্ত সনে গৌরহরি,*
*দখিন দিশা করিলা গমন।।*
*সংকীর্তনে মত্ত হই,শঙ্খ তন্তু পল্লী দুই,*
*মহানন্দে করিলা ভ্রমণ।।*
*শ্রীধরের গৃহ হৈয়া,গাদিগাজা মাজিদা দিয়া,*
*পশ্চিম দিশা পার-ভাঙ্গা স্থান।*
*তাহার উত্তর দিয়া,রাজপন্ডিতের গৃহ হইয়া,*
*ভক্তগণে মহাসুখী করি।*
*বায়ুকোণে কিছু দূরে,গঙ্গার দক্ষিণ তীরে,*
*নিজ গৃহে গেলা গৌরহরি।।*
*উত্তরেতে নিজ ঘাটে,তার পূর্বে মাধাইর ঘাট,*
*নিকটেতে শ্রীবাস অঙ্গন।*তাহার ঐশিন্যে কোণে,বারকোনা ঘাট নামে,*
*যাহা হয় শুক্লাম্বর আশ্রম।।*
*তার উত্তরে কিছু দূরে,নগরিয়া ঘাট বরে,*
*তার উত্তরে গঙ্গানগর গ্রাম।*
*এ উদ্ধব মন্দমতি,শোধিতে অক্ষমমতি,*
*নগর ভ্রমণ বিরচিল গান।।*
*🌻শ্রীচৈতন্য ভাগবতের ও উদ্ধব দাসজীর বর্ণনায় তৎকালীন নবদ্বীপের একটি সুন্দর মানচিত্র ফুটে উঠেছে।মহাপ্রভুর জন্মস্থান ও ঐ সব পাড়া-পল্লী গঙ্গাগর্তে ডুবে যাওয়ায় ঐ মানচিত্র এখন ধ্যানের বস্তু হয়ে আছে।*
*🌹প্রসঙ্গতঃ বলছি একটি বিশিষ্ট বৈষ্ণব সম্প্রদায়ের অভিমত এই যে মহাপ্রভুর জন্মস্থান গঙ্গিগর্ভে যায়নি।তা মায়াপুর নামক স্থানে অবস্থিত।চাঁদ কাজীর বাড়ী যে গঙ্গাগর্ভে লুপ্ত হয়নি ইহা সকলেই মানেন।যাঁরা মহাপ্রভুর জন্মভূমি মায়াপুর বলেন, তাঁদেরকে মহাপ্রভুর জন্মস্থান হতে কাজীর বাড়ী যাবার ও আসবার পথ দুইটি দেখিয়ে দিতে হবে।যদি না পারেন তাহলে তাঁদের দাবী ভ্রমাত্মক বুঝতে হবে।মহাপ্রভুর জন্মস্থান কোনটি সঠিক যদি ঠিক না করা নাও যায়,তাহলেও যেটি ঠিক নয় সেটি চক্ষুষ্মান ব্যক্তি গ্রহণ করবে কিভাবে? মায়াপুর,এই নামটি শ্রীচৈতন্য চরিতামৃত, শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য মঙ্গল,এই তিন মহাগ্রন্থের কোথাও দেখা যায় না।কাজীদলন কাহিনী শ্রীচৈতন্যভাগবতে মধ্যখন্ডে ত্রয়োবিংশ অধ্যায়ে ও শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলায় সপ্তদশ পরিচ্ছেদে বর্ণিত আছে।কোথাও "মায়াপুর" নামটি দেখতে পাই না।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
