✧═══════════•❁❀❁•═══════════✧
৩৫. বিরহে ভাবোচ্ছাস 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu35.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৫)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষিপ্ত কথন*
*🌺🌺বিরহে ভাবোচ্ছাস🌺🌺*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻প্রাণের গৌরাঙ্গসুন্দর সন্ন্যাসী হবেন, এখনও হন নাই,হবেন, এই ভাবী বিরহের নিদারুণ বেদনায় ভক্তগণ যৎপরোনাস্তি(অত্যন্ত) ব্যাকুল হয়ে পড়লেন।সকল প্রিয়জনেরা ডুবলেন ভাবী বিরহের দুঃখ সাগরে।প্রাণপ্রিয় মুকুন্দ কেঁদে বললেন,মহান্রভু আমাদের ছেড়ে যাবেন তো যাবেনই, কে আপনাকে ঠেকাবে। কিন্তু এখন ওকথা মুখে আনবেন না। আমাদের নবদ্বীপ ভরে এই আনন্দ আরও চলুক, উত্তরোত্তর বাড়তে থাকুক।এখনি সাঙ্গ করবেন না।*
*🍁প্রাণধন গদাধরের মাথায় যেন বজ্রাঘাত হ'ল, হৃদয়ের গৌরহরি সন্ন্যাসী হবেন,এইকথা শুনে তিরস্কারের সুরে গৌরহরিকে বললেন, শিখা-সূত্র ত্যাগ করে সন্ন্যাসী হলে কি হবে?কৃষ্ণপ্রাপ্তি হবে?এ জগতে গৃহস্থ বৈষ্ণব নাই?*
*🍀শিখা-সূত্র মুড়াইলে যদি কৃষ্ণ পাই?*
*🍀গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই।।*
*🌺ইহা তোমার আজগুবি মত!বেদাদি শাস্ত্রের এই মত নহে।সন্ন্যাসী হইবা কিন্তু তার আগে মাতৃবধের পাপে ডুবিবে।*
*🍀প্রথমে তো জননী বধের ভাগী হবে।*
*🌹মহাপ্রভু চাঁচর কেশ মুন্ডন করে সন্ন্যাসী হবেন শুনে অনেকেই মূর্ছিত হয়ে পড়লেন।সন্ন্যাসী হয়ে একা একা কেমন করে পথ চলবেন! ক্ষুধায় তৃষ্ণায় অন্ন-জল কে মুখে দিবে ভেবে ভক্তগণ অন্ন-জল ত্যাগ করলেন।*
*🍀এইমত ভক্তগণ ভাবে নিরন্তরে*।
*🍀অন্ন পান কারো নাহি রোচয়ে শরীরে।।*
*🌻নিভৃতে প্রাণের দেবতাকে পেয়ে দেবী বিষ্ণুপ্রিয়া কহিলেন,শুনলাম তুমি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবে। আমার মাথায় হাত দিয়ে বলো, যদি একথা হয় আমি এখুনি তোমার সম্মুখে প্রাণ বিসর্জন করব।*
*শুন শুন প্রাণনাথ,মোর শিরে দেহ হাত,*
*সন্ন্যাস করিবে নাকি তুমি।।*
*লোকমুখে শুনি ইহা,বিদারিয়া যায় হিয়া,*
*আগুনেতে প্রবেশিব আমি।।*
*🌻ফুলের মত কোমল তোমার শ্রীচরণ। আমার কঠোর হাতে সেবা করতে ভীষণ ভয় লাগে। আর ঐ চরণে কন্টকাকীর্ণ বনপথে কি করে চলবে?*
*🌼বাকী অংশ আগামীকাল*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
