শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৪. কতদূর জগন্নাথ 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu44.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৪)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻কতদূর জগন্নাথ ২🌻🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻নিত‍্যানন্দ শ্রীমন্মহাপ্রভুকে কোলে তুলে শান্ত করলেন।তারপর প্রভু রেমুণা হতে যাজপুর আসিলেন।সেখানে বহু দেবালয়।একাকী নিভৃতে মহাপ্রভু সকল দেবালয় দর্শন করে একদিন পর ফিরে এলেন।যাজপুর ধন‍্য করে মহাপ্রভু কটক নগরে আসিলেন।কটকে মহাপ্রভু পরমানন্দে সাক্ষী গোপাল দর্শন করলেন।নিতাইচাঁদের মুখে ভক্তগণসহ মহাপ্রভু সাক্ষীগোপালের লীলা কাহিনী শ্রবণ করলেন।যখন সাক্ষীগোপালের আগে মহাপ্রভু দাঁড়ালেন তখন "ভক্তগণ দেখে যেন দোঁহে এক মূর্তি।" নিত‍্যানন্দ মহাপ্রভুর ঐ দৃশ্য দেখে ভক্তগণ সঙ্গে "ঠারাঠারি" (চোখের ইশারা) করতে লাগলেন ও মধুর মধুর হাসতে লাগলেন।কটকে মহানদীতে স্নান করে ভুবনেশ্বর পৌঁছলেন। সেখানে গিয়ে বিন্দুসরোবরে স্নান করলেন।শিব সকল তীর্থের জল বিন্দু বিন্দু এনে বিন্দুসরোবর সৃষ্টি করেছেন।ওখানকার একাম্র ক্ষেত্রও শিবের পরম প্রিয়।*
*🌼নিজ প্রিয় শঙ্করের বৈভব দেখে মহাপ্রভু ভক্তগণ সহ পরমানন্দ লাভ করলেন।শিবের আগে "শিবরাম গোবিন্দ " বলে বহু নৃত্যগীত করলেন।সেই নিশি মহাপ্রভু সেখানে বাস করলেন।এইপ্রকারে গৌরহরি ক্রমশঃ কমলপুর আসিলেন। সেখানে ভার্গী নদীর জলে স্নান করলেন।স্নানকালে মহাপ্রভু নিত‍্যানন্দের হাতে দন্ডখানি রাখলেন।তৎপর কপোতেশ্বর দর্শন করতে গেলেন। নিতাইচাঁদ দন্ড হাতে পেয়ে কথা বলতে লাগলেন।*
*🍀ওরে দন্ড আমি যারে বহিয়ে হৃদয়ে।*
*🍀সে তোমারে বহিবেক এ-ত যুক্ত নহে।।*
*🌹এই কথা বলে দন্ডখানি তিন টুকরো করে ফেললেন। শ্রীগৌরাঙ্গ আঠার নালায় পৌঁছে যখন দন্ড চাইলেন তখন নিতাইচাঁদ বললেন দন্ড ভেঙ্গে ফেলেছি,তখন গৌরহরি জিজ্ঞাসা করলেন।*
*🍀কি লাগি ভাঙ্গিলা দন্ড কহ দেখি শুনি।*
*🌺উত্তরে নিত‍্যানন্দ বললেন*
*🍀ভাঙ্গিয়াছি বাঁশ খান,*
*🍀না পার ক্ষমিতে কর যে শাস্তি বিধান।।*
*🍁মহাপ্রভু বললেন,*
*🍀যাহে সর্ব দেবের অধিষ্ঠান।*
*🍀সে তোমার মতে হইল বাঁশখান।।*
◆ ◆ ◆
*🍀সবে দন্ড মাত্র ছিল মোর সঙ্গ।*
*🍀তাহো আজো কৃষ্ণের ইচ্ছায় হ'ল ভঙ্গ।।*
*🍀এতেক আমার সঙ্গে কারো সঙ্গ নাই।*
*🍀তোমরা আগে চলো কিংবা আমি আগে যাই।।*
*🌻শ্রীমুকুন্দ বললেন মহাপ্রভু তুমি আগে চলো।আমরা পেছনে পেছনে আসছি,গৌরহরি তখন আরো দ্রুতগতিতে চললেন।শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু দেখলেন জগন্নাথের মন্দিরের চূড়ার অগ্রভাগে এক বালগোপাল তাঁকে দেখে হাসছেন।অতি বেগে ছুটে এসে একেবারে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করলেন।প্রাণের ঠাকুরকে আলিঙ্গন করতে উদ‍্যত হলেন।অমনি ভাবাবিষ্ট হয়ে মন্দির মধ্যে পড়ে গেলেন।ঐ সময় পন্ডিত বাসুদেব সার্বভৌম এসেছেন জগন্নাথদেব দর্শন করতে।*
*🙌🙌🙌🙌জয় জগন্নাথ 🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪৩. কতদূর জগন্নাথ 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu43.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৩)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻কতদূর জগন্নাথ 🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*আবিষ্ট হইলা প্রভু করি আচমন।*
*"কতদূর জগন্নাথ"? বোলে ঘন ঘন।।*
*🌻মহাপ্রভু কেবল কেঁদেই চলেছেন, "কতদূর জগন্নাথ "বলে। শ্রীবৃন্দাবন দাস ঠাকুর বলেন=*
*আপনেই জগন্নাথ ভাবেন আপনে।*
*আপনে করিয়া আর্তি লওয়ায়েন জনে।।*
*🍀দক্ষিণ দেশের অধিকারী রামচন্দ্র খান।মহাপ্রভুর পাদপদ্মে দন্ডবৎ করলেন।ভাবাবিষ্ট মহাপ্রভু "জয় জয় জগন্নাথ " বলে কাঁদতে লাগলেন।কতক্ষণে স্থির হয়ে মহাপ্রভু রামচন্দ্র খানকে বললেন,আমি কি ভাবে সকাল সকাল নীলাচলে যেতে পারি, তুমি তার ব‍্যবস্থা কর।রামচন্দ্র বললেন,যদিও সময় খুব বিষম, তথাপি তোমার আজ্ঞা পালন করব। রামচন্দ্র মহাপ্রভুর জন্য নৌকা আনলেন।মহাপ্রভু নৌকা আরোহণ করে প্রিয়জন সহ ছত্রভোগ হতে যাত্রা করলেন।শ্রীমুকুন্দ নৌকায় কীর্তন আরম্ভ করলেন। নৌকার মাঝিরা বলল, কীর্তন করলে ডাকাতরা টের পাবে।মহাপ্রভু বললেন, "সুদর্শন চক্র রক্ষক থাকতে ভক্তের কোন ভয় নাই।প্রয়াগ ঘাটে গিয়ে নৌকা থামল।সেখান থেকে উড়িষ‍্যা দেশ আরম্ভ।উড়িষ‍্যা দেশে পৌঁছেছি বলিয়া মহাপ্রভুর কি আনন্দ।ঐ স্থানে গঙ্গাঘাটে মহাপ্রভু স্নান করলেন। যুধিষ্ঠির স্থাপিত মহেশকে প্রণাম করলেন।মহাপ্রভু ভক্তগণকে বসিয়ে নিজেই একাকী গেলেন গ্রামে ভিক্ষা করতে। অপর্য‍্যাপ্ত দ্রব‍্য ভিক্ষা করে নিয়ে এলেন। জগদানন্দ রন্ধন করে ভোগ লাগালেন।সারারাত ভরে কীর্তন চলিল। উষাকালে মহাপ্রভু পুনরায় যাত্রা করলেন।পথে এক দানী (কর আদায়কারী) দান (কর) চেয়ে সবাইকে আটক করল। "আমি একা, আমার কেউ সাথি নাই আমাকে ছাড়। মহাপ্রভুর এই কথা শুনে দানী মহাপ্রভুকে ছেড়ে দিয়ে ভক্তগণকে ধরিল। মহাপ্রভু ওদিকে গিয়ে একাকী বসে কাঁদতে লাগলেন।মহাপ্রভুর নয়নের জল দেখে দানী ভাবল=*
*এ পুরুষ কভু নর নহে।*
*মানুষের নয়নে কি এত ধারা বহে।।*
*🌻সকলে মিলে পরিচয় দিলেন, ইনি শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু, আমরা সকলে তাঁর ভৃত‍্য। সকলের প্রেম দেখে দানী মুগ্ধ হয়ে সবাইকে ছেড়ে দিল।মহাপ্রভু গৌরহরি দানীর প্রতি শুভ দৃষ্টিপাত করলেন।অসীম করুণা ঢেলে দিলেন। তারপর মহাপ্রভু সহ জলেশ্বর শিব দর্শন করলেন। অতঃপর তিনি বাঁশদহ গ্রামে আসিলেন, সেখানে বহু শাক্তের বসবাস।তারা মহাপ্রভুকে নিজ মঠে ডেকে নিয়ে গেল।তারা শ্রীগৌরহরিকে বলিল, "আজ আনন্দ ভোগ কর"।শাক্তগণ "মদিরাকে" আনন্দ বলে।মহাপ্রভু তা জানতেন না।তিনি শাক্তদের সঙ্গে কিছুক্ষণ নৃত্যগীত করলেন।নানাবিধ রসের কথা তাদের সঙ্গে বললেন।চলতে চলতে প্রভু গৌরহরি আসিলেন রেমুনা। সেখানে গোপীনাথ দর্শন করে মহাপ্রভু ভুলুন্ঠিত প্রণাম করলেন।প্রণাম করা মাত্র দর্শকগণের সাক্ষাতে ভগবান গোপীনাথের শ্রীমস্তক হতে পুষ্পরচিত চূড়া বিচলিত হয়ে শ্রীগৌরাঙ্গচাঁদের মস্তকে গিয়ে পড়িল।*
*প্রভোঃ শীর্ষে শীর্ষাদপি ভগবত স্তস‍্য চলিতা।*
*প্রসূনানাং চূড়ান‍্যপতদখিলে পশ‍্যতিজনে।।*
             *(কবি কর্ণপুর=১১|৭৮)*
*🌼ভক্তবর্গ সঙ্গে মহাপ্রভু সেখানে বিস্তর নৃত্যগীত করলেন। সেখানে গৌরহরি থাকলেন "মহাপ্রসাদ ক্ষীর কারণে"।*
*🌹শ্রীঈশ্বর পুরীর নিকট পূর্বে মহাপ্রভু শ্রীমাধবেন্দ্রপুরী গোসাঞির কাহিনী শুনেছেন,তার জন‍্যে যে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন তা মহাপ্রভু নিজ শ্রীমুখে ভক্তগণের নিকট বর্ণনা করলেন।পুরী গোসাঞির সিদ্ধি প্রাপ্তিকাল যে শ্লোকটি উচ্চারণ করেছিলেন। "অয়ি দীন দয়াদ্রনাথ হে" সেই শ্লোক উচ্চারণ করে প্রভু গৌরসুন্দর প্রেমে বিবশ হয়ে মূর্ছিত হলেন।নিতাইচাঁদ কোলে তুলে নিয়ে শান্ত করলেন।*
   *🌻শেষ অংশ আগামী পর্বে🌻*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
        *বানান ভুল মার্জনীয়*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪২. পুরীর পথে 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu42.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪২)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻🌻পুরীর পথে🌻🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীজগন্নাথই শ্রীকৃষ্ণ।শ্রীকৃষ্ণই জগন্নাথ।কৃষ্ণ বিরহী গৌরাঙ্গসুন্দর শ্রীজগন্নাথের বদন দেখে বিরহ ব‍্যথা মিটাবেন,এই আশায় প্রবল আকুলতা নিয়ে ছুটেছেন পুরীর পথে।*
*🌼মহাপ্রভুর সঙ্গে চলেছেন ছয়জন পার্ষদ।নিত‍্যানন্দ,গদাধর,মুকুন্দ,গোবিন্দ, জগদানন্দ ও ব্রহ্মানন্দ।প্রথমে মহাপ্রভু আঁটিসারা গ্রামে পৌঁছলেন।সেখানে অনন্ত পন্ডিত নামক এক সাধু গৃহে মহাপ্রভু রাত্রি যাপন করলেন।সারারাত কৃষ্ণকথা প্রসঙ্গে অতিবাহিত করলেন।*
*🍀জাহ্নবীর কুলে কুলে চলতে চলতে মহাপ্রভু আসিলেন ছত্রভোগ। এইখানে গঙ্গা শতমুখী হয়েছেন। তারপর অম্বুলিঙ্গ ঘাটে শিবলিঙ্গ আছেন।এখানে শিব গঙ্গা দর্শন করে নিজেই জলময় হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু অম্বুলিঙ্গ ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করে বহু নৃত্য করলেন।শেষে মূর্ছিত হয়ে পড়লেন। নিত‍্যানন্দ কোলে করে নিয়ে বললেন=*
*পৃথিবীতে বহে এক শতমুখী ধার।*
*প্রভুর নয়নে বহে শতমুখী আর।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪১. ব্রজযাত্রী --- শান্তিপুরে 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu41.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪১)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🍀🍀ব্রজযাত্রী --- শান্তিপুরে🍀🍀*
▪          ▪          ▪        ▪          ▪
*🌻সন্ন‍্যাস গ্রহণের পরই আবার গৌরহরির প্রাণে জেগে উটিল শ্রীকৃষ্ণ বিরহ। কোথায় শ্রীকৃষ্ণ?কোথায় যাব? কোথায় গেলে শ্রীকৃষ্ণ পাব, এইবলে কাঁদতে কাঁদতে মহাপ্রভু ছুটলেন ব্রজের পথে।ব্রজ বৃন্দাবন কোন পথে, কোন দিকে,কোন জ্ঞান নেই। শ্রীকৃষ্ণ বিরহে জ্ঞানহারা।তিনদিন রাঢ়দেশে ঘুরলেন।অনাহারে অনিদ্রায় ব্রজনাথের অন্বেষণে যাকে কাছে পাচ্ছেন তাকেই জিজ্ঞাসা করছেন "বৃন্দাবন কতদূর", বিরহিনী রাধার ভাবাবিষ্ট শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু কেবল শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করছেন। হঠাৎ দেখলেন সম্মুখে নিতাইচাঁদকে।মহাপ্রভু অতি সহজভাবে জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ কোথায় যাবে? নিত‍্যানন্দ বললেন, তোমার সঙ্গে বৃন্দাবন যাব।পরম আনন্দে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, বৃন্দাবন আর কতদূর পথ আছে। এই তো বৃন্দাবনে এসেছি,সামনে দেখ যমুনা, নিতাইচাঁদ বললেন। "অহো যমুনার তীরে এসেছি, আমার মহাভাগ‍্য, এই কথা বলে গৌরসুন্দর আনন্দে আপ্লুত হয়ে যমুনা মনে করে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন।সাঁতার খেলতে খেলতে যমুনার স্তব পাঠ করতে লাগলেন=*
*চিদানন্দভানোঃ সদা নন্দসূনোঃ পরপ্রেমপাত্রী দ্রবব্রহ্মগাত্রী।*
*অঘানাং লবিত্রী জগৎক্ষেমধাত্রী পবিত্রী ক্রিযান্নো বপুর্মিত্রপুত্রী।।*
*🌹কতক্ষণ পরে মহাপ্রভুর দৃষ্টি পড়ল তীরের দিকে।দেখেন অদ্বৈতাচার্য‍্য দাঁড়িয়ে আছেন।বিস্ময়ান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন=*
*তুমিত অদ্বৈত গোঁসাঞি হেথা কেন আইলা।*
*আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা।।*
*🌻অদ্বৈতাচার্য‍্য  নিত‍্যানন্দের চাতুরালী বুঝলেন। বললেন,আমার পরম ভাগ‍্য তুমি শান্তিপুরে এসেছ।মনঃক্ষুন্ন হয়ে গৌরহরি বললেন= সে কি!নিত‍্যানন্দ আমাকে বঞ্চনা করেছে। গঙ্গা দেখিয়ে যমুনা বলছে। অদ্বৈতাচার্য‍্য বললেন, শ্রীপাদ নিত‍্যানন্দ মিথ‍্যা কথা বলবেন কেন।যেখানে তুমি বিদ‍্যমান সেই স্থান তো বৃন্দাবন। আর গঙ্গার পশ্চিম তীরে স্নান করলে যমুনাতেই স্নান করা হয়। আচার্য‍্যের অনুনয়ে গৌরহরি জল হতে উঠিলেন। আচার্য‍্য কর্তৃক আনীত শুষ্ক কৌপীন ও বসির্বাস পরিধান করলেন।তাঁর নৌকায় উঠে শান্তমনে শান্তিনুরে পদার্পণ করলেন। অদ্দৈতাচার্য‍্য পরম উল্লাসে নৃত্য করতে লাগলেন। গান ধরলেন=*
*কি কহব রে সখি আজুক আনন্দ ওর।*
*চিরদিনে মাধব মন্দিরে মোর।।*
*🌻আচার্য‍্যপত্নী সীতাদেবী রন্ধন করলেন।অদ্বৈতাচার্য‍্য ভোগ নিবেদন করলেন।কত শত শত দ্রব‍্য যে রন্ধন করেছেন, কত আদর ভক্তিভরে সীতাদেবী যে ভোগ প্রস্তুত করেছেন তা ভাষায় বর্ণনা করা যায় না।তারপর দুই প্রভু নিয়ে অদ্বৈতাচার্য‍্য গৃহে গেলেন।প্রসাদ দর্শনে মহাপ্রভুর অন্তর আনন্দে ভরে গেল। শ্রীকৃষ্ণকে এমন ভোগ দিয়েছেন এইজন‍্য আনন্দ।*
*🍀মহাপ্রভু কহিলেন,এত উপকরণ সন্ন‍্যাসীর ভক্ষ‍্য নহে।আচার্য‍্য বললেন, সন্ন‍্যাসের জারিজুরি ছাড়।*
*🌺ভোজন করহ ছাড় বচন চাতুরী।*
*🌻আচার্য‍্য ও সীতাদেবীর অসীম আগ্রহে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন।নদীয়া জীবন গৌরাঙ্গসুন্দর শান্তিপুরে অদ্বৈতগৃহে শুভ-বিজয় করেছেন এই সংবাদ সর্বত্র ছড়িয়ে গেল।নদীয়ার বিরহ-কাতর ভক্তগণ ছুটে আসছেন।🍀কবি কর্ণপুর বলেছেন=মনে হল যেন সমগ্র নবদ্বীপ নগরীটাই এসেছে।*
*"কিমন‍্যদ্বক্তব‍্যং গতমিব নবদ্বীপমভবৎ"১১|৬৪।।*
*🌹শোকাতুরা শচীজননী এসেছেন।আচার্য‍্যরত্ন সঙ্গে দোলায় এনেছেন।*
*শচী আগে পড়িলা প্রভু দন্ডবৎ হৈয়া।*
*কান্দিতে লাগিলা শচী কোলে উঠাইয়া।।*
••••••                    ••••••                    ••••••
*অঙ্গ মোছে মুখ চুম্বে করে নিরীক্ষণ।*
*দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন।।*
*🌻মা বললেন,নিমাই!বিশ্বরূপের মত নিষ্ঠুরতা করিস না। সন্ন‍্যাসী হয়ে আর দেখা দিল না।তুই তেমন করলে আমার মৃত‍্যু হবে।*
*🌹গৌরসুন্দর বললেন,মা!এই দেহ তোমারই।তোমারি শরীর এতে মোর কিছু নাই।তুমি যা বলবে আমি তাই করব।যে আদেশ করবে আমি তাই পালন করব।এই কথা বলে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন।নিমাইয়ের কথায় মা তুষ্ট হয়ে পুনঃ পুনঃ করতে লাগলেন।গৌরসুন্দর দশদিন অদ্বৈত গৃহে ছিলেন।প্রথমদিন সীতাদেবী রন্ধন করেছিলেন ; পরে প্রত‍্যেকদিন শচীমাতাই আদরে শত শত দ্রব‍্য রান্না করে নিমাইকে ভোজন করিয়েছিলেন।  নিমাই কীর্তন করতে করতে ধূলায় পড়ে গড়াগড়ি যায়।অঙ্গে কত ব‍্যথা লাগে দেখে শচীমা নারায়ণের প্রার্থনা করলেন=*
*যে কালে নিমাই পড়ে ধরণী উপরে।*
*ব‍্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে।।*
*🌻সকল ভক্তের একান্ত অনুরোধ সত্ত্বেও ধর্মপ্রাণা জগজ্জীননী শচীদেবী সন্ন‍্যাসী পুত্রকে আবার গৃহে ফিরতে আদেশ দিতে পারলেন না।শুধু কয়েকটি নির্দেশ দিলেন।নিমাই তুই বৃন্দাবনে যাস না, বড় দূর বৃন্দাবন।পুরীধামে থাক, নবদ্বীপ হতে অনেক কাছে,তোর খবর বার্তা সহজে পাব। গৌরসুন্দর দিন দশেক শান্তিপুরে থাকলেন।ভক্তসঙ্গে বহু আনন্দলীলা করলেন।তারপর সকলকে আবার দুঃখসাগরে ভাসিয়ে চললেন,মাতৃ আজ্ঞা শিরোধার্য‍্য করে চললেন পুরীধাম অভিমুখে।ভক্তগণ কতদূর পর্যন্ত প্রভুর সঙ্গে সঙ্গে চললেন।তারপর মহাপ্রভু সকলকে প্রবোধ দিয়ে মধুর কথা বললেন=*
*চিত্তে কেহো কোনো কিছু না ভাবিহ ব‍্যথা।*
*তোমা সভা আমি নাহি ছাড়িব সর্বথা।।*
*কৃষ্ণনাম লহ সভে বসি গিয়া ঘরে*
*আমি আসিব দিন-কথেক ভিতরে।।*
*🌺মহাপ্রভু দক্ষিণ মুখে চললেন।ভক্তগণ ভূমিতে আছাড় পড়ে আর্তনাদ করে ক্রন্দন করতে লাগলেন।কৃষ্ণচন্দ্র মথুরায় গেলে গোপীগণ যেমন শোক সমুদ্রে ডুবেছিলেন,গৌরভক্তগণও আজ সেই দশা হল। শ্রীবৃন্দাবন দাসজী বলেছেন=*
*দৈবে সে-ই প্রভু, ভক্তগণো সে-ই সব।*
*উপমাও সে-ই সে,সে-ই সে অনুভব।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪০. কাটোয়ায় সন্ন‍্যাস 😭 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu40.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪০)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻কাটোয়ায় সন্ন‍্যাস🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*গঙ্গার নিদয়া ঘাট আজও সেই নিদারুণ দিনের সাক্ষ‍্য দিচ্ছে।গঙ্গায় সাঁতার দিয়ে সিক্ত বসনে নগ্ন চরণে তীর বেগে নদীয়ার প্রাণ মহাপ্রভু প্রবেশ করলেন কাটোয়ায় কেশব ভারতীর কুটীর প্রাঙ্গণে, গৌরহরির প্রবল গতিবেগ স্থির হ'ল।*
*🌺মহাপ্রভু বললেন, "ভারতী গোঁসাই" আমাকে সন্ন‍্যাস মন্ত্রে দীক্ষা দেন বলিয়া গোরা শশী প্রণত হলেন ভারতী মহারাজের শ্রীপাদপদ্মে।ভারতী মহারাজ বিস্ময়ে হতবাক।বৃদ্ধা জননী, যুবতী ভার্য‍্যা গৃহে, বয়স মাত্র চব্বিশ বৎসর, এই যুবক কে, কি করে, কোন প্রাণে,কোন শাস্ত্র বলে সন্ন‍্যাস দিবেন ভারতী মহারাজ! সব দিকে বাধা!শাস্ত্র বাধা দেয়। সমাজ বাধা দেয়।বিচার-বুদ্ধি বাধা দেয়।প্রাণের সহজ প্রেম প্রীতি বাধা দেয়। কিন্তু এই বাধা ঠেলে ফেলতেই হ'ল। সেই মহতী ইচ্ছাকে রুখবে কে? অগণিত নরনারীর পাষাণ গলা কান্নার রোলের মধ্যে ভারতী যন্ত্রচালিতের মত বাধ‍্য হলেন প্রাণধন গৌরসুন্দরকে সন্ন‍্যাসের বেশ দিতে। মহাপ্রভু কহিলেন,গুরুদেব!আমি স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটিই আমাকে দেবেন কি-না। ভারতী মহারাজ প্রথম গৌরহরির মুখ হতে আগে মন্ত্র শ্রুতিগোচর করলেন।তাহাই আবার করুণাময় গৌরহরির শ্রুতিমূলে উচ্চারণ করলেন।যাঁর ইচ্ছায় নিখিল বিশ্ব চলছে,তাঁর ইচ্ছাতেই বাজীকরের করের পুতুল মত, ভারতী গোঁসাই যা করণীয় সবকিছুই করলেন।নদীয়া নাগর গৌরসুন্দরের প্রাণ মনোহর কেশ-বেশ, বসন-ভূষণ সকলই অন্তর্হিত হ'ল।রইল মুন্ডিত মস্তক।কটিতে ডোর কৌপীন। করে দন্ড ও কমন্ডলু।জ্বলন্ত পাবক শিখার মত একটি সুদীপ্ত মূর্তি।সকলে প্রত‍্যক্ষ করল মূর্ত ব্রহ্মণ‍্য তেজ।🍀গায়ত্রীর বরেণ‍্য ভর্গঃ প্রকটিত। ছিলেন শুধু নদীয়ার ধন, হলেন বিশ্বজীবের আরাধ‍্য দেবতা। "শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু"। আজ গৌরসুন্দরকে সকলে দর্শন করছেন কিরকম, কবি কর্ণপুরের ভাষায় =*
*ততোহন‍্যেদ‍্যুঃ শ্রীমান্ ধৃত করকদন্ডঃ সদরুণং,*
*বহন্ বাসোদ্বন্দং বহল তড়িদচির্চঃ প্রতিকৃতিঃ।*
*অকস্মাদেকস্মিন্ পথি গুরুশিখো গৈরিক ময়ো,*
*ব‍্যদর্শি স্বর্ণাদ্রিপ্রবর ইব তৈগৌরশশভৃৎ।।১১|৬৫*
*🌻আজ গৌরাঙ্গ চন্দ্রকে সকলে দর্শন করছে।একটি গৈরিকময় সোনার পর্বত তুল‍্য। বিদ‍্যুৎমালার মত উজ্জ্বলাঙ্গ গৌরহরির শ্রীকরে দন্ড কমন্ডলু। সুদীর্ঘ শিখা বিশিষ্ট অরুণ বর্ণ, বহির্বাস ও উত্তরীয়ধারী।*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৯. নদীয়ায় শোকের পাথার 😭 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu39.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু,সংক্ষেপে।*
*😭নদীয়ায় শোকের পাথার😭*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻পরদিন ব্রাহ্ম মুহূর্ত হতে নদীয়ায় হাহাকার ধ্বনি উঠিল।সকল নদীয়াবাসী শোকের পাথারে ডুবলেন।আমাদের নিমাইচাঁদ গৃহত‍্যাগ করেছেন,একথা যে শুনিল সেই বক্ষে করাঘাত করে ভূমিতে লুটিয়ে পড়ল। নবদ্বীপের প্রতিটি নরনারী নিমাই পন্ডিতকে গভীর ভাবে ভালবাসতেন ও শ্রদ্ধা করতেন।যারা বাহ‍্যতঃ বিরোধিতা করত,তারাও অন্তরে তাঁকে ভালবাসিত।ভালবাসার ধনকে কেউ ভাল না বেসে থাকতে পারে না। বিরোধীরা বিরোধ করততার মতের সঙ্গে,পথের সঙ্গে। কিন্তু এই প্রাণহারী ব‍্যক্তি পুরুষটি ছিলেন সকলের পরম আদরের ও শ্রদ্ধার ধন।অত সৌন্দর্য অত মাধুর্য‍্য অমন স্নেহ-প্রবনতা অমন অমায়িকতা আকর্ষণ করত প্রত‍্যেকটি পুরুষ নারীকে।গৃহত‍্যাগের পরেই বোঝা গেল শচী-দুলালের প্রতি নদীয়ার প্রত‍্যেকটি মানুষের প্রীতি প্রবাহ কত নির্মল কত বেগবতী কত উচ্ছাসময়।অগণিত লোক ছুটে আসিল শচীমাতার শূন‍্য আঙ্গিনায়।সেখানে কি নিদারুণ দৃশ্য।*
*😭শচীমা আর্তনাদ করে কাঁদছেন।তাঁর নিমাই!নিমাই! ডাকে সকলের বুকের পাঁজর ভেঙ্গে যায়।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া গুমরিয়া কাঁদছেন।তাঁর দুই নয়নের ধারায় মুখ ও বুক ভেসে যাচ্ছে। শাড়ীর আঁচল সিক্ত করিয়া,ধূলি কাদায় পরিণত হয়েছে।বেদনার ঐ মূর্ত বিগ্রহটি একবার যে চেয়ে দেখেছে,সে ভূমিতে পড়ে হা গৌর হা গৌর বলে নির্মম ভাবে গড়াগড়ি করতে লাগল।এই বিরহ ব‍্যথার কথা বর্ণনাতীত।বৃন্দাবনের শ্রীকৃষ্ণহারা গোপগোপী জানতেন প্রাণকৃষ্ণ মথুরায় আছেন, সুখে রাজ ঐশ্বর্য‍্যে আছে,তবুও যে বিরহ যা বর্ণনাতীত।শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন আবার ফিরে আসবেন। কিন্তু নদীয়ার প্রিয়জনেরা জানেন না তাদের প্রাণ সর্বস্ব কোথায় গেলেন,কবে আসবেন, আদৌও কি তিনি আসবেন?সকলেই জানেন সন্ন‍্যাসীর থাকবার কোন নির্দিষ্ট স্থান থাকে না।সন্ন‍্যাসী দুঃখে কষ্টে ভ্রমণরত থাকেন।আর গৃহে ফিরবেন না।নারী মুখ দেখেন না, সহধর্মিনীরও মুখ দেখেন না।তাই নদীয়াবাসীর বেদনা অপরিসীম।বৃন্দাবনের সঙ্গেই যখন তুলনা চলে না তখন বিশ্বে অতুলনীয়ই বলা যায়।তাদের প্রবোধ দেবার কথা দূরে থাকুক,তাদের অবস্থা বর্ণনা করতে গেলেও ভাষা মূক হয়ে যায়।লেখনি স্তব্ধ হয়ে যায়।হরি বিরহে এই বেদনাই জীবের সাধনা।নিমাইয়ের সন্ন‍্যাসে সাধনার একটি নূতন দুয়ার খোলা হল।এই নিগূঢ় পথে রসিক ভক্ত লীলা গহনে প্রবেশ করবে যুগ যুগ ধরে।*
*🙌জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যের জয়🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৮. সন্ন‍্যাসের রাত্র 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu38.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
**(৩৮)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু,সংক্ষিপ্ত কথন*
*🌼🌼🌼সন্ন‍্যাসের রাত্র🌼🌼🌼*
•••••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻যেদিন গৌরসুন্দর গৃহত‍্যাগ করে চলে যাবেন, সেইদিন রাত্রের প্রথম ভাগে তিনি দেবী বিষ্ণুপ্রিয়াকে আন্তরিক ভাবে আদর-সোহাগ করলেন।*
*যুঞা ঊরুর-উপর,চিবুকে দক্ষিণ কর,*
      *পুছে কিছু মধুর অক্ষর।*
*🌹নিজে প্রিয়াজীকে পুষ্পমালায় সাজালেন। প্রিয়াজীর হাতে মহাপ্রভু সাজলেন।মধুমাখা কথা শুনলেন, দেহ মন প্রাণ সুশীতল করলেন।মধুময় ব‍্যবহার দ্বারা তাঁর মন জয় করে আত্মস‍াৎ করলেন। বললেন=*
*আমি তোমা ছাড়িয়া,সন্ন‍্যাস করিব গিয়া,*
       *একথা বা কে কহিল তোকে।*
•••••                      •••••             •••••
*ইহা বলি গৌরহরি,আশ্লেষ-চুম্বন করি,*
       *নানা রস কৌতুক বিহারে।*
*অনন্ত বিনোদ প্রেমা,লীলা লাবণ‍্যের সীমা,*
       *বিষ্ণুপ্রিয়া তুষিল প্রকারে।।*
*🌻সেইদিন প্রাণের ঠাকুর গৌরাঙ্গসুন্দর দাম্পত‍্য প্রেমের একটি নিখুঁত লীলা অভিনয় করলেন।স্বামীসোহাগে আত্মহারা শ্রীমতী আনন্দ সাগরে ডুবে গাঢ় নিদ্রায় নিমগ্না হলেন।*
*🌼চতুর চূড়ামণি গৌরাঙ্গসুন্দর শেষরাত্রে শয‍্যা ত‍্যাগ করে*
*উঠলেন। ধীরে অতি ধীরে,অতি* *সন্তর্পণে নীরবে উঠিলেন। নিদ্রিতা বিষ্ণুপ্রিয়ার প্রেমমাখা বদন পানে একটিবার মধুর দৃষ্টিপাত করলেন। উদ্দেশ্যে গৃহদেবতাকে প্রণাম করলেন।জননীকে ভূমিষ্ঠ প্রণাম করলেন।জন্মভূমি আদরের নদীয়াকে প্রণাম করে চিরতরে বিদায় নিলেন। দ্রুতগতিতে চললেন কাটোয়া অভিমুখে।ঐ দিন ১৪৩১ শকের ২৯ মাঘ বুধবার।মহাপ্রভুর আবির্ভাব ১৪০৭ শকের ফাল্গুনে। সুতরাং গৃহত‍্যাগের সময় মহাপ্রভুর বয়স ঠিক চব্বিশ বছর।পরদিন সকালে ৩০শে মাঘ উত্তরায়ণ সংক্রান্তি। মহাপ্রভু নিত‍্যানন্দকে পূর্বেই বলেছিলেন।*
*এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে।*
*নিশ্নয় চলিব আমি করিতে সন্ন‍্যাস।।*
*🌹সত‍্য সংকল্প মহাপ্রভু যা বলেছিলেন তাই করলেন।পথে প্রথম বাধা দিল ভাগীরথী। মহাপ্রভু সাষ্টাঙ্গ প্রণত হয়ে ভাগীরথীর জল শিরে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন।মাঘ মাসের প্রবল শীতের মধ্যে সাঁতার কেটে খরস্রোতা গঙ্গা পার হলেন। শ্রীকৃষ্ণপ্রেমের আকুল টানে,জীব জগতের কল‍্যাণের ঐকান্তিক বাসনায় গৌরসুন্দরের এই মহাত‍্যাগ মানব ইতিহাসে অতুলনীয়।*
*🙌জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যের জয়🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

adds