✧═══════════•❁❀❁•═══════════✧
৪৪. কতদূর জগন্নাথ 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu44.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৪)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻কতদূর জগন্নাথ ২🌻🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻নিত্যানন্দ শ্রীমন্মহাপ্রভুকে কোলে তুলে শান্ত করলেন।তারপর প্রভু রেমুণা হতে যাজপুর আসিলেন।সেখানে বহু দেবালয়।একাকী নিভৃতে মহাপ্রভু সকল দেবালয় দর্শন করে একদিন পর ফিরে এলেন।যাজপুর ধন্য করে মহাপ্রভু কটক নগরে আসিলেন।কটকে মহাপ্রভু পরমানন্দে সাক্ষী গোপাল দর্শন করলেন।নিতাইচাঁদের মুখে ভক্তগণসহ মহাপ্রভু সাক্ষীগোপালের লীলা কাহিনী শ্রবণ করলেন।যখন সাক্ষীগোপালের আগে মহাপ্রভু দাঁড়ালেন তখন "ভক্তগণ দেখে যেন দোঁহে এক মূর্তি।" নিত্যানন্দ মহাপ্রভুর ঐ দৃশ্য দেখে ভক্তগণ সঙ্গে "ঠারাঠারি" (চোখের ইশারা) করতে লাগলেন ও মধুর মধুর হাসতে লাগলেন।কটকে মহানদীতে স্নান করে ভুবনেশ্বর পৌঁছলেন। সেখানে গিয়ে বিন্দুসরোবরে স্নান করলেন।শিব সকল তীর্থের জল বিন্দু বিন্দু এনে বিন্দুসরোবর সৃষ্টি করেছেন।ওখানকার একাম্র ক্ষেত্রও শিবের পরম প্রিয়।*
*🌼নিজ প্রিয় শঙ্করের বৈভব দেখে মহাপ্রভু ভক্তগণ সহ পরমানন্দ লাভ করলেন।শিবের আগে "শিবরাম গোবিন্দ " বলে বহু নৃত্যগীত করলেন।সেই নিশি মহাপ্রভু সেখানে বাস করলেন।এইপ্রকারে গৌরহরি ক্রমশঃ কমলপুর আসিলেন। সেখানে ভার্গী নদীর জলে স্নান করলেন।স্নানকালে মহাপ্রভু নিত্যানন্দের হাতে দন্ডখানি রাখলেন।তৎপর কপোতেশ্বর দর্শন করতে গেলেন। নিতাইচাঁদ দন্ড হাতে পেয়ে কথা বলতে লাগলেন।*
*🍀ওরে দন্ড আমি যারে বহিয়ে হৃদয়ে।*
*🍀সে তোমারে বহিবেক এ-ত যুক্ত নহে।।*
*🌹এই কথা বলে দন্ডখানি তিন টুকরো করে ফেললেন। শ্রীগৌরাঙ্গ আঠার নালায় পৌঁছে যখন দন্ড চাইলেন তখন নিতাইচাঁদ বললেন দন্ড ভেঙ্গে ফেলেছি,তখন গৌরহরি জিজ্ঞাসা করলেন।*
*🍀কি লাগি ভাঙ্গিলা দন্ড কহ দেখি শুনি।*
*🌺উত্তরে নিত্যানন্দ বললেন*
*🍀ভাঙ্গিয়াছি বাঁশ খান,*
*🍀না পার ক্ষমিতে কর যে শাস্তি বিধান।।*
*🍁মহাপ্রভু বললেন,*
*🍀যাহে সর্ব দেবের অধিষ্ঠান।*
*🍀সে তোমার মতে হইল বাঁশখান।।*
◆ ◆ ◆
*🍀সবে দন্ড মাত্র ছিল মোর সঙ্গ।*
*🍀তাহো আজো কৃষ্ণের ইচ্ছায় হ'ল ভঙ্গ।।*
*🍀এতেক আমার সঙ্গে কারো সঙ্গ নাই।*
*🍀তোমরা আগে চলো কিংবা আমি আগে যাই।।*
*🌻শ্রীমুকুন্দ বললেন মহাপ্রভু তুমি আগে চলো।আমরা পেছনে পেছনে আসছি,গৌরহরি তখন আরো দ্রুতগতিতে চললেন।শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু দেখলেন জগন্নাথের মন্দিরের চূড়ার অগ্রভাগে এক বালগোপাল তাঁকে দেখে হাসছেন।অতি বেগে ছুটে এসে একেবারে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করলেন।প্রাণের ঠাকুরকে আলিঙ্গন করতে উদ্যত হলেন।অমনি ভাবাবিষ্ট হয়ে মন্দির মধ্যে পড়ে গেলেন।ঐ সময় পন্ডিত বাসুদেব সার্বভৌম এসেছেন জগন্নাথদেব দর্শন করতে।*
*🙌🙌🙌🙌জয় জগন্নাথ 🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
