শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৮. সার্বভৌম ভট্টাচার্য্য ও গোপীনাথ আচার্য‍্য 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu48.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৮)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻আচার্য‍্য ও ভট্টাচার্য্য 🌻🌻*
••••••••••••••••••••••••••••••••••••••••
*সার্বভৌমের কথায় আচার্য‍্য গোপীনাথ ও মুকুন্দ দুইজনেই ব‍্যথিত হলেন।গোপীনাথ আচার্য‍্য বললেন, ভট্টাচার্য্য তুমি কাকে বেদান্ত পড়াতে চাও?ইনি তো স্বয়ং ভগবান।ভগবত্তার সকল লক্ষণ ইহাতে বিদ‍্যমান। ভট্টাচার্য্য উত্তর দেবার পূর্বেই তাঁর শিষ‍্যগণ বলে উঠলেন "ঈশ্বর কহ কোন প্রমাণে"।আচার্য‍্য উত্তর দিলেন,বিজ্ঞজন যে লক্ষণে ঈশ্বর স্থাপন করেন, আমিও সেই লক্ষণে বললাম। শিষ‍্যগণ=একমাত্র অনুমান, প্রমাণ দ্বারাই ঈশ্বর স্থাপনীয়।*
*🍀🌷ক্ষিত‍্যাদিকং সকর্তৃকং কার্য‍্যত্বাৎ যথা ঘটঃ।*
*🌺আচার্য‍্য অনুমান দ্বারা ঈশ্বর স্থাপনীয় নয়,একমাত্র কৃপা ছাড়া কেউ তাঁকে জানতে পারে না। ভট্টাচার্য্য তুমিও দ্বিতীয় পন্ডিত। কিন্তু তোমার প্রতি ঈশ্বরের কৃপা নাই।তাই তাঁকে সম্মুখে দর্শন করেও চিনিতে পারছ না।*
*ভট্টাচার্য‍্য= আমাদের প্রতি ঈশ্বরের কৃপা নাই, এটা সত‍্য, কিন্তু তোমার প্রতি যে কৃপা হয়েছে,তাও তো প্রমাণ করতে হবে। আচার্য‍্য দৃঢ়ভাবে উত্তর করলেন, ভট্টাচার্য্য, তোমার সামনে যিনি বসে আছেন ইনি স্বয়ং ঈশ্বর। আমি অন্তর থেকে জেনেছি।তুমি জানতে পারনি। এতেই ফুঝা গেল আমার প্রতি কৃপা হয়েছে।তোমার প্রতি হয় নাই।*
*ভট্টাচার্য‍্য= শ্রীকৃষ্ণচৈতন‍্য একজন মহান্ত,ইহা মানতে পারি, কিন্তু অবতার হতে পারে না।কারণ কলিযুগে বিষ্ণুর অবতার নাই।*
*আচার্য‍্য=তুমি শাস্ত্রজ্ঞ হয়ে এ কি বল?কলিযুগে অবতারের যথেষ্ট প্রমাণ ভাগবতে,মহাভারতে আছে। তোমার উপর কৃপা নাই তাই প্রমাণ দেখেও মানতে পার না।যে মানে না,তাকে প্রমাণ দেখিয়েও কোন লাভ নাই।*
*মহাপ্রভু বললেন, গোপীনাথ! পন্ডিত সার্বভৌম আমার অভিভাবক স্থানীয়। আমার প্রতি স্নেহ আছে, অনুগ্রহ আছে।কিসে আমার সন্ন‍্যাস ধর্ম-রক্ষা পায় তা চিন্তা করেন।বেদান্ত পড়াতে চাহৈন।তোমরা এতে দোষদৃষ্টি করিও না।*
*🙏জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব🙏*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪৭. সার্বভৌম ভট্টাচার্য্য ও গোপীনাথ 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu47.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৭)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌼সার্বভৌম ভট্টাচার্য্য ও গোপীনাথ🌼*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য ও গোপীনাথ আচার্য‍্য,দুই জনের সম্বন্ধ শ‍্যালক ও ভগ্নীপতি।দুইজনের মধ্যে নানা কথোপকথন চলছে।বাসুদেবের আগ্রহে গোপীনাথ মহাপ্রভুর সকল পরিচয় দিলেন।পূর্বাশ্রম নবদ্বীপ,পিতা শ্রীজগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী ইঁহার মাতামহ, বাড়ীতে বিশ্বম্ভর ও নিমাই নাম।সন্ন‍্যাস নাম শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব। সন্ন‍্যাস গুরু শ্রীকেশব ভারতী।নবদ্বীপের পরিচয়ে সার্বভৌম ভট্টাচার্য্য সুখী হলেন, তফে বললেন,এই যৌবন বয়সে সন্ন‍্যাস নিয়েছেন।আবার নীলাম্বর চক্রবর্তী সার্বভৌমের পিতা বিশারদের সহাধ‍্যায়ী। এই অল্প বয়সে সন্ন‍্যাস রক্ষা করা খুব কঠিন হবে।আমার ইচ্ছা ইহাকে সর্বদা বেদান্ত শ্রবণ করাই, বেদান্ত শ্রবণে বৈরাগ‍্য দৃঢ় হবে। আর ভারতী সম্প্রদায় খুব উত্তম নহে। তোমাদের মত হলে আবার যোগ পট্ট দিয়ে সংস্কার করিয়ে সরস্বতী প্রভৃতি উত্তম সম্প্রদায় প্রবেশ করিয়ে দিব।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪৬. ভক্তগণের অনুসন্ধান 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu46.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৬)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻ভক্তগণের অনুসন্ধান🌻🌻*
•••••••••••••••••••••••••••••••••••••••••
*🍀লীলাময় মহাপ্রভু আগে আগে ছুটে এসেছেন।পশ্চাৎবর্তী ভক্তগণ তাঁর সঙ্গে দৌড়িয়ে পারলেন না।হঠাৎ শ্রীকৃষ্ণচেতন‍্য মহাপ্রভু যে কোন দিক হতে কোন দিকে চলে গেলেন তা কেউ ঠিক করে উঠতে পারলেন না।শ্রীমন্দিরের সিংহদ্বারে পৌঁছিয়েই তাঁরা লোকমুখে শুনলের এক নবীনসন্ন‍্যাসী জগন্নাথ মন্দিরে প্রবেশ করে মূর্ছিত হয়ে পড়ে ছিল।পন্ডিত সার্বভৌম তাঁকে নিয়ে নিজ গৃহে গিয়াছেন।*
*🌼কে এই সার্বভৌম? কোথায় তাঁর গৃহ? এমন সময় গোপীনাথ আচার্য‍্য সেখানে উপস্থিত।তাঁর বাড়ীও নবদ্বীপে।নবদ্বীপবাসী মুকুন্দ তাঁকে খুব ভাল ভাবেই চেনেন।তিনি গোপীনাথকে বললেন,আমরা মহাপ্রভুর সঙ্গে এসেছি।মহাপ্রভু একটু আগে এখানে ছুটে এসেছেন।শুনলাম পন্ডিত সার্বভৌম তাঁকে নিজ গৃহে নিয়ে গেছেন। গোপীনাথ বললেন, সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয় আমার নিকট আত্মীয়।তাঁর বাসস্থান আমি জানি।চল সকলে আমার সঙ্গে।সার্বভৌম গৃহে গিয়ে সকলে গৌরহরিকে পেলেন। মহাপ্রভু কিন্তু এখনও মূর্ছিত অবস্থায় রয়েছেন।তখন সকলে মিলে সংকীর্তন আরম্ভ করলেন,তৃতীয় প্রহরে মহাপ্রভু চেতন পেলেন।সার্বভৌম মন্দির হতে বিস্থর প্রসাদ আনলেন, ও শ্রীগৌরাঙ্গের সঙ্গে সকলকেই তৃপ্তির সহিত ভোজন করালেন।আহারান্তে বাসুদেব পন্ডিত মহাপ্রভুকে "নমো নারায়ণায়" বলিয়া প্রণাম করলেন। মহাপ্রভু "কৃষ্ণে মতিরস্তু" বলিয়া আশীর্বাদ করলেন,এতে ফাসুদেব সার্বভৌম বুঝলেন, এই নবীনসন্ন‍্যাসী বৈষ্ণব।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪৫. বাসুদেব সার্বভৌম পন্ডিত 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu45.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৫)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🍀বাসুদেব সার্বভৌম পন্ডিত🍀*
••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻তৎকালীন ভারতবর্ষে একজন অদ্বিতীয় পন্ডিত ছিলেন, তিনি হলেন সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য।তিনি ন‍্যায় শাস্ত্রের ও বেদান্তের একজন প্রতিভাশালী অধ‍্যাপক।বাসুদেব ভট্টাচার্যের জন্মস্থান নবদ্বীপে।নবদ্বীপে তাঁর টোল ছিল। কতশত ছাত্র তাঁর কাছে ন‍্যায়শাস্ত্র অধ‍্যায়ন করে পন্ডিত হয়েছেন।শ্রীগৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবের কয়েক বছর পূর্বেই তিনি নবদ্বীপ ছেড়ে নীলাচলে এসেছেন।কেন এসেছিলেন?সেই সময়ে উড়িষ‍্যার রাজা ছিলেন প্রতাপ রুদ্র, তিনি আহ্বান করেছিলেন।তিনি রাজধানী পুরীতে দ্বার-পন্ডিত। তাঁর বাসস্থান শ্রীমন্দির হতে অনতিদূরে বালুখন্ডে মার্কন্ডেয় সরোবরের তীরে।*
*🍀প্রত‍্যেকদিন সকালে আহ্নিক কৃত‍্য সমাপনান্তে শ্রীমন্দিরে আসেন শ্রীজগন্নাথদেবকে দর্শন করতে।আজও এসেছেন।এসে দেখেন এক অভূতপূর্ব ব‍্যাপার।একজন পরম যুবক নবীনসন্ন‍্যাসী মূর্ছিত অবস্থায় শ্রীমন্দিরে পড়ে আছেন।তাঁর শ্রীঅঙ্গে অপূর্ব জ‍্যোতিঃ।অঙ্গে সাত্ত্বিক বিকার।পান্ডাগণ তাঁকে ঘিরে আছেন।প্রতিহারীগণ প্রহার করতে উদ‍্যত।পন্ডিত বাসুদেব ভট্টাচার্য্য তাদেরকে কোনরকম অপ্রীতিকর কর্ম করতে নিষেধ করলেন।*
*🍁এমন সময় মন্দিরে ভোগের সময় হল।মন্দির এখন বন্ধ হয়ে যাবে।পন্ডিত সার্বভৌম তখন শ্রীগৌরহরির অচেতন দেহ শিষ‍্যদের দ্বারা বহন করিয়ে নিজ গৃহে নিয়ে গেলেন। ভাল করে পরীক্ষা করে দেখলেন শ্বাস প্রশ্বাস নেই,উদরে কোন স্পন্দন নেই।পন্ডিত বুঝতে পারলেন ইহা সুদীপ্ত সাত্ত্বিক ভাব।নিত‍্যসিদ্ধ ভক্ত ছাড়া মানুষের ইহা সম্ভব নহে।*
*🍀এই শক্তি মনুষ‍্যের কোন কালে নয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪৪. কতদূর জগন্নাথ 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu44.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৪)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻কতদূর জগন্নাথ ২🌻🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻নিত‍্যানন্দ শ্রীমন্মহাপ্রভুকে কোলে তুলে শান্ত করলেন।তারপর প্রভু রেমুণা হতে যাজপুর আসিলেন।সেখানে বহু দেবালয়।একাকী নিভৃতে মহাপ্রভু সকল দেবালয় দর্শন করে একদিন পর ফিরে এলেন।যাজপুর ধন‍্য করে মহাপ্রভু কটক নগরে আসিলেন।কটকে মহাপ্রভু পরমানন্দে সাক্ষী গোপাল দর্শন করলেন।নিতাইচাঁদের মুখে ভক্তগণসহ মহাপ্রভু সাক্ষীগোপালের লীলা কাহিনী শ্রবণ করলেন।যখন সাক্ষীগোপালের আগে মহাপ্রভু দাঁড়ালেন তখন "ভক্তগণ দেখে যেন দোঁহে এক মূর্তি।" নিত‍্যানন্দ মহাপ্রভুর ঐ দৃশ্য দেখে ভক্তগণ সঙ্গে "ঠারাঠারি" (চোখের ইশারা) করতে লাগলেন ও মধুর মধুর হাসতে লাগলেন।কটকে মহানদীতে স্নান করে ভুবনেশ্বর পৌঁছলেন। সেখানে গিয়ে বিন্দুসরোবরে স্নান করলেন।শিব সকল তীর্থের জল বিন্দু বিন্দু এনে বিন্দুসরোবর সৃষ্টি করেছেন।ওখানকার একাম্র ক্ষেত্রও শিবের পরম প্রিয়।*
*🌼নিজ প্রিয় শঙ্করের বৈভব দেখে মহাপ্রভু ভক্তগণ সহ পরমানন্দ লাভ করলেন।শিবের আগে "শিবরাম গোবিন্দ " বলে বহু নৃত্যগীত করলেন।সেই নিশি মহাপ্রভু সেখানে বাস করলেন।এইপ্রকারে গৌরহরি ক্রমশঃ কমলপুর আসিলেন। সেখানে ভার্গী নদীর জলে স্নান করলেন।স্নানকালে মহাপ্রভু নিত‍্যানন্দের হাতে দন্ডখানি রাখলেন।তৎপর কপোতেশ্বর দর্শন করতে গেলেন। নিতাইচাঁদ দন্ড হাতে পেয়ে কথা বলতে লাগলেন।*
*🍀ওরে দন্ড আমি যারে বহিয়ে হৃদয়ে।*
*🍀সে তোমারে বহিবেক এ-ত যুক্ত নহে।।*
*🌹এই কথা বলে দন্ডখানি তিন টুকরো করে ফেললেন। শ্রীগৌরাঙ্গ আঠার নালায় পৌঁছে যখন দন্ড চাইলেন তখন নিতাইচাঁদ বললেন দন্ড ভেঙ্গে ফেলেছি,তখন গৌরহরি জিজ্ঞাসা করলেন।*
*🍀কি লাগি ভাঙ্গিলা দন্ড কহ দেখি শুনি।*
*🌺উত্তরে নিত‍্যানন্দ বললেন*
*🍀ভাঙ্গিয়াছি বাঁশ খান,*
*🍀না পার ক্ষমিতে কর যে শাস্তি বিধান।।*
*🍁মহাপ্রভু বললেন,*
*🍀যাহে সর্ব দেবের অধিষ্ঠান।*
*🍀সে তোমার মতে হইল বাঁশখান।।*
◆ ◆ ◆
*🍀সবে দন্ড মাত্র ছিল মোর সঙ্গ।*
*🍀তাহো আজো কৃষ্ণের ইচ্ছায় হ'ল ভঙ্গ।।*
*🍀এতেক আমার সঙ্গে কারো সঙ্গ নাই।*
*🍀তোমরা আগে চলো কিংবা আমি আগে যাই।।*
*🌻শ্রীমুকুন্দ বললেন মহাপ্রভু তুমি আগে চলো।আমরা পেছনে পেছনে আসছি,গৌরহরি তখন আরো দ্রুতগতিতে চললেন।শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু দেখলেন জগন্নাথের মন্দিরের চূড়ার অগ্রভাগে এক বালগোপাল তাঁকে দেখে হাসছেন।অতি বেগে ছুটে এসে একেবারে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করলেন।প্রাণের ঠাকুরকে আলিঙ্গন করতে উদ‍্যত হলেন।অমনি ভাবাবিষ্ট হয়ে মন্দির মধ্যে পড়ে গেলেন।ঐ সময় পন্ডিত বাসুদেব সার্বভৌম এসেছেন জগন্নাথদেব দর্শন করতে।*
*🙌🙌🙌🙌জয় জগন্নাথ 🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪৩. কতদূর জগন্নাথ 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu43.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৩)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻কতদূর জগন্নাথ 🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*আবিষ্ট হইলা প্রভু করি আচমন।*
*"কতদূর জগন্নাথ"? বোলে ঘন ঘন।।*
*🌻মহাপ্রভু কেবল কেঁদেই চলেছেন, "কতদূর জগন্নাথ "বলে। শ্রীবৃন্দাবন দাস ঠাকুর বলেন=*
*আপনেই জগন্নাথ ভাবেন আপনে।*
*আপনে করিয়া আর্তি লওয়ায়েন জনে।।*
*🍀দক্ষিণ দেশের অধিকারী রামচন্দ্র খান।মহাপ্রভুর পাদপদ্মে দন্ডবৎ করলেন।ভাবাবিষ্ট মহাপ্রভু "জয় জয় জগন্নাথ " বলে কাঁদতে লাগলেন।কতক্ষণে স্থির হয়ে মহাপ্রভু রামচন্দ্র খানকে বললেন,আমি কি ভাবে সকাল সকাল নীলাচলে যেতে পারি, তুমি তার ব‍্যবস্থা কর।রামচন্দ্র বললেন,যদিও সময় খুব বিষম, তথাপি তোমার আজ্ঞা পালন করব। রামচন্দ্র মহাপ্রভুর জন্য নৌকা আনলেন।মহাপ্রভু নৌকা আরোহণ করে প্রিয়জন সহ ছত্রভোগ হতে যাত্রা করলেন।শ্রীমুকুন্দ নৌকায় কীর্তন আরম্ভ করলেন। নৌকার মাঝিরা বলল, কীর্তন করলে ডাকাতরা টের পাবে।মহাপ্রভু বললেন, "সুদর্শন চক্র রক্ষক থাকতে ভক্তের কোন ভয় নাই।প্রয়াগ ঘাটে গিয়ে নৌকা থামল।সেখান থেকে উড়িষ‍্যা দেশ আরম্ভ।উড়িষ‍্যা দেশে পৌঁছেছি বলিয়া মহাপ্রভুর কি আনন্দ।ঐ স্থানে গঙ্গাঘাটে মহাপ্রভু স্নান করলেন। যুধিষ্ঠির স্থাপিত মহেশকে প্রণাম করলেন।মহাপ্রভু ভক্তগণকে বসিয়ে নিজেই একাকী গেলেন গ্রামে ভিক্ষা করতে। অপর্য‍্যাপ্ত দ্রব‍্য ভিক্ষা করে নিয়ে এলেন। জগদানন্দ রন্ধন করে ভোগ লাগালেন।সারারাত ভরে কীর্তন চলিল। উষাকালে মহাপ্রভু পুনরায় যাত্রা করলেন।পথে এক দানী (কর আদায়কারী) দান (কর) চেয়ে সবাইকে আটক করল। "আমি একা, আমার কেউ সাথি নাই আমাকে ছাড়। মহাপ্রভুর এই কথা শুনে দানী মহাপ্রভুকে ছেড়ে দিয়ে ভক্তগণকে ধরিল। মহাপ্রভু ওদিকে গিয়ে একাকী বসে কাঁদতে লাগলেন।মহাপ্রভুর নয়নের জল দেখে দানী ভাবল=*
*এ পুরুষ কভু নর নহে।*
*মানুষের নয়নে কি এত ধারা বহে।।*
*🌻সকলে মিলে পরিচয় দিলেন, ইনি শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু, আমরা সকলে তাঁর ভৃত‍্য। সকলের প্রেম দেখে দানী মুগ্ধ হয়ে সবাইকে ছেড়ে দিল।মহাপ্রভু গৌরহরি দানীর প্রতি শুভ দৃষ্টিপাত করলেন।অসীম করুণা ঢেলে দিলেন। তারপর মহাপ্রভু সহ জলেশ্বর শিব দর্শন করলেন। অতঃপর তিনি বাঁশদহ গ্রামে আসিলেন, সেখানে বহু শাক্তের বসবাস।তারা মহাপ্রভুকে নিজ মঠে ডেকে নিয়ে গেল।তারা শ্রীগৌরহরিকে বলিল, "আজ আনন্দ ভোগ কর"।শাক্তগণ "মদিরাকে" আনন্দ বলে।মহাপ্রভু তা জানতেন না।তিনি শাক্তদের সঙ্গে কিছুক্ষণ নৃত্যগীত করলেন।নানাবিধ রসের কথা তাদের সঙ্গে বললেন।চলতে চলতে প্রভু গৌরহরি আসিলেন রেমুনা। সেখানে গোপীনাথ দর্শন করে মহাপ্রভু ভুলুন্ঠিত প্রণাম করলেন।প্রণাম করা মাত্র দর্শকগণের সাক্ষাতে ভগবান গোপীনাথের শ্রীমস্তক হতে পুষ্পরচিত চূড়া বিচলিত হয়ে শ্রীগৌরাঙ্গচাঁদের মস্তকে গিয়ে পড়িল।*
*প্রভোঃ শীর্ষে শীর্ষাদপি ভগবত স্তস‍্য চলিতা।*
*প্রসূনানাং চূড়ান‍্যপতদখিলে পশ‍্যতিজনে।।*
             *(কবি কর্ণপুর=১১|৭৮)*
*🌼ভক্তবর্গ সঙ্গে মহাপ্রভু সেখানে বিস্তর নৃত্যগীত করলেন। সেখানে গৌরহরি থাকলেন "মহাপ্রসাদ ক্ষীর কারণে"।*
*🌹শ্রীঈশ্বর পুরীর নিকট পূর্বে মহাপ্রভু শ্রীমাধবেন্দ্রপুরী গোসাঞির কাহিনী শুনেছেন,তার জন‍্যে যে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন তা মহাপ্রভু নিজ শ্রীমুখে ভক্তগণের নিকট বর্ণনা করলেন।পুরী গোসাঞির সিদ্ধি প্রাপ্তিকাল যে শ্লোকটি উচ্চারণ করেছিলেন। "অয়ি দীন দয়াদ্রনাথ হে" সেই শ্লোক উচ্চারণ করে প্রভু গৌরসুন্দর প্রেমে বিবশ হয়ে মূর্ছিত হলেন।নিতাইচাঁদ কোলে তুলে নিয়ে শান্ত করলেন।*
   *🌻শেষ অংশ আগামী পর্বে🌻*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
        *বানান ভুল মার্জনীয়*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪২. পুরীর পথে 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu42.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪২)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌻🌻🌻পুরীর পথে🌻🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীজগন্নাথই শ্রীকৃষ্ণ।শ্রীকৃষ্ণই জগন্নাথ।কৃষ্ণ বিরহী গৌরাঙ্গসুন্দর শ্রীজগন্নাথের বদন দেখে বিরহ ব‍্যথা মিটাবেন,এই আশায় প্রবল আকুলতা নিয়ে ছুটেছেন পুরীর পথে।*
*🌼মহাপ্রভুর সঙ্গে চলেছেন ছয়জন পার্ষদ।নিত‍্যানন্দ,গদাধর,মুকুন্দ,গোবিন্দ, জগদানন্দ ও ব্রহ্মানন্দ।প্রথমে মহাপ্রভু আঁটিসারা গ্রামে পৌঁছলেন।সেখানে অনন্ত পন্ডিত নামক এক সাধু গৃহে মহাপ্রভু রাত্রি যাপন করলেন।সারারাত কৃষ্ণকথা প্রসঙ্গে অতিবাহিত করলেন।*
*🍀জাহ্নবীর কুলে কুলে চলতে চলতে মহাপ্রভু আসিলেন ছত্রভোগ। এইখানে গঙ্গা শতমুখী হয়েছেন। তারপর অম্বুলিঙ্গ ঘাটে শিবলিঙ্গ আছেন।এখানে শিব গঙ্গা দর্শন করে নিজেই জলময় হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু অম্বুলিঙ্গ ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করে বহু নৃত্য করলেন।শেষে মূর্ছিত হয়ে পড়লেন। নিত‍্যানন্দ কোলে করে নিয়ে বললেন=*
*পৃথিবীতে বহে এক শতমুখী ধার।*
*প্রভুর নয়নে বহে শতমুখী আর।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৪১. ব্রজযাত্রী --- শান্তিপুরে 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu41.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪১)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🍀🍀ব্রজযাত্রী --- শান্তিপুরে🍀🍀*
▪          ▪          ▪        ▪          ▪
*🌻সন্ন‍্যাস গ্রহণের পরই আবার গৌরহরির প্রাণে জেগে উটিল শ্রীকৃষ্ণ বিরহ। কোথায় শ্রীকৃষ্ণ?কোথায় যাব? কোথায় গেলে শ্রীকৃষ্ণ পাব, এইবলে কাঁদতে কাঁদতে মহাপ্রভু ছুটলেন ব্রজের পথে।ব্রজ বৃন্দাবন কোন পথে, কোন দিকে,কোন জ্ঞান নেই। শ্রীকৃষ্ণ বিরহে জ্ঞানহারা।তিনদিন রাঢ়দেশে ঘুরলেন।অনাহারে অনিদ্রায় ব্রজনাথের অন্বেষণে যাকে কাছে পাচ্ছেন তাকেই জিজ্ঞাসা করছেন "বৃন্দাবন কতদূর", বিরহিনী রাধার ভাবাবিষ্ট শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু কেবল শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করছেন। হঠাৎ দেখলেন সম্মুখে নিতাইচাঁদকে।মহাপ্রভু অতি সহজভাবে জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ কোথায় যাবে? নিত‍্যানন্দ বললেন, তোমার সঙ্গে বৃন্দাবন যাব।পরম আনন্দে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, বৃন্দাবন আর কতদূর পথ আছে। এই তো বৃন্দাবনে এসেছি,সামনে দেখ যমুনা, নিতাইচাঁদ বললেন। "অহো যমুনার তীরে এসেছি, আমার মহাভাগ‍্য, এই কথা বলে গৌরসুন্দর আনন্দে আপ্লুত হয়ে যমুনা মনে করে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন।সাঁতার খেলতে খেলতে যমুনার স্তব পাঠ করতে লাগলেন=*
*চিদানন্দভানোঃ সদা নন্দসূনোঃ পরপ্রেমপাত্রী দ্রবব্রহ্মগাত্রী।*
*অঘানাং লবিত্রী জগৎক্ষেমধাত্রী পবিত্রী ক্রিযান্নো বপুর্মিত্রপুত্রী।।*
*🌹কতক্ষণ পরে মহাপ্রভুর দৃষ্টি পড়ল তীরের দিকে।দেখেন অদ্বৈতাচার্য‍্য দাঁড়িয়ে আছেন।বিস্ময়ান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন=*
*তুমিত অদ্বৈত গোঁসাঞি হেথা কেন আইলা।*
*আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা।।*
*🌻অদ্বৈতাচার্য‍্য  নিত‍্যানন্দের চাতুরালী বুঝলেন। বললেন,আমার পরম ভাগ‍্য তুমি শান্তিপুরে এসেছ।মনঃক্ষুন্ন হয়ে গৌরহরি বললেন= সে কি!নিত‍্যানন্দ আমাকে বঞ্চনা করেছে। গঙ্গা দেখিয়ে যমুনা বলছে। অদ্বৈতাচার্য‍্য বললেন, শ্রীপাদ নিত‍্যানন্দ মিথ‍্যা কথা বলবেন কেন।যেখানে তুমি বিদ‍্যমান সেই স্থান তো বৃন্দাবন। আর গঙ্গার পশ্চিম তীরে স্নান করলে যমুনাতেই স্নান করা হয়। আচার্য‍্যের অনুনয়ে গৌরহরি জল হতে উঠিলেন। আচার্য‍্য কর্তৃক আনীত শুষ্ক কৌপীন ও বসির্বাস পরিধান করলেন।তাঁর নৌকায় উঠে শান্তমনে শান্তিনুরে পদার্পণ করলেন। অদ্দৈতাচার্য‍্য পরম উল্লাসে নৃত্য করতে লাগলেন। গান ধরলেন=*
*কি কহব রে সখি আজুক আনন্দ ওর।*
*চিরদিনে মাধব মন্দিরে মোর।।*
*🌻আচার্য‍্যপত্নী সীতাদেবী রন্ধন করলেন।অদ্বৈতাচার্য‍্য ভোগ নিবেদন করলেন।কত শত শত দ্রব‍্য যে রন্ধন করেছেন, কত আদর ভক্তিভরে সীতাদেবী যে ভোগ প্রস্তুত করেছেন তা ভাষায় বর্ণনা করা যায় না।তারপর দুই প্রভু নিয়ে অদ্বৈতাচার্য‍্য গৃহে গেলেন।প্রসাদ দর্শনে মহাপ্রভুর অন্তর আনন্দে ভরে গেল। শ্রীকৃষ্ণকে এমন ভোগ দিয়েছেন এইজন‍্য আনন্দ।*
*🍀মহাপ্রভু কহিলেন,এত উপকরণ সন্ন‍্যাসীর ভক্ষ‍্য নহে।আচার্য‍্য বললেন, সন্ন‍্যাসের জারিজুরি ছাড়।*
*🌺ভোজন করহ ছাড় বচন চাতুরী।*
*🌻আচার্য‍্য ও সীতাদেবীর অসীম আগ্রহে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন।নদীয়া জীবন গৌরাঙ্গসুন্দর শান্তিপুরে অদ্বৈতগৃহে শুভ-বিজয় করেছেন এই সংবাদ সর্বত্র ছড়িয়ে গেল।নদীয়ার বিরহ-কাতর ভক্তগণ ছুটে আসছেন।🍀কবি কর্ণপুর বলেছেন=মনে হল যেন সমগ্র নবদ্বীপ নগরীটাই এসেছে।*
*"কিমন‍্যদ্বক্তব‍্যং গতমিব নবদ্বীপমভবৎ"১১|৬৪।।*
*🌹শোকাতুরা শচীজননী এসেছেন।আচার্য‍্যরত্ন সঙ্গে দোলায় এনেছেন।*
*শচী আগে পড়িলা প্রভু দন্ডবৎ হৈয়া।*
*কান্দিতে লাগিলা শচী কোলে উঠাইয়া।।*
••••••                    ••••••                    ••••••
*অঙ্গ মোছে মুখ চুম্বে করে নিরীক্ষণ।*
*দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন।।*
*🌻মা বললেন,নিমাই!বিশ্বরূপের মত নিষ্ঠুরতা করিস না। সন্ন‍্যাসী হয়ে আর দেখা দিল না।তুই তেমন করলে আমার মৃত‍্যু হবে।*
*🌹গৌরসুন্দর বললেন,মা!এই দেহ তোমারই।তোমারি শরীর এতে মোর কিছু নাই।তুমি যা বলবে আমি তাই করব।যে আদেশ করবে আমি তাই পালন করব।এই কথা বলে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন।নিমাইয়ের কথায় মা তুষ্ট হয়ে পুনঃ পুনঃ করতে লাগলেন।গৌরসুন্দর দশদিন অদ্বৈত গৃহে ছিলেন।প্রথমদিন সীতাদেবী রন্ধন করেছিলেন ; পরে প্রত‍্যেকদিন শচীমাতাই আদরে শত শত দ্রব‍্য রান্না করে নিমাইকে ভোজন করিয়েছিলেন।  নিমাই কীর্তন করতে করতে ধূলায় পড়ে গড়াগড়ি যায়।অঙ্গে কত ব‍্যথা লাগে দেখে শচীমা নারায়ণের প্রার্থনা করলেন=*
*যে কালে নিমাই পড়ে ধরণী উপরে।*
*ব‍্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে।।*
*🌻সকল ভক্তের একান্ত অনুরোধ সত্ত্বেও ধর্মপ্রাণা জগজ্জীননী শচীদেবী সন্ন‍্যাসী পুত্রকে আবার গৃহে ফিরতে আদেশ দিতে পারলেন না।শুধু কয়েকটি নির্দেশ দিলেন।নিমাই তুই বৃন্দাবনে যাস না, বড় দূর বৃন্দাবন।পুরীধামে থাক, নবদ্বীপ হতে অনেক কাছে,তোর খবর বার্তা সহজে পাব। গৌরসুন্দর দিন দশেক শান্তিপুরে থাকলেন।ভক্তসঙ্গে বহু আনন্দলীলা করলেন।তারপর সকলকে আবার দুঃখসাগরে ভাসিয়ে চললেন,মাতৃ আজ্ঞা শিরোধার্য‍্য করে চললেন পুরীধাম অভিমুখে।ভক্তগণ কতদূর পর্যন্ত প্রভুর সঙ্গে সঙ্গে চললেন।তারপর মহাপ্রভু সকলকে প্রবোধ দিয়ে মধুর কথা বললেন=*
*চিত্তে কেহো কোনো কিছু না ভাবিহ ব‍্যথা।*
*তোমা সভা আমি নাহি ছাড়িব সর্বথা।।*
*কৃষ্ণনাম লহ সভে বসি গিয়া ঘরে*
*আমি আসিব দিন-কথেক ভিতরে।।*
*🌺মহাপ্রভু দক্ষিণ মুখে চললেন।ভক্তগণ ভূমিতে আছাড় পড়ে আর্তনাদ করে ক্রন্দন করতে লাগলেন।কৃষ্ণচন্দ্র মথুরায় গেলে গোপীগণ যেমন শোক সমুদ্রে ডুবেছিলেন,গৌরভক্তগণও আজ সেই দশা হল। শ্রীবৃন্দাবন দাসজী বলেছেন=*
*দৈবে সে-ই প্রভু, ভক্তগণো সে-ই সব।*
*উপমাও সে-ই সে,সে-ই সে অনুভব।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

adds