✧═══════════•❁❀❁•═══════════✧
৮০. তদীয়ানাঞ্চ সেবনম্ ও শাস্ত্র-সেবনের কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda80.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda79.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮০)🦚শ্রীরায় রামানন্দ🦚*
*তদীয়ানাঞ্চ সেবনম্ ও শাস্ত্র-সেবনের কথা*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀বৈধীভক্তির অবশিষ্ট অঙ্গ কয়েকটির কথা এখানে উল্লেখ করে এই প্রসঙ্গের পরিশেষ হল।*
*🌻(৫৩)তদীয়ানাঞ্চ সেবনম্= অর্থ্যাৎ শ্রীভগবান সম্বন্ধীয় বস্তু ও ব্যক্তিদের সেবা। তদীয়গণ কি কি, মূলগ্রন্থেই তার উল্লেখ আছে। যথা=*
*"তদীয়া ঃ-- তুলসীশাস্ত্রমথুরাবৈষ্ণবাদয়ঃ।"*
*🌷অর্থ্যাৎ তুলসী,শাস্ত্র,মথুরা ও বৈষ্ণবাদির সেবন।তুলসী সেবার বহু মহিমা শাস্ত্রে কীর্তিত হয়েছে।এখানে শ্রীভক্তিরসামৃতসিন্ধু ও স্কন্দপুরাণের একটি পদ্য উদ্ধৃত করা যাচ্ছে।*
*"যা দৃষ্টা নিখিলাঘসংঘশমনী স্পৃষ্টা বপুঃপাবনী।*
*রোগাণামভিবন্দিতা নিরসনী সিক্তাহন্তকত্রাসিনী।।*
*প্রত্যাসত্তিবিধায়নী ভগবতঃ কৃষ্ণস্য সংরোপিতা।*
*ন্যস্তা তচ্চরণে বিমুক্তিফলদা, তস্যৈ তুলস্যৈ নমঃ।।"*
*🌺অর্থ্যাৎ "যাঁকে দর্শন করলে নিখিল (সমস্ত) পাপ নষ্ট হয়,যাঁর স্পর্শে দেহ পবিত্র হয়,যাঁর বন্দনা করলে সকল রোগের নিরসন(মোচন) হয়,যাঁকে জলসিক্তা করলে যমের ভয় দূরে যায়,যাঁকে রোপন করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আসক্তি হয়, ভগবানের চরণে ন্যস্ত(অর্পিত)হলে যিনি বিমুক্তি ফল দান করেন,সেই তুলসীদেবীর চরণে নমস্কার।" টীকাকার শ্রীপাদ শ্রীজীব বলেন বিমুক্তি অর্থে বিশিষ্টা মুক্তি অর্থ্যাৎ সপ্রেম ভক্তি।*
*"দৃষ্টা স্পৃষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা।*
*রোপিতা সেবিতা নিত্যং পূজিতা তুলসী শুভা।।*
*নবধা তুলসীং দেবীং যে ভজন্তি দিনে দিনে।*
*যুগকোটি সহস্রাণি তে বসন্তি হরের্গৃহে।।"*
*🍀শ্রীমতী তুলসীদেবীর সেবা নয় প্রকার---,দর্শন,স্পর্শন,ধ্যান,তাঁর মহিম-কীর্তন,প্রণমন,তাঁর মাহাত্ম্য শ্রবণ,রোপণ,সেবন ও পূজন-- যিনি প্রতিদিন তুলসীর এইরকম সেবা করেন,তিনি কোটি সহস্র যুগ শ্রীহরি ভবনে বাস করেন।*
*🍁হিন্দু,আপনি(নিজ)শাক সবজির বাগান করতে ভাল বাসেন,তা করুন,ফলপ্রদ বৃক্ষের বাগান করা প্রয়োজনীয় তাও আপনি করুন,দর্শন-শোভার জন্যই হোক,অথবা শ্রীশ্রীভগবানের সেবনের জন্যই হোক,আপনি বাড়ীতে কুসুম কানন করুন ; কিন্তু আমাদের সর্বোপরি নিবেদন এই যে বাড়ীর কোন পবিত্র সুন্দর জায়গায় আপনি অবশ্য অবশ্যই তুলসীর উদ্যান করবেন,স্নানান্তে তুলসীদেবীকে জলসিক্তা করবেন,আর ভক্তিভরে প্রণাম করবেন।সন্ধ্যার সময় তুলসীতলায় তেলের একটি প্রদীপ দিবেন ও তখনও একবার তুলসীদেবীর কাছে নমস্কার করবেন। যদি সময় ও সুবিধা হয় তবে একবার তুলসীদেবীর পবিত্র-মনোহরা,প্রীতিমধুরা, ভক্তিপ্রেমভরা স্নিগ্ধ প্রসন্ন শ্রীমূর্তি দর্শন করবেন এবং ভক্তিভরে শ্রীগৌর নিত্যানন্দ নাম উচ্চারণ করবেন ; দেখবেন হৃদয়ে পবিত্রতার সঞ্চার হয়েছে,প্রেমভক্তির উদয় হয়েছে, পার্থিব কলুষচিন্তা হতে মন শান্তি ও প্রসন্নতা লাভ করবার পথ পেয়েছে।*
*(৫৪)অতঃপর শাস্ত্র-সেবনের কথা= শ্রীভগবদ্ভক্তি প্রতিপাদক(যুক্তি প্রমাণের দ্বারা নির্ধারণ) শাস্ত্রই এখানে শাস্ত্রশব্দের প্রতিপাদ্য--,শ্রীমদ্ভাগবতাদি শাস্ত্রই এই শাস্ত্র শব্দের বাচ্য বা কথন। শ্রীমদ্ভাগবত,শ্রীমদ্ভাগবদ্গীতা,শ্রীচৈতন্য ভাগবত ও শ্রীচৈন্যচরিতামৃতাদি গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণবগণের পূজ্য। প্রমাণ বচন এই যে =*
*"বৈষ্ণবাণি তু শাস্ত্রাণি যেহর্চয়ন্তি গৃহে নরাঃ।*
*সর্বপাপবিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতাঃ।।"*
*🙏মথুরা স্মরণ,মথুরা দর্শন,মথুরা ভূমি স্পর্শন,মথুরা বাস প্রভৃতি সম্বন্ধে শাস্ত্রে যথেষ্ট মহিমা কীর্তিত হয়েছে। মথুরা মাহাত্ম্য নামক গ্রন্থখানিও বৈষ্ণবের অবশ্য পাঠ্য। পুণ্যধাম মথুরার স্মরণ শ্রবণেও জীবের হৃদয় পবিত্র হয়।*
*🙏বৈষ্ণবাদির সেবাসম্বন্ধে (৫৫)🙏*
######################/###
*শ্রীহরিভক্তি বিলাসে অনেক মাহাত্ম্য কথা উদ্ধৃত হয়েছে।*
*🌻অপর কয়েকটি ভক্ত্যঙ্গ এই=*
*(৫৬)যথাবৈভবসামগ্রী সদ্গাষ্ঠীভির্মহোৎসবঃ।*
*(৫৭)উর্জাদরো বিশেষণ।*
*(৫৮)যাত্রাজন্মাদিনাদিষু।*
*(৫৯)শ্রদ্ধা বিশেষতঃ প্রীতিঃ শ্রীমূর্তেরঙ্ঘ্রিসেবনে।*
*(৬০)শ্রীমদ্ভাগবার্থানামাস্বাদো রসিকৈঃ সহ।*
*(৬১)প্রিন্ট হয় নাই।*
*(৬২)সজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গঃ স্বতোবরে।*
*(৬৩)নাম-সংকীর্তনম্।*
*(৬৪)শ্রীমথুরামন্ডলে স্থিতিঃ।*
*🌹অর্থ্যাৎ নিজের বৈভব অনুসারে গোষ্ঠীর সঙ্গে ভগবানের উদ্দেশ্যে মহোৎসব,কার্তিকমাসে নিয়ম সেবা এবং জন্মাদিতে যাত্রা মহোৎসব,শ্রীমূর্তি সেবায় শ্রদ্ধা ও বিশেষতঃ প্রীতি,ভক্তিরসরসিক ভক্তগণের সঙ্গে শ্রীমদ্ভাগবতের অর্থ সমূহের রসাস্বাদন, সাধুসঙ্গ, নামসংকীর্তন,ও মথুরাবাস এই পাঁচটি অঙ্গ দ্বিরুক্ত(দুইবার উল্লিখিত )হয়েছে।কেন দ্বিরুক্ত হল, পূজ্যপাদ গ্রন্থকার মহোদয় তার কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন=*
*"নিখিল শ্রৈষ্ঠ্যবোধায় পুনরপ্যত্র কীর্তনম্।"*
*🌷অর্থ্যাৎ নিখিল (সমস্ত) শ্রেষ্ঠতাবোধের জন্যই পুনর্বার ইহাদের নাম করা হল।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮১. যে পাঁচটি সাধন-অঙ্গ করতে পারলে অবশ্যই কৃষ্ণের সাক্ষাৎ লাভ হবেই 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda81.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
