✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫১. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
(৫১ )
*অতি গূঢ় নিত্যানন্দ।*
এক মহাজ্যোতির্ময়ধাম সারা নদীয়ায় ভ্রমণ করে বেড়াচ্ছেন।
একদিন দেবী বিষ্ণুপ্রিয়া সঙ্গে মহাপ্রভু বসে আছেন। প্রিয়া তাম্বুল দিচ্ছেন মহাপ্রভুর মুখে। মহাপ্রভু সুখে চর্বণ করছেন।
প্রিয়া সঙ্গে থাকলে মা অত্যন্ত সুখী হন, তাই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সঙ্গে কিছুকাল ব্যতীত করেন। উভয়ে হাস-পরিহাস ছলে কৃষ্ণ-কথা আলাপ করছিলেন।
এমন সময় নিত্যানন্দ এসে হাজির হলেন। আনন্দে বিভোর, প্রেমাবেশে বাহ্য জ্ঞানশূন্য। বাল্যভাবে দিগম্বর হয়ে দাঁড়িয়ে রইলেন। কোন দেহ স্মৃতি নাই।
🌷প্রভু বোলে "নিত্যানন্দ! কেনে দিগম্বর ?
নিত্যানন্দ "হয় হয়" করয়ে উত্তর।।
🌸প্রভু বোলে নিত্যানন্দ পরহ বসন।
নিত্যানন্দ বোলে "আজি আমার গমন"।।
💐প্রভু বলে "নিত্যানন্দ! ইহা কেনে করি?
নিত্যানন্দ বলে "আর খাইতে না পারি।।"
🌹প্রভু বোলে "এক এড়ি কহ কেনে আর?"
নিত্যানন্দ বোলে "আমি গেনু দশবার।।"
🔥ক্রুদ্ধ হই বোলে প্রভু "মোর দোষ নাই।" নিত্যানন্দ বোলে "প্রভু?এথা নাহি আই।।"
🌺 প্রভু কহে "কৃপা করি পরহ বসন।"
নিত্যানন্দ বোলে "আমি করিব ভোজন।।"
⚜️ চৈতন্যের ভাবে মত্ত নিত্যানন্দ রায়।
এক শুনে, আর কহে হাসিয়া বেড়ায়।।
☸️ আপনে উঠিয়া প্রভু পরায় বসন।
বাহ্য নাহি, হাসে পদ্মাবতীর নন্দন।।
🍁নিত্যানন্দ চরিত্র দেখিয়া আই হাসে।
বিশ্বরূপ পুত্র হেন মনেমনে বাসে।।
কথাও সেইরকম,সেই মত রূপ,আই দেখে পুত্রস্নেহে যেন বিশ্বরূপ ।।অন্য ভাবতে পারেন না।গৌরাঙ্গ-নিত্যানন্দ উভয়কেই নিজের সন্তানবৎ স্নেহ করেন।
বাহ্য পেয়ে নিত্যানন্দ বসন পরিধান করলেন। শচীমাতা সন্দেশ দিলেন খাওয়ার জন্য। পাঁচটা ক্ষীরের সন্দেশ এনে নিতাইয়ের হাতে দিলেন। নিতাই একখানা খেলেন আর চারখানা ছুঁড়ে ফেলে দিলেন। শচীমাতা হায় হায় করে উঠলেন। ফেলে দিলে কেন বাপ্!
নিত্যানন্দ বলছেন একসঙ্গে কেন দিলে এতগুলো সন্দেশ? শচীমাতা - যা ছিল সব দিয়েছি, এখন আর কি খাবে?
নিত্যানন্দ - ঘরে গিয়ে দেখ, অবশ্যই পাবে।
ঘরের ভিতরে গিয়ে শচীমাতা অপরূপ দেখছেন। সেই চার সন্দেশ ধুলো মাটি মাখা যথা স্থানে রয়েছে। সন্দেশ কোথায় পড়ল!আর ঘরের ভিতরে কি করে আসলো?
ধূলা ঝেড়ে মা সন্দেশ নিয়ে আসলেন। এসে দেখছেন, নিত্যানন্দ সেই সন্দেশ খাচ্ছেন। আই বলছেন - এ কোথায় পেলে? নিত্যানন্দ বলছেন- যেটা ফেলে দিয়েছিলাম তোমার দুঃখ দেখে তাই কুড়িয়ে আনলাম।
অদ্ভুত দেখে আই মনে মনে ভাবছেন- এত অদ্ভুত নিত্যানন্দ মহিমা!
আই বলছেন- নিত্যানন্দ! আমাকে কেনে ভাঁড়াও! জানি তুমি ঈশ্বর!!
আমার ওপর মায়া পরিহার কর।
বাল্যভাবে নিত্যানন্দ ছুটে চললেন চরণ স্পর্শ করার জন্য। শচীমাতা ভয়ে পলায়ন করলেন।
এই প্রকার অগাধ নিত্যানন্দ চরিত্র।
🌿নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন।
গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন।।
🌲বৈষ্ণবের অধিরাজ অনন্ত ঈশ্বর।
নিত্যানন্দ *মহাপ্রভু* 'শেষ' মহীধর।।
🍃 যে-তে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে।
তভু সে চরণ-ধন রহুক হৃদয়ে।।
🙏বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম।
মোর প্রভু নিত্যানন্দ হউ বলরাম।।
🌴কিবা যোগী নিত্যানন্দ,কিবা ভক্ত জ্ঞানী।
যাহার যেমত ইচ্ছা না বোলয়ে কেনি।।
🙏এত পরিহারেও যে পাপী নিন্দা করে।
তবে লাথি মারোঁ তার শিরের উপরে।।👣
এইমত নিত্যানন্দ মহাপ্রভু শ্রীবাসের ঘরে বাহ্য রহিত হয়ে আনন্দে ভ্রমণ করছেন।
হে প্রভু! তুমি আমাদের তোমার আনন্দের এক কণা দান করো, আমরাও তোমার কৃপায় আনন্দে ডুবে যাই।
জয় নিতাই।
ক্রমশ ....
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧