✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৬. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*৬৬ তুলসীদাস রামায়ণ*
~~~~~~~~~~~~~~~
*🌹সীতাদেবীর সঙ্গে রামচন্দ্র সোনার সিংহাসনে বিরাজমান দেখে অত্য ন্ত আনন্দ পেলেন আর আগামীকালের উৎসবের জন্য অপেক্ষায় রইলেন।একদিকে যখন জনগণ আগামীকালের আগমনের প্রতিক্ষায় অধীর,তখন অন্যদিকে অঘটন ঘটানোয় কুশল দেবতারা এই কাজে বিঘ্ন ঘটানোর কুচক্রে লিপ্ত ছিলেন।অযোধ্যার আনন্দোৎসব তাঁদের পছন্দ হচ্ছিল না যেমন নিশিকুটুম্বের(তস্করের ) চন্দ্রালোকে উদভাসিত রজনী পছন্দ হয় না।দেবতাগণ সরস্বতীকে ডেকে তাঁর শ্রীচরণ ধরে বারবার কৃপা প্রার্থনা করছিলেন।দেবতাদের অনুরোধ শুনে দেবী সরস্বতী উঠে দাঁড়িয়ে হায় হায় করে বলে উঠলেন,কমল-কাননের পক্ষে আমাকে হেমন্ত ঋতুর রাত্রিসম প্রস্তুত করা হল।তাঁকে বিষণ্ণ চিত্ত দেখে দেবতাগণ সবিনয়ে আবার নিবেদন করলেন, হে মাত!এই কাজে কোনো দোষ আপনাকে স্পর্শ করবে না।রঘুনাথ সম্পূর্ণরূপে হর্ষ-বিষাদশূন্য। আপনি তো রামচন্দ্রের আচরণের সঙ্গে ভালোভাবে পরিচিত।কর্মানুসারে জীবের সুখ ও দুঃখ ভোগ হয়ে থাকে।অতএব দেবতাদের মঙ্গলের জন্যই আপনি অযোধ্যায় গমন করুন।বারে বারে শ্রীচরণ ধরে নিবেদন করাতে দেবী সরস্বতী বিব্রত বোধ করে শেষকালে যাত্রা করলেন।তিনি দেবতাদের মন্দ বুদ্ধি লক্ষ্য করেছিলেন।দেবতারা উচ্চাসনে বসে থাকলেও তাঁদের কর্ম খুবই নিন্দনীয়।তাঁরা অপরের ঐশ্বর্য সহ্য করতে পারেন না।অতঃপর সরস্বতী ভবিষ্যতের ঘটনা সব চিন্তা করে মহারাজ দশরথের অযোধ্যাপুরীতে এলেন এবং স্থির করলেন যে,রামচন্দ্রকে বনবাসে প্রেরণ করলে রাক্ষস বধ হয়ে সমগ্র জগতের সার্বিক কল্যাণ হবে আর তাঁর বনবাসকালে ঘটনা সব বর্ণনা করবার জন্য কবির তাঁর সাহায্য প্রয়োজন হবে।অতএব তিনি আনন্দ অযোধ্যায় এলেন,যেন কোনো দুঃসহ দুঃখ প্রদানকারী অনিষ্ট গ্রহের দৃষ্টি অযোধ্যার উপর পতিত হল।*
*🌻মন্থরা নামক কৈকেয়ীর জনৈকা মন্দবুদ্ধিসম্পন্ন দাসী ছিল।তাকেই দোষী করে দেবীসরস্বতী তার মধ্যে বুদ্ধির বিকার ঘটিয়ে চলে গেলেন। মন্বরা দেখল যে অযোধ্যা নগরকে সুসজ্জিত করা হয়েছে।অতি রমণীয় বাদ্য বাদন আকাশ বাতাসকে মুখর করে তুলেছে।খোঁজ খবর নিয়ে সে জানতে পারল যে রামচন্দ্রের অভিষেক হবে,তাই উৎসব হচ্ছে।সংবাদ শোনা মাত্রই যেন তার বুক জ্বলে-পুড়ে গেল।সেই মন্দবুদ্ধি,অধম বংশজাতা দাসী এক রাত্রেই সেই আনন্দ উৎসবকে পন্ড করে দেওয়ার পন্থা উদ্ভাবনে সচেষ্ট হল।এ যেন কুটিলচিত্ত কিরাত রমণীর মৌচাক দেখে তা ভেঙ্গে কেমন করে মধু সংগ্রহ করা যায়,তার চিন্তা করা।মন্বরা এবার উদাস চিত্তে ভরতজননী কৈকেয়ীর কাছে গমন করল।রাণী কৈকেয়ী হেসে তার দুঃখের কারণ জানতে চাইলেন।মন্থরা প্রশ্নের উত্তর না দিয়ে অশ্রুমোচন করতে লাগল।রাণী হেসে বললেন,তুই তো তিল কে তাল করতে পারিস অর্থ্যা ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলতে খুবই পটু।আমার তো মনে হচ্ছে লক্ষ্মণ তোকে জব্দ করেছে(শাস্তি দিয়েছে)তবুও সেই পাপিষ্ঠা দাসী কোনো কথা বলল না।ঘনঘন দীর্ঘনিশ্বাসে সে কালনাগিনীর মত ফোঁসফোঁস করতে থাকল।তখন রাণী ভয় পেয়ে বললেন, আরে!কথা বলছিস না কেন?রাম,লক্ষ্মণ,ভরত,শত্রুঘ্ন ও মহারাজ দশরথের তো কিছুই হয়নি?এইকথা শুনে কুব্জা মন্থরার হৃদয়ে খুবই ব্যথা লাগল।সে বলতে লাগল,হে মাত! আমাকে আবার কে শিক্ষা দেবে আর কার জোরে আমি বড় বড় কথা বলব? আজকের দিনে রামচন্দ্র ছাড়া ভালো আর কে আছে?তাকেই তো যুবরাজ পদে অভিষিক্ত করছেন!বিধাতা এখন কৌশল্যারই অনুকূল।তাই আনন্দে মাটিতে পা পরছে না।নিজেই সেই দৃশ্য দেখে এসো,যা দেখে আমার মনে ক্ষোভ হয়েছে।ভরত এখন মাতুলালয়ে আর তোমার মনেও তার ভালমন্দের একটুকুও চিন্তা নাই।তুমি ভেবে রেখেছ যে স্বামী তোমার কথাতেই চলেন আর নিশ্চন্ত মনে পালঙ্কে শুধু নিদ্রাদেবীর আরাধনায় করে যাচ্ছে,মহারাজের কাপট্য ও চাতুর্য্য তুমি দেখতে পাও না।মন্থরার মিষ্টি কথার পেছনে যে বিষ আছে জেনে রাণী তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে অর্থ্যাৎ তাকে তিরস্কার করে,বললেন,থাক!চুপ কর ঘরভাঙানে!আবার এই সব যদি শুনি তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
