✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ অদ্বৈতপ্রভুর আবির্ভাব তিথি ꧂
꧁ মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথি꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*#মাঘ_মাসের_শুক্লা_সপ্তমী_তিথি*
*#অদ্বৈতপ্রভুর_আবির্ভাবতিথি* :
যে মহাবিষ্ণু দেব গোবিন্দের আনন্দবর্ধনার্থে জগত সৃষ্টি করেন, সেই মহাবিষ্ণুই কলিযুগে অদ্বৈত প্রভু স্বরূপে জন্মগ্রহণ করে গৌরলীলাকে পরিপুষ্টি দান করেছেন।
*#মহাবিষ্ণু_সৃষ্টি_করেন_জগদাদি_কার্য্য* ।
*#তাঁর_অবতার_সাক্ষাত_অদ্বৈত_আচার্য্য* ।।
*#পিতা_কুবের_মিশ্র_এবং_মাতা_নাভা_ঠাকুরাণির* কোল আলো করে ১৩৫৬শকাব্দ অর্থাৎ ১৪৩৫খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথি তে বর্তমানে বাংলাদেশের শ্রীহট্ট জেলায় অবস্থিত লাউড়ের নবগ্রাম অঞ্চলে অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করেন।। বোঝাই যাচ্ছে শ্রীমন্মহাপ্রভুর থেকে অদ্বৈত প্রভু ৫১ বছরের বড় ছিলেন। বাল্যশিক্ষা অধ্যয়ন সমাপনান্তে বর্তমান পশ্চিমবঙ্গের শান্তিপুরে এসে তিনি অধ্যাপনা শুরু করেন। সময় উপস্থিত হলে তিনি মধ্বাচার্য্য পরম্পরার বিশ্ববন্দিত বৈষ্ণবাচার্য্য *#শ্রীপাদ_মাধবেন্দ্রপুরী* গোস্বামীর থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। শ্রীমন্মহাপ্রভুও অদ্বৈত প্রভু কে গুরু জ্ঞান করতেন।কারণ মহাপ্রভুর গুরুদেব শ্রীঈশ্বর পুরী গোস্বামী ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য অর্থাৎ অদ্বৈত প্রভুর গুরুভাই ।
*#মাধবেন্দ্রপুরীর_ইঁহো_শিষ্য_এই_জ্ঞানে* ।
*#আচার্য_গোসাঞিরে_প্রভু_গুরু_করি_মানে* ।।
অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে গোলোকাধিপতি গোবিন্দ গৌররূপে আসতে বাধ্য হয়েছিলেন । জীবের দুঃখদুর্দশা, সমাজের অচলাবস্থা, ব্রাহ্মণ-চণ্ডালের ভেদাভেদ, শাসকের শোষণ এমত পরিস্থিতিতে অদ্বৈত প্রভু তুলসী গঙ্গাজল দিয়ে তাঁর প্রাণনাথ কৃষ্ণ কে আরাধনা করতেন।নিষ্কাম প্রেম এবং ঐশ্বর্যহীন উপচারে আরাধিত কৃষ্ণ শচীজগন্নাথের কোলে মহাপ্রভু রূপে আসেন। অদ্বৈত প্রভুর আহ্বান ব্যাতীত তিনি আসতেন না। তাই অদ্বৈত প্রভু কে *#গৌর_আনা_গোসাঞি* বলা হয়।
*#যাঁহার_তুলসীদলে_যাঁহার_হুঙ্কারে* ।
*#স্বগণ_সহিতে_চৈতন্যের_অবতারে* ।।
শান্তিপুর ছাড়াও নবদ্বীপে অদ্বৈত প্রভুর বাড়ি ছিল। মহাপ্রভুর আবির্ভাবের আগে নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত নিজের বাড়ির প্রশস্ত অঙ্গনে কীর্ত্তন করতেন বৈষ্ণব ভক্তদের সাথে। তাঁদের মধ্যে অদ্বৈত প্রভুও থাকতেন।
*#সেই_নবদ্বীপে_বৈসে_বৈষ্ণবাগ্রগণ্য* ।
*#অদ্বৈত_আচার্য_নাম_সর্বলোকে_ধন্য* ।।
মহাপ্রভু ব্রাহ্মণ চণ্ডালের যে ভেদাভেদ ঘুচিয়েছিলেন তার পুরোধা ছিলেন অদ্বৈত প্রভু। পিতৃশ্রাদ্ধে ব্রাহ্মণের ভোজ্যপাত্র যবন কুলোদ্ভূত হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন অদ্বৈত প্রভু। তিনি শুধু বংশ বা উপবীত দেখেন নি , দেখেছিলেন আচার ব্যবহার ।
শ্রীবাস অঙ্গনে যখন শ্রীমন্মহাপ্রভু কীর্ত্তনানন্দে মেতে উঠতেন তখন শ্রী অদ্বৈত প্রভুও মহাপ্রভুর সাথে কীর্ত্তন করতেন। একদিন শ্রীবাস অঙ্গনে কীর্ত্তন চলাকালে অদ্বৈত প্রভুর অনুপস্থিতিতে ভাবাবেশে মহাপ্রভু বলে ওঠেন
*#অদ্বৈত_আচার্য_বলি_কথা_কহ_যাঁর* ।
*#সেই_নাড়া_লাগি_মোর_এই_অবতার* ।।
গোলোকের সিংহাসন নাড়িয়ে অদ্বৈত প্রভু মহাপ্রভু কে এনেছিলেন। সার্থক অনুমান এইকারণেই মহাপ্রভু অদ্বৈত প্রভু কে নাড়া বলতেন।
মহাপ্রভু নিজস্বরূপ প্রকাশ করলেও অদ্বৈত প্রভু মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন যে , যে বিশ্বরূপ তিনি অর্জুন কে দেখিয়েছিলেন সেই বিশ্বরূপ যেন তাঁকেও দেখান। মহাপ্রভু শ্রীবাসঅঙ্গনে অদ্বৈতপ্রভু কে এই বিশ্বরূপ দেখিয়েছিলেন। শ্রীমন্মহাপ্রভু নিজে নিত্যানন্দ প্রভু কে বলেছেন
*#তুমি_আর_অদ্বৈতে_যে_করে_ভেদ_বুদ্ধি* ।
*#ভালমতে_না_জানে_সে_অবতার_শুদ্ধি* ।।
সার্বভৌম ভট্টাচার্য ঠাকুর তাঁর *#অদ্বৈতাষ্টকম* এ বলেছেন *#এক_অঙ্গ_ত্রিধা_মূর্তি* ।
অর্থাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু তিনজনেই এক। লীলাবিলাসে ভিন্ন হয়েছেন মাত্র । শ্রীঅদ্বৈত প্রভুর অসীম অনন্ত লীলাবিলাস । তাঁর মধ্যে কিঞ্চিৎ আস্বাদন করবার চেষ্টা করলাম। অদ্বৈত প্রভু সবার মঙ্গল করুন। সবাইকে তাঁর আনানিধি গৌরভক্তি দান করুন। এই প্রার্থনা রইল প্রভুর আবির্ভাব তিথিতে ।
জয় অদ্বৈত প্রভু ।
জয় নিতাই গৌর আনা ঠাকুর।।
🙏🙏🙏🙏🙏🙏
*জয় নিতাই!*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
