✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ DEMOCRATIC NITYANANDA ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*DEMOCRATIC NITYANANDA.*
"DEMOCRACY" এর একটি Connotations আছে।
D for Dignity__ শ্রদ্ধা করবে ।
পিতৃদেব ভব।মাতৃদেব ভব । আচার্যদেব ভব। সকলকে শ্রদ্ধা করবে । ভক্তি করবে এই শিক্ষাই দিলেন।
E for Equality --সমান ভাববে ।জাত-পাতের বেড়া ভেঙে সমাজের বর্ণাশ্রম ধর্ম একপাশে সরিয়ে সকলকে এক ছত্রতলে নিয়ে এসেছিলেন।
M for Mass -- বিপুল সংখ্যক, মানুষের কথা চিন্তা করবে (দেশের নর নারায়ণ)। যারে তুমি নিচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে । পশ্চাতে রেখেছ যারে , সে তোমারে পশ্চাতে টানিছে । দেখিতে পাওনা তুমি? মৃত্যুদুত দাঁড়ায়েছে দ্বারে!
অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহঙ্কারে।
What is the ultimate results? মৃত্যু মাঝে হবে তব চিতাভস্মে সবার সমান ।
O for Objectivity--বস্তুনিষ্ঠতা, বাস্তব ধর্মিতা । লক্ষ্য এবং মোক্ষ দুটিই থাকা চাই সংগঠনে।লক্ষ্য-সব জীবের আত্যন্তিক মঙ্গলসাধন।নিত্যানন্দ প্রভু তাঁর প্রাণ মন সবকিছুই উত্সর্গ করেছিলেন জীব কল্যাণের নিমিত্ত । এর জন্য অনেকের কটুকথা , নিন্দা , উপহাস এমনকি মার পর্যন্ত খেয়েছিলেন তথাপি জীবকল্যাণের সংকল্প থেকে সরে আসেননি । নিজ লক্ষ্যে তিনি ছিলেন অবিচল ।তাঁর অবাধ ব্যক্তিত্ব, অটুট আত্মবিশ্বাস ও প্রবলা ইচ্ছাশক্তির কাছে সকলেই অবনত হয়েছিল।দুষ্ট, দুরাচারী, লুণ্ঠনকারী, মদ্যপায়ী কেহই বাদ গেল না তাঁর উদার সৌহার্দ্য, অহেতুক ভালবাসা ও নিঃস্বার্থ প্রেমের কাছে।সবাই হার মানল এই মানবতাবাদী নিত্যানন্দের কাছে।পরাজিত হল তাঁর ক্ষমার কাছে। *ক্ষমাই* যে দুনিয়ায় সব থেকে বড় অস্ত্র বা সব থেকে বড় দণ্ড তা নিজ জীবনে প্রত্যক্ষ করে দেখিয়ে দিলেন গণনায়ক নিত্যানন্দ।ক্ষমার দ্বারা মানুষের মনকে যেভাবে বশ করা যায় তেমনটি কোন অস্ত্রের দ্বারা সম্ভব নয় ।
এরই অভিব্যক্তি আমরা দেখতে পাই সমপ্রাণ শ্রীপাদরামদাস বাবাজি মহাশয়ে।তার একটি বাক্স চুরি করে চোর পালিয়ে যাচ্ছিল, কিন্তু ধরা পড়ে গেল, সকলে মারতে উদ্যত হল চোর কে ।
এ দৃশ্য দেখে বাবাজি মহাশয়ের দুচোখে জল ভরে এল, বললেন হয়ত কোন অসুবিধায় পড়েছিল, নইলে অমনটি করবে কেন? তোমাদের জিনিস তো তোমরা পেয়ে গেছ, তবে আর ওকে মারছ কেন?
চোরের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে তাকে ছাড়িয়ে দিলেন।অবাক হয়ে গেল চোর।এমন মানুষও আছে পৃথিবীতে? নিজ কৃত কর্মের অনুতাপানল ধূ ধূ করে জ্বলতে লাগল।সে অনলে সমস্ত পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল।কদিন পরে এসে বাবাজি মহাশয়ের চরণে সাষ্টাঙ্গে পড়ে সে কি কান্না!!
বলুন তো! তাকে মারলে বা পুলিশে ধরিয়ে দিলে, এ পরিবর্তন কি হতো ?
যাক, অনেক দুর তলিয়ে গিয়েছিলাম।ফিরে আসি পূর্ব কথায়।
এই লক্ষ্যে নিত্যানন্দ পূর্ণ সফলকামও হয়েছিলেন ।
এর পর মোক্ষ-মানে মুক্তি ।
*মুক্তিরন্যথারূপং হিত্বা স্বরূপেন ব্যবস্থিতি* ।
মায়িক দেহোপাধি ছেড়ে আত্মস্বরূপে স্থিতির নাম মুক্তি।
*জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।*
সেই স্বরূপে স্থিত হয়ে যুগলের নিষ্কাম সেবা।
সাংসারিক ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে শাশ্বত আনন্দ প্রাপ্তির নাম মুক্তি।।
C for Classless Society --শ্রেণীহীন, শোষণ হীন সমাজ।কে দিয়ে গেল ভারতবর্ষে প্রথম? আজ থেকে প্রায় সাড়ে পাঁচ শত বত্সর আগে, যখন সমাজে গোঁড়ামী, কুসংস্কারে ভরে গিয়েছিল, নীচু জাতেরা অবহেলিত, অপাংক্তেয় হয়ে ধর্মান্তরিত হচ্ছিল, সেই যুগসন্ধিক্ষনে এসে নিতাই ক্ষয়িষ্ণু সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন।সকলকে বাঁচার মন্ত্র শুনিয়েছিলেন।শুধুমাত্র হরিনাম করলেই মুক্তি।মানুষ মাত্রে সবাই এক । সবাই সমান ।
R for Right -- অধিকার । কে দিল? নিত্যানন্দ।সমান ভাবে বাঁচার অধিকার।একসাথে খাবার অধিকার।
A for Agreement--বোঝাপড়া।সামঞ্জস্য।সেকালের গোঁড়া ব্রাহ্মণদের ও নিচুতলার মানুষদের মাঝে সামঞ্জস্য করে একই সারিতে নিয়ে এসেছিলেন সবাকে ।নিতাই-এর প্রেমধর্মে সবাই বিভেদ ভুলে একসঙ্গে হরিনামসংকীর্তন ও পংক্তিভোজন করতেন।
C for Creative Attitude-সৃষ্টিশীলতা, ভবিষ্যতগ্রাহ্যতা।দুরদর্শিতা ।কলির জীব অন্নগত প্রাণ, ধ্যানাদি সাধনে অক্ষম, তাই হরিনাম সাধন দিলেন, কোন বিধি নিষেধ দিলেন না।নাম সাধনে চিত্ত শুদ্ধ হলে , আপনি বিধি পালন করবে ।
আজ সারা বিশ্ব হরিনাম করছে নিতাইচাঁদের দুরদর্শিতায়।
Y for Yearning - ব্যাকুলতা, -জীব
দুঃখে ব্যাকুল হয়ে চেষ্টা করেছিলেন । তাদের উন্নয়নের। অভাব পূরণের।ব্যাণ্ডেলের পাশে দশ একর জায়গা নিয়ে আবাসন তৈরি করেন ও বাস্তুহীনদের বসান । শুধু বাসদানই নয় , নিরন্নদের অন্নদান বস্ত্রদান, তাও দু একদিন নয় তিন বত্সরাধিক কাল অবাধ অন্নসত্র ।সেই জায়গার নামই পড়ে যায় *ত্রিশবিঘা*।এখনও গেলে দেখতে পাবেন।
নিজের জন্য একটি ইটও গাঁথেন নাই।ধনীদের অর্থ নিয়ে গরীবদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন।এমনি ভাবে সমাজে সাম্যবাদ স্থাপনে প্রয়াসী হয়েছিলেন।
https://gopisharan.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
