✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রসিকা ভুবি ভাবুকাঃ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*কেবল মর্মজ্ঞ ভজনশীল জনদের জন্য যারা রসিক এবং ভাবুক তাদের আস্বাদ্য, অতীব গভীর রহস্যময় সিদ্ধান্ত । তাঁর কৃপায় , তাঁর লীলা স্ফূর্তি হয় ।*
সকলের চরণে প্রনাম রইল । ================
1. মঞ্জরী ভাব কি?
2.মঞ্জরী কে?
3.তাঁর মহত্ত্ব পূর্ণ সেবা কি?
4.ভক্তি তে মঞ্জরী ভাবের এত মহত্ত্ব কেন?
6.মঞ্জরী ভাব কে প্রদান করলেন?
সমস্ত আলোচনা শাস্ত্র সন্মত ---
এ বিষয়ে বিষদ জানতে--.রাধারসসুধানিধি। বিলাপকুসুমাঞ্জলী .
উজ্জ্বল নীলমণি.
রাধাকৃষ্ণ গনোদ্দেশ দীপিকা , রাধাকুণ্ড নিবাসী শ্রীমৎকুঞ্জবিহারী দাস জী কৃত "মঞ্জরী স্বরূপ নির্ণয় ও মঞ্জরী ভাব সাধন পদ্ধতি " ইত্যাদি গ্রন্থ দ্রষ্টব্য।
💐মঞ্জরী ভাব এ সমস্ত শাস্ত্রে বর্নিত আছে ।
💐মঞ্জরী ভাব চৈতন্য মহাপ্রভুর মহান বদান্যতায় কলিহত পতিত জীব প্রাপ্ত হয়েছে । এমন করুণা কোন যুগে কেউ কখনও করেন নাই । অতি উত্তম বস্ত আর অতি অযোগ্য হীন দরিদ্র কে দান ।
💐 মঞ্জরী ভাব কি?
মঞ্জরী গণ রাধারাণীর নিজ সেবিকা, যে রাধারাণীর সেবায় সব সময় সংলগ্ন থাকে । তাঁরা সেবারই প্রতিমূর্তি। সেবাভাব দিয়ে গঠিত তাদের কলেবর, তাঁরা সেবা বই অন্য জানে না। সেবা সুখে সদাই সুখী ।
💐 তাঁরা কৃষ্ণ অপেক্ষা রাধারাণীকে বেশি ভালবাসে।তাদের কৃষ্ণ এজন্যই প্রিয়, যেহেতু কৃষ্ণ তাদের স্বামিনীর প্রিয়।
💐 তাদের কৃষ্ণের সঙ্গে সরাসরি কোন সম্পর্ক নাই । সে কেবল তাদের স্বামিনীর প্রাণবল্লভ ।
💐 তাঁরা রাধারাণীর সেবা নিজ প্রাণ থেকেও বেশি যত্নে করেন।রাধারাণীর সেবা তাদের কোটি প্রাণ অপেক্ষা ও প্রিয়।
💐 তাঁরা কখনও রাসে যান না । কখনও নয় । তথাপি ও তাদের পূর্ণ আনন্দ লাভ হয় ।
💐 কখনও রাধারাণী মান করলে মান ভাঙ্গানোর জন্য কৃষ্ণ তাদের বিনতি করেন। চাটুকারিতা করেন।হাতজোড় করে বলেন রাধারাণীকে বল মান ত্যাগ করতে।
💐 কৃষ্ণ বলেন আমি তোমার শরণ নিয়েছি, মান ভাঙ্গিয়ে দাও । অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হাত জোড় করে শরণ নেয় রাধা কিঙ্করীর কাছে, রাধা দাস্যের প্রতাপে, রাধারাণীর কৃপায়।
💐 তাঁরা রাধারাণীর অভিন্ন স্বরূপ। রাধারাণীর কখন কি জাতীয় সুখ বা দুঃখ তাঁরা সব বুঝতে পারে । গাছের গোড়ায় জল দিলে যেমন পাতা ফুল মঞ্জরীতে প্রফুল্লতা দেখা যায়, সেই প্রকার এদের মুখ দেখে রাধারাণীর সুখ দুঃখের অনুমান করা যায়।
💐 তাঁরা কৃষ্ণের সুখের জন্য কোন চেষ্টাই করেন না, কোন ইচ্ছাই পোষণ করেন না কৃষ্ণকে সুখ দিব বলে।
💐 এদের হৃদয় অত্যন্ত কোমল ও সংবেদনশীল । এঁরা কখনও ললিতাদি সখীদের মত বাদ-বিবাদ, তর্ক-বিতর্ক করে না ।সম্পূর্ণ লক্ষ্য কেবল আর কেবলই রাধারাণীর সেবার দিকে > সুখের দিকে ।সব সময় উৎসুক হয়ে থাকেন ইঙ্গিতের আশায়।(সেবোৎসুকাঞ্চাত্মন)। ইঙ্গিতের ও প্রয়োজন হয়না, রাধারাণীর মনে যখন যে ভাবনা , যে বেদনা , যে দুঃখ সুখ অনুভুত হয়, সবই তাদের হৃদয়ে প্রতিফলিত হয়, একাত্মতা হেতু।
💐 প্রধান অষ্ট মঞ্জরী-- শ্রীরূপমঞ্জরী
শ্রীরতিমঞ্জরী
শ্রীরস মঞ্জরী
শ্রীলবঙ্গমঞ্জরী
শ্রীবিলাস মঞ্জরী
শ্রীগুন মঞ্জরী
শ্রীমঞ্জুলালী মঞ্জরী
শ্রীকস্তুরী মঞ্জরী ।।
অষ্ট মঞ্জরীর মধ্যে শ্রীরূপ মঞ্জরীই প্রধান । তাঁর আনুগত্যেই যুগলের সেবা পাওয়া যায়।
শ্রীমন্নিত্যানন্দ প্রভুর কৃপা প্রসূত ।
শ্রীগুরু চরণে সাদর সমর্পিত ।।
*জয়নিতাই। জয় শ্রীগুরুদেব ।।*
https://gopisharan.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
