✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ জগন্নাথের প্রাকট্য রহস্য ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*#জগন্নাথের প্রাকট্য রহস্য*
একদিন দ্বারকায় কৃষ্ণ মাঝরাতের সময় ঘুমের ঘোরে কেঁদে উঠলেন "হা রাধে ! হা রাধে!" বলে । সত্যভামা জেগে উঠে জিজ্ঞাসা করছেন - কি হল,প্রাণনাথ?
আর কোন কথা নেই । চুপ হয়ে গেলেন কৃষ্ণ।
মনে মনে ভাবছে সত্যভামা - কে এই মহীয়সী নারী ? যাকে ঘুমের ঘোরেও কৃষ্ণ ভুলতে পারে না। আমরা রূপে-গুণে কলা-নৈপুণ্যে সকলেই কুশল 16108 মহিষী। তার ভিতরেও আটজন প্রধানা সর্বগুণ সম্পন্না।আমার আলিঙ্গন অবস্থায়ও সে, সেই রমণীর কথা ভাবে, স্বপ্নে দেখে, "রাধে রাধে" বলে কেঁদে ওঠে, তাহলে সে কতখানি প্রেমের-বন্ধনে বেঁধে রেখেছে।কে সেই নারী? কোথায় থাকে? কিভাবে প্রেম সেবা করেছে, যে তার কথা প্রাণনাথ আজ পর্যন্ত ভুলতে পারে নাই! আমাকে অবশ্যই জানতে হবে।
কিন্তু কিভাবে জানা সম্ভব?
প্রাণনাথকে জিজ্ঞাসা করলেও কিছু বলেন না । সব পাটরাণী যুক্তি করে রোহিনী মায়ের কাছে গিয়ে জানালেন মনের কথা।
রোহিণী মা বললেন-হ্যাঁ , রাধা নামে এক কন্যা আছে বৃন্দাবনে।জাতিতে গোয়ালিনী , গ্রাম্য মেয়ে, লিখাপড়া কিছু জানে না, তবে দেখতে শুনতে ভাল। 16108 পট্টমহিষী শুনে অবাক।এই গ্রামের মেয়ে কি কোন জাদু জানে ? কিভাবে এইপ্রকার বশ করল! মা!তোমার পায়ে পড়ি।তোমায় বলতে হবে।মা বিষম সংকটে পড়লেন । মা হয়ে ছেলের রহঃলীলা (প্রেম লীলা) কি করে বর্ণন করবেন? কিন্তু মহিষীগন নাছোড়বান্দা ।
নিরুপায় হয়ে মাতা বললেন-দেখ! বলতে পারি, কিন্তু যখনই বলা শুরু করব, তখনই কৃষ্ণ যেখানেই থাকুক ছুটে চলে আসবে।কৃষ্ণ এসে গেলে আমি ভীষন লজ্জা পাব ।
মহিষীগন বললেন - মা! তুমি এজন্য কোন চিন্তা কোরো না । বোন সুভদ্রা কে দ্বারে রেখে দেবো । সে তোমার ছেলেকে আসতে দেবে না ।
তাই হল কৃষ্ণলীলা শুরু হতেই , কৃষ্ণ লীলার এমন অপার ক্ষমতা। কৃষ্ণকে বলপূর্বক আকর্ষণ করে নিয়ে আসল। কৃষ্ণ বলরাম দুই ভাই ছুটে আসলেন কৃষ্ণ কথার আকর্ষণে।
সুভদ্রা বলল ভেতরে যেতে পারবে না , মায়ের বারণ আছে। অগত্যা দু'ভাই সুভদ্রার দু'পাশে দাঁড়িয়ে কৃষ্ণকথা শুনতে লাগলেন।
যখন মা রাসলীলার বর্ণনা শুরু করলেন, তখন সেই লীলার আবেশে কৃষ্ণ বিবশ হয়ে পড়লেন।ধন্য কৃষ্ণলীলা! যে লীলা কৃষ্ণকেই বিবশ করে তোলে, জীব যে এই লীলা শ্রবণ করে আনন্দে বিভোর হবে তাতে আর আশ্চর্যের কি আছে? কিন্তু নিরপরাধ চিত্ত হওয়া চাই অর্থাৎ নিন্দা-শূন্য মন হওয়া চাই, তবেই এই লীলার আনন্দ আস্বাদনে সক্ষম হবে।
কৃষ্ণকথা শুনতে শুনতে প্রেমে বিবশ হয়ে কৃষ্ণ-বলরামের হাতপা ভিতরে ঢুকে গেল, সুদর্শন লম্বিত হয়ে গেল।সুভদ্রা ও তদ্রূপ হয়ে গেল।
ইতিমধ্যে নারদ আসলেন দর্শনের জন্য। এসে এই রূপ দর্শনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।অপেক্ষা করতে লাগলেন, আবেশ ভঙ্গের।
এদিকে কৃষ্ণলীলাকথা সম্পূর্ণ হলেন।
ধীরে ধীরে সকলে পুর্বাবস্থায় ফিরে এলেন ।
নারদ বললেন প্রভু আজ একি অপরূপ দর্শন করলাম! কি কারণ প্রভু?
কৃষ্ণ আনন্দিত হয়ে সব বর্ণনা করলেন ও বর চাইতে বললেন।
নারদ বললেন প্রভু ! আমি আজ যে রূপ দর্শন করলাম এই রূপে সকল জীবকে দর্শন দাও । এই বর চাই ।
কৃষ্ণ বললেন - তথাস্তু ।
ওদিকে দেবী পার্বতী ও তপস্যা করছেন জীবকুল কে মহাপ্রসাদ বিতরণ এর জন্য ও সকলকে কৃষ্ণ-দর্শন করানোর জন্য।
কৃষ্ণ বললেন- কলিকালে আমি দারুব্রহ্ম রূপে নীলাচলে আবির্ভূত হব । আপামর জীবসকল কে মহাপ্রসাদ দানে ধন্য করব । এই হল জগন্নাথের প্রাকট্যের ইতিহাস।।
এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এইপ্রকার রূপ।
https://gopisharan.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
