✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৭. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৭)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অনুজ লক্ষ্মণ,রামচন্দ্রকে বললেন,তোমার এইরকম করা উচিত নয়।সাতদিন হ'ল রাজকার্য্য একেবারেই বন্ধ হয়ে আছে। আমি বুঝতে পারছি সীতা মায়ের শোকে তুমি রাজকার্য্যে মন দিতে পারছ না, তবে রাজা হয়ে রাজকর্ম না করলে পরিণামে নরক বাস হয় নিশ্চয় জানো? একটি রাজার কথা বলি শোন।পুষ্করদেশে মৃগেশ্বর নামে এক ধার্মিক ও গুণী রাজা ছিলেন।একসময় তিনি প্রভাস-তীর্থে গিয়াছিলেন।সেই জায়গায় তিনি ব্রাহ্মণকে এক লক্ষ ধেনু (গাভী) দান করেছিলেন এবং সেই ধেনুর পালের মধ্যে সাধক ও জ্ঞানী অগ্নিবেশ্য নামে এক ব্রাহ্মণের ধেনু মিশে গিয়েছিল।ব্রাহ্মণের ধেনুগুলি অনুপস্থিত থাকায় শোকার্ত ব্রাহ্মণ অগ্নিবেশ্য প্রভাসে গেলেন এবং সেই জায়গায় আপন ধেনুগুলিকে চিনতে পারলেন।ধেনুগুলিও ব্রাহ্মণকে চিনতে পারল।তিনি তাদেরকে ডাকতেই তারা নিজ মুনিবের কাছে ছুটে এলো।এইবার ধেনুগুলি নিয়ে তিনি স্বদেশ অভিমুখে প্রত্যাবর্তনের সময় সেই ব্রাহ্মণ অর্থ্যাৎ মৃগরাজা যাকে ধেনুগুলি দান করেছিলেন,তিনি এসে তাঁকে চোর বলে ধরলেন।অনন্তর দুই ব্রাহ্মণের মধ্যে প্রচন্ড কলহ বাঁধল এবং তাঁরা মৃগরাজার কাছে তাঁদের বিবাদের মীমাংসা করতে উপস্থিত হলেন।উত্তমরূপে না চিনে একজনের গরু আর একজনকে দান করে তিনি যে গর্হিত কাজ করেছেন রাজা তা উপলব্ধি করলেন।লজ্জাবশত তিনি আর তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে অরাজী হলে ব্রাহ্মণদ্বয় রাজার প্রতি ক্রোধান্বিত হলেন।তাঁরা রাজাকে অভিশাপ দিলে যে,তিনি যেন কাঁকলাস (সরীসৃপ বিশেষ )হয়ে নরকে অবস্থান করেন। ব্রাহ্মণদের অভিশাপ ব্যর্থ হয় নাই।সেই হতে মৃগরাজা ন্যায়সঙ্গত রাজ্য চর্চা না করার অপরাধে চিরকালের জন্য নরক-যন্ত্রণা ভোগ করছেন।*
*🍀লক্ষ্মণের কথায় শ্রীরাম পুনরায় রাজকর্মে আত্মনিয়োগ করলেন।তিনি পুনরায় রাজসভায় বসে পাত্রমিত্র সমভিব্যবহারে রাজনীতি চর্চা শুরু করলেন।প্রজাগণ তাঁর কাছে আগমন করে তাঁর রাজ্যে অমিত সুখশান্তির কথা ব্যক্ত করে তাঁর প্রশংসা করতে লাগলেন।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
