শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১০৬. সোনার সীতা নির্মাণ 🌟🌟 কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🌟 🥀 RAMAYAN ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🏵️ JOYDEB DAWN 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/joydeb-dawn_18.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ ১০৬. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 
            ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৬)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
*🌻সোনার সীতা নির্মাণ🌻*
~~~~~~~~~~~~~~~~~
*সীতাকে বনে রেখে লক্ষ্মণ কাঁদতে কাঁদতে নৌকায় চড়ে পাড় হয়ে রথে উঠলেন। ঐদিকে সীতা কোথা রাম বলে উচ্চৈস্বরে কাঁদতে লাগলেন।কাঁদতে দেখলেন চতুর্দিকে ভয়ংকর বন,অদূরে বাঘ,ভল্লুককে দেখা যায়, তা দেখে সীতা আরো উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন*,*এমন সময় শিষ‍্য সঙ্গে বাল্মীকি মুনিকে দেখলেন,*
*🍀সীতার বনবাস হবে তা বহু পূর্বে রচনা করেছিলেন।তারপর সীতার কাছে এসে বাল্মীকি মুনি জিজ্ঞাসা করলেন,*
*🍀জনকের কন‍্যা তুমি রামের গৃহিণী।*
*🍀দশরথ-বহুয়ারী মেদিনী-নন্দিনী।।*
*🍀লোক-অপবাদে রাম পাইয়া তরাস।*
*🍀বিনা অপরাধে তোমায় দিলা বনবাস।।*
*🌻তখন মুনি পরম আদর করে আশ্রমে নিয়ে গেলেন।ব্রাহ্মণী সীতাকে নিয়ে নিজের কাছে রাখলেন, সীতার রূপেতে তপোবন আলো হয়ে গেল।*
*🍀মুনিপত্নী বলে লক্ষ্মী আইলা মোর ঘরে।*
*🍀জানকীরে মুনিপত্নী আলিঙ্গন করে।।*
*🌻মুনিপত্নী বললেন,বহু বহু জনমের সুকৃতির ফলে সীতার সঙ্গে সাক্ষাৎ পাওয়া যায়,তোমায় কাছে পেয়ে আমার জীবন ধন‍্য হ'ল মা।তখন সীতা বললেন,না মা!আমার কর্মদোষে আমায় ত‍্যাগ করেছেন বুঝতে পারছি।এদিকে পথে চলতে চলতে সারথি সুমন্ত্র লক্ষ্মণকে বললেন শুন পূর্বের কিছু কথা স্মরণ হ'ল বলি।*
*🍀বুড়া রাজার কথা এক পড়িয়াছে মনে।*
*🍀রঘুবংশে সারথি আমি যাব অনরণ‍্যে।।*
*🍀বাল্মীকি-কবিতা মোর কিছু পড়ে মনে।*
*🍀বুড়া রাজার যজ্ঞ-কথা শুন সাবধানে।।*
*🌻সব কথা বলার পর লক্ষ্মণ একটি কথা বললেন,সীতা মায়ের দুঃখ সহ‍্য করতে পারছি না।বিনি অপরাধে দন্ড।কথা বলতে বলতে অযোধ‍্যায় এলেন।কাঁদতে কাঁদতে লক্ষ্মণ রামের কাছে এসে প্রণাম করলেন।শ্রীরাম বললেন,সীতাকে কোথায় রেখে এলে? বলেই=*
*🍀আমার পাপিষ্ঠ মন চঞ্চল হৃদয়।*
*🍀বর্জিলাম সীতা নারী লোকের কথায়।।*
*🌻সীতা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না,এখন একলা কার সঙ্গে থাকবে!রাজ‍্য-ধন সিংহাসন সব আমার বিফলে গেল।তখন লক্ষ্মণ বললেন,নিজেই সিদ্ধান্ত নিয়ে সীতা মাকে বনবাসে দিলে এখন ক্রন্দন করছ? লক্ষ্মণ বললেন আমি সীতা মাকে বাল্মীকি বনে রেখে এলাম। তবে,*
*🍀যদি রঘুনাথ মোরে কর সম্বিধান।*
               *(সম্বিধান=আদেশ)*
*🍀 রাত্রির ভিতরে সীতা আনি দিব তব স্থান।।*
*🌻তখন রাম বললেন,সীতাকে বাইরে দিয়েছি,এখন ফিরিয়ে আনলে অনেক কথা হবে।তবে সীতাকে দেখতে না পেয়ে আমি থাকতে পারছি না,কি করব?বলে লক্ষ্মণকে বললেন,*
*🍀আমার বচন শুন ভাই তিন জন।*
*🍀রাত্রিতে সোনার সীতা করহ গঠন।।*
*🍀জানকী আনিলে নিন্দা করিবে যে লোক।*
*🍀দেখিয়া সোনার সীতা পাসরিব শোক।।*
*🌻লক্ষ্মণ দেবশিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করলেন,বিশ্বকর্মা এসে বললেন বলুন আমায় কি করতে হবে? তারপর রামের বদন দেখে আশ্বর্য‍্য হলেন।তারপর শতমণ সোনা বিশ্বকর্মাকে দিলেন,রাত্রির মধ্যে স্বর্ণ সীতা নির্মাণ করলেন।যেমন প্রকৃত সীতা ছিলেন হু-বহু একই রকম সীতা নির্মাণ করলেন।*
*🍀সীতা সীতা বলি রাম ডাকে নিরন্তর।*
*🍀সীতা নহে রঘুনাথে কে দিবে উত্তর।।*
*🌻শ্রীরাম সোনার সীতা প্রতি একদৃষ্টে চেয়ে রয়েছেন আর অঝোর নয়নে কাঁদছেন।একই ভাবে সাত দিনরাত্রি সোনার সীতাকে দেখতেই থাকলেন আর নয়নজলে বক্ষ ভাসালেন।তারপর ভরত,শত্রুঘ্ন ও লক্ষ্মণ দাদাকে বাইরে নিয়ে এলেন।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
               *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds