꧁ গীত ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻🌻🌻🌻গীত🌻🌻🌻🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~
*কর্ম যোগ জ্ঞান, হ'তে বলবান,*
*ভক্তি সর্বশাস্ত্রে কয়।*
*সর্বভক্তি মাঝ, নাম মহারাজ,*
*নামসম কেহ নয়।।*
*বিষ্ণুনাম যত, সকলেই সত্য,*
*সকলে সাধন শ্রেষ্ঠ।*
*শক্তির বিচার, কৈলে পুনর্বার,*
*আছে জ্যৈষ্ঠ ও কনিষ্ঠ।।*
*যেই ফল মিলে, আবৃতি করিলে,*
*বিষ্ণুর সহস্র নাম।*
*লভে সে ফল, জীবে অবিকল,*
*এক বার ব'লে রাম।।*
*তিনবার রাম, নামের সমান,*
*এক কৃষ্ণনাম শুনি।*
*কৃষ্ণকৃষ্ণ নামে, *অভেদ বাখানে,*
*পুরাণে যতেক মুনি।।*
*কৃষ্ণকৃষ্ণ নাম, হ'লে ও সমান,*
*কৃষ্ণ হতে নাম গুরু।*
*দ্বারকাপুরেতে, চড়িয়া তুলেতে,*
*দেখাল কলপতরু।।*
*নামী হ'তে নাম, শক্ত্যে বলবান,*
*শাস্ত্রে কয় ফুকারিয়া।*
*নামী যাহা নারে,ভক্তে তাহা পারে,*
*নামমাত্র উচ্চারিয়া।।*
*সাধ্য ও সাধন, নাম দুই হন,*
*নামীত কেবল সাধ্য।*
*নাম চিন্তামণি, চিদ্ রস খনি,*
*তাই নাম সর্বারাধ্য।।*
*শ্রীকৃষ্ণের নাম, সম বলবান,*
*আরতো কিছু নাই।*
*জীবে কৃপা করি, গৌরাঙ্গ শ্রীহরি,*
*এ তত্ত্ব জানাল ভাই।।*
*নৈলে কে জানিত, শাস্ত্রেই রহিত,*
*গোলোক সম্পত্তি নাম।*
*গৌরাঙ্গ কৃপায়, কলিজীবে পায়,*
*নাম চিদানন্দধাম।।*
*নগরে নগরে, গিয়া ঘরে ঘরে,*
*জনে জনে গৌরহরি।*
*করেতে ধরিয়া, কাঁদিয়া কাঁদিয়া,*
*বলাইল নাম হরি।।*
*হেন অবতার, কেবা আছে আর,*
*হয় না হবার নয়।*
*দুবাহু তুলিয়া, বদন ভরিয়া,*
*বল শ্রীগৌরাঙ্গ জয়।।*
*বহুত প্রকার , নামের প্রচার,*
*জগত মাঝেতে হয়।*
*হরি কৃষ্ণ রাম, মুখ্য তিন নাম,*
*সর্বশাস্ত্রে ফুকারয়।।*
*হরি কৃষ্ণ রাম, গাঁথি তিন নাম,*
*হরিনাম মালা করি।*
*যত নারী নরে, জঙ্গম স্থাবরে,*
*পরাইল গৌরহরি।।*
*এ নাম মহিমা, কেবা পায় সীমা,*
*অসমোর্ধ তত্ত্ব ভাই।*
*সাধন সম্রাট, ক্ষমতা বিরাট,*
*অন্যাপেক্ষা কিছু নাই।।*
*ব্রাহ্মণ চন্ডাল, ধনী বা কাঙ্গাল,*
*কি পুরুষ কিবা নারী।*
*কুলীন পতিত, মুর্খ কি পন্ডিত,*
*সবে সম অধিকারী।।*
*নাহি দেশ কাল, আশ্রম বিচার,*
*শুদ্ধাশুদ্ধ পাত্রাপাত্র।*
*শৌচেতে বসিয়া, হারাম বলিয়া,*
*হ'ল ম্লেচ্ছ মুক্তিপাত্র।।*
*প্রকৃতাপ্রকৃতে , নামের সহিতে,*
*তুলনা কিছুই নাই।*
*দৃঢ় শ্রদ্ধা করি, অপরাধ ছাড়ি,*
*নাম লৈলে প্রেম পাই।।*
*জয় হরি রাম, হরে কৃষ্ণ রাম,*
*তোমার বালাই যাই।*
*দীন তীর্থ কয়, সদাস্ফূর্তি হও,*
*আর কিছু নাহি চাই।।*
*🙏জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিবল🙏*
*ভুলভ্রান্তি মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ গীত ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*এ মন! কি করে বরণ কুল।*
*যেই কুলে কেন, জনম না হয়,*
*কেবল ভকতি মূল।।*
*কপি-কুলে ধন্য, বীর হনুমান,*
*শ্রীরাম ভক্তরাজ।*
*রাক্ষস হইয়া, বিভীষণ বৈসে,*
*ঈশ্বর-সভার মাঝ।।*
*দৈত্যের ঔরসে, প্রহ্লাদ জনমি,*
*ভুবনে রাখিল যশ।*
*স্ফটিক স্তম্ভেতে, প্রকট নৃহরি,*
*হইয়া যাঁহার বশ।।*
*চন্ডাল হইয়া, মিতালি করিলা,*
*গুহক চন্ডালবর।*
*বল না কি কুল, বিদুরের ছিল,*
*খাইল তাহার ঘর।।*
*দেখ না কেমনে সাধনা করিল,*
*গোকুলে গোপের নারী।*
*জাতি কুলাচারে, তবে কি করিল,*
*সে হরি যে ভজে তারে।।*
*শ্রীকৃষ্ণ-ভজনে, সবে অধিকারী,*
*কুলের গরব নাই।*
*কহে প্রেমানন্দ, যে করে গরব,*
*নিতান্ত মূরখ ভাই।।*
*🙏জয় নিতাই🙏 🌻জয়দেব দাঁ🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ গীত ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*ওরে মন!বলরে গোবিন্দ নাম।*
*আজি কালি করি,কি আর ভাবিছ,*
*কবে তোর ঘুচিবেক কাম।।*
*কালি যে করিবা,তুমি যে বলিছ,*
*আজি তা করনা ভাই।*
*আজি যা করিবা, তা কর এখনি,*
*কি জানি কখন যাই।।*
*এ হেন কলিতে, মানুষ জনম,*
*এমন কার বা কাতে।*
*হরি নাম দিঞা, জগৎ তারিলা,*
*শ্রীকৃষ্ণ-চৈতন্য যাতে।।*
*সে তিন যুগের, আচার বিচার,*
*এখন সে সব রাখ।*
*বদন ভরিয়া , গৌর হরি বল,*
*যুগের ধরম দেখ।।*
*রসনা বদন, বশের ভিতরে,*
*কেবল বলিলে হয়।*
*আলিস করিয়া, নরকে যাইতে,*
*কার বা এ অপচয়।*
*শমন-কিঙ্কর, আঙ্গুল গণিছে,*
*জান না কখন পাড়ে।*
*কহে প্রেমানন্দ, তখন কি হবে,*
*আসিয়া চড়িলে ঘাড়ে।।*
*🙏জয় নিতাই🙏 *🤣জয়দেব দাঁ🤣*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
