শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ দর্শন করে নিত‍্যানন্দের প্রেমোন্মাদ শতগুণ বেড়ে গিয়েছিল ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 JOYDEB DAWN 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2023/01/joydeb-dawn_43.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৫৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻নিত‍্যানন্দ শচীমায়ের মুখে এই কথা শুনে বালকের মত আইয়ের (শচীমায়ের)চরণ ধরতে গেলেন,আর শচীদেবী দৌঁড়িয়ে পালিয়ে গেলেন।*
*"বাল‍্যভাবে নিত‍্যানন্দ আইর চরণ*।
*ধরিবারে যায়,আই করে পলায়ন।।*
                                     *(চৈঃভাঃ)*
*🌻নিত‍্যানন্দ ছাড়বার পাত্র নন,শচীদেবীর সঙ্গে সঙ্গে দৌঁড়াচ্ছেন।সমস্ত আঙ্গিনা দৌড়িয়া নিত‍্যানন্দের ভয়ে যখন গৃহের ভিতর ঢুকে দরজা বন্ধ করবার উদ‍্যোগ করলেন,তখন নিত‍্যানন্দ ফিরলেন।মহাপ্রভু আঙ্গিনায় দাঁড়িয়ে সব দেখছেন, আর হাসছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও অন্তরালে দাঁড়িয়ে নিত‍্যানন্দের সব কাজই দেখছেন।দেখে মুখে কাপড় দিয়ে হাসলেন।নিতাইচাঁদের চরিত অদ্ভুত ও অগাধ।সামান‍্য লোকর বুঝবার সাধ‍্য নাই।নিত‍্যানন্দের চরিত্রের যে নিন্দা করে,তার মুখ দর্শন করতে নাই,তার মত পাপী জগতে দ্বিতীয় নাই। শ্রীবৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন=*
*"নিত‍্যানন্দে নিন্দা করে যে পাপিষ্ঠ জন।*
*গঙ্গাও তাহাকে দেখি করে পলায়ন"।।*
                                       *(ঐ)*
*তিনি আরো লিখেছেন=*
*"নিত‍্যানন্দে যাহার তিলেক দ্বেষ রহে।*
*ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে।।*
*🌳মহাপ্রভু একদিন রাঘব পন্ডিতকে বলেছিলেন=*
*"এই নিত‍্যানন্দ যেই করায় আমারে।*
*সেই করি আমি এই বলিল তোমারে।।*
*আমার সকল কর্ম নিত‍্যানন্দ দ্বারে।*
*অকপট এই আমি কহিল তোমারে।।*
*যেই আমি সেই নিত‍্যানন্দ ভেদ নাই।*
*তোমার ঘরেই সব জানিবা এথাই।।*
*মহা যোগেশ্বরে যেহো পাইতে দুর্লভ।*
*নিত‍্যানন্দ হইতে তাহা পাইবা সুলভ।।*
*🍀মহাপ্রভু আর একদিন ভক্তগণকে সম্বোধন করে বলেছিলেন=*
*"প্রভু বলে শুনহ সকল ভক্তগণ।*
*নিত‍্যানন্দ পাদোদক করহ গ্রহণ।।*
*করিলে ইঁহার পাদোদক রসপান।*
*কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে নাহি আন।।*
*🌻শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ দর্শন করে নিত‍্যানন্দের প্রেমোন্মাদ শতগুণ বেড়ে গিয়েছিল।প্রেমানন্দে মত্ত হয়ে উদ্দন্ড নৃত্য করেছিলেন।তাৎকালিক তাঁর ভাবটি মহাজনগণ এইরকম বর্ণ করে গেছেন=*
*"মত্ত সিংহ সম,   ঘন ঘন গরজন,*
         *চঞ্চল পদনখ-শশিয়া।*
*কটিতটে অরুণ,  বরণ বর অম্বর,*
   *খেনে খেনে উড়ত পড়ত খসি খসিয়া।।*
*🌻নিত‍্যানন্দকে নিয়ে কিছুক্ষণ আমোদ প্রমোদ করে তাঁর সঙ্গে কীর্তনে বাহির হলেন।শচীদেবী ও শ্রীমতী নিজ নিজ গৃহকার্য‍্যে মন দিলেন।সেদিনকার ঘটনাতে শচীমায়ের মনে নিত‍্যানন্দ মহিমা দৃঢ়াঙ্কিত হল।সময়ে সময়ে নিমাইয়ের অদ্ভুত কার্য‍্য দেখে তিনি অবাক হতেন এবং ভাবতেন "নিমাই কি মানুষ"? এক্ষণে নিতাইয়ের কার্য‍্যকলাপ দেখে শচীমায়ের মনে ঠিক সেই সন্দেহ উপস্থিত হল।তিনি নিতাইকে ও নিমাইকে ভিন্ন দেখতেন না।নিমাই নিজেই মাকে একদিন বলে দিয়েছিলেন=*
*"যেই আমি সেই নিত‍্যানন্দ ভেদ নাই"*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
               *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds