✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাপ্রভুর মহাদান কি ❓ ꧂
꧁ যা কোন কালে কেউ দান করেন নাই ❓ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*মহাপ্রভুর মহাদান কি? যা কোন কালে কেউ দান করেন নাই?*
*অনর্পিতচরীং চিরাৎ.....*
পথিক চলিয়া যায়, জীর্ণ শীর্ণ মলিন কায়, হা কৃষ্ণ হা কৃষ্ণ মুখে বলে ।
নয়নে গলয়ে নির, তিতিল অঙ্গের চীর,ভগ্ন পদে অতি কষ্টে চলে ।।
,,,,,, আর যেতে পারল না বনপথে । ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বসে পড়ল একটি গাছের নীচে । ভাবছে আমি কি যেতে পারব সেই মধুময় বৃন্দাবনে? যেখানে সবই মধুর! চলন মধুর বলন মধুর হসন মধুর । ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল ।
হঠাত্ দেখছে একটি সুন্দর নির্জন কানন । প্রতিটি গাছের গোড়ায় একটি করে লতা উঠে পুরো গাছটাকে ঢেকে ফেলেছে, নীচ থেকে উপর পর্যন্ত ফুলে ভরা । বড় বড় ডাল গুলো নুইয়ে মাটি পর্যন্ত নেমেছে । তাতে লতার. পাতা ও ফুলে এমন ঘন হয়েছে যে বাহিরে থেকে কিছু দেখার উপায় নাই।ফুলে ফুলে ভ্রমর গুঞ্জন করছে, গাছের ডালে কোকিল পপীহার কলরব । দুরে ময়ূর ডাকে কেও কেও রবে । মনে হচ্ছে যেন চিনতে পারছে না, তাই বলছে কে ও কে ও ।সরু পথ, এগিয়ে একটা কুঞ্জ কুটির ।কুটিরের সামনে এক নবীন যৌবনা কিশোরী নিবিষ্ট মনে মালা গাঁথছে । কোন দিকে তাঁর খেয়াল নাই।একেবারেই নিরিবিলি জায়গা।হঠাৎ সেখানে এক কিশোরের আগমন ঘটল ।
কিছুক্ষণ পরে কিশোরটি নিরবতা ভঙ্গ করে বলল ~সখী ! এখানে কি কর? চমকে উঠল কিশোরী , তার ডাকে । ক্ষনিকে সামলে নিয়ে কিশোরী বলল ~ মালা গাঁথছি।
কিশোর- কার জন্য?
কিশোরী - স্বামিনীর জন্য।
কিশোর- আচ্ছা বেশ! চল একটু বন ভ্রমণ করে আসি । কিশোরী - না।
কিশোর- জান আমি কে? চরাচর বিশ্বের সকলে আমার একটু দর্শনের জন্য লালায়িত । আর তুমি আমাকে উপেক্ষা করছ?
অবহিথ্থা (লজ্জা/সঙ্কোচ) ত্যাগ করে কিশোরী বলল ~হে শ্যামসুন্দর! এ মন প্রাণ সব তোমাতে অর্পিত । কিন্তু এ দেহটি রাধারাণীর। আমি তাঁর কিঙ্করী । তাঁর দাসী । তাঁকে ছাড়া আমি তোমার সঙ্গে কোথাও যেতে পারব না । তুমি ভেতরে চল ।যুগলের সেবা করে ধন্য হব । বলেই কিশোরী ভেতরে নিয়ে রাধারাণীর পাশে বসালেন । নিজের তৈরি অদ্ভূত মালা গাছটি শ্যামের গলায় পরিয়ে দিলেন।সখীগণ চারিদিকে ঘিরে দাঁড়ালেন । অদ্ভূত শোভা হল। শ্যাম বললেন. সখি ! তোমার মালা গাঁথার অদ্ভূত নৈপুণ্য! এসো আমার প্রসাদী মালাটা নাও।
কিশোরী হাতজোড় করে বলল. ওটা আমার স্বামিনীর প্রাপ্য । তাঁর প্রসাদী আমি নেব । যখন কিঙ্করী মালা নিল না তখন শ্যাম বলছেন.
তবে আমার প্রসাদী পান টুকু নাও! কিঙ্করী মুখ ঢাকলেন । না!!
শ্যাম, কিঙ্করীর নিষ্কামতা প্রকাশের নিমিত্ত সখীদের মাঝে বললেন. তবে একটা আলিঙ্গন! বলেই ছুটলেন. কিঙ্করী ভয় পেয়ে চারিদিকে ছুটে কোথাও ঠাঁই না পেয়ে রাধারাণীর চরণ ধরে পড়লেন । আমায় বাঁচাও, স্বামিনী জূ! আমায় বাঁচাও! ।
রাধারাণী ~হে শ্যামসুন্দর! ওকে আর বিরক্ত কোরো না।
(এই হল মহাপ্রভুর অবদান মঞ্জরী ভাব । গৌড়ীয় বৈষ্ণবের নিগুড়তম সাধনা ।রাধাদাস্য । কতখানি চিত্ত বিশুদ্ধ হলে এভাবে স্বয়ং ভগবানকেও প্রত্যাখান করা যায়!সব সখীগণও বিস্মিত হয়ে দেখতে থাকলেন। শ্রীকৃষ্ণও মাঝেমধ্যে কিঙ্করীর নিষ্কাম ভাব প্রকাশের জন্য এরূপ লীলা করেন।)
হঠাত্ পথিকের তন্দ্রা ভেঙে গেল ।আর কিছু দেখা যায় না । কোথা বৃন্দাবন কোথা যুগল লীলা দরশন । চিত্কার করে কেঁদে উঠলেন ।হা রাধে ! কোথা তুমি ! রাধে ! রাধে ! রাধে ! রা ,আ ,,,,,,
অবিরাম কেঁদেই চললেন, ,,,,,
(গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে।
একলা নিত্যানন্দ হইতে পারিবে জগতে।।
নিত্যানন্দ প্রেমদাতা গৌরাঙ্গ পরম ধন।
রাস-বিলাসে পাবে শ্রীরাধারমন।।
নিতাই কৃপা বিনে ভাই. এ প্রেম লভ্য নয় । হা নিতাই!)
https://gopisharan.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
