✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ সৎ এবং অসৎ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র 🙏 ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌓এই জগৎ সংসার মাত্রেই দুইটি বিষয় থাকে,সৎ এবং অসৎ, সৎ হল শরীরী বা জীবাত্মা, অসৎ হল শরীর,এই দুইয়ের মধ্যে শরীরী হচ্ছে অবিনাশী এবং শরীর হচ্ছে বিনাশী।দুটিই অশোচ্য।অবিনাশী কখনো বিনাশপ্রাপ্ত হয় না,তাই তার জন্য শোক করার কোন প্রশ্নই নেই এবং যেটি বিনাশী বা বিনাশশীল তা বিনাশ প্রাপ্ত হবেই,তা কোন সময়েই স্থায়ীরূপে থাকে না,তাই তার জন্যও শোক করা চলে না। অর্থ্যাৎ শোকগ্রস্ত হওয়া যেমন শরীরীর জন্যও উচিত নয়,তেমন শরীরের জন্যও উচিত নয়।শোক কেবলমাত্র মূঢ়তার (অবিবেকের) কারণেই হয়ে থাকে। মানুষের জীবনে জন্ম-মৃত্যু,লাভ-ক্ষতি ইত্যাদি রূপে যে সব পরিস্থিতির জন্ম হয় তা সমস্তই প্রারব্ধ অর্থ্যাৎ স্বকৃত কর্মের ফল।সেই অনুকূল-প্রতিকূল পরিস্থিতির জন্য শোক করা বা সুখ-দুঃখ অনুভব করা মূঢ়তা বা বোকামি। কারণ পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক,তার শুরু এবং শেষ থাকেই অর্থ্যাৎ সেই পরিস্থিতি প্রথমে ছিল না এবং শেষেও থাকবে না।যে পরিস্থিতি আদি বা অন্তে থাকে না তা মধ্যভাগেও মূহুর্ত্তের জন্যও স্থায়ী হয় না।যদি স্থায়ী হত তাহলে শেষ হয় কি করে?আর যদি শেষ হয় তবে স্থায়ী হয় কি ভাবে?এইরকম প্রতিক্ষণ ব্যয়িত অনুকূল-প্রতিকূল পরিস্থিতির জন্য আনন্দিত বা দুঃখিত হওয়া বা সুখ-দুঃখ অনুভব করা শুধু মূর্খতা।*
*🌓আবার সৎ-অসৎ, এই দুটির পার্থক্য যে জানে সেই বিবেকবতী বুদ্ধিকে "পন্ডা" বলা হয়।"পন্ডা" বিকশিত হয়েছে অর্থ্যাৎ যাঁর সৎ-অসৎ বিষয়ে স্পষ্ট বিবেক হয়েছে,তাঁকে "পন্ডিত"বলা হয়।এইরকম পন্ডিতগণ সৎ-অসৎ এর জন্য শোক করেন না।কারণ সৎ কে সৎ বলে মনে করলেও শোক হয় না এবং অসৎকে অসৎ মনে করলেও শোক হয় না।স্ব-স্বরূপ স্বয়ং সৎ-স্বরূপ আর পরিবর্তনশীল শরীর অসৎ-স্বরূপ।অসৎকে সৎ বলে মনে করলেই শোক উৎপন্ন হয় অর্থ্যাৎ শরীর ইত্যাদি এইরকমই যেন থাকে,কখনো যেন না নষ্ট হয়,এইরকম ধারণা করলেই শোক হয়।সৎ এর জন্য কখনো উদ্বেগ বা শোক হয় না।*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

