শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৪. তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob44.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৪)🙏গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস🙏*
*👹তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম🙏*
++++++++++++++++++++++++
*🌻আবার আনন্দগিরি শ্রীশঙ্করাচার্য‍্যের ভাষ‍্যকে আরও বিস্তৃতভাবে ব‍্যাখ‍্যা করেছেন=*
*"কাঞ্চিদপীতি পরাঙ্গনাং নোপগচ্ছেদিতি স্মৃতিবিরোধ মাশঙ্ক‍্যাহ।বামদেব‍্যেতি বিধি-নিষেধয়োঃ সামান্য বিষয়ত্বেন ব‍্যবস্থা প্রসিদ্ধেতি ভাবঃ।কিঞ্চ শাস্ত্র প্রামাণ‍্যাদত্র ধর্মোবগম‍্যতে। ন কাঞ্চন পরিহরেদিতি চ শাস্ত্রাবগমত্বাদবাচ‍্য মপি কর্ম ধর্মো ভবিতুমর্হতি। তথা চ শ্রৌতার্থ দুর্বলায়া স্মৃত‍্যের্ন প্রতিস্পর্ধতেত‍্যাহ বচনেতি।যথোক্তোপাসনাবতো ব্রহ্মচর্য‍্য নিয়মাভাব ব্রতত্বেন বিবক্ষিত তন্ন প্রতিষেধশাস্ত্রবিরোধাশঙ্কেতি ভাবঃ "।*
*🌹স্মৃতিশাস্ত্রে পরাঙ্গনাগমন নিষেধসূচক বিধি দেখা যায়। সুতরাং কিভাবে পরাঙ্গনাগমন করবে? এই আশঙ্কার উত্তরে বলছেন, "বিধি নিষেধের ব‍্যবস্থা সামান্য বিশেষ নিয়ে হয়ে থাকে।এস্থলে পরাঙ্গনাগমন নিষেধের ব‍্যবস্থা সামান্য বিধিমাত্র। সুতরাং এই শাস্ত্রকথা পরাঙ্গনাগমন বিশেষ-বিধি হওয়ায় ইহার নিষেধ হতে পারে না।বরং শাস্ত্র-প্রামাণ‍্য হেতু,এতেই ধর্মই হবে।অতএব কোন স্ত্রীলোককেই পরিত‍্যাগ করবে না।বেদশাস্ত্রে যখন এইরকম বিধান আছে,তখন এই অবাচ‍্য কর্মও ধর্ম হতে পারে। যেহেতু শ্রুতিবাক‍্যের তুলনায় স্মৃতির বিধান দুর্বল। যদি বলেন, এই ভাবে পরাঙ্গনা-বিলাস ব‍্যভিচার দোষ দূষিত না হলেও সাধকের ব্রহ্মচর্য‍্য-ভ্রংশ‍্য তো অবশ‍্য হতে পারে? না তা হতে পারে না।যথা উক্তরূপে উপাসনাভাবে পরাঙ্গনা বিলাসে দন্ডী,সন্ন‍্যাসী কি ব্রহ্মচারীদের ব্রহ্মচর্য‍্যব্রত ভঙ্গ হয় না।অতএব কোন প্রতিষেধ শাস্ত্রের নিষেধাশঙ্কা করবে না।*
*🙏শ্রীমৎ শঙ্করাচার্য‍্য স্বয়ং অমরক রাজার মৃতদেহে যোগবলে প্রবেশ করে তাঁর রাণীদের সঙ্গে কন্দর্প-ক্রীড়াসুখ-সম্ভোগ করেছিলেন।মাধবীর ""শঙ্কর-বিজয়"" গ্রন্থের ১০ম অধ‍্যায়ে= "অধরদংশং বাহ্বাবাহ্বাং মহোৎপলতাড়নং রতিবিনিময়ং" ইত‍্যাদি কত আদিরসের কথা লিখিত আছে।*
*🍁অহো!এই তো মায়াবাদ সিদ্ধান্ত!! এই তো ব‍্যভিচারের প্রবল প্রশ্রয়!এই ব‍্যভিচারদুষ্ট মায়াবাদসিদ্ধান্ত ও তান্ত্রিক মত নিয়াই তো স্মার্তমতের সৃষ্টি!! যে সম্প্রদায়ে পরাঙ্গনা-বিলাস বৈদিক উপাসনাঙ্গ বলে ধর্মের স্থান অধিকার করেছে, সেই সম্প্রদায়ের অনুগত লোকেরা যদি বিশুদ্ধ বৈদিক বৈষ্ণব-সম্প্রদায়কে ব‍্যভিচারদোষে দূষিত বলেন, তাহলে ইহা অপেক্ষা আর হাসির বিষয় কি হতে পারে? অহো!যে পবিত্র বৈষ্ণব-সম্প্রদায়ে একটি অশীতিবর্ষীয়া(৮০)বৃদ্ধার নিকট হতে চাল ভিক্ষা করার অপরাধে শ্রীমন্মহাপ্রভু ছোট হরিদাসকে গুরুতর অপরাধীজ্ঞানে জন্মের মত পরিত‍্যাগ করেছিলেন, প্রাণান্তেও তাঁকে মহাপ্রভু ক্ষমা করেননি এবং মেঘমন্দ্রে ঘোষণা করেছিলেন=*
*"প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি-সম্ভাষণ।*
*দেখিতে না পারি আমি তাহার বদন।।*
*দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ।*
*দারবী প্রকৃতি হরে মুনেরপি মন।।চৈঃচঃঅঃ।।*
*🌻সেই বৈষ্ণব-সম্প্রদায় ব‍্যভিচার-দুষ্ট! আপনারা গভীর ভাবে ভাবুন।কি সর্বনাশ! ইহা যেন "চালুনীর সূচের নিন্দা" মত উপহাস‍্যস্পদ। মায়াবাদ ভাষ‍্যে এইসব অপসিদ্ধান্ত আছে বলেই শ্রীচৈতন‍্যচরিতামৃতে লিখিত হয়েছে =মায়াবাদী ভাষ‍্য শুনিলে হয় সর্বনাশ। সত‍্য বটে,আজ কাল বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বাউল, ন‍্যাড়ানেড়ি,সাঁই,দরবেশ প্রভৃতি তেরটি সম্প্রদায় থেকে দূরে থাকা ভাল।বিশেষ করে তেরটির মধ্যে বেশ কয়েকটি পরাঙ্গনা-বিলাস উপসম্প্রদায় দেখা যায়, ওরা তো গৌড়ীয় বৈষ্ণবাচার্য‍্যগণের মতানুবর্তী নন ; ওদের মতবাদ যে সেই বৌদ্ধ তান্ত্রিক ও মায়াবাদীদের বেদ-বিরুদ্ধ অপসিদ্ধান্তের বৈষ্ণবাকারে রূপান্তর ভিন্ন আর কিছুই নয়!তান্ত্রিক ও মায়াবাদীগণ আচার ব‍্যবহার দ্বারা যে কেবল আপন সম্প্রদায়কেই বেদ-বিরোধী করেছে তা নয়, পরন্তু এর প্রবল প্রভাব বিশুদ্ধ বৈদিক বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যেও প্রবেশ করে বৈষ্ণবসম্প্রদায়কে কলুষিত করে ফেলেছে এবং তারই ফলে বাউল, নেড়ানেড়ি প্রভৃতি বৈষ্ণব বামাচারী তান্ত্রিকদলের সৃষ্টি হয়েছে।এদের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এবং গৌড়াদ‍্য-ব্রহ্ম-বৈষ্ণব জাতির কি আচারে কি ব‍্যবহারে কি সিদ্ধান্তে কোনরকম সম্বন্ধ নাই।অথচ ওরা সমাজ শরীরের দুষ্টক্ষত রূপে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে কলুষিত করছেন।*
🙌🙌🙌🙌জয় গৌরহরি🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds