শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫. সাত্বত কাহারা ❓বিষ্ণু উপাসক বা বৈষ্ণবদের চরম লক্ষ্য কি ❓বৈষ্ণব কাহারা ❓বৈষ্ণবের অপর নাম কি ❓বৈষ্ণবতত্ত্বের অপর নাম কি ❓বৈষ্ণব বিবৃতি 🌼 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob5_20.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*০৫ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণাঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
সাত্বত কাহারা ❓❓❓
বিষ্ণু উপাসক বা বৈষ্ণবদের চরম লক্ষ্য কি ❓
বৈষ্ণব কাহারা ❓
বৈষ্ণবের অপর নাম কি ❓
বৈষ্ণবতত্ত্বের অপর নাম কি ❓

*🙏এই পাঁচটি ঋক্ মন্ত্রের বিস্তারিত ব‍্যাখ‍্যা মৎ-সম্পাদিত "বৈদিক বিষ্ণুস্তোত্রম্" নামক গ্রন্থে দ্রষ্টব‍্য।🙏*

*🌻এই সকল পবিত্র ঋক্ মন্ত্রে যে সকল আর্য‍্য ঋষি বিষ্ণুর স্তব করতেন বিষ্ণুর মহান্ মহাত্ম‍্য মুক্তকন্ঠে ঘোষণা করতেন,সেই ঋষিগণই প্রাচীনতম বৈদিক বৈষ্ণব।এই বৈদিক বৈষ্ণবগণের মধ্যে সকলেই যে বিষ্ণুর উদ্দেশ্যে মাংসদ্বারা যজ্ঞ করতেন = হবিঃ প্রদান করতেন তা নহে।তারমধ‍্যে এক শ্রেণীর উপাসক শুদ্ধ সাত্ত্বিক ভাবে বিষ্ণুর আরাধনা করতেন।তাঁরা কেবল আজ‍্য-সমিধ সহযোগে বিষ্ণুর হোম করতেন।বিষ্ণুর নামাদি শ্রবণ কীর্তন করতেন।তাঁরা জীব-বলিদান কি সোমপান  করতেন না।তাঁদের স্বর্গাদি ভোগ-সুখ-কামনাও ছিল না।তাঁরাই "সাত্বত"নামে অভিহিত।আর যারা জীব-বলিদানাদি দ্বারা বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠান করতেন,তাঁদেরকে "যাজ্ঞিকবৈষ্ণব" নামে অভিহিত করা যেতে পারে।ভোগ-সুখ-স্বর্গাদি যাজ্ঞিকগণের নিত‍্য বাঞ্জনীয় ; কিন্তু শ্রীভগবৎ-পাদপদ্ম লাভ অর্থ‍্যাৎ ভগবদ্দাস‍্য লাভ বৈষ্ণবগণের চরম লক্ষ্য।বৈদিককালে বিষ্ণু উপাসক বা বৈষ্ণবদের মধ্যে যাজ্ঞিক ও সাত্বত ভেদে যে দ্বিবিধ সম্প্রদায় ছিল, ঋকটি আলোচনা করলে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।*
*"যঃ পূর্বার বেধসে নবীয়সে সুমজ্জানয়ে বিষ্ণবে দদাশতি।*
*যো জাতমস‍্য মহতো মহিব্রুবং সেদু শ্রবোভির্যুজ‍্যং চিদভ‍্যসৎ।।*
                    *(ঋক্=২|২|২৬)*
*🌻অর্থ‍্যাৎ হে মানব!যিনি পূর্বতন নানাবিধ জগতের কর্তা এবং নিত‍্য নবরূপ ও স্বয়ং উৎপন্ন বিষ্ণুকে হবিঃ প্রদান করে থাকেন এবং যিনি সেই মহান্ বিষ্ণুর মাহাত্ম‍্য কীর্তন করেন, তিনিও কীর্তিযুক্ত হয়ে একমাত্র গন্তব‍্য সেই বিষ্ণুর চরণ সমীপে গমন করেন।*
*🌻ঋগ্বেদে অগ্নি,সূর্য‍্য,ইন্দ্র,বায়ু,যম, বরুণ,রুদ্র,সরস্বতী প্রভৃতি দেবতার উপাসনা বিষয়ে যতগুলি ঋক্ ব‍্যবহৃত আছে বিষ্ণুর উপাসনা বিষয়ে তদপেক্ষা ন‍্যুন নাই।বরং কোন কোন দেবতা অপেক্ষা অধিক। এই বিষ্ণু ব্রহ্মবাদিদেব মতে নিরাকার নির্বিশেষ, এক ধারণাতীত বস্তু নহেন।বিষ্ণুর সবিশেষত্ব বেদে প্রতি পদেই সিদ্ধান্তিত হয়েছে।প্রাগুক্ত ঋকগুলি অনুশীলন করলে তদ্বিষয়ে আর সন্দেহ থাকে না।সূর্য‍্য যেমন আলোকের কারণ তদ্রূপ চরাচর জগতে পরিব‍্যাপ্ত ব্রহ্মরূপ চিৎসত্ত্বার আশ্রয় স্বরূপ সবিশেষ ও সগুণ মূর্তি শ্রীভগবান বিষ্ণু।বিষ্ণু যে ত্রিবিক্রমাবতার হয়ে বলীকে আবদ্ধ করেছিলেন ঋগ্বেদের প্রথম মন্ডলে "ইদং বিষ্ণু র্বিচক্রমে ত্রেধা নিদধে পদং" এবং  "ত্রিণি পদাঃ বিচক্রমে" ইত‍্যাদি মন্ত্রে তার আভাস পাওয়া যায়। সুতরাং অবতারবাদও যে বৈদিক,তা ইহা হতে স্পষ্ট বিশ্বাস হয়।বিশেষতঃ অবতার সকলের মধ্যে দ্বিভূজ নরাকারে এই বামনাবতারই শ্রীভগবানের প্রথম অবতার।দ্বিভূজ নরাকারত্বই তাঁর নিত‍্যস্বরূপ।*
*🙏বিষ্ণু স্বরূপ ও অবতার🙏*
*অন‍্যান‍্য বেদসংহিতাতেও বিষ্ণুর মহিমা কীর্তিত হয়েছে।এই ভগবান শ্রীবিষ্ণুই যাঁদের বরেণ‍্য ও শরণ‍্য, প্রধানতঃ তাঁরাই বৈষ্ণব। সুতরাং বৈষ্ণবত্ত্ব সামান্য সাম্প্রদায়িকতার সঙ্কীর্ণ গন্ডীর মধ্যে সীমাবদ্ধ নহে।বিষ্ণুর যে স্বরূপ যেরূপ বিশ্বব‍্যাপক,সেইরূপ বৈষ্ণবত্বও সঙ্কীর্ণ নহে,বহুব‍্যাপক।ফলকথা যিনি বিষ্ণুর প্রাধান‍্য স্বীকার করেন,সামান‍্যতঃ তাঁকেই বৈষ্ণব বলা যায়।বিষ্ণুর অন্তরঙ্গ স্বরূপশক্তি ভক্তির সহায়তা ভিন্ন এই বৈষ্ণবত্ব লাভ সম্ভবপর নহে। এই জন‍্যই বৈষ্ণবের অপর নাম "ভক্ত", এবং বৈষ্ণবতত্ত্বের অপর নাম ভক্তিবাদ।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds