✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*০৬ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🙏বিষ্ণুর স্বরূপ ও অবতার🙏*
*🌻এই জন্যই বৈষ্ণবের অপর নাম ভক্ত,এবং বৈষ্ণবতত্ত্বের অপরনাম ভক্তিবাদ। কিন্তু কাল-মাহাত্ম্যে অসাম্প্রদায়িক বৈষ্ণবদের আচার দোষে এমন সনাতন বৈদিক বৈষ্ণব ধর্মটি সাধারণের চোখে কেমন যেন নিষ্প্রভ বলে প্রতিভাত হয়েছে।এখন বৈষ্ণব বলিয়া পরিচয় দিলেই সাধারণের হৃদয়ে এক বিজাতীয় ঘৃণার ভাব উদয় হয়।তারা জানে না, বৈষ্ণবের এই বৈষ্ণবত্ব আধুনিক নহে, শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সময় প্রবর্তিত নহে,ইহা নিত্য ও অনাদিসিদ্ধ।হিন্দুর মহাগ্রন্থ বেদ যত দিনের বৈষ্ণবের বৈষ্ণবত্ব ততদিনের।শ্রুতির প্রত্যেক মন্ত্র,বিষ্ণুরই মহিমা স্তোতক।প্রত্যেক প্রার্থনাতে ভক্তির মহীয়সী শক্তি বিনিহিত,প্রত্যেক ঋকে প্রেম-ভক্তির অমল ধারা ঝলকে ঝলকে উৎসারিত।বৈদিক বৈষ্ণব-ভক্তিতে তন্ময় হয়ে কেমন সুন্দর ভাবে বিষ্ণুর মহিমা কীর্তন করেছেন=*
*"বিষ্ণোর্নুকং বীর্য্যাণি প্রবোচং যঃ পার্থিবানি বিমমে রজাংসি।*
*যো অস্কতায়দুত্তরং সধস্থং বিচক্রমাণ স্ত্রেধোরুগায়ঃ বিষ্ণুবে ত্বা।।*
*(শুক্ল যজুঃ ৫ ম অঃ)*
*🌻যিনি পৃথিবী অন্তরীক্ষাদি লোকস্থানসমূহ সৃষ্টি করেছেন অথবা পার্থিব পঞ্চভূতাত্মক সৃষ্টির উপকরণস্বরূপ নিখিল অণু-পরমাণু নির্মাণ করেছেন,সেই ভগবান শ্রীবিষ্ণুর অলৌকিক কর্মের মাহাত্ম্যনিচয়ই আমি কেবল কীর্তন করছি।সেই আরাধ্যতম বিষ্ণু,উপরিতন অতিশ্রেষ্ঠ দেবগণের সহবাসস্থান দ্যুলোককে,যাতে অধঃপতিত না হয়,এমনভাব স্তম্ভিত করে রেখেছেন।এইরূপে তিনি পৃথিবী, অন্তরীক্ষ ও দ্যুলোক সৃষ্টি করে অর্থ্যাৎ "ভুর্ভুবস্ব" নির্মাণ করে এই ত্রিলোকেই তিনি অগ্নি,বায়ু,সূর্য্য, এই ত্রিবিধ স্বরূপে পদত্রয় স্থাপন করে আছেন বা সর্বব্যাপী "বরেণ্য ভর্গ" দেবতা রূপে বিচরণ করছেন।এই বিশ্বব্যাপী গতির কারণই তাঁকে "উরুগার"বলা হয়ে থাকে।অথবা সাধু মহাত্মাগণ সর্বদা তাঁর মহিমা গান করে থাকেন বলে তিনি "উরুগার" নামে অভিহিত।অতএব হে আমার হৃদয়নিহিতা ভক্তি!সেই ভগবান শ্রীবিষ্ণুর প্রীতির জন্য আমি তোমাকে নিয়োজিত করছি। (আবার ঋগ্বেদে মন্ত্র-মাহাত্ম্যে মহর্ষি শৌণক বলেছেন=*
*"বিষ্ণোর্নুকং" জপেৎ সূক্তং বিষ্ণু-ভক্তি ভবিষ্যতি।*
*জ্ঞানোদয়ং তপঃ পশ্চাদ্বিষ্ণু-সাযুজ্য মাপ্নুয়াৎ।।*
*🌻"বিষ্ণুর্নুকং"(প্রথম,১৫৪ সূ,১-৬ ঋ)* *ইত্যাদি মন্ত্র পাঠ করলে বিষ্ণুভক্তি লাভ হয়, এবং জ্ঞান ও তপস্যা সিদ্ধ হয়,পরে বিষ্ণু-সাযুজ্য প্রাপ্তি ঘটে। অতএব কৃষ্ণভক্তি যে অবৈদিকী নহে তা স্পষ্ট প্রমাণিত। এই হৃদয়-নিহিতা শুদ্ধাভক্তি ভগবানের প্রীতির জন্য নিয়োজিত হ'লে ভগবান অবশ্যই প্রীত হয়ে থাকেন।কারণ ভগবৎপ্রাপ্তির একমাত্র সাধনা ভক্তি।* *☘শ্রুতি বলেন====*
*"ভক্তিরেবৈনং নয়তি", "ভক্তিরেবৈনং দর্শয়তি, ভক্তিবশঃ পুরুষঃ, ভক্তিরেব ভূয়সীতি"।*
*🌻ভক্তিই জীবকে আনন্দময় ভগবদরাজ্যে নিয়ে যান,ভক্তিই শ্রীভগবানের চরণকমল দর্শন করিয়ে থাকেন।শ্রীভগবান ভক্তিরই বশীভূত, সুতরাং ভক্তিই শ্রীভগবৎ প্রাপ্তির শ্রেষ্ঠ সাধন।*
*🙏শ্রীগোপালতাপনী বলেন=*
*"ভক্তিরস্যভজনং।বিজ্ঞানঘনানন্দ-সচ্চিদানন্দৈকরসে ভক্তিযোগে তিষ্ঠতি"।*
*অর্থ্যাৎ ভক্তিই ভগবানের জ্ঞান।সেই বিজ্ঞানঘন,আনন্দঘন শ্রীভগবান সচ্চিদানন্দৈকরসস্বরূপ ভক্তিযোগেই অবস্থিত।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
