✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*০৭ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻জ্ঞান-কর্ম-যোগাদি অপেক্ষা ভক্তি দ্বারাই যে ভগবানের পরম সন্তোষ লাভ হয়,তা শাস্ত্রে ভূরি ভূরি কীর্তিত হয়েছে। "ভক্ত্যাহমেকয়া গ্রাহ্যঃ" "ভক্তিলভ্যস্তনন্যয়া" "ভক্ত্যা মামভিজানাতি", অর্থ্যাৎ আমি একমাত্র ভক্তিরই দ্বারা গ্রাহ্য,ভক্তিরই লভ্য,অন্য কোন সাধন দ্বারা নহে,ভক্তি দ্বারাই আমাকে অবগত হওয়া যায়, ইত্যাদি প্রমাণই উক্ত বাক্যের দৃঢ়তা প্রতিপন্ন করছে। "বিষ্ণবে ত্বা", এই বেদবাক্যের অর্থ, পুরাণে বিশদভাবে ব্যাখ্যাত হয়েছে।*
*"সর্বদেবময়ো বিষ্ণুঃ শরণার্তি-প্রণাশনঃ।*
*স্বভক্তবৎসলো দেবো ভক্ত্যা তুষ্যতি নান্যথা।।*
*(হঃ ভঃ বিঃ ধৃত বেহন্নারদীয় বচনং)*
*🌻অর্থ্যাৎ যিনি শরণাগতজনের আর্তি-বিনাশক ও স্বভক্ত-বৎসল সেই সর্বদেবময় ভগবান বিষ্ণু কেবল ভক্তিতেই তুষ্ট হয়ে থাকেন।অন্য প্রকারে তাঁর তুষ্টি ঘটে না। তাই শ্রীমদ্ভাগবতে সপ্তমস্কন্ধে নৃসিংহ স্তুতিতে বর্ণিত আছে =*
*"মন্যে ধনাভিজনরূপ তপঃ শ্রুতৌজ স্তেজঃ প্রভাববলপৌরষবুদ্ধিযোগঃ।*
*নারাধনায় হি ভবন্তি পরস্য পুংসো ভক্ত্যা তুতোষ ভগবান গজযূথপায়"।।*
*🌻অর্থ্যাৎ আমি অনুমান করি,অর্থ, সৎকুলে জন্ম,দেহের রূপ,তপোবল বা স্বধর্মাচরণ,পান্ডিত্য,তেজ,ইন্দ্রিয়-পটুতা,প্রভাব,শারীরিক শক্তি,পৌরুষ (উদ্যম) প্রজ্ঞা(বুদ্ধি) ও অষ্টাঙ্গযোগ প্রভৃতি এরা কেউই যখন পরম পুরুষ ভগবানের ভজনেরই উপকরণ নহে,তখন,তাঁর প্রীতি উৎপাদনে কিরকমে সমর্থ হবে?যেহেতু ভগবান কেবল ভক্তি দ্বারাই গজেন্দ্রের প্রতি এইরকম তুষ্ট হয়েছিলেন।অতএব ভগবান কারও গুণের দিকে লক্ষ্য না করে ভক্তিরই আদর করে থাকেন। কেননা=*
*"ব্যাধস্যাচরণং ধ্রুবস্য চ বয়ো বিদ্যা গজেন্দ্রস্য কা কুব্জায়াঃ কিমু নাম রূপমধিকং কিন্তৎ সুদাম্নো ধনম্।*
*বংশঃ কো বিদুরস্য যাদবপতেরুগ্রস্য কিং পৌরুষং ভক্ত্যা তুষ্যতি কেবলং ন চ গুণৈর্ভক্তিপ্রিয়ো মাধবঃ"।।*
*🌻অর্থ্যাৎ ব্যাধের কি আচার ছিল,ধ্রুবের এমন কি বয়স ছিল,গজেন্দেরই বা কি বিদ্যা ছিল, কুব্জারই বা এমন কি রূপ-গৌরবের সুনাম ছিল,সুদামার ধন মর্য্যাদাই বা কি? বিদুরের বংশমর্য্যাদায় বা কি? বিদুর(দাসীগর্ভজাত)। যাদবপতি উগ্রসেনেরই বা পরাক্রমের পরিচয় ছিল?অতএব কর্ম বয়স,বিদ্যাদি গুণের দ্বারা ভগবান প্রীত হন না, কেবল ভক্তি দ্বারাই পরিতুষ্ট হয়ে থাকেন।বাস্তবিকই এইজন্য তিনি ভক্তিপ্রিয় মাধব বলে কীর্তিত।*
*পরবর্তী মন্ত্রে এই ভাবই পরিব্যক্ত হয়েছে =*
*দিবো বা বিষ্ণো উত বা পৃথিব্যা মহো বা বিষ্ণু উরোরন্তরিক্ষাৎ।*
*উভা হি হস্তা বসুনা পৃণস্বাপ্রযচ্ছ দক্ষিণাদেতি সব্যাৎ বিষ্ণোবে ত্বা।।*
*(শুক্ল যজুঃ=৫|১৯)*
*🌻অর্থ্যাৎ হে বিষ্ণো!হে ভগবান! আপনি দ্যুলোক হতে কি ভূলোক হতে কিম্বা অনন্ত-প্রসারি অন্তরীক্ষলোক হতে পরম ধন বা প্রেম ধন নিয়ে আপনার উভয় হাত পূর্ণ করুন এবং দক্ষিণ ও বামহাত অর্থ্যাৎ উভয় হাত দিয়েই অবাধে অবিচারে আমাদেরকে সেই ধন প্রদান করুন। অথবা আপনার যে করুণা "ভুর্ভুব স্থঃ" এই ত্রিলোকে অনন্তধারায় উৎসারিত রয়েছে,সেই করুণাধারা আমাদের প্রতি বর্ষণ করে আপনার প্রেমধনের অধিকারী করুন"।* *শুদ্ধাভক্তির উদয় না হলে এই ভগবৎ প্রেমলাভ সুদূরপরাহত।তাই "হে আমার হৃদয়নিহিতা শুদ্ধাভক্তি!তোমাকে ভগবান বিষ্ণুর প্রীতির জন্য নিয়োজিত করছি।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
