✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১১৮. দীক্ষাদানাধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob118.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১১৯. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob119.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*দীক্ষা-দান-অধিকার*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*🍀আবার শাস্ত্রবিধি অপেক্ষা সদাচার বেশী প্রশস্ত বলে শাস্ত্রে উল্লিখিত আছে।সদাচার কাকে বলে?*
*"সাধবঃ ক্ষীণদোষাস্তু সচ্ছব্দঃ সাধুবাচকঃ।*
*তেষামাচরণং যত্তু সদাচারঃ স উচ্যতে।।"*
*🌹ক্ষীণদোষ ব্যক্তিগণই সাধু। সৎশব্দ সাধুবাচক।সেই সাধুগণের আচরণ সদাচার নামে অভিহিত।*
*🌺অতএব চারশ বৎসরের আগের কথা ছেড়ে দিলেও মহাপ্রভু পরবর্তী সময় হতে শ্রীনরোত্তম,শ্রীশ্যামানন্দ,শ্রীরামচন্দ্র শ্রীরসিকানন্দ প্রভৃতি মহাভাগবতগণ যাঁদেরকে ভক্তগণ আবেশাবতাররূপে কীর্তন করেছেন=*
*শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ আর।*
*চেতন্য নিত্যানন্দাদ্বৈতের আবেশাবতার।।*
*(প্রেমবিলাস)*
*🌻তাঁরা যে আচার প্রবর্তন করেছেন,চারশ বৎসর ব্যাপি যে আচার অর্থ্যাৎ যে ব্রাহ্মণেতর বৈষ্ণব গুরুর প্রাধান্য অব্যাহতরূপে সব সমাজে সমাদৃত হয়ে আসছে,তা কি সদাচার নয়? একমাত্র বৈষ্ণব ব্রাহ্মণই যদি সকল বর্ণের গুরু হবেন,এইরকম সঙ্কীর্ণ ব্যবস্থা বৈষ্ণবস্মৃতির মত হত, তাহলে তাঁরা কখনও বৈষ্ণবস্মৃতির মর্য্যাদা লঙ্ঘন করতেন না। যদি বলেন,তাঁরা মুক্ত, সিদ্ধপুরুষ, তাঁরা প্রমাদ বশতঃ কদাচিৎ একবার হতে পারে, কিন্তু পুনঃপুনঃ হতে পারে না।সিদ্ধপুরুষের প্রমাদ কদাচিৎ একবার হতে পারে, বারংবার হতে পারে না তো? হলেই পাপভাগী হতে হবে। কিন্তু শ্রীনরোত্তম, শ্রীরামচন্দ্র কি শ্রীশ্যামানন্দ-রসিকানন্দাদি স্ববর্ণাপেক্ষাও শ্রেষ্ঠবর্ণ বহুব্যক্তিকে দীক্ষা প্রদান করেছেন। ভক্তিরত্নাকর, নরোত্তমবিলাস, রসিক মঙ্গলাদি প্রামাণিক বৈষ্ণব ইতিহাসগ্রন্থে তাঁদের বহুতর ব্রাহ্মণ শিষ্য গ্রহণের কথাও বর্ণিত আছে। এখানে বক্তব্য এই যে, তাঁদের আচরণ যদি একান্ত অবৈধই হত,তবে শত শত ব্রাহ্মণ তাঁদের শিষ্যানুগত স্বীকার করতেন কেন?তাঁরা সকলেই কি মূর্খ ছিলেন? অতএব গুরুযোগ্য সদ্বৈষ্ণবমাত্রেই যে সকল বর্ণের গুরু হতে পারেন,ইহাই ভাগবত শাস্ত্রের উদ্দেশ্য এবং ইহাই যে সদাচার,তাতে সন্দেহ নেই। এজন্য ঐ সকল সিদ্ধ গুরুবংশ ছাড়া অপর যাঁরা গুরুযোগ্য সদ্বৈষ্ণব হয়েছিলেন, তাঁদের বংশাবলীও ঐরকম গুরুরূপে সম্মানিত হয়ে আসছেন। সিদ্ধ বংশোৎপন্ন বলে অর্থ্যাৎ সিদ্ধ ঋষির শোণিত-সম্পর্ক আছে বলে সেই ব্রাহ্মণ বংশধরগণ সেইরকম গুণসম্পন্ন না হলেও যেমন মাননীয় ও পূজ্য,সেইরকম সিদ্ধ বৈষ্ণব-গুরুর বংশধরও সিদ্ধ বৈষ্ণবের শোণিতসম্পর্ক হেতু অবশ্যই মাননীয় ও পূজ্য হবেন,ইহাই নিরপেক্ষ বিচার ও যুক্তি।তাঁদের পরবর্তী যে দুইজন বিশ্ব-বিখ্যাত বৈষ্ণবাচার্য্য জন্মগ্রহণ করেছিলেন,তাঁরা অবশ্যই পূর্বোক্ত মহাত্মাগণকে কটাক্ষ করে তীব্র মন্তব্য প্রকাশ করতেন।তা না করে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, শ্রীনরোত্তম দাসের মন্ত্রশিষ্য শ্রীগঙ্গানারায়ণের পালিত পুত্র শ্রীরামচরণ চক্রবর্তীর মন্ত্র-শিষ্য হলেন, আবার শ্রীমদ্ বলদেব বিদ্যাভূষণ মহাশয়ও শ্যামানন্দী বৈষ্ণব পরিবার ভুক্ত হলেন।তাঁরা শূদ্রাদি দোষযুক্ত গুরু বলে দীক্ষাপেক্ষা করেননি।*
*🌷তবে যাঁরা শুদ্ধ বৈষ্ণব,তাঁদের জন্যই উল্লিখিত ব্যবস্থা বিহিত হয়েছে।যাঁরা স্বীয় বর্ণবিহিত সামাজিক আচার-ব্যবহারের অপেক্ষা মেনে চলেন অথচ বৈষ্ণবধর্মাবলম্বী তাঁদেরকেই প্রায়শঃ শ্রীরঘুনন্দনাদির কর্মস্মৃতি ও বৈষ্ণবস্মৃতি এই উভয়স্মৃতির বিধান মেনে চলতে দেখা যায়।আর যাঁরা বৈষ্ণবতা রক্ষার প্রতিকূল ভেবে নিজ বর্ণ-বিহিত সামাজিক আচার ব্যবহারের অপেক্ষা না করে বিশুদ্ধভাবে বৈষ্ণব-সদাচারী,তাঁরা কেবল বৈষ্ণবস্মৃতিই মেনে চলেন।তাঁরা অন্য স্মৃতির অনুসরণ করেন না।এই শ্রেণীর বৈষ্ণবগণই এক্ষণে স্ববর্ণ সমাজ হতে আলাদা হয়ে গৌড়াদ্যবৈদিক বৈষ্ণব জাতির অন্তভুক্ত হয়ে রয়েছেন।এঁদের আচার ব্যবহার সাধারণ বর্ণ সমাজ হতে বিশুদ্ধ ও ভগবদ্ধর্মানুমোদিত বলে সাধারণ বর্ণ-সমাজে এঁদের ব্রাহ্মণের মতো সম্মানিত ও পূজ্য। প্রধানতঃ এই শ্রেণীর বৈষ্ণবগণই অর্থ্যাৎ এই বিশুদ্ধ বৈষ্ণব-গৃহীগণই সমাজে গুরুরূপে সম্মান লাভ করে আসছেন, আর যাঁদের বংশে কোন ব্যক্তি গুরুযোগ্য হয়েছিলেন এবং শত শত ব্যক্তি তাঁর সেই বৈষ্ণবত্বে আকৃষ্ট হয়ে তাঁকে গুরুত্বে বরণ করেছিলেন।তাঁদের সেই বংশগণই বৈষ্ণব সমাজে দীক্ষা দান করে আসছেন এবং বতর্মান কালেও যাঁরা সদাচারী বৈষ্ণব, দীক্ষাদানের উপযুক্ত,তাঁরাও সংসার-তরণেচ্ছু ব্যক্তিগণকে দীক্ষা দানে তাঁদের পরম মঙ্গল সাধন করছেন এবং ভবিষ্যতেও এইরকম উপযুক্ত ব্যক্তি করবেন। কিন্তু যে সব বৈষ্ণবনামধারী ভন্ড-ব্যভিচারী বা ধর্মধ্বজী নিজেদেরকে বৈষ্ণবোত্তম পরিচয় দিয়ে গুরুগিরি করবার জন্য ঘুরে বেড়ায় এবং সরল প্রকৃতি কোমলশ্রদ্ধ লোকদের ভুলায় ; অবশ্য তাদের সে আচরণের দমন হওয়া বাঞ্জনীয়। কিন্তু তাই বলে, যাঁরা সিদ্ধ গুরুবংশ বা গুরুযোগ্য বৈষ্ণব তাঁদের অধিকার লোপ করে স্বার্থ-সাধনের চেষ্টা,নরক-নিদান বোধে অবশ্য পরিত্যাজ্য।*
🙌🙌🙌🙌🙌
🔜 ক্রমাগত 👉 ১২০. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob120.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
