✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণতত্ত্ব ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/krishna_6.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#শ্রীকৃষ্ণতত্ত্ব।*
*#ঈশ্বরঃ_পরমঃ_কৃষ্ণঃ_সচ্চিদানন্দবিগ্রহঃ। #অনাদিরাদির্গোবিন্দঃ_সর্বকারণকারণম্।*
#ব্রহ্ম_সংহিতার এই শ্লোকটির মধ্যেই কৃষ্ণ তত্ত্ব সম্পূর্ণ রূপে নিহিত আছে।
*#ঈশ্বরঃ_পরমঃ_কৃষ্ণঃ:- শ্রীকৃষ্ণই পরম ঈশ্বর ।*
*#সচ্চিদানন্দবিগ্রহঃ:-কৃষ্ণের মধ্যেই সৎ,চিৎ এবং আনন্দ শক্তির প্রকাশ।সেই প্রকাশমানতার ঘনীভূত বিগ্রহ হলেন কৃষ্ণ।*
*#অনাদিরাদির্গোবিন্দঃ:-তিনি গোবিন্দ।তিনি অনাদির আদি অর্থাৎ যা কিছু প্রারম্ভের অতীত তারও প্রারম্ভ কৃষ্ণ থেকেই।*
*#সর্বকারণকারণম্:-সৃষ্টির যে কোন কাজের কারণ এবং সেই কারণের কারণ তিনি।অর্থাৎ কৃষ্ণ থেকেই সমস্ত কিছুর সূত্রপাত।*
*#ঈশ্বর_পরম_কৃষ্ণ_স্বয়ং_ভগবান । #সর্ব_অবতারী_সর্ব_কারণ_প্রধান।।*
তিনি সর্ব ঐশ্বর্য, সর্ব শক্তি এবং সর্ব রসে পরিপূর্ণ । তাঁর মধ্যে অপরিপূর্ণতা কিছু নেই। তিনি রসস্বরূপ *#রসো_বৈ_সঃ।*
সমস্ত অবতারের মূল আশ্রয় হলেন কৃষ্ণ ।অনন্ত বৈকুন্ঠ এবং অনন্ত ব্রহ্মাণ্ড এই সবেরই আধার তিনি।তাঁর থেকেই অন্য সকল ভগবৎ স্বরূপের উৎপত্তি।
এহেন সর্ব ঐশ্বর্য সম্পন্ন ভগবান কৃষ্ণ নন্দ যশোদার পুত্র রূপে #বাৎসল্যের পরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। শ্রীদাম সুদামাদি সখার সঙ্গে খেলাচ্ছলে #সখ্য রসের বিস্তার করেছেন। কালীয় নাগ আদি অসুরগণকে বিনাশ করে স্বীয় প্রভুত্ব তাদের ওপর আরোপ করে #দাস্যভাবের আরাধনা গ্রহণ করেছেন। সর্বোপরি ব্রজাঙ্গনা এবং গোপীশ্রেষ্ঠা শ্রীমতি রাধার ভজনাতে #মধুর_রসে তিনি মাধুর্যের ধুর্য্য হয়েছেন। কৃষ্ণ #বৃন্দাবনে_অপ্রাকৃত_নবীন_মদন।মদন মানে যার মত্ততা জন্মানোর ক্ষমতা আছে। কিন্তু সেই মত্ততা প্রাকৃত কামমত্ততা নয়। প্রাকৃত কামমত্ততা কে বিনষ্ট করে নিজের অপ্রাকৃত রূপের কাছে তিনি সবাই কে আকর্ষণ করেন। আকর্ষণ করেন বলেই তিনি কৃষ্ণ । কামবীজ এবং কামগায়ত্রী মন্ত্রে তিনি ভক্তের কাছে বশীভূত হন। (কামবীজ কামগায়ত্রীর বিস্তৃত আলোচনা বা মন্ত্র ইত্যাদি কোনোভাবেই এখানে আলোচনা করা হবে না। এই মন্ত্র সম্পূর্ণ রূপে গুরু আনুগত্যের বিষয় )।
স্থাবর জঙ্গম সবকিছুই কৃষ্ণে আকৃষ্ট হয়।নারায়ণ এবং লক্ষ্মীগণের মনও তিনি হরণ করেন।কৃষ্ণ স্বমাধুর্য্য আস্বাদনে সদাই ব্যস্ত ।
*#আপন_মাধুর্যে_হরে_আপনার_মন। #আপনা_আপনি_চাহে_করিতে_আলিঙ্গন ।।*
অনন্ত শক্তিশালী পরমেশ্বর ভগবান কৃষ্ণ #ভাদ্রমাসের_কৃষ্ণ_পক্ষের_অষ্টমী_তিথিতে মথুরাতে নিজের মাতুলালয়ের কারাঅলিন্দে জন্মগ্রহণ করেন। সন্তান রক্ষার্থে #পিতা_বসুদেব_মাতা_দেবকীর কাছ থেকে নবজাত পুত্র কে গোকুলে #নন্দ_যশোদার কাছে রেখে আসেন। ভবিষ্যতে নামকরণের সময়ে #গর্গ_ঋষি এই নবজাত শিশুটির ভুবনমঙ্গল নাম রাখেন #কৃষ্ণ।
(কৃষ্ণ তত্ত্ব এত সংক্ষেপে বলা সম্ভব নয়। স্বয়ং মহাপ্রভু নিজে বলেছেন
#কৃষ্ণ_নামের_বহু_অর্থ_তাহা_নাহি_জানি।
#শ্যামসুন্দর_যশোদানন্দন_এই_মাত্র_মানি।।
পৃথিবীর সমস্ত তত্ত্বের থেকেও কৃষ্ণতত্ত্ব সর্ব বৃহৎ এবং সর্বব্যাপ্ত।সেই সর্বব্যাপী তত্ত্ব কে যথাসম্ভব মনুষ্যোপযোগী করে তুলে লেখার চেষ্টা করা হয়েছে মাত্র । তবে পরিশেষে একটাই কথা কৃষ্ণ যতই লীলাপুরুষোত্তম পরমেশ্বর ভগবান হোন না কেন গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই কৃষ্ণই বৃন্দাবনেশ্বরী শ্রীরাধার প্রাণবল্লভ রূপেই পূজিত।
*#মম_প্রাণেশ্বরী_রাধা_বৃন্দাবনেশ্বরী। #তাঁর_প্রাণনাথ_বলি_ভজি_গিরিধারী ।।*
#বৃন্দাবনেশ্বরী_শ্রীমতি_রাধারাণী_জয়যুক্ত_হোন।
#বৃন্দাবনচন্দ্র_শ্রীগোবিন্দ_গোপীনাথ_মদনমোহন_জয়যুক্ত_হোন।
*#শুভাতিশুভ_শ্রীজন্মাষ্টমী_তিথি_জয়যুক্ত_হোন।*
*🌹🌹🙏🙏🌹🌹*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী দীপ বাগুই 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
Facebook 👉 https://www.facebook.com/deep.bagui.9
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
