✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীরাধাতত্ত্ব 🌷 ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমীতিথি 🥀 পরম মঙ্গলময় শ্রীরাধাষ্টমী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/radha.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#শ্রীরাধাতত্ত্ব।*
(ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমীতিথি = পরম মঙ্গলময় শ্রী #রাধাষ্টমী তিথি)
পরমেশ্বর ভগবান কৃষ্ণ যাকে ছাড়া অসম্পূর্ণ থাকেন; যার শক্তি তে তিনি সর্বশক্তিমান তিনি হলেন শ্রীরাধারাণী। কৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটে শক্তি প্রধান । যথা- চিৎশক্তি,মায়াশক্তি এবং জীবশক্তি।এই শক্তিত্রয়ের মধ্যে চিৎশক্তির অপর নাম অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি।
#অন্তরঙ্গা_বহিরঙ্গা_তটস্থা_কহি_যারে।
#অন্তরঙ্গা_স্বরূপ_শক্তি_সবার_উপরে।।
এই অন্তরঙ্গা স্বরূপ শক্তির প্রভাবে কৃষ্ণ নিজ স্বরূপে অবস্থান করেন। কৃষ্ণের স্বরূপ সৎ চিৎ এবং আনন্দ এই তিন ভাগে বিভক্ত।এই তিন অংশ একীভূত হয়েই তিনি সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ কৃষ্ণের তিন স্বরূপে তিন শক্তি বিরাজিত।
*#আনন্দাংশে_হ্লাদিনী_সদংশে_সন্ধিনী। #চিদংশে_সম্বিৎ_যারে_জ্ঞান_করি_মানি।।*
অর্থাৎ কৃষ্ণের আনন্দ স্বরূপ হ্লাদিনী শক্তি নামে পরিচিত। এই হ্লাদিনী শক্তির দ্বারা কৃষ্ণ নিজে আনন্দ উপভোগ করেন এবং ভক্তকেও আনন্দ উপভোগ করান।এই হ্লাদিনী শক্তি সম্পূর্ণই প্রেম দিয়ে গড়া।এই প্রেম জাগতিক প্রেম নয়;আনন্দ-চিন্ময় রসের প্রেম।আর সেই প্রেমের ঘনীভূত এবং মূর্তিমন্ত বিগ্রহ হলেন শ্রীমতি রাধারাণী।
*#প্রেমের_পরম_সার_মহাভাব_জানি। #সেই_মহাভাব_রূপা_রাধা_ঠাকুরানি ।।*
রাধারাণীর একমাত্র কাজ কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করা। ললিতাদি সখীরা হলেন শ্রী রাধার কায়ব্যূহ।কারুণ্য তারুণ্য এবং লাবণ্য এই তিন অমৃতে তিনি স্নান সমাধা করে শ্যাম পট্টশাড়ি পরিধান করেন।কৃষ্ণে অনুরাগ মান প্রণয় সৌন্দর্য ইত্যাদিতে তিনি নিজেকে সজ্জিত করেন।
রাধারাণী পূর্ণ শক্তি আর গোবিন্দ পূর্ণ শক্তিমান। শক্তি ও শক্তিমান অভেদ।সুতরাং তাঁরা দুজনে এক এবং অভেদ।
*#রাধা_পূর্ণশক্তি_কৃষ্ণ_পূর্ণশক্তিমান। #দুই_বস্তু_ভেদ_নাহি_শাস্ত্র_পরমাণ।।*
রাধারাণীর সর্বাতিশায়ী গাঢ় এবং গূঢ় প্রেমের আকর্ষণে কৃষ্ণ বাঁধা পড়েছে।রাধারাণীর ভালোবাসাই কৃষ্ণ কে ক্রীড়নকের মতো নৃত্য করায়।
*#রাধিকার_প্রেম_গুরু_আমি_শিষ্য_নট। #সদা_আমা_নানা_নৃত্যে_নাচায়_উদ্ভট।।*
শ্রীরাধা গৌড়ীয় বৈষ্ণবদের কাছে #বৃন্দাবনেশ্বরী এবং #রাধাকুণ্ডেশ্বরী স্বরূপেই সেবিত। তিনি বৃষভানু রাজার মেয়ে তাই #বৃষভানু_রাজ_নন্দিনী।রাসনৃত্যে তিনি কৃষ্ণ কে আনন্দ দেন তাই #রাস_রাসেশ্বরী।ভক্তকে কৃষ্ণপ্রেম প্রদানে সমর্থ তাই *#কৃষ্ণপ্রেম_প্রদায়িণী*। রাধাতত্ত্ব এত সংক্ষেপে বলা সম্ভব নয় । রাধাতত্ত্ব জানতে হলে #নারদ_পঞ্চরাত্র_বা_ভাগবতের_অনয়া_রাধিতো_শ্লোক সহ নানা গ্রন্থ অধ্যয়ন করা দরকার।তবে অধ্যয়নে জ্ঞান আসবে।কিন্তু প্রেম আসবে না। রাধারাণীর প্রতি প্রেম আসবে একমাত্র ব্রজবাসীদের সেবা তন্ময়তা দেখলে; তাদের প্রতি কথার আগে ও শেষে "রাধে রাধে" ধ্বনি উচ্চারণ শুনলে;তাদের হাতের প্রসাদ পেলে। সখী আনুগত্যে একমাত্র রাধারাণী কে অনুভব করা যায়।রাধারাণী কে কোন তত্ত্বের মধ্যে বেঁধে রাখা যায় না। রাধারাণী কেবল রাধারাণীই। এটাই রাধাতত্ত্ব ।
অন্তিমে প্রণাম । বারংবার প্রণাম ।
*#তপ্ত_কাঞ্চন_গৌরাঙ্গী_রাধে_বৃন্দাবনেশ্বরী । #বৃষভানু_সুতে_দেবি_ত্বাং_নমামি_হরিপ্রিয়ে।।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী দীপ বাগুই 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
Facebook 👉 https://www.facebook.com/deep.bagui.9
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
