✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভাগবত কথন (দ্বাদশ)꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇ভাগবত কথন 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
জয় নিতাই
তুর্য্যে ধর্মকলাসর্গে নরনারায়ণবৃষী।
ভূত্বাত্মোপশমোপেতমকরোদ্ দুশ্চরং তপঃ।।
অর্থ্যাৎ= তুর্য্যে =চতুর্থে অবতারে, শ্রীভগবান নর ও নারায়ণ ঋষিরূপে ধর্মের পত্নী মূর্তির গর্ভে জন্মগ্রহণ করে চিত্ত-বিক্ষেপ-নিবারক দুশ্চর ( বিচরণের পক্ষে দুঃসাধ্য এমন) তপস্যা করে জীবশিক্ষা দিয়াছেন।
তাৎপর্য্য= ধর্মের পত্নী মূর্তির গর্ভে এই নর-নারায়ণ অবতারের প্রকাশ হয়। স্কন্ধ পুরাণে দেখা যায় ইঁহারাই দ্বাপরে চন্দ্রবংশে কৃষ্ণ ও অর্জুন রূপে জন্মগ্রহণ করেন। শ্রীমদ্ভাগবতেও দেখা যায়, দ্বারকালীলায় ভগবান যখন অর্জুনকে সঙ্গে নিয়ে দ্বারকাবাসী ব্রাহ্মণের মৃত পুত্র আনয়ন করতে মহাকালপুরে গমন করেন, মহাকালপুরুষও শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে নর-নারায়ণ ঋষি বলেছিলেন। আগমবাক্যেও দেখা যায়, শ্রীকৃষ্ণলীলায় নর এ নারায়ণ ঋষি,অর্জুন ও কৃষ্ণে প্রবেশ করেন।ইঁহারা বদরিকাশ্রমে তপস্যা করেন, এইজন্য বদরিকাশ্রমের নামান্তর নারায়ণাশ্রম। ব্যাসদেব এই বদরিকাশ্রমে বাস করেই পুরাণ প্রভৃতি প্রণয়ন করেন বলিয়া " নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব" এইভাবে প্রতি পুরাণের প্রারম্ভে ক্ষেত্র-পতি নর-নারায়ণ ঋষিকে বন্দনা করেছেন।
*********************************
পঞ্চমঃ কপিলো নাম সিদ্ধেশঃ কালবিপ্লুতম্।
প্রোবাচাসুরয়ে সাংখ্যং তত্ত্বগ্রামবিনির্ণয়ম্।।
অর্থ্যাৎ= ভগবান পঞ্চম অবতারে সিদ্ধগণপূজ্য কপিল নামে অবতীর্ণ হয়ে আসুরী নামক ব্রাহ্মণকে কালক্রমে নষ্টপ্রায় পঞ্চবিংশতি তত্ত্ব-নির্ণায়ক সেশ্বর সাংখ্য শাস্ত্র উপদেশ করেছেন।
তাৎপর্য্য= কর্দম ঋষির পত্নী দেবহূতির গর্ভে কপিল অবতার প্রকট হন। ইনি নিজ জননী দেবহূতিকে ভক্তিযোগ ও সাংখ্যযোগ উপদেশ করেছিলেন এবং আসুরি নামক শিষ্যকে সাংখ্যযোগ উপদেশ করেছিলেন। সেই সাংখ্যযোগের কথা গীতার নানাস্থানে দেখা যায়। অনাদি সিদ্ধ সাংখ্যযোগ কালক্রমে লুপ্তপ্রায় হলে ভগবান কপিলরূপে তাহা পুনঃ প্রকাশ করেন। কপিল প্রণীত সাংখ্যযোগের কোনও স্বতন্ত্র গ্রন্থ দেখা যায় না, শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধে এই সাংখ্যযোগ বিশেষভাবে বর্ণিত আছে। শ্রুতিতেও সাংখ্যবক্তা কপিলের নাম দেখা যায়। বতর্মানে যে সাংখ্যমতের গ্রন্থ দেখা যায়,তাহা নিরীশ্বরবাদ, শ্রীমদ্ভাগবতে যে সাংখ্যমত দেখা যায়, তাহা ভগবত-ভক্তিমিশ্রিত, এইজন্য শ্রীশঙ্করাচার্য্যপাদ প্রভৃতির মতে দুই জন কপিল সেশ্বর ও নিরীশ্বর সাংখ্যশাস্ত্র প্রচার করেছেন, ইহাই স্থির সিদ্ধান্ত। পদ্মপুরাণেও এইরূপ দুই কপিলের উদ্দেশ পাওয়া যায়। মহা-ভারতেও অগ্নিবংশবর্ণনে এক কপিলের নাম পাওয়া যায়।
*******************************
ষষ্ঠমত্রেরপত্যত্বং বৃতঃ প্রাপ্তোহনসূয়য়া।
আন্বীক্ষিকীমলর্কায় প্রহ্লাদাদিভ্য ঊচিবান।।
অর্থ্যাৎ= ভগবান ষষ্ঠ অবতারে অত্রি-পত্নী অনসূয়ার প্রার্থনানুসারে তাঁর গর্ভে জন্মগ্রহণ করে অলর্ক,প্রহ্লাদ, যদু ও হেহয়াদিকে আত্মবিদ্যা( আন্বীক্ষিকী) উপদেশ করেছিলেন।
তাৎপর্য্য= ব্রহ্মান্ডপুরাণে বর্ণিত আছে, অত্রিপত্নী অনসূয়ার প্রার্থনানুসারে ভগবান তাঁর পুত্ররূপে অবতীর্ণ হন। ইনি প্রহ্লাদ প্রভৃতিকে আত্মবিদ্যা (আন্বীক্ষিকী) উপদেশ করেন। "আত্মা বা অরে দ্রষ্টব্যঃ শ্রোতব্যো মন্তব্যো নিদিধ্যাসিতব্যঃ"
এই শ্রুতি বাক্যে দেখা যায়, আত্ম-বিষয়ক শ্রবণের পর মননের ব্যবস্থা আছে। বেদাদি শাস্ত্র হতে শ্রীভগবত্তত্ত্ব শ্রবণের পর বেদাবিরোধি যুক্তি দ্বারা যে "ঈক্ষা"অর্থ্যাৎ মনন, তার নাম অন্বীক্ষা।এই অন্বীক্ষা সম্পাদনের জন্য এই বিদ্যা প্রকাশ হয়েছে বলিয়া তার নাম আন্বীক্ষিকী। এই আন্বীক্ষিকী বিদ্যা প্রথমত ভগবান হতেই প্রকাশ হয়। তার পর ভগবান দত্তাত্রেয় রূপে প্রহ্লাদাদিকে ইহা উপদেশ করেছিলেন। শেষে মহর্ষি গৌতম সূত্রাকারে এই বিদ্যা প্রকাশ করেছেন, তাহাই ন্যায় দর্শন। বিষ্ণুপুরাণে দেখা যায়,এই আন্বীক্ষিকী বা ন্যায়শাস্ত্র অষ্টাদশ বিদ্যার অন্যতম।
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


