শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১. মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 কলি মহারাজের আবির্ভাব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧ 
           ꧁ ১. কলি মহারাজের আবির্ভাব 
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
  ꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*"প্রাচীন সরস্বতীম্" পূর্ববাহিনী সরস্বতী তীর ধরে চলেছেন মহারাজ পরীক্ষিৎ।দেখলেন এক অদ্ভুত দৃশ্য, একটি শুভ্র বৃষ,একটি কৃশা গাভী। একজন দন্ড বা লাঠি হাতে ধূর্ত ব‍্যক্তি।বৃষটি একপায়ে দাঁড়িয়ে,ভয়ে কম্পমান।(বেপমানং পদৈকেন) গাভীটি মৃতবৎসার মতো রোরুদ‍্যমানা (বিবৎসামশ্রুবদনাং) ধূর্ত ব‍্যক্তিটি (নৃপলাঞ্জন)লগুড় বা লাঠি দ্বারা বার বার আঘাত করছে গোমিথুনের গায়ে।* *দুর্বলের উপর অত‍্যাচার।পরীক্ষিৎ মহারাজ অগ্নিমূর্তি।অমনি ধনুকে বাণ যোজনা করলেন(সমারোপিতকার্মূ কঃ) গম্ভীর স্বরে বললেন,"দুঃখিতের দুঃখ দূর করাই রাজধর্ম (আর্তানামার্তি নিগ্রহঃ)* *আমি অর্জুনের পৌত্র,শ্রীকৃষ্ণের দাস।তুমি রাজবেশী পরপীড়ক।বধ করব তোমাকে এখন। ধূর্ত ব‍্যক্তি ভয়ে জড়সড় হল।* *আপনারা কে?পরিচয় চাইলেন উত্তরানন্দন।বৃষ বললেন, আমি "ধর্ম",সত‍্যযুগে চারটি পা ছিল।(তপঃ,শৌচং,দয়া,সত‍্যং), এখন কোন রকমে এক পায়ে চলাফেরা করি।সেই পা-ও ভেঙ্গে দিতে চাইছে এই হীন "কলি"ধূর্ততার আঘাতে।ইনি ধরণী দেবী।ইনি হয়েছেন কৃষ্ণহারা,তার উপরে কলির প্রহারে লক্ষ্মীছাড়া।অন‍্যোন‍্যপায় হয়ে রোদনপরা।* *উদ‍্যত হলেন ক্রোধে অভিমন‍্যুনন্দন কলির বধ সাধনে।চরণে শরণাগত হল কলি,(পাদয়োঃ পতিতং),পরীক্ষিৎ ভাবলেন,যারা শরণাগত হয় তাদের বধ করা উচিত নহে(শরণাগত অবধ‍্য)।বধ করলে পাছে সেই ছিদ্রপথে কলি প্রবেশ করে। তাই বললেন, তোমাকে বধ করব না,তবে তাড়িয়ে দিব এই রাজ‍্য হতে।* *করজোড়ে কলি বলল,মহারাজ! যদি জীবনদান করলেন,একটু জায়গা দিন মাথা গুজিবার।পরীক্ষিৎ বললেন,যাও,সেইখানে গিয়ে বাস কর,যেখানে""দ‍্যূতং,পানং,স্ত্রিয়ঃ,সূনাঃ""।এই চার অধর্ম।জুয়াখেলা,মদ‍্যপান,ব‍্যভিচার ও প্রাণীহিংসা।কাতর কন্ঠে কলি বলল, মহারাজ!আপনার রাজত্বে তো এইসব নাই।"তবে দূর হও",উত্তর দিলেন পান্ডব-বংশতিলক।নিগৃহীত কলি সরে গেল। কিন্তু তার মনে আক্রোশ গেল না।খুঁজতে লাগল কোন দূর্বল মুহূর্ত,রাজাকে আক্রমণের আশায়।রাজার আদেশে রাজ‍্যের নরনারীকে সতর্ক করলেন,কোন ভাবে যেন কলি প্রবেশ না করতে পারে।*    
          *ক্রমশ*
*একদিন মহারাজ পরীক্ষিৎ গিয়াছেন মৃগয়ায়,ধাওয়া করেছেন একটি মৃগৃর পেছনে।ফলে হয়েছেন (মৃগানুগতঃ শ্রান্তঃ ক্ষুধিতস্তৃষিতঃ ভৃশম্) ক্লান্ত ক্ষুধার্ত তৃষাযুক্ত।প্রবেশ করলেন এক আশ্রম দেখে,দেখলেন "ধ‍্যানস্তিমিতলোচন" শমীক ঋষিকে।শুষ্ক কন্ঠে জল চাইলেন,উত্তর না পেয়ে হলেন ক্রুদ্ধ। পূর্বে এইরকম ক্রোধ কখনও হন নাই মহারাজ জীবনেও।বুঝি বা ক্ষুব্ধ কলি অসতর্ক ক্ষণের সুযোগ খুঁজছে।ক্রোধের প্রকাশ হল, ধ‍্যানস্থ ঋষির গলদেশে এক মৃতসর্প জড়িয়ে দিলেন পরীক্ষিৎ তাঁর ধনুকের অগ্রভাগ দ্বারা।মহদ-অবমাননা এক মহাব‍্যভিচার।এবারে কলি পেয়ে গেল ঢোকার প্রশস্ত পথ। শমীক ঋষির আত্মজ (পুত্র) শৃঙ্গী।খেলার সাথিদের মুখে শুনলেন ধ‍্যানস্থ পিতার অমর্য‍্যাদার কথা।ক্রোধে আরক্তলোচন ঋষিকুমার কৌশিকী নদীর জলে আচমন করে অভিশাপ দিলেন বজ্রতুল‍্য(বাগ্বজ্রংবিসসর্জহ) মর্য‍্যাদালঙ্ঘনকারী কুলাঙ্গারকে আজ হতে সাতদিনের দিন দংশন করবে তক্ষক বিষধর।*
*ইতি লঙ্ঘিত মর্য‍্যাদং তক্ষকং সস্তমেহহনি দঙ্ঘ‍্যতি স্ম কুলাঙ্গারম্*
*🌻শাপ দিয়ে ঋষিকুমার করস্থ জল ভূমিতে নিক্ষেপ করলেন।পৃথিবী কম্পিতা হয়ে উঠলেন। শমীক ঋষির ধ‍্যান ভঙ্গ হল।সব কথা শুনলেন,ঋষি দুঃখে মুহ‍্যমান হলেন।হায় হায় করতে করতে পুত্রকে বললেন, লঘুপাপে (অল্পীয়সি দ্রোহে) গুরুদন্ড (উরুর্দমঃ)অতীব বিগর্হিত কার্য‍্য।মহারাজ পরীক্ষিৎ পৃথিবীর রত্ন,যাঁকে বক্ষে দোলাতে হয়,তাঁকে পদদলিত করেছ।শ্রীকৃষ্ণ তোমায় ক্ষমা করুন।ব‍্যথাহত শমীক ঋষি গৌরমুখ নামক এক শিষ‍্যবরকে পাঠিয়ে দিলেন রাজভবনে,মহারাজকে এই মর্মান্তিক সংবাদটি জানিয়ে দিতে।*
*পরীক্ষিৎ মহারাজও গৃহে ফিরে দগ্ধীভূত হচ্ছেন,এ কি কাজ করে এলাম!তীব্র অনুতাপের জ্বালায়। "অহ ময়া নীচং অনার্য‍্যবৎ কৃতং" অহো!আমি নরাধম,কী হীনকার্য‍্যই করলাম।কলির আক্রোশেই বা এমন হল? পাত্র,অমাত‍্য,মন্ত্রী,জননী উত্তরা সবাইকে ডেকে ডেকে আর্ত কন্ঠে বলতে লাগলেন,আমার কী গতি হবে?এমন সময় আসলেন গৌরমুখ মুনি।জানালেন অভিশাপের কথা। অতি শান্ত মনে গ্রহণ করলেন মহারাজ পরীক্ষিৎ তাঁর বাক্য।তক্ষকের বিষাগ্নিকে তিনি মনে করলেন হিতসাধনকারী।(স সাধু মেনে তক্ষকানলম্) ভাবলেন,বিস্ফোটকে অস্ত্রোপচার হয়ে গেল।এতে অপরাধ যাবে, বিষয়িসক্তিও দূর হবে। এখন কর্তব‍্য কি,ভক্ত-শিরোমণি কর্তব‍্য স্থির করলেন মুহূর্ত মধ্যে।পুত্র জনমেজয়ের উপরে প্রজাপালন ভার অর্পণ করে (স্বসুতন‍্যস্তভারঃ) গঙ্গাতীরে প্রায়োপবেশনে শ্রীকৃষ্ণপাদপদ্ম সেবাই এখন একমাত্র কর্তব‍্য বা করণীয়।তাহাই করলেন।*
       *ক্রমশ*
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds