✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভগবান শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত শক্তি বর্ণনা꧂
꧁ হ্লাদিনী🙏 সন্ধিনী 🙏সংবিৎ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
প্রভুর নিজ শক্তি - ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান অন্তরঙ্গা চিছক্তি, তটস্থা জীবশক্তি এবং বহিরঙ্গা ময়াশক্তি। অন্তরঙ্গা চিছক্তি আবার তিন প্রকার হ্লাদিনী, সন্ধিনী, সংবিৎ। এই চিছক্তি সর্বদা স্বরূপে অবস্থিত থাকে বলে একে স্বরুপ শক্তিও বলে। ভগবান শ্রীকৃষ্ণে অংশের আনন্দ প্রদানকরী অংশ বা শক্তি হলো হ্লাদিনী শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের সেই স্বরূপ শক্তি যার দ্বারা স্বয়ং তিনিই হলেন গোবিন্দের হ্লাদিনী শক্তি। শ্রীমতী রাধারানী ছিলেন এই সমগ্র সৃষ্ঠি এবং ভগবান শ্রীকৃষ্ণের একমাএ হ্লাদিনী শক্তি। এই হ্লাদিনী শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা আনন্দিত থাকেন এবং সকলকেও আনন্দিত রাখেন।
শ্রীমতী রাধারানী সমস্ত সৌন্দর্য্যের, মাধুর্য্যের ও লাবণ্যের মূলাধার। তিনি কৃষ্ণময়ী, কৃষ্ণগত জীবনা, তাঁর বদনে কৃষ্ণনাম, নয়নে কৃষ্ণরুপ, হৃদয়ে উজ্জ্বল কৃষ্ণপ্রেম রস বৈচিত্র্য। তাঁর প্রতি অঙ্গ সাত্বিকাদী ভাবভূষণে অলঙ্কৃত। শ্রীরাধাই মুল কান্তা শক্তি। তিনি শ্রীকৃষ্ণের মোহিনী শক্তি।
ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীমতি রাধারাণীর সৃষ্ঠি তত্ব সম্বন্ধে বলা আছে অপ্রাকৃত শ্রীগোলক বৃন্দাবন ধামে মাধ্বীতলায় আসীন রত্ন-সিংহাসনে শ্রীকৃষ্ণচন্দ্র একা বসে আছেন। তখন তিনি লীলাবিলাস করতে ইচ্ছা করায়, সঙ্গে সঙ্গেই তাঁর বাম অঙ্গ থেকে হ্লাদিনী শক্তি শ্রীমতি রাধারানী প্রকটিত হন। শ্রীমতি রাধিকাই হচ্ছে আদি শক্তি। তাঁর গাত্রবর্ণ তপ্তসোনার মহো এবং সমগ্র অঙ্গ নানা রকম রত্ন অলংকারে বিভুষিতা। তিনি নানা লীলা বিলাসের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করেছিলেন। আরও অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন।
সন্ধিনী শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা সমগ্র চিন্ময় জগৎ সৃষ্ঠি হয়েছে। এই শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন এবং সকল ভক্তগণ "নিজে কি?" তিনি এই জ্ঞান লাভ করেন।
যে সকল লীলা প্রকাশের দ্বারা ভগবান তাহার সকল ভক্তগণকে তেনার অপরূপ লীলার মহিমা প্রকাশ করে থাকেন সেই শক্তিই হলো সংবিৎ শক্তি। সংবিৎ শক্তির দ্বারা কখনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে না। এই শক্তির দ্বারা ভগবান নিজে সকল অশুভ শক্তি এবং সকল ভক্তগণকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করে থাকেন সেই শক্তি সংবিৎ শক্তি।
নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ।
মূঢ়োহয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম।।- (গীতা, ৭/২৫)
অনুবাদ- আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনও প্রকাশিত হইনা। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তাই তারা আমার অজও অব্যয় স্বরূপকে জানতে পারে না।
শ্রীগদাধর পণ্ডিত তত্বত এই স্বরুপ শক্তি। গদাধর পণ্ডিত পূর্ব লীলায় প্রেমময়ী শ্রীমতি রাধারাণী ছিলেন। তিনি এই গৌর লীলায় পতিত পাবন শ্রীগৌরহরির গৌরবল্লভ ছিলেন এই সেই শ্রীগদাধার পণ্ডিত। শ্রীগদাধার পণ্ডিত ছিলেন মহাপ্রভুর প্রেয়সী শক্তি বা হ্লাদিনী শক্তি। ব্রজলীলায় শ্রীরাধার সখী-মাঞ্জুরী আদি নবদ্বীপ লীলার উপযোগী স্বরূপে প্রকটিত হয়েছেন। যেমন রায় রামানন্দ (ইনি ব্রজের বিশাখা সখী) শ্রীরুপ গোস্বামী (ইনি ব্রজের শ্রীরুপ মঞ্জুরী) সকলেই প্রভুর নিজ শক্তি বা স্বরূপ শক্তি।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



