শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২. মহাভারত পর্ব- পরীক্ষিত মহারাজ এবং শ্রীল শুকদেব গোস্বামীর কথোপকথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/09/home-page-pdf-httpsmrinmoynandy_13.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২. মহাভারত পর্ব- পরীক্ষিত মহারাজ এবং শ্রীল শুকদেব গোস্বামীর কথোপকথন
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
*কৃষ্ণাঙ্ঘ্রী সেবামধিমন‍্যমান্ উপাবিশৎ প্রায়মমর্ত‍্যনদ‍্যাম্।*
*🌻সকল ভক্তগণের হৃদয়তন্ত্রী একসুরে বাঁধা।এক জায়গায় আঘাত পড়লে ঝঙ্কার উঠে সর্বত্র।মহারাজ পরীক্ষিৎ গঙ্গাতীরে প্রায়োপবেশন(মৃত‍্যু-কামনায় উপবাসী থেকে বসে থাকা) করেছেন।অমনি নিখিল (সমস্ত) সাধু-হৃদয়ে সাড়া পড়ল।আসতে লাগলেন দিব‍্যমূর্তি ঋষি মুনিগণ।*
*অত্রি,বশিষ্ঠ,চ‍্যবন,শরদ্বান্,অরিষ্টনোমি,ভৃগু,অঙ্গিরা,পরাশর,বিশ্বামিত্র,উতথ‍্য,ইন্দ্রপ্রমথ,সুবাহু,মেধাতিথি,দেবল,ভরদ্বাজ,গৌতম,পিপ্পলাদ,মৈত্রেয়, ঔর্ব‍্য,কবর,অগস্ত‍্য,বৎসদেব, নারদ আর কত নাম বলব।যত দেবর্ষি,মহর্ষি,ব্রহ্মর্ষি,রাজর্ষি,যোগী,মুনি ও তপস্বী সকলেই আসিলেন।তাঁরা স্থির করলেন,সাতদিনই তাঁরা মহারাজের সন্নিধানে গঙ্গাতটে থাকবেন।* *আনন্দোৎফুল্ল পরীক্ষিৎ মহারাজ।কি মহাভাগ‍্য সমুপস্থিত।ভাবলেন,কৈ এতকাল রাজধানীতে তো এত মহতের পদধূলি একই সময় লাভ করবার ভাগ‍্য হয় নাই।আহা!ঋষির অভিশাপের মধ‍্য দিয়াও কত কৃপাসম্পাত, নিশ্চয়ই স্বয়ং ব্রহ্মণ‍্যদেব ব্রহ্মশাপরূপে আমায় কৃতার্থ করেছেন।* *জনে জনে দন্ডবৎ করে সকলের পদধূলি মাথায় তুলে,হর্ষে বললেন রাজর্ষি পরীক্ষিৎ--* *ঋষি-মুনিগণ, "গায়ত বিষ্ণুগাথা" আপনারা এখন শ্রীগোবিন্দ নাম কীর্তন করুন।আমি তক্ষক দংশনের ভাবনা আর ভাবি না।আমি এখন শ্রীগোবিন্দ চরণাশ্রিত। আপনারা ও সুরধূনী আমাকে শ্রীচরণে স্থান দিন।* *আমার মরতে আর ভয় নাই। শুধু একটি প্রার্থনা,যেখানেই জন্ম নিই না কেন,যেন শ্রীকৃষ্ণে রতি থাকে (অনন্তে রতিঃ) তাঁর ভক্তে প্রীতি থাকে (মহৎসু প্রসঙ্গঃ) আর থাকে সর্বজীবে সখ‍্যভাব(মৈত্রেও সর্বত্র)।*
 ক্রমশ

*মহারাজ পরীক্ষিতের অন্তরের সাধ কে মনে হয় কবি বিদ‍্যাপতি ভাষা দিয়েছেন=*
*কিয়ে মানুষ,পশু পাখী জনমিয়ে,*
       *অথবা কীট পতঙ্গে।*
*করম বিপাকে,গতাগতি পুনঃ পুনঃ,*
       *মতি রহু তুয়া পরসঙ্গে।।*
*🌻সাতদিনই কৃষ্ণকথায় ডুবে থাকবেন ইহা মহারাজের অন্তরের অভিলাষ।আহার নিদ্রা ত‍্যাগ করে কৃষ্ণকথা আস্বাদন করবেন,একাসনেই আস্বাদন করবেন। কিন্তু কে শোনাবেন? সাতদিন অবিশ্রাম কৃষ্ণকথা শোনাবেন কার আছে এমন যোগ‍্যতা, এমন মহাভক্তি সম্পদ কার কাছে আছে? হ‍্যাঁ,কৃষ্ণকথা যদি মূর্তি ধরে আসেন তবে হয়ত ইহা সম্ভব।এই ভাবনা ভাবতে ভাবতেই,তখন শ্রীকৃষ্ণের অমোঘ ইচ্ছায় অপার করুণায় ঘটিল মহারাজ পরীক্ষিতের সৌভাগ্য গগনে=*
*🌻🌻🌻শ্রীশুকোদয়🌻🌻🌻*
*তত্রাভবদ্ভগবান্ ব‍্যাসপুত্রো যদৃচ্ছায়া গামটমানোহনপেক্ষঃ।*
*অলক্ষ‍্যলিঙ্গো নিজলাভতুষ্টো বৃতশ্চ বালৈরবধূতবেশঃ।।*
*তং দ্ব‍্যষ্টবর্ষং সুকুমারপাদকরোরুবাহ্বংসকপোলগাত্রম্।*
*চার্বায়তাক্ষোন্নসতুল‍্যকর্ণসুভ্রাননং কম্বুসুজাতকন্ঠম্।।*
*নিগূঢ়জত্রুং পৃথুতুঙ্গবক্ষসমাবর্তনাভিং বলিবলগূ দরঞ্চ।*
*দিগবম্বং বক্রবিকীর্ণকেশং প্রলম্ববাহুং স্বমরোত্তমাভম্।।*
*শ‍্যামং সদাপীব‍্যবয়োহঙ্গলক্ষ্ম‍্যা স্ত্রীণাং মনোজ্ঞং রুচিরস্মিতেন।*
*প্রত‍্যুত্থিতাস্তে মুনয়ঃ স্বাসনেভ‍্যস্তল্লক্ষণজ্ঞা অপি গূঢ়বর্চনম্।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ষোড়শবরষী তরুণের প্রভা সুকুমারদেহ উন্নত বুক।*
*ছোট করতল কমলকোমল সুন্দর ভ্রুযুগশোভিত মুখ।।*
*নাহি কোন দুঃখ হাস‍্যোজ্জ্বল মুখ গম্ভীর নাভি ললিত-কর্ণ।*
*ভস্মে আচ্ছাদিত পাবকের মত অবধূত বেশ আনন্দে পূর্ণ।।*
*দিগম্বরগাত্র কর্ণস্পর্শি নেত্র শ্রীকৃষ্ণের মত বরণ শ‍্যাম।*
*কে আসিল বল,সবেই চঞ্চল,ব‍্যাসের নন্দন শ্রীশুক নাম।।*
*সভাস্থলে উঠে জয় জয় ধ্বনি সকলে দাঁড়ায়ে স্বাগত কয়।*
*অভিমন‍্যু-সুত গলদশ্রুপূত মনে ভাবে অহো কি ভাগ‍্যোদয়।।*
*🌻পরীক্ষিৎ তাঁর পাদপ্রক্ষালন করলেন, নিজ মাথায় করে জলকলসী বহন করে।ঋষি সমাজে শ্রীশুকদেফের শোভা হল,(যথেন্দুর্গ্রহর্খ তারানিকরৈঃ পরীতঃ)* *গ্রহনক্ষত্র তারকাজাল পরিবেষ্টিত পূর্ণিমার পূর্ণ শশধরের মত।* *🌻মহারাজের জিজ্ঞাসা🌻* *শ্রীচরণযুগল চন্দনে চর্চিত করে,কন্ঠে মালা পরায়ে দিয়া,গুরুপদে বরণ করে শ্রীশুকদেবকে জিজ্ঞাসা করলেন মহারাজ পরীক্ষিৎ।তাঁর হস্তদ্বয় কৃতাঞ্জলীবদ্ধ,বস্ত্র গললগ্নিকৃত,দৃষ্টি ঢলঢল,নয়ন ছলছল,কন্ঠ ভক্তি গদগদ।* 
*"পুরুষস‍্যেহ যৎ কার্য‍্যং ম্রিয়মানস‍্য সর্বথা"।*
*🌻গুরুদেব!আমি জিজ্ঞাসা করছি "আসন্ন মৃত‍্যু জীবের কর্তব‍্য কি"?তা আমাকে উপদেশ করুন।জিজ্ঞাসার উদ্দেশ্য শুধু শোনা নহে,শোনার সঙ্গে সঙ্গে জীবনে প্রয়োগ করা।এমন জিজ্ঞাসা দুর্লভ।জিজ্ঞাসু মহারাজ হাতের করে দিন গণছেন,সাতদিনের মধ্যে  একদিন গতপ্রায়।আমাদের সকলেরই গণা উচিত,কিন্তু গণি না।প্রতিদিনই মৃত‍্যু কবলিত হচ্ছি।নশ্বর দেহ-দৈহিকে আসক্ত হয়ে তা আমরা দেখি না,দেখিয়াও দেখি না।*
*🌻নিধনং পশ‍্যন্নপি ন পশ‍্যতি🌻*
*রাত্রি যায় নিদ্রায় আর ভোগ বিলাসে।দিবা যায় ধনার্জনে আর পরিবার পোষণের চেষ্টায়।নিশ্চিত মৃত‍্যুর মুখব‍্যাদান নড়ে না দৃষ্টিপথে। আচার্য‍্য শঙ্কর বলেছেন,"কালঃ ক্রীড়তি গচ্ছত‍্যায়ুঃ", কাল চলে, আয়ু কমে, বাড়ে না।এক বছরে এক বছর বড় হই না।মৃত‍্যুর এক বছর নিকটতর হই।*
*নীতিশাস্ত্রকার বলেন=*
*অজরামরবৎ প্রাজ্ঞো বিদ‍্যামর্থঞ্চ চিন্তয়েৎ।*
*গৃহীত এব কেশেষু মৃত‍্যুণা ধর্মামাচরেৎ।।*
*🌻যখন বিদ‍্যার্জন ও অর্থার্জনের প্রসঙ্গ,তখন ভাববে বৃদ্ধও হব না, মরবও না।কিন্তু ধর্মাচরণের প্রসঙ্গে ভাববে আর সময় নেই।মৃত‍্যুর দূত এসে চুলের মুষ্টি ধরেছে।আমরা প্রত‍্যেকেই আসন্ন-মৃত‍্যু।ইহা যিনি অনুভব করেন,পরীক্ষিতের জিজ্ঞাসা তাঁরই অন্তরের কথা।জাগতিক বস্তুজাত নশ্বর,ইহা যে জানে সে-ই দেখে।মৃত‍্যুর ছায়া যে দেখে অমৃতত্বের লালসা তাঁরই জাগে।*
ক্রমশ
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds