✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯. ব্রাহ্মমুহূর্ত্যের সেবা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*"যথা সিদ্ধরসস্পর্শাৎ তাম্রং ভবতি কাঞ্চনম্।*
*সন্নিধানাদ্ গুরোরেবং শিষ্যো বিষ্ণুময় ভবেৎ।।*
*🌻"সিদ্ধরসের সংস্পর্শে তামা যেমন সোনাতে পরিণত হয় সেইরকম শ্রীগুরুর সন্নিধান বশতঃ শিষ্য বিষ্ণুময় হয়ে থাকে"। তাৎপর্য্য এই যে,যেমন কোন সিদ্ধরস স্বীয় বা নিজ অচিন্ত্যশক্তিপ্রভাবে অন্য কিছু অপেক্ষা না রেখেই স্বীয় সংস্পর্শের দ্বারা তামাকে কাঞ্চন(সোনা) করে তুলে,তদ্রূপ শ্রীগুরুর সান্নিধ্যলক্ষণ গুরু-সেবাটি স্বীয় অচিন্ত্যশক্তিপ্রভাবে শিষ্যকে বিষ্ণুময় অর্থ্যাৎ বিষ্ণুভক্তিময় বা শ্রীভগবানে তন্ময় বা বিভোর করে তুলে। বামণকল্পে ব্রহ্মবাক্যে দেখা যায় =*
*"যো মন্ত্রঃ স গুরুঃ যো গুরুঃ স হরিঃ স্বয়ম্।*
*গুরুর্যস্য ভবেতুষ্ট স্তস্য তুষ্টো হরিঃ স্বয়ম্।।*
*🌻অর্থ্যাৎ "যাহা মন্ত্র তাহা গুরু এবং যিনি গুরু তিনি স্বয়ং হরি অর্থ্যাৎ গুরুতে,ইষ্টমন্ত্রে ও হরিতে কোন ভেদ নেই।গুরু যাঁর প্রতি সন্তুষ্ট হন,হরিও তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন"।পদ্মপুরাণ দেবহুতিবাক্যে দৃষ্ট হয় =*
*ভক্তির্যথা হরৌ মেহস্তি তদ্বরিষ্ঠা গুরৌ যদি।*
*মমাস্তি তেন সত্যেন সন্দর্শয়তু মে হরিঃ।।*
*🌻অর্থ্যাৎ"শ্রীহরিতে আমার যেরকম ভক্তি আছে তাহা অপেক্ষাও যদি শ্রীগুরুতে অধিক(বেশী) ভক্তি থাকে,তাহলে সেই সত্যের বলে শ্রীহরি আমায় দর্শন দান করুন"।এখানে "তদরিষ্ঠা" শব্দে ভগবদ্ভক্তি অপেক্ষাও গুরু ভক্তির অধিক মহিমা দেখান হয়েছে। শ্রীমদ্ভাগবতে দেখতে পাই (১০|৮০|৩৪)=*
*"নাহমিজ্যা-প্রজাতিভ্যাং তপসোপশমেন বা।*
*তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরুশুশ্রূষয়া যথা।।*
*🌻অর্থ্যাৎ"ইজ্যা পূজা,প্রজাতি বৈষ্ণবদীক্ষা,তপঃ সমাধিঃ,উপশমো ভগবন্নিষ্ঠেতি"।(টীকা জীব গোস্বামী) শ্রীভগবান শ্রীদাম বিপ্রের প্রতি বললেন,"সর্বভূতাত্মা আমি গুরুসেবাদ্বারা যেরকম সন্তুষ্ট হয়ে থাকি, বৈষ্ণবীয় দীক্ষা,পূজা,ভগবন্নিষ্ঠা,সমাধি প্রভৃতির দ্বারাও সেইরকম সন্তুষ্ট হই না। শ্রীবৈষ্ণবসেবার প্রয়োজনীয়তা সম্বন্ধেও বিবিধ শাস্ত্রবাণী দেখা যায় =*
ক্রমশ
*🌻আদি পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বলেছেন=*
*যে মে ভক্তজনাঃ পার্থ ন মে ভক্তাশ্চ তে জনাঃ।*
*মদ্ভাক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ততমা মতাঃ।।* *ভক্তিরসামৃতসিন্ধু=১|২|২১৮।*
*🌻অর্থ্যাৎ "হে পার্থ! যাঁরা কেবল আমার ভক্ত,তাঁরা আমার ভক্ত নয়,যাঁরা আমার ভক্তেরও ভক্ত তাঁরাই আমার শ্রেষ্ঠভক্ত বলে জানবে"।* *স্কন্ধপুরাণে শ্রীভগবান বলেছেন="বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজ্যা মম মান্যা বিশেষতঃ", বৈষ্ণবগণ বিষ্ণুর মতোই পূজ্য,বিশেষত তাঁরা আমার সর্বদা মান্য। শ্রীমদ্ভাগবতে শ্রীউদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণ তাঁর নিজের পূজা অপেক্ষাও ভক্তের পূজাকে গরীয়সী বলেছেন, "মদ্ভক্তপূজাভ্যধিকা" (ভাঃ=১১|১৯|২১), অর্থ্যাৎ "ভক্তের পূজায় আমার নিজপূজা অপেক্ষাও আমার অধিক সন্তোষ জেনো,আমার পূজা অপেক্ষাও অধিকরূপে ভক্তের পূজা করবে"।*
*পদ্মপুরাণে শ্রীমন্মহাদেব দেবীর প্রতি বলেছেন=*
*আরাধনানাং সর্বেষাং বিষ্ণোরারাধনং পরম্।*
*তস্মাৎ পরতরং দেবি তদীয়ানাং সমর্চনম্।।*
*🌻"হে দেবি!সমস্ত দেবতার আরাধনা অপেক্ষা শ্রীবিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ এবং তা অপেক্ষাও তদীয় ভক্তের আরাধনা সমধিক শ্রেষ্ঠ"।* *ইহার কারণটি "শান্ডিল্যস্মৃতিতে দেখতে পাওয়া যায় =*
*"সিদ্ধির্ভবতি বা নেতি সংশয়োহচ্যুত সেবিনাম্।*
*ন সংশয়োহত্র তদ্ভক্ত-পরিচর্য্যারতাত্মনাম্।।*
*🌻অর্থ্যাৎ ভগবৎসেবকগণেরই প্রেমসিদ্ধি হয় কি না হয়,এইরকম সন্দেহ থাকতে পারে। কিন্তু তদীয় ভক্তগণের পরিচর্যারত ব্যক্তিগণের প্রেমসিদ্ধি বিষয়ে কোন সংশয় নেই"।* *ভক্তের বৈষ্ণবসেবনের বিষয়ে ভূরি ভূরি শাস্ত্রবাণী দেখতে পাওয়া যায়।* *শ্রীসনৎকুমার সংহিতায় লিখিত আছে =*
*আত্মানং চিন্তয়েত্তত্র তাসাং মধ্যে মনোরমাম্।*
*রূপ-যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম্।।*
*সখীনাং সঙ্গিনীরূপামাত্মানং বাসনাময়ীম্।*
*আজ্ঞাসেবাপরাংতত্তদ্রূপালঙ্কারভূষিতাম্।।*
*🌻অর্থ্যাৎ রাগানুগীয় সাধকব্যক্তি লীলারাজ্যে তাঁদের মধ্যে অর্থ্যাৎ শ্রীকৃষ্ণকান্তা গোপিকাগণের মধ্যে নিজেকে রূপযৌবনসম্পন্না মনোরমা কিশোরী প্রমদারূপে চিন্তা করবেন।শ্রীললিতা,বিশাখা,শ্রীরূপমঞ্জরী প্রভৃতি সখীগণের সঙ্গিনীরূপা এবং তাঁদের আজ্ঞানুসারে শ্রীশ্রীরাধামাধবের সেবাপরা এবং শ্রীরাধারাণীর প্রসাদি বসনভূষণে ভূষিতারূপে নিজের বাসনাময়ী মূর্তি ভাবনা করে কালানুরূপে "ব্রাহ্মমুহূর্ত্য" হতে আরম্ভ করে মহানিশা পর্যন্ত শ্রীশ্রীরাধামাধবের সেবা চিন্তন করবেন।গৌড়ীয়বৈষ্ণবগণ শ্রীগুরুচরণাশ্রয়ের পর স্বীয় সিদ্ধপ্রণালীতে একাদশ ভাবের সঙ্গে যে মঞ্জরীস্বরূপের পরিচয় শ্রীগুরুদেবের নিকট হতে পেয়ে থাকেন,তাতেই অভিমান স্থাপনপূর্বক অষ্টকাল শীশ্রীরাধামাধবের সেবা চিন্তন করতে হয় এবং সিদ্ধিতে সেই স্বরূপেই সাক্ষাৎসেবা লাভে সাধকাত্মা ধন্য হয়ে থাকেন।*
*ভুল ভ্রান্তি মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



