শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭. শ্রীভাগবত গ্রন্থের সূত্রপাত ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ

 ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৭. শ্রীভাগবত গ্রন্থের সূত্রপাত ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🌐 https://MrinmoyNandy.blogspot.com            
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻দ্বাপর ও কলিযুগের সন্ধিসময়ে শ্রীমদ্ভাগবত গ্রন্থ জগতে আবির্ভূত হন।কলির অন্ধকার যখন ঘনায়িত হয়ে উঠেছে,তখন শ্রীমদ্ভাগবত-সূর্য‍্যের আলো (পুরাণার্কঃ) এই ভারতীয় মহাজাতিকে কল‍্যাণময় পথের সন্ধান দিয়েছিলেন।আজ পর্য‍্যন্ত সেই আলোতেই আমরা পথ চলেছি। প্রাচীন গ্রীস,রোম,ব‍্যবিলন,মিশর প্রভৃতি দেশের বিখ‍্যাত সভ‍্যতা আজ মরে গেছে, হয় তো বা কোন যুগসন্ধির প্রচণ্ড আঘাতে।আমাদের এই সংস্কৃতিও মরে যেত,কুরুক্ষেত্রের যুদ্ধের নিদারুণ আঘাতের পর,সমাগত কলিযুগের প্রবল দাপটে।আমরা যে কেন মরি নাই তার কারণ কিঞ্চিৎ আলোচনা করব।* *দেবর্ষি নারদের অসীম করুণা ও মহর্ষি বেদব‍্যাসের অমিত সাধনা এই দুই মিলে আমাদেরকে মৃত‍্যুর কবল হতে বাঁচিয়েছে।কৃষকের ভূমি কর্ষণ ও মেঘের জলবর্ষণ,দুই একত্রে যেমন শস‍্যক্ষেত্রের শোভা বৃদ্ধি ঘটায়,উক্ত দেবর্ষি ও মহর্ষির মহামিলনের করুণা ও সাধনার সমন্বয়ে ভারতীয় ধর্মসাহিত‍্যে ভাস্বর-সম্পদ শ্রীমদ্ভাগবতের আবির্ভাব ঘটিয়েছে।শ্রীকৃষ্ণদ্বৈপায়ণ বেদব‍্যাসের সর্বশ্রেষ্ঠ দান এই মহাগ্রন্থ।বহু পুরাণ,উপপুরাণ,মহাভারত,তদন্তর্গত শ্রীগীতা সকলই তাঁর লেখনি প্রসূত।তাঁর শেষ দান শ্রীমদ্ভাগবত।নারদের কেপা বা নারদরূপী কৃপাশক্তি কর্তৃক প্রণোদিত হয়ে এই গ্রন্থ প্রকট করেছেন।এই শ্রীমদ্ভাগবত বাঁচাবে এই জাতিকে।আগেও ফাঁচিয়েছে এই জাতিকে,আজও বাঁচাবে যদি আমরা মন আর মুখ এককরে অনুশীলন করি। আমাদের মূল ধর্মশাস্ত্র বেদ, বেদের অপর নাম শ্রুতি।শ্রুতির সার উপনিষদ্ বা বেদান্ত।বেদান্তের তত্ত্বসমূহ ব্রহ্মসূত্রে গ্রন্থিত সূত্রাকারে।তাই শ্রীমদ্ভাগবতে প্রকটিত কাব‍্যরস।সূত্রে প্রফেশের অধিকার সুবিজ্ঞ দার্শনিকগণেরই আছে।সাহিত‍্যরসের আস্বাদনে অল্পবিস্তর সক্ষম জনসাধারণ। ব্রহ্মসূত্রে ও ভাগবতে যে একই বার্তা,ইহা জানবার জন্যই সূত্রের দ্বিতীয় মন্ত্র "জন্মাদ‍্যস‍্য যতঃ" সূত্র নিয়ে শ্রীভাগবত গ্রন্থের সূত্রপাত।* *যুগ যুগ ধরে দার্শনিকগণ বেদান্তসূত্রের নানা বৈচিত্রময় ব‍্যাখ‍্যা ভাষ‍্যের মধ‍্য দিয়ে শ্রুতির মহাদান প্রবাহিত রেখেছেন।* *আবার লক্ষ লক্ষ নরনারী ভাগবত গ্রন্থের মধ্যে দিব‍্য জীফন আদর্শের উজ্জ্বল অনুভূতি পেয়ে সেই পথে আধ‍্যাত্মিক জীবন যাপন করেছেন।তারই ফলে এই সংস্কৃতি বেঁচে গেছে।আজও বেঁচে আছে।* *বর্তমানে আর এক যুগসন্ধিক্ষণ চলছে, শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধুসুন্দর লিখেছেন যে,মহাপ্রভু শ্রীগৌরাঙ্গদেবের আগমনে কলির আয়ু ক্ষয়প্রাপ্ত হয়েছে।ধীরে,অতি ধীরে সত‍্যযুগ আসছে।বর্তমানে যুগসন্ধিক্ষণ চলছে।সন্ধিক্ষণে জাতির জীবনমরণ সমস‍্যা উপস্থিত হবে।এই সময় মহানৈরাশ‍্যের অন্ধকারে আমাদেরকে দিশারী হবে শ্রীমদ্ভাগবতের আলো।প্রভু জগদ্বন্ধুসুন্দর তাই লিখেছেন।(তবে আমরা জেনেছি যে,কলিযুগের পরমায়ু চারলক্ষ বত্রিশ হাজার বছর, সবেমাত্র প্রায় সাড়ে পাঁচ হাজার বছর কলির বয়স,এখনো প্রায় চারলক্ষ সাড়ে ছাব্বিশ হাজার বছর কলির পরমায়ু বাকী আছে, ধীরে অতি ধীরে বাকী পরমায়ু পূর্ণ হবে? আমি নিজেকে নিজে প্রশ্ন করছি,কারণ অন‍্যান‍্য যুগের যা পরমায়ু ছিল তা পূর্ণ হয়েছে শোনা যায়,তবে কি কলির পরমায়ু পূর্ণ হবে না?) যাইহোক, এই দুর্দিনে,*
*"ভক্তিশাস্ত্র ভাগবত সার কর অবিরত"।*
*🌻শ্রীমদ্ভাগবত পুরাণচক্রবর্তী বা মহাপুরাণ।মহাপুরাণের আলোচ‍্য বিষয় দশটি। পূর্বে দেওয়া হয়েছে,ইহার মধ্যে আশ্রয়-তত্ত্বের অনুশীলনই সর্বাধিক প্রয়োজনীয়।জগতের ও জীবের ব‍্যক্তিগত ও সমষ্টিগত চরম ও পরম আশ্রয়টি কি এবং কি উপায়ে তা অবলম্বনীয়,এই কথা বলতেই শাস্ত্রের প্রয়াস।* *আশ্রয়তত্ত্বটি জানতে হবে,বুঝতে হবে,ধরতে হবে, এবং আশ্রয় করতে হবে, এই তো শাস্ত্রের কথা।* *ভাগবতগ্রন্থ দ্বাদশটি স্কন্ধে বিভক্ত,তারমধ‍্যে দশম স্কন্ধকে শ্রেষ্ঠ বলা হয়।কারণ, উক্ত দশম বিষয়টি অর্থ‍্যাৎ আশ্রয় তত্ত্বটি পূর্ণাঙ্গভাবে আলোচিত ও আস্বাদিত হয়েছে এই দশম স্কন্ধেই। ""দশমে দশমং লক্ষ‍্যম্"", আর যে নয়টি বিষয় আলোচিত হয়েছে তার উদ্দেশ্যেও দশমের বক্তব‍্যটিকে উজ্জ্বল করা।* *""আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ"", "দশমস‍্য বিশুদ্ধ‍্যর্থং নবানামিহ লক্ষণম্", যত কথা গ্রন্থ ভরে আছে,উদ্দেশ‍্য,আশ্রয়-তত্ত্বটিকে রূপায়িত করা।এই রূপায়ণ পূর্ণাঙ্গ হয়েছে দশম স্কন্ধে।দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের আবির্ভাব অবধি সমগ্র লীলা বর্ণিত।এই লীলাকথা বলবার জন্যই ভাগবতের আবির্ভাব।* *শ্রীসনাতন গোস্বামীপাদ শ্রীমদ্ভাগবতকে বলেছেন,* 
*""শ্রীকৃষ্ণ পরিবর্তিতঃ""।*
       *ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds