✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. ভক্তি - সন্দর্ভঃ 🙏 শ্রীল জীব গোস্বামীপাদ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভক্তি - সন্দর্ভঃ🙏শ্রীল জীব গোস্বামীপাদ🙏সূচীপত্র꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*#ভক্তি_সন্দর্ভঃ*
(৩)
অর্থাৎ যে জন শ্রীহরিসন্তোষার্থে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে প্রতিমাতেই পূজা করেন অথচ ভগবদ্ভক্তগণে কিম্বা সাধারণ জীবসমূহে সম্মান বা আদরবুদ্ধি করেন না , সেই ভক্ত প্রাকৃত , অর্থাৎ এখনই মাত্র ভক্তসমুচিত স্বভাবের প্রারম্ভ হইয়াছে । শ্রীমদ্ভগবতে ১১ । ২ অধ্যায়ে এইরূপ উক্তিতে লৌকিকীশ্রদ্ধাযুক্ত সেবককে কনিষ্ঠ ভাগবতের মধ্যে কনিষ্ঠ অধিকারী বলিয়া বুঝিতে হইবে । এস্থানে " শ্রদ্ধা " শব্দে লৌকিকী শ্রদ্ধাই বুঝিতে হইবে । শাস্ত্রতাৎপর্য্য অবধারণ-জনিত শ্রদ্ধা থাকিলে ভগবদ্ভক্তে ও সর্ব্বভূতে অবশ্যই তাহার আদরবুদ্ধি থাকিত , এই কনিষ্ঠ ভাগবতের মধ্যে কনিষ্ঠ ভাগবতও কালে মহাভাগবত হইবেন । যদ্যপি যথাকথঞ্চিৎ ভজনেও অবশ্য ফললাভ হইয়া থাকে , তথাপি সর্ব্বভূতে আদরবুদ্ধি না থাকিলে সত্বর ফললাভ হইবে না ---
অর্চ্চদাবর্চ্চয়েৎ তাবদীশ্বরং মাং স্বকর্ম্মকৃৎ ।
যাবন্ন বেদ হৃদে সর্ব্বভূতেষ্মাবস্থিতঃ ।।
এই ৩ । ২৯ । ২৫ শ্লোকে ভগবান্ শ্রীকপিলদেবই বলিয়াছেন -- যতদিন পর্য্যন্ত নিজ হৃদয়ে এবং সর্ব্বভূতে অন্তর্য্যামিরূপে অবস্থিত পরমেশ্বর আমাকে অনুভব করিতে না পারিবে , ততদিন পর্যন্ত নিজ বর্ণাশ্রম-উচিত ধর্ম্মের অবরোধ প্রতিমাতেই আমাকে অর্চ্চন করিবে । এই উক্তিতে প্রতিমা পূজার সাফল্য বলা হইবে , অবজ্ঞামাত্রই যদি এতাদৃশ দোষাবহ ,তাহা হইলে সর্ব্বভূতে দ্বেষভাব যে কত -- তাহা বলাই বাহুল্য । ৩ । ২৯। ২৩ শ্লোকে ভগবান্ কপিলদেবের উক্তি যথা --
দ্বিষতঃ পরকায়ে মাং মানিনো ভিন্নদর্শিনঃ ।
ভূতেষু বুদ্ধবৈরস্য ন মনঃ শান্তিমৃচ্ছতি ।।
অর্থাৎ যে জন সর্ব্বভূতে অন্তর্য্যামিরূপে একমাত্র আমিই বিদ্যমান আছি --এইরূপ একদৃষ্টি না থাকাতে অভিমানী হইয়া প্রাণীগণের প্রতি শত্রুভাব পোষন করে , তাহার মন কখনও শান্তিলাভ করিতে পারে না । এই উক্তির অনুরূপ মহাভারতেও --
পিতেব পুত্রং করুণো নোদ্বেজয়তি যো জনম্ ।
বিশুদ্ধতঃ হৃষিকেশস্তস্য তুর্ণং প্রসীদতি ।।
ক্রমশ....
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


