✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২. ভক্তি - সন্দর্ভঃ 🙏 শ্রীল জীব গোস্বামীপাদ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভক্তি - সন্দর্ভঃ🙏শ্রীল জীব গোস্বামীপাদ🙏সূচীপত্র꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*#ভক্তি_সন্দর্ভঃ*
(২)
শ্রীমদ্ভাগবতে ২/৭/৪৬ শ্লোকে শ্রীব্রহ্মা শ্রীনারকে বলিয়াছেন ---
তে বৈ বিদন্ত্যতিরন্তি চ দেবমায়াং
স্ত্রীশূদ্রহূনশবর অপি পাপজীবাঃ ।
যদ্যদ্ভুতক্রমপরায়ণশীলশিক্ষা
তির্য্যগ্ জনা অপি কিমু শ্রুতধারণা যে ।।
স্ত্রী শূদ্র হূন শবর -- এমন কি যাহাদের পাপেই উৎপত্তি সেই বেশ্যাপুত্র প্রভৃতি তাহারাও যদি অদ্ভুতপরাক্রম শ্রীহরি যাহাদের একমাত্র আশ্রয় ,সেই ভগবদ্ভক্তগণের স্বভাব অনুশীলন করিতে পারেন , তাহা হইলে তাঁহারাও শ্রীভগবানের তত্ত্ব জানিতে ও তাহার মায়া অতিক্রম করিতে নিশ্চয়ই সমর্থ হন । অধিক কি , হংস গজ শুক শারী সর্প প্রভৃতিরও ভক্তসঙ্গে যদি তাহাদের আচার ও স্বভাবের অনুসরণ করিতে পারে , তাহারাও ভগবৎ তত্ত্ব জানিতে ও মায়া উত্তীর্ণ হইতে সমর্থ হইয়া থাকে । তাহা হইলে যে সকল মনুষ্য শ্রীগুরুমুখ হইতে শ্রীভগবানের নাম জপ প্রভৃতি শ্রবণ করিয়া শ্রবণ , কীর্ত্তন , স্মরণাদি করে , তাঁহারা যে ভগবৎতত্ত্ব জানিবে ও মায়া উত্তীর্ণ হইবে -- এ বিষয়ে সংশয় করিবার অবসর কোথায় ? এই প্রমাণে সকলেই যে ভগবদ্ভজনে অধিকারী , তাহাই দেখানো হইল ।
গরুড়পুরাণে উল্লেখ আছে--
কীটপক্ষিমৃগাঞ্চ হরৌ সংন্যস্তচেতসাম্ ।
উর্দ্ধামেব গতিং মন্যে কিং পুনঃ জ্ঞানিনাং নৃনম্ ।।
শ্রীভগবান্ শ্রীহরিতে চিত্ত সমর্পণ করিতে পারিলে কীট , পক্ষী , মৃগ প্রভৃতির উর্দ্ধগতি লাভ হইয়া থাকে , তাহা হইলে জ্ঞানী মানবগণের যে উর্দ্ধগতি হইবে -- ইহাতে আর সংশয় করিবার কি আছে ? সাচার , দুরাচার , জ্ঞানী , বিরক্ত , বিষয়াসক্ত , মুমুক্ষু , মুক্ত , ভক্তিসিদ্ধ, ভক্তিতে অসিদ্ধ , ভগবৎপার্ষদতাপ্রাপ্ত এবং নিত্যপার্ষদ প্রভৃতিতে সাধারণভাবে ভক্তির ব্যাপ্তি দেখা যায় বলিয়াও এই ভক্তির সর্ব্বত্র অধিকার আছে । তন্মধ্যে সদাচারনিষ্ঠে এবং দুরাচারেও যে ভক্তির অধিকার আছে , তাহাই---
অপি চেৎ সুদূরাচারো ভজতে মামন্যভাক্ ।
সাধুরেব স মন্তব্য সম্যগ্ ব্যবসিত হিঃ সঃ।।
হে উদ্ধব ! আমার ভক্ত ভক্তিপ্রারম্ভে বিষয়রাশিকর্ত্তৃক আকৃষ্যমান হইয়াও প্রায়শঃ সমর্থাভক্তির প্রভাবে বিষয়ের দ্বারা অভিভুত হয় না । এই প্রমাণে বিষয়াসক্তজনেও ভক্তির অধিকারিতা দেখান হইয়াছে , অতএব , বিষয়-বিরক্তজন যে ভক্তির প্রভাবে বিষয়ের দ্বারা অভিভুত হয় না -- ইহা বলাই বাহুল্য । " বাধ্যমানোঽপি "এই শ্লোকস্থ অপি শব্দের দ্বারা এই অর্থই ধ্বনিত হইতেছে । মুমুক্ষু , মুক্তপুরুষে যে ভক্তির বৃত্তি আছে , তাহা এই নিম্ন শ্লোকে দেখাইতেছেন ---
মুমুক্ষবো ঘোররূপাং হিত্বা ভূতপতীনথ ।
নারায়ণকলাঃ শান্তা ভজন্তি হ্যনসুয়বঃ ।।
অর্থাৎ শ্রীসুত গোস্বামী কহিলেন--হে শৌনক ! আবিদ্যা-বন্ধন হইতে যাহারা মুক্তি ইচ্ছা করেন , সেই মুমুক্ষু মানবগণ ঘোরমূর্ত্তি ভৈরবাদিকে পরিত্যাগ করিয়া শান্তমূর্ত্তি শ্রীনারায়ণের বিভূতিসকলকে উপাসনা করিয়া থাকেন । কিন্তু দেবতান্তরের প্রতি কোনপ্রকার দোষদৃষ্টি করেন না । এই শ্লোকে মুমুক্ষুজনে হরিভক্তির বৃত্তি দেখান হইয়াছে । " *আত্মারামাশ্চমুনয়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে।কুর্ব্বন্ত্যহৈতুকীং ভক্তিমিত্থম্ভুতো গুণো হরিঃ ।।*
হে শৌনক ! অহঙ্কাররূপ চিৎ জড়ের গ্রন্থি হইতে নির্মুক্ত আত্মারাম মুনীশ্বরগণও শ্রীহরিগুণে আকৃষ্ট হইয়া শ্রীহরিতে অহৈতুকি ভক্তি করিয়া থাকেন । এই শ্রীমদ্ভগবতে ১ । ৭ । ১০ শ্লোকের প্রমাণে মুক্তপুরুষেও শ্রীহরিভক্তির বৃত্তি দেখান হইয়াছে । যে জন ভক্তিতে অসিদ্ধ অর্থাৎ অজাতরতি এবং ভক্তিসাধনে যে জন সিদ্ধ হইয়াছেন অর্থাৎ হরিতে রতি লাভ করিয়াছেন , এই উভয়বিধ , অধিকারীতে ভক্তির বৃত্তি আছে । যথা ---
" কেচিৎ কেবলয়া ভক্ত্যা বাসুদেবপরায়ণঃ ।
অঘং ধুন্বন্তি কাৎর্স্ন্যেন নীহারমিব ভাস্করঃ ।।"
ইহলোকে এবং পরলোকে যত প্রকার ফলপ্রাপ্তির সম্ভাবনা , সমস্ত প্রকার ফল প্রাপ্তিতেই ভগবদ্ভক্তির অনুবৃত্তি আছে , যথা ---
অকামঃ সর্ব্বকামো বা মোক্ষকাম উদারধীঃ ।
তীব্রেণ ভক্তিযোগেন যজতে পুরুষং পরম্ ।।
উদার বুদ্ধিবিশিষ্ট এবং একান্ত ভক্তগণ , যদি কোনপ্রকার কাম্যফল প্রার্থী হয়েন আর নাই হয়েন , কিম্বা যদি সমস্ত বিষয়েই কামনাবিশিষ্ট হয়েন অথবা মুক্তিলিপ্সুই যদি হয়েন , তাহা হইলেও তাঁহারা তীব্র ভক্তিযোগে পরমপুরুষ ভগবানকেই আরাধনা করিয়া থাকেন ।
এই প্রমাণে সমস্ত ফলপ্রাপ্তিতে যে ভগবদভক্তির অনুবৃত্তি আছে , তাহা স্থিরীকৃত হইল ।
যথা তরোর্মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্ধভুজোপশাখাঃ ।
প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্ব্বার্হনমচ্যুতেজ্যা ।।
যে প্রকার বৃক্ষমূলে জল অর্পণ করিলে বৃক্ষের স্কন্ধ , শাখা , উপশাখা , ফলপুষ্প প্রভৃতি সকলেই তৃপ্তি প্রাপ্ত হয় , যে প্রকার ভোজন করিলে সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয় , তদ্রূপ অচ্যুতের অর্চ্চন করিলেই সকল দেবতার পূজা নিষ্পন্ন হইয়া যায় ।
এই বাক্যদ্বারা শ্রীহরিপূজা করিলে অন্যান্য সকল দেবতার পূজা যে স্বতঃই নিস্পন্ন হয় , তাহাই বলা হইল । এইজন্য শ্রীহরিভক্তির সার্ব্বত্রিকতা কথিত হইল ।
স্কন্ধপুরাণে ব্রহ্মানারদসংবাদে এই প্রকারই উক্ত হইয়াছে ।
অর্চ্চিতে দেবদেবেশ শঙ্খ- চক্র-গদাধর ।
অর্চ্চিতাঃ সর্ব্বদেবাঃ স্যু যতঃ সর্ব্বগতো হরিঃ ।।
শঙ্খ চক্র গদাধর দেবদেব অর্চ্চিত হইলে সমস্ত দেবতাই অর্চ্চিত হইলে সমস্ত দেবতাই অর্চ্চিত হইয়া থাকেন । যেহেতু শ্রীহরি সর্ব্বদেবময় ইত্যাদি ।
এই প্রকার যিনি হরিভক্তি করেন , যে গো প্রভৃতি জন্তু ভগবান্ কে অর্পণ করা হয় , যে ব্যক্তিকে অবলম্বন করিয়া ভক্তি করা হয় , শ্রীভগবানের প্রীতি কামনা করিয়া যাহাকে দান করা হয় এবং যে দেশাদিতে বা যে কুলে কোন লোক যদি ভক্তি অনুষ্ঠান করেন , ইহাদের সকলেই কৃতার্থতা লাভ করেন -- ইহা পুরাণ সকলে দেখা যায় । এই প্রকারে সকল কারকেই ভগবদ্ভক্তির অনুবৃত্তি সাধিত হইল ।
শ্রীহরিভক্তি যে পূর্ব্বকালে ছিলেন এবং বর্ত্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকিবেন , তাহা সম্প্রতি বলা হইতেছে। যথা ---
কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ং বেদসংজ্ঞিতা ।
ময়াদৌ ব্রহ্মণে প্রোক্তো ধর্ম্মো যস্যাং মদাত্মকঃ ।। শ্রীমদ্ভাগবত--১১/১৪/৩
ক্রমশ...
(সংগৃহীত)
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



