✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪. ভক্তি - সন্দর্ভঃ 🙏 শ্রীল জীব গোস্বামীপাদ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভক্তি - সন্দর্ভঃ🙏শ্রীল জীব গোস্বামীপাদ🙏সূচীপত্র꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*#ভক্তি_সন্দর্ভঃ*
(৪)
অহোদেবগণের ঐশ্বর্য্য-জনিত কি মহীয়ান ক্রোধ!
শ্রীমদ্ভাগবতের ৩ । ২৯। শ্লোকে শ্রীভগবানের ভজনানন্দে যাঁহাদের চিত্ত আবেশ প্রাপ্ত , তাঁহারা যে স্যলোক্যাদি পঞ্চবিধ মুক্তিকেও অনাদর করিয়া থাকেন, তাহাই শ্রীভগবান কপিল দেবের শ্রীমুখ বচনে প্রকাশ করিয়া থাকেন : তাহাই শ্রীভগবান কপিলদেবেরই শ্রীমুখ বচনে প্রকাশ পাইতেছে ।
যথা --
সালোক্য - সাষ্টি-সারূপ্য-সামীপ্যৈকত্বমপ্যুত ।
দীয়মানং ন গৃহ্নন্তি বিনা মৎসেবনং জনাঃ ।।
শ্রীভগবান্ নিজজননী দেবহুতিকে কহিলেন -- হে মাতঃ ! যাহারা আমার মানুষ অর্থাৎ আমার ভজনরসে রসিক তাহারা আমার সেবার উপযোগিতা ভিন্ন সুখৈশ্বর্য্যকামনায় সালোক্য ( সমান লোকে বাসের অধিকার প্রাপ্তি)সার্ষ্টি ( ভগবানের সমান ঐশ্বর্য্য প্রাপ্তি ) সারূপ্য ( ভগবানের সমান রূপ প্রাপ্তি ) সামীপ্য ( শ্রীভগবানের সমীপে যাইবার অধিকার প্রাপ্তি ) সাযুজ্য ( একত্ব ) -- এই পাঁচপ্রকার মুক্তি আমি তাহাদিগকে দিলেও তাহারা গ্রহণ করে না । শ্রীমদ্ভাগবতে ৭ । ৭। ৫২ শ্লোকেও ব্যতিরেক ও অন্বয়মুখে ভগবদ্ভক্তিকেই ভগবৎ সন্তোষের একমাত্র হেতুরূপে উল্লেখ করা হইয়াছে । যথা --
ন দানং ন তপো নেজ্যা ন শৌচং ন ব্রতানি চ ।
প্রীয়তেঽমলয়া ভক্ত্যা হরিরন্যদ্বিড়ম্বনম্ ।।
শ্রীপ্রহ্লাদ দৈত্যবালকগণকে কহিলেন -- হে ভ্রাতৃবর্গ ! দান , তপঃ , যাগ , শৌচ , ব্রত প্রভৃতি শ্রীহরিকে সন্তোষ করিতে পারে না , একমাত্র নিষ্কাম ভক্তিতেই শ্রীহরি সন্তুষ্ট হইয়া থাকেন । অন্য সকল অনুষ্ঠানই অভিনয় মাত্র , যেহেতু কোনও সাধনে শ্রীহরির জন্য প্রাণ ব্যকুল হয় না । ভা ১ । ৫ । ১২ শ্লোকেও ভক্তি বিনা জ্ঞানাদি সকল বিফলতা প্রতিপাদন করিয়াছেন ।
যথা - নৈষ্কর্ষ্ম্যমপ্যচ্যুতভাববির্জ্জত্বং ন শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম্ ।
কুতঃ পুনঃ শশ্বদভদ্রমীশ্বরে নচার্পিতং কর্ম্ম যদপ্যকারণম্ ।।
শ্রীপাদ দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণদ্বৈপায়নকে বলিলেন -- হে মুনিবর ! নিষ্কর্ষতারূপ নিরুপায় জ্ঞানও যদি ভগবানে ভক্তিশূন্য হয় , তাহা হইলে সেই জ্ঞানসাধনও সম্যক্ ব্রহ্ম সাক্ষাৎকারের যোগ্যতা লাভ করে না , অর্থাৎ ভক্তিহীন নিরুপাধি জ্ঞান ব্রহ্মসাক্ষাৎকার করাইতে সর্ব্বথা অসমর্থ । তাহা হইলে সাধ্য ও সাধনকালে অমঙ্গলরূপ নিষ্কাম কর্ম্মসাধন যদি শ্রীভগবানে অর্পিত না হয় , তাহা হইলে সেই নিষ্কাম কর্ম্ম যে চিত্তশুদ্ধ করিতে পারে না , তাহা বলাই বাহুল্য ।
এই সকল প্রমাণে অন্বয় ও ব্যতিরেকমুখে শ্রীভগবদ্ভক্তির অবশ্যকর্তব্যতা এবং সর্বত্রও সর্ব্বদা -- অনুবৃত্তি দেখান হইল । অনন্তর পক্ষান্তর অবলম্বনে " সদা সর্ব্বত্র " এই দুইটি পদের যুগপৎ উপপত্তি যোজনা করিয়া যে অর্থটি প্রকাশ পায় , তাহাই দেখাইতেছেন । অর্থাৎ যে বিধিবাক্যে যুগপৎ " সদা " এবং " সর্ব্বত্র " - এই দুইটি পদের উল্লেখ করিয়া যাহার অবশ্যকর্ত্তব্যতা প্রতিপাদন করা হইয়াছে , তাহাই শ্রীগুরুচরণ সমীপ হইতে অবশ্য শিক্ষনীয় -- এই অর্থটিও দেখানো হইয়াছে । যথা --
তস্মাৎ সর্ব্বত্মনা রাজন ! হরিঃ সর্ব্বত্র সর্ব্বদা ।
শ্রোতব্যঃ কীর্ত্তিতব্যশ্চ স্মর্ত্তব্যো ভগবান্ নৃণাম্ ।।
শ্লোকে শ্রীপাদ শুকমুনি মহারাজ পরিক্ষিত কে কহিলেন -- হে রাজন ! নিখিল বেদের মুখ্য অভিধেয় শ্রীহরিভক্তি । অতএব , মানবমাত্রের সর্ব্বান্তঃকরণে সর্ব্বত্র ভগবান্ শ্রীহরির কথাই অংগরশ্রবণ করা , কীর্ত্তন করা ও সশ্রবণ স্মরণ করা অবশ্য কর্ত্তব্য ক
এই শ্লোকে যুগপাদ " সর্ব্বত্র" " সর্ব্বদা " -- এই দুইটি পদ উল্লেখ করিয়া শ্রীহরিভক্তিরই অবশ্যকর্ত্তব্যতা প্রতিপাদন করা হইয়াছে । পুনশ্চ ! পক্ষান্তরে অন্য অর্থ করিয়া দেখাইতেছেন । অন্বয় ও বেতিরেক মুখে "সদা '" পদের অর্থ যোজিত হইয়া যাহার অবশ্যকর্ত্তব্যতা প্রতিপাদন করা হইয়াছেন । তাহাই শ্রীগুরুচরণ -- সমীপ হইতে অবশ্য শিক্ষনীয় । এইরূপ অর্থের প্রমান যথা --
স্মর্তব্যঃসততং বিষ্ণু বিস্মর্ত্তব্যো ন জাতুচিৎ। ইতি
বিধিনিষেধা স্যুরেতয়োরেবকিঙ্করাঃ ।।
ক্রমশ...
(সংগৃহীত)
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



